'প্রভাবতী সম্ভাষণ' কার রচনা?

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

  • ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
  • খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ) রামমোহন রায়
  • ঘ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ব্যাখ্যা (Explanation)

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৮৯১ সালের ২৯ জুলাই কলকাতায় মারা যান। - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)। এই গ্রন্থে তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন। - প্রভাবতী সম্ভাষণ বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনা। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচিত 'বিদ্যাসাগর-প্রসঙ্গ' থেকে - বিদ্যাসাগরের “প্রভাবতী সম্ভাষণ”ও একটি আবেগপূর্ণ রচনা । র্তাহার পরম প্রিয়পাত্র রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের শিশুকন্যা প্রভাবতীর মৃত্যুতে ইহা রচিত। - ব্রজবিলাস ও রত্নপরীক্ষা গ্রন্থ দুটির রচয়িতাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

যে পরীক্ষায় এসেছে (Exam)
২১তম বিসিএস (21st BCS, 1999)
বিষয় (Subject)
বাংলা (Bangla)

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

ভুল উত্তর জানান (Report a wrong answer)

একই বিষয়ের আরও প্রশ্ন