বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা ?

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

  • ক) দীনেশচন্দ্র সেনগুপ্ত
  • খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • গ) মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ) সুকুমার সেন

সঠিক উত্তর: ক) দীনেশচন্দ্র সেনগুপ্ত

ব্যাখ্যা (Explanation)

- ''বঙ্গভাষা ও সাহিত্য'' বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ যা দীনেশচন্দ্র সেনগুপ্ত রচনা করেন ১৮৯৬ সালে। - কিশোর বয়স থেকে দীনেশচন্দ্র সেন সাহিত্য-অনুরাগী ছিলেন। কুমিল্লা থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম গ্রন্থ কুমার ভূপেন্দ্রসিংহ (১৮৯০)। এটি একটি আখ্যান কাব্য। - কু মিল্লায় অবস্থানকালে তিনি গ্রামে গ্রামে ঘুরে প্রাচীন বাংলার পুথি সংগ্রহ করেন। ব্যাপক শ্রমসাধ্য এ কাজে তিনি গভীরভাবে মনোনিবেশ করেন এবং দীর্ঘ সময়ের গবেষণায় কুমিল্লা থেকে ১৮৯৬ সালে প্রকাশিত হয় তাঁর বঙ্গভাষা ও সাহিত্য শীর্ষক একটি আকরগ্রন্থ। - প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর এটি একটি সুশৃঙ্খল ও ধারাবাহিক তথ্যসমৃদ্ধ গবেষণাগ্রন্থ যা রবীন্দ্রনাথ ঠাকুরসহ সমকালের পন্ডিতদের প্রশংসা লাভ করে। এ অসাধারণ গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় দীনেশচন্দ্র সেন এ বিষয়ে পথিকৃৎ-এর সম্মান ও পান্ডিত্যের স্বীকৃতি লাভ করেন। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

যে পরীক্ষায় এসেছে (Exam)
২২তম বিসিএস (22nd BCS, 2001)
বিষয় (Subject)
বাংলা (Bangla)

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

ভুল উত্তর জানান (Report a wrong answer)

একই বিষয়ের আরও প্রশ্ন