ইউসুফ-জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন -
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
- ক) দৌলত উজির বাহরাম খান
- খ) মাগন ঠাকুর
- গ) আলাওল
- ঘ) শাহ্ মুহম্মদ সগীর
সঠিক উত্তর: ঘ) শাহ্ মুহম্মদ সগীর
ব্যাখ্যা (Explanation)
ইউসুফ-জোলেখা একটি কাহিনি কাব্যগ্রন্থ; লিখেছেন শাহ মুহম্মদ সগীর। - গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪০৯ খ্রিষ্টাব্দ) এ গ্রন্থ রচিত হয়েছিল বলে প্রমাণ মিলেছে। - সে-বিচারে কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা এবং শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য। - বাইবেল ও কোরানে ইউসুফ-জোলেখার কাহিনি বর্ণিত আছে। - ইরানের কবি ফেরদৌসিও (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) এই নামে কাব্য রচনা করেছেন। - এটি মূলত অনুবাদ কাব্য বা রোমান্টিক প্রণোয়োপাখ্যানের নিদর্শন। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
- যে পরীক্ষায় এসেছে (Exam)
- ২৩তম বিসিএস (23rd BCS, 2001)
- বিষয় (Subject)
- বাংলা (Bangla)
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
ভুল উত্তর জানান (Report a wrong answer)