নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

  • ক) সভাসদ
  • খ) শুভেচ্ছা
  • গ) ফলবান
  • ঘ) তন্বী

সঠিক উত্তর: খ) শুভেচ্ছা

ব্যাখ্যা (Explanation)

'শুভেচ্ছা' শব্দটি সন্ধি সাধিত শব্দ। - অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়। এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। - যেমন- শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, মহা + ঈশ = মহেশ, পরম + ঈশ = পরমেশ, যথা + ইষ্ট = যথেষ্ট ইত্যাদি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

যে পরীক্ষায় এসেছে (Exam)
৩৬তম বিসিএস (36th BCS, 2016)
বিষয় (Subject)
বাংলা (Bangla)

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

ভুল উত্তর জানান (Report a wrong answer)

একই বিষয়ের আরও প্রশ্ন