রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
- ক) বৈকুণ্ঠের খাতা
- খ) জামাই বারিক
- গ) বিবাহ-বিভ্রাট
- ঘ) হিতে বিপরীত
সঠিক উত্তর: ক) বৈকুণ্ঠের খাতা
ব্যাখ্যা (Explanation)
- 'বৈকুণ্ঠের খাতা' (১৮৮৭) রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কৌতুক নাটক। - এক আত্মভােলা সরল প্রকৃতির বৃদ্ধ এই কাহিনির কেন্দ্র। তাকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের কৌতুকময় ঘটনা। - সংলাপের দ্যুতি এবং আচরণের নাটকীয়তা নাটকটির জনপ্রিয়তার মূলে। নাটকটির কোনাে কোনাে চরিত্রে লেখকের আত্মীয়বন্ধুর চরিত্রের ছায়াপাত ঘটেছে। রবীন্দ্রনাথ রচিত আরো নাটক: - বিসর্জন – রাজা – অচলায়তন - চিরকুমার সভা - তাসের দেশ - শারদোৎসব, - প্রায়শ্চিত্ত - ডাকঘর - বসন্ত – চণ্ডালিকা - নটীর পূজা উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
- যে পরীক্ষায় এসেছে (Exam)
- ৩৯তম বিসিএস (39th BCS, 2018)
- বিষয় (Subject)
- বাংলা (Bangla)
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
ভুল উত্তর জানান (Report a wrong answer)