নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়?

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

  • ক) করচ
  • খ) হিজল
  • গ) ডুমুর
  • ঘ) গজারী

সঠিক উত্তর: ঘ) গজারী

ব্যাখ্যা (Explanation)

গজারির অপর নাম শাল। গাছ কাটার পর গোড়া থেকে চারা গজানোর কারণে এর নাম গজারি হয়েছে মনে করা হয়। বাংলাদেশ, ভারত, নেপাল ও মিয়ানমারে এ গাছ জন্মায়। আমাদের ভাওয়াল ও মধুপুরের গজারি বনই দেশের বৃহত্ পত্রঝরা বনাঞ্চল। লাল মাটির পাহাড়, ছোট ছোট টিলা জমিতে গজারি ভালো জন্মে। তবে পানিতে এ গাছ বেশিদিন বাঁচে না। অন্যদিকে, করচ, হিজল ও ডুমুর - জলজ উদ্ভিদ। সূত্রঃ দৈনিক ইত্তেফাক রিপোর্ট ও বাংলাপিডিয়া।

যে পরীক্ষায় এসেছে (Exam)
৪০তম বিসিএস (40th BCS, 2019)

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

ভুল উত্তর জানান (Report a wrong answer)

একই বিষয়ের আরও প্রশ্ন