‘League of Arab States’-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
- ক) তিউনেসিয়া
- খ) কায়রো
- গ) রাবাত
- ঘ) জেদ্দা
সঠিক উত্তর: খ) কায়রো
ব্যাখ্যা (Explanation)
১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর স্থাপিত হয় মিশরের রাজধানী কায়রোতে। মিশর ও ইসরাইলের মধ্যকার ক্যাম্প ডেভিড চুক্তি সাক্ষরের পর ১৯৭৯ সালের ২৬ মার্চ মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয় এবং সদর দপ্তর তিউনিসিয়ায় স্থানান্তরিত হয়। ১৯৮৯ সালের ২৩ মে মিশর পুনরায় আরব লীগে যোগ দেয় এবং সদর দপ্তর পুনরায় কায়রোতে স্থানান্তরিত হয়। আরব লীগের বর্তমান সদস্য রাষ্ট্র ২২।
- যে পরীক্ষায় এসেছে (Exam)
- ১৫তম বিসিএস (15th BCS, 1993)
- বিষয় (Subject)
- আন্তর্জাতিক বিষয়াবলি (International Affairs)
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
ভুল উত্তর জানান (Report a wrong answer)