বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন সমাধান BCS International Affairs Questions with Answers
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
আন্তর্জাতিক বিষয়াবলিতে জাতিসংঘ ও তার সংস্থা, আঞ্চলিক জোট, বিশ্বযুদ্ধ, চুক্তি ও সম্মেলন, দেশ-রাজধানী-মুদ্রা, আন্তর্জাতিক বিচারব্যবস্থা, পরিবেশ কূটনীতি এবং সাম্প্রতিক ঘটনা থেকে প্রশ্ন আসে। সংস্থার সদর দপ্তর, প্রতিষ্ঠার সাল ও সদস্যসংখ্যা বারবার জিজ্ঞাসা করা হয়। সদস্যসংখ্যা ও পদাধিকারীর নাম সময়ের সঙ্গে বদলায়; পুরোনো প্রশ্নের উত্তর ওই পরীক্ষার সময়ের জন্য ঠিক ছিল, এখনকার তথ্য মিলিয়ে নিন।
International Affairs covers the United Nations and its bodies, regional alliances, the world wars, treaties and summits, countries with their capitals and currencies, international courts, climate diplomacy and recent events. Headquarters, founding years and membership numbers are asked again and again. Memberships and office holders change, so an old answer was right for its own year; check the current one too.
আমাদের সংগ্রহে এই বিষয়ের ৫৯০টি বিসিএস প্রশ্ন আছে। নিচে ১০০টি প্রশ্ন, সঠিক উত্তর ও এক লাইনের নোট দেওয়া হলো, নতুন বিসিএস থেকে পুরোনো। পূর্ণ ব্যাখ্যা সংশ্লিষ্ট বিসিএসের পাতায় আছে।
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
-
১. আন্তর্জাতিক আদালত (ICJ - International Court of Justice)-এর সদর দপ্তর কোথায়?
সঠিক উত্তর: গ) দ্য হেগ
জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এর সদর দপ্তর নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের পিস…
-
২. জাতিসংঘের ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি কত সালে গৃহীত হয়?
সঠিক উত্তর: গ) ২০১৫
২০১৫ সালের ১২ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা…
-
৩. সামরিক জোট ন্যাটো (NATO)-র বর্তমান সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
সঠিক উত্তর: গ) ব্রাসেলস
উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটো (NATO)-র সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত।
-
৪. ব্রিকস (BRICS) প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)-এর সদর দপ্তর কোথায়?
সঠিক উত্তর: গ) সাংহাই
ব্রিকস দেশগুলোর উদ্যোগে ২০১৪ সালে প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)-এর প্রধান কার্যালয় চীনের সাংহাই…
-
৫. হরমুজ প্রণালী কোন দুটি জলরাশিকে যুক্ত করেছে?
সঠিক উত্তর: ক) পারস্য উপসাগর ও ওমান উপসাগর
বিশ্বের অন্যতম কৌশলগত জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর তথা আরব সাগরের সাথে…
-
৬. নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয়?
সঠিক উত্তর: খ) নরওয়ে
আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী একমাত্র নোবেল শান্তি পুরস্কার নরওয়ের রাজধানী অসলো থেকে প্রদান করা হয়।
-
৭. প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত জাতিসংঘ পূর্বসূরি 'লিগ অব নেশনস' কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়?
সঠিক উত্তর: ক) ভার্সাই চুক্তি
১৯১৯ সালে স্বাক্ষরিত প্রথম বিশ্বযুদ্ধোত্তর ঐতিহাসিক ভার্সাই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার…
-
৮. জাপানের মুদ্রার নাম কী?
সঠিক উত্তর: খ) ইয়েন
জাপানের সরকারি মুদ্রার নাম ইয়েন (Yen)।
-
৯. উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার আন্তর্জাতিক সীমারেখাটির নাম কী?
সঠিক উত্তর: গ) ৩৮তম সমান্তরাল রেখা
উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী অসামরিক সীমারেখা ৩৮তম অক্ষরেখা বা সমান্তরাল রেখা (38th Parallel) নামে…
-
১০. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
সঠিক উত্তর: গ) ট্রিগভে লি
জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন নরওয়ের নাগরিক ট্রিগভে লি (Trygve Lie, ১৯৪৬-১৯৫২)।
-
১১. মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International)-এর সদর দপ্তর কোথায়?
সঠিক উত্তর: ক) লন্ডন
১৯৬১ সালে পিটার বেনেনসনের উদ্যোগে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের…
-
১২. বায়ুমণ্ডলের ওজোন স্তর সুরক্ষার জন্য কোন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
সঠিক উত্তর: খ) মন্ট্রিল প্রোটোকল
ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি (CFC) গ্যাস ও রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে ঐতিহাসিক…
-
১৩. যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বের হয়ে যায় (ব্রেক্সিট কার্যকর হয়) কবে?
সঠিক উত্তর: খ) ৩১ জানুয়ারি ২০২০
২০১৬ সালের ২৩ জুনের গণভোটের পর যুক্তরাজ্য ২০২০ সালের ৩১ জানুয়ারি মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ইইউ ত্যাগ করে…
-
১৪. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
সঠিক উত্তর: খ) নীলনদ
বিশ্বের দীর্ঘতম নদী আফ্রিকার নীল নদ (দৈর্ঘ্য প্রায় ৬,৬৫০ কিমি)।
-
১৫. সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
সঠিক উত্তর: ক) ভূমধ্যসাগর ও লোহিত সাগর
১৮৬৯ সালে উন্মুক্ত মিসরে অবস্থিত কৃত্রিম সুয়েজ খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করে ইউরোপ ও এশিয়ার…
-
১৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর: গ) ১৯৪৮
জাতিসংঘের বিশেষায়িত স্বাস্থ্য সংস্থা WHO ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
-
১৭. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি?
সঠিক উত্তর: ক) ৫টি
নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫টি।
-
১৮. আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সদর দপ্তর কোথায়?
সঠিক উত্তর: খ) ভিয়েনা
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে ১৯৫৭ সালে গঠিত IAEA (International Atomic Energy…
-
১৯. বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোন দেশের মালিকানাধীন স্বায়ত্তশাসিত অঞ্চল?
সঠিক উত্তর: গ) ডেনমার্ক
ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ইউরোপীয় দেশ ডেনমার্কের একটি…
-
২০. আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) কোন সনদের মাধ্যমে গঠিত হয়?
সঠিক উত্তর: ক) রোম সংবিধি (Rome Statute)
১৯৯৮ সালে গৃহীত রোম সংবিধি (Rome Statute)-এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গঠিত হয় এবং ২০০২ সালের ১…
-
২১. জুলাই শহিদ দিবস কোনটি?
সঠিক উত্তর: ঘ) ১৬ জুলাই
♦ জুলাই শহীদ দিবস: → ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করা হয়।
-
২২. বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন?
সঠিক উত্তর: খ) ২০২৪ সালের ০৮ আগস্ট
⇒ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেন ০৮ আগস্ট, ২০২৪ সাল।
-
২৩. ওয়াসফিয়া নাজরীন বিখ্যাত-
সঠিক উত্তর: গ) এভারেস্টজয়ী হিসেবে
ওয়াসফিয়া নাজরীন: এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।
-
২৪. ১৯৪৭ সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়?
সঠিক উত্তর: খ) ১৮১ নং প্রস্তাব
১৯৪৭ সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের ১৮১ নং প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়।
-
২৫. নিম্নের কোন দেশটি 'গোলান হাইটস্ ' বিরোধের একটি পক্ষ?
সঠিক উত্তর: গ) সিরিয়া
সিরিয়া 'গোলান হাইটস্ ' বিরোধের একটি পক্ষ।
-
২৬. নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল?
সঠিক উত্তর: ক) সিন্ধু সভ্যতা
সিন্ধু সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল।
-
২৭. ন্যাটো (NATO) চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে?
সঠিক উত্তর: গ) আর্টিকেল-৫
ন্যাটো (NATO) চার্টারের আর্টিকেল-৫-এ সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে।
-
২৮. রোম সংবিধি (Rome Statute) এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর: খ) International Criminal Court (ICC)
রোম সংবিধি (Rome Statute) এর ফলে International Criminal Court (ICC) প্রতিষ্ঠিত হয়।
-
২৯. কোন দেশগুলো মেডিসিন লাইন/সীমানা দ্বারা বিভক্ত?
সঠিক উত্তর: খ) যুক্তরাষ্ট্র ও কানাডা
যুক্তরাষ্ট্র ও কানাডা মেডিসিন লাইন দ্বারা বিভক্ত।
-
৩০. বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য (CEDAW) দূরীকরণ সনদে সম্মতি জানায়?
সঠিক উত্তর: খ) ৬ নভেম্বর ১৯৮৪
৬ নভেম্বর ১৯৮৪ তারিখে বাংলাদেশ নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য (CEDAW) দূরীকরণ সনদে সম্মতি জানায়।
-
৩১. ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি কবে সম্পাদিত হয়?
সঠিক উত্তর: ক) ১৯৬০
ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি ১৯৬০ সালে সম্পাদিত হয়।
-
৩২. UNOPS এর পূর্ণরূপ কী?
সঠিক উত্তর: গ) United Nations Office for Project Service
UNOPS এর পূর্ণরূপ - United Nations Office for Project Services.
-
৩৩. বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি?
সঠিক উত্তর: গ) RCEP
বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট RCEP।
-
৩৪. জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন (পূর্বতন UNWTO) এর সদর দপ্তর কোথায়?
সঠিক উত্তর: খ) মাদ্রিদ, স্পেন
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন (পূর্বতন UNWTO) এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন-এ অবস্থিত।
-
৩৫. কোন দেশটি OPEC এর সদস্য নয়?
সঠিক উত্তর: গ) বাংলাদেশ
OPEC-এর সদস্য নয়- বাংলাদেশ।
-
৩৬. সুশাসন বিষয়ক ধারণাটি প্রথম কোন খ্রিষ্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে-
সঠিক উত্তর: গ) ১৯৯২ খ্রিষ্টাব্দে
বিশ্বব্যাংক ১৯৯২ সালে "Governance and Development" বা 'শাসন প্রক্রিয়া ও উন্নয়ন' শীর্ষক রিপোর্টে…
-
৩৭. সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরে-
সঠিক উত্তর: খ) বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক ১৯৯২ সালে "Governance and Development" বা 'শাসন প্রক্রিয়া ও উন্নয়ন' শীর্ষক রিপোর্টে সুশাসনের…
-
৩৮. জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয়?
সঠিক উত্তর: গ) ৩১ অক্টোবর ২০০৩
৩১ অক্টোবর ২০০৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয়।
-
৩৯. কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
সঠিক উত্তর: গ) ২০ জুন
বিশ্ব শরণার্থী দিবস ২০ জুন।
-
৪০. জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা UNODC-র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
সঠিক উত্তর: খ) ভিয়েনা
UNODC এর সদর দপ্তর অস্টিয়ার ভিয়েনাতে যেটি মাদক, সংঘটিত অপরাধ, দুর্নীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে।
-
৪১. বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়?
সঠিক উত্তর: খ) ২০১১
➝ ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ভারতের মধ্যে স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকল স্বাক্ষরিত হয়।
-
৪২. আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?
সঠিক উত্তর: ঘ) সিরিয়া
আলেপ্পো: আলেপ্পো উত্তর-পশ্চিম সিরিয়ার বৃহত্তম শহর।
-
৪৩. উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি-৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
সঠিক উত্তর: ঘ) ১৩৫
→ উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি-৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা ১৩৫।
-
৪৪. “২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে" -এটি টেকসই উন্নয়ন লক্ষমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?
সঠিক উত্তর: খ) টার্গেট ১.২
“২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনা" - এটি টেকসই উন্নয়ন…
-
৪৫. বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে -
সঠিক উত্তর: ক) চীন
বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা-এর প্রস্তাবক হচ্ছে ⎯ চীন।
-
৪৬. বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
সঠিক উত্তর: ক) ১৯৭২
বাংলাদেশ ১৯৭২ সালে ILO এর সদস্যপদ লাভ করে।
-
৪৭. 'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়—
সঠিক উত্তর: ঘ) ১৯৪২ সালে
'ভারত ছাড়’ আন্দোলন, ১৯৪২ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শ্বেতাঙ্গ-বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ স্বরূপ…
-
৪৮. 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়—
সঠিক উত্তর: গ) ১৯৫২ সালে
ভাষা আন্দোলন: বাঙ্গালির জীবনে ভাষা আন্দোলন এক নতুন চেতনার উন্মেষ ঘটায়।
-
৪৯. ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর: খ) ১৯৩০
FIFA: FIFA এর পূর্ণরুপ- (Federation of International Football Association) প্রতিষ্ঠা লাভ করে - ২১ মে, ১৯০৪…
-
৫০. কোন দেশে সমুদ্র বন্দর নাই?
সঠিক উত্তর: খ) নেপাল
সমুদ্র বন্দরহীন দেশ: যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।
-
৫১. কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?
সঠিক উত্তর: গ) তুরস্ক
ট্রয় (Troy): ঐতিহাসিক ট্রয় নগরীর বর্ণনা পাওয়া যায় - হোমারের মহাকাব্য ইলিয়াড - এ।
-
৫২. ক্ষুদ্রতম মহাদেশ :
সঠিক উত্তর: ক) অস্ট্রেলিয়া
Word Atlas এর তথ্য অনুসারে বিভিন্ন মহাদেশের আয়তন - ১.
-
৫৩. কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?
সঠিক উত্তর: খ) ম্যানিলা
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট: আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (International Rice Research Institute…
-
৫৪. কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?
সঠিক উত্তর: ঘ) ফ্রাঙ্কফুর্ট
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB): ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক, যা ইউরোজোনের…
-
৫৫. যুক্তরাষ্ট্রের ৪৫-তম প্রেসিডেন্ট কে ছিলেন?
সঠিক উত্তর: ঘ) ডনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫-তম প্রেসিডেন্ট।
-
৫৬. ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয়—
সঠিক উত্তর: গ) ১৯৭৫
সিকিম পরিচিতি: পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য…
-
৫৭. ২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর: ঘ) বালী
G-20: Group - 20 কে সংক্ষেপে G-20 বলা হয়।
-
৫৮. চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
সঠিক উত্তর: গ) ১৯৬২
চীন–ভারত যুদ্ধ (Sino-Indian War): যুদ্ধের স্থায়িত্ব: ২০ অক্টোবর, ১৯৬২ - ২০ নভেম্বর, ১৯৬২) যুদ্ধের স্থান…
-
৫৯. পৃথিবীর গভীরতম স্থান :
সঠিক উত্তর: ক) ম্যারিয়ানা ট্রেঞ্চ
গভীর সমুদ্রখাদ (Oceanic Trench): মহাসাগরের তলদেশে বিভিন্ন স্থানে গভীর খাদ থাকে।
-
৬০. 'বেল্ট অ্যান্ড রোড' কার্যক্রম শুরু হয় :
সঠিক উত্তর: গ) ২০১৩ সাল
'বেল্ট অ্যান্ড রোড' (BRI): বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI)পরিকল্পনা হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
-
৬১. বান্দা আচেহ কোথায় অবস্থিত?
সঠিক উত্তর: ক) ইন্দোনেশিয়া
বান্দা আচেহ (Banda Aceh): বান্দা আচেহ হলো ইন্দোনেশিয়ার বিশেষ প্রদেশ 'আচেহ' এর রাজধানী।
-
৬২. ফেসবুকের সদর দফতর :
সঠিক উত্তর: খ) ক্যালিফোর্নিয়া
ফেসবুক (Facebook): ফেসবুক একটি আমেরিকান অনলাইন সামাজিক নেটওয়ার্ক প্রতিষ্ঠান।
-
৬৩. বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর: গ) ১৯৭৪ সালে
অবিভক্ত বাংলায় প্রথম আনুষ্ঠানিক আদমশুমারি হয় ১৮৭২ সালে লর্ড মেয়ারের সময়।
-
৬৪. বাংলাদেশের জিডিপি (GDP)-তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
সঠিক উত্তর: ঘ) সেবা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী, জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৪৭ শতাংশ।
-
৬৫. ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত?
সঠিক উত্তর: ঘ) ৬.৯৪%
২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার ৬.৯৪%।
-
৬৬. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?
সঠিক উত্তর: গ) ১ জুলাই ২০১৫
বিশ্বব্যাংকের মতে মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ।
-
৬৭. বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার (Perspective Plan) সময়সীমা কত?
সঠিক উত্তর: গ) ২০২১-২০৪১
পরিকল্পনা কমিশন প্রণীত দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০ বছর মেয়াদী।
-
৬৮. কোন দেশ থেকে 'আরব বসন্ত'-এর সূচনা হয়?
সঠিক উত্তর: খ) তিউনিশিয়া
আরব বসন্ত হলো আরব মুসলিম দেশগুলোতে সংঘটিত হওয়া সিরিজ বা ধারাবাহিক গণঅভ্যুত্থান।
-
৬৯. কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
সঠিক উত্তর: গ) ২০১৪
১৬ মার্চ, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষ্ণ সাগরের উত্তর উপকূলের ছোট দ্বীপ ক্রিমিয়ায় অনুষ্ঠিত…
-
৭০. কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
সঠিক উত্তর: খ) বলিভিয়া
ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ।
-
৭১. 'নেকড়েযোদ্ধা কূটনীতি' কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
সঠিক উত্তর: গ) চীন
মূলত র্যাম্বো স্টাইলের চীনা চলচ্চিত্র ‘উলফ ওরিয়র-২’ থেকে ‘নেকড়ে যোদ্ধা’ পরিভাষাটি ধার করা হয়েছে।
-
৭২. নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
সঠিক উত্তর: খ) হংকং
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
-
৭৩. নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?
সঠিক উত্তর: ক) জর্ডান
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক…
-
৭৪. World Economic Forum- এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর: গ) দাভোস
World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
-
৭৫. 'তাসখন্দ চুক্তি' কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
সঠিক উত্তর: গ) পাকিস্তান ও ভারত
১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
-
৭৬. বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর: গ) গ্লাসগো
কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে, ৩১ অক্টোবর - ১২ নভেম্বর, ২০২১ সালে।
-
৭৭. বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?
সঠিক উত্তর: খ) ২০২৬
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন…
-
৭৮. কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?
সঠিক উত্তর: ঘ) ইউক্রেন
ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর…
-
৭৯. গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?
সঠিক উত্তর: খ) প্রাচীন গ্রীস
প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শুরুর দিকে প্রথম গণতন্ত্রের সূচনা হয়।
-
৮০. কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর: A) ১৯৪৮, ফ্রান্স
International Union for Conservation of Nature (IUCN) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি…
-
৮১. কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
সঠিক উত্তর: ক) জর্ডান ও মিশর
১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিড…
-
৮২. মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ’ (Concert for Bangladesh) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
সঠিক উত্তর: ক) নিউইয়র্ক
১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত…
-
৮৩. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
সঠিক উত্তর: খ) ২ বছর
জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ।
-
৮৪. আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?
সঠিক উত্তর: ঘ) নয় বছর
জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত।
-
৮৫. ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল-
সঠিক উত্তর: গ) চিন্তাবিপ্লব
ইসলাম ও বিশেষ করে সুফিমতের আগমনে ফলে ভারতবর্ষে চিন্তার এক জগত খুলে যায়।
-
৮৬. ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
সঠিক উত্তর: খ) UNIIMOG
UNITED NATIONS IRAN-IRAQ MILITARY OBSERVER GROUP: UNIIMOG UNIIMOG was established in August 1988 to verify…
-
৮৭. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
সঠিক উত্তর: ক) ১৫ সেপ্টেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতিসংঘ কর্তৃক ২০০৭ সাল থেকে সদস্যভূক্ত দেশগুলোতে গনতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি…
-
৮৮. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়?
সঠিক উত্তর: খ) জার্মানি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা।
-
৮৯. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
সঠিক উত্তর: খ) মিং-ক্লাস
বাংলাদেশ ২০১৬ সালে চীনের কাছ থেকে দুটি সাবমেরিন ক্রয় করে।
-
৯০. জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
সঠিক উত্তর: ক) এডেন উপসাগরের পাশে
Djibouti, small strategically located country on the northeast coast of the Horn of Africa.- It is situated…
-
৯১. নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
সঠিক উত্তর: ক) আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
-
৯২. United Nations Framework Convention on Climate Change-এর মূল আলোচ্য বিষয়-
সঠিক উত্তর: B) গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
-
৯৩. World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
সঠিক উত্তর: খ) World Bank
IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
-
৯৪. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
সঠিক উত্তর: খ) ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার জাতীয় খেলা - ব্যাডমিন্টন।
-
৯৫. 'The lady with the Lamp' নামে পরিচিত-
সঠিক উত্তর: B) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে 'লেডি উইথ দ্য ল্যাম্প' বলা হয়।
-
৯৬. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম -
সঠিক উত্তর: খ) ন্যাশনাল ইউনিটি সরকার
১৬ এপ্রিল ২০২১ মিয়ানমারের জান্তাবিরোধী গণতন্ত্রপন্থীরা ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ নামে ছায়া সরকার গঠন করে।
-
৯৭. মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি?
সঠিক উত্তর: খ) যুক্তরাষ্ট্র
প্রশ্ন ৯০.
-
৯৮. বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড' এর প্রবক্তা-
সঠিক উত্তর: ঘ) চীন
দপ্রশ্ন ৪৯.
-
৯৯. ইসরাইল-প্যালেস্টাইন' রোডম্যাপ' কর্মসূচির উদ্দেশ্য কি?
সঠিক উত্তর: ক) সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
-
১০০. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি?
সঠিক উত্তর: খ) আব্রাহাম লিংকন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রহাম লিংকন ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন।
কোন বিসিএসে কয়টি প্রশ্ন
- ৪৮তম বিসিএস: ২০টি
- ৪৭তম বিসিএস: ১৯টি
- ৪৬তম বিসিএস: ৮টি
- ৪৫তম বিসিএস: ১৭টি
- ৪৪তম বিসিএস: ২৫টি
- ৪৩তম বিসিএস: ১১টি
- ৪২তম বিসিএস: ২৭টি
- ৪১তম বিসিএস: ২৩টি
- ৪০তম বিসিএস: ২৩টি
- ৩৯তম বিসিএস: ২১টি
- ৩৮তম বিসিএস: ২২টি
- ৩৭তম বিসিএস: ১৩টি
- ৩৬তম বিসিএস: ২৪টি
- ৩৫তম বিসিএস: ৫টি
- ৩৪তম বিসিএস: ১০টি
- ৩৩তম বিসিএস: ৮টি
- ৩২তম বিসিএস: ৬টি
- ৩১তম বিসিএস: ৯টি
- ৩০তম বিসিএস: ৮টি
- ২৯তম বিসিএস: ৭টি
- ২৮তম বিসিএস: ৫টি
- ২৭তম বিসিএস: ১৮টি
- ২৫তম বিসিএস: ১৩টি
- ২৪তম বিসিএস: ১৮টি
- ২৩তম বিসিএস: ১৫টি
- ২২তম বিসিএস: ১৭টি
- ২১তম বিসিএস: ১৬টি
- ২০তম বিসিএস: ১৫টি
- ১৯তম বিসিএস: ১১টি
- ১৮তম বিসিএস: ১২টি
- ১৭তম বিসিএস: ২১টি
- ১৬তম বিসিএস: ১৯টি
- ১৫তম বিসিএস: ১৯টি
- ১৪তম বিসিএস: ১৯টি
- ১৩তম বিসিএস: ২০টি
- ১২তম বিসিএস: ১৩টি
- ১১তম বিসিএস: ১৬টি
- ১০ম বিসিএস: ১৭টি