বিসিএস নৈতিকতা ও সুশাসন প্রশ্ন সমাধান BCS Ethics & Good Governance Questions with Answers

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে মূল্যবোধের সংজ্ঞা ও উপাদান, নৈতিকতা ও আইনের সম্পর্ক, সুশাসনের বৈশিষ্ট্য, শুদ্ধাচার, জবাবদিহিতা, দার্শনিকদের মতবাদ এবং জাতিসংঘ, বিশ্বব্যাংক বা ইউএনডিপির সুশাসনের উপাদান থেকে প্রশ্ন আসে। অনেক প্রশ্নে বিকল্পগুলো কাছাকাছি মনে হয়; তাই সংজ্ঞা কার দেওয়া এবং কোন সংস্থা কয়টি উপাদানের কথা বলেছে তা স্পষ্ট করে জানুন।

Ethics, values and good governance covers the meaning and elements of values, how morality relates to law, the features of good governance, integrity and accountability, the views of philosophers, and the governance indicators of bodies such as the UN, the World Bank and UNDP. Options often look alike, so know exactly who gave a definition and how many elements each organisation lists.

আমাদের সংগ্রহে এই বিষয়ের ১৪২টি বিসিএস প্রশ্ন আছে। নিচে ৫৪টি প্রশ্ন, সঠিক উত্তর ও এক লাইনের নোট দেওয়া হলো, নতুন বিসিএস থেকে পুরোনো। পূর্ণ ব্যাখ্যা সংশ্লিষ্ট বিসিএসের পাতায় আছে।

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

  1. ১. প্রশ্নবোধক চিহ্নিত ঘরে কোন সংখ্যাটি বসবে?

    • ক) ৪
    • খ) ৫
    • গ) ৬
    • ঘ) ৭

    সঠিক উত্তর: ক) ৪

    সমাধান: ১৭ + ৮ = ২৫ ; ৫ × ৫ = ২৫ ১৩ + ৭ = ২০ ; ৫ × ৪ = ২০ ৬ + ১২ = ১৮ ; ৬ × ৩ = ১৮ ১০ + ৬ = ১৬ ; ৪ × ৪ = ১৬…

    47th BCS (2025) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  2. ২. নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান?

    • ক) স্বজনপ্রীতি
    • খ) সাম্প্রদায়িকতা
    • গ) দরিদ্রতা
    • ঘ) দক্ষতা

    সঠিক উত্তর: ঘ) দক্ষতা

    পেশাগত নৈতিকতার উপাদান দক্ষতা।

    47th BCS (2025) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  3. ৩. উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি?

    • ক) উদ্দেশ্য
    • খ) ফলাফল
    • গ) প্রক্রিয়া
    • ঘ) উপরের সবগুলো

    সঠিক উত্তর: খ) ফলাফল

    প্রশ্নের অপশন অনুসারে - সঠিক উত্তর: খ) ফলাফল।

    47th BCS (2025) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  4. ৪. জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে- এ বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

    • ক) অনুচ্ছেদ-২১
    • খ) অনুচ্ছেদ-১৮
    • গ) অনুচ্ছেদ-২৮
    • ঘ) অনুচ্ছেদ-২৬

    সঠিক উত্তর: খ) অনুচ্ছেদ-১৮

    জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে- এ বিষয়ে সংবিধানের অনুচ্ছেদ - ১৮…

    47th BCS (2025) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  5. ৫. 'সরকারি নিয়োগ-লাভে সুযোগের সমতা'-বিষয়টি সংবিধান মতে-

    • ক) নৈতিক বিষয়
    • খ) মানবাধিকার
    • গ) মৌলিক অধিকার
    • ঘ) নিয়োগ ও কর্মের শর্ত

    সঠিক উত্তর: গ) মৌলিক অধিকার

    বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগ (অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭) মৌলিক অধিকারসমূহের বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করে।

    47th BCS (2025) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  6. ৬. মানুষের মধ্যে সামাজিক মূল্যেবোধ গড়ে উঠে-

    • ক) আইনের বাধ্যবাধকতার মাধ্যমে
    • খ) সামাজিকীকরণের মাধ্যমে
    • গ) অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে
    • ঘ) উচ্চমানের প্রযুক্তি অনুসরণের মাধ্যমে

    সঠিক উত্তর: খ) সামাজিকীকরণের মাধ্যমে

    মানুষের মধ্যে সামাজিক মূল্যেবোধ গড়ে উঠে সামাজিকীকরণের মাধ্যমে।

    47th BCS (2025) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  7. ৭. বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি-

    • ক) মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা
    • খ) মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা
    • গ) প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা
    • ঘ) উপরের সবকটি

    সঠিক উত্তর: ঘ) উপরের সবকটি

    বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি, মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি…

    47th BCS (2025) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  8. ৮. 'Animal Liberation' গ্রন্থটির রচয়িতা কে?

    • ক) হেগেল
    • খ) কান্ট
    • গ) বেন্থাম
    • ঘ) পিটার সিঙ্গার

    সঠিক উত্তর: ঘ) পিটার সিঙ্গার

    'Animal Liberation' গ্রন্থটির রচয়িতা পিটার সিঙ্গার।

    46th BCS (2024) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  9. ৯. কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তভুর্ক্ত?

    • ক) নৈতিকতা-নিরপেক্ষ ক্রিয়া
    • খ) সামাজিক ক্রিয়া
    • গ) ঐচ্ছিক ক্রিয়া
    • ঘ) ইচ্ছা-নিরপেক্ষ ক্রিয়া

    সঠিক উত্তর: গ) ঐচ্ছিক ক্রিয়া

    ঐচ্ছিক ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত।

    46th BCS (2024) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  10. ১০. বাংলাদেশের 'নব্য-নৈতিকতার' প্রবর্তক হলেন-

    • ক) মোহাম্মদ বরকতুল্লাহ
    • খ) জি. সি. দেব
    • গ) আরজ আলী মাতুব্বর
    • ঘ) আব্দুল মতীন

    সঠিক উত্তর: গ) আরজ আলী মাতুব্বর

    বাংলাদেশে 'নব-নৈতিকতা'র প্রবর্তক হলেন আরজ আলী মাতুব্বর।

    46th BCS (2024) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  11. ১১. নিচের কোনটি সুশাসনের মূলনীতি?

    • ক) স্বচ্ছতা ও জবাবদিহিতা
    • খ) কর্তৃত্ববাদী শাসন
    • গ) কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ
    • ঘ) স্বজন প্রীতি ও পক্ষপাতিত্ব

    সঠিক উত্তর: ক) স্বচ্ছতা ও জবাবদিহিতা

    সুশাসনের মূলনীতি হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

    46th BCS (2024) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  12. ১২. "মানুষ হও এবং মরে বাঁচ।" - এটি কার উক্তি?

    • ক) প্লেটো
    • খ) হেগেল
    • গ) জি. ই. ম্যূর
    • ঘ) রাসেল

    সঠিক উত্তর: খ) হেগেল

    "মানুষ হও এবং মরে বাঁচ (Be a person, Die to live)" - এটি জার্মান দার্শনিক জর্জ উইলহেলম ফ্রেডরিখ হেগেলের উক্তি।

    46th BCS (2024) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  13. ১৩. জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?

    • ক) ২০১০
    • খ) ২০১১
    • গ) ২০১২
    • ঘ) ২০১৮

    সঠিক উত্তর: গ) ২০১২

    জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা ২০১২ সালে পাশ হয়।

    46th BCS (2024) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  14. ১৪. “দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ।" - উক্তিটি কে করেছেন?

    • ক) আর. বি. পেরি
    • খ) প্লেটো
    • গ) সি. ডি. ব্রড
    • ঘ) বার্ট্রান্ড রাসেল

    সঠিক উত্তর: ঘ) বার্ট্রান্ড রাসেল

    “দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ।" - উক্তিটি করেছেন বার্ট্রান্ড রাসেল।

    46th BCS (2024) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  15. ১৫. 'সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল' -এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?

    • ক) জাতিসংঘ
    • খ) জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি
    • গ) বিশ্বব্যাংক
    • ঘ) এশিয়া উন্নয়ন ব্যাংক

    সঠিক উত্তর: গ) বিশ্বব্যাংক

    'সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল' - বিশ্বব্যাংক এই অভিমত প্রকাশ করে।

    46th BCS (2024) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  16. ১৬. নিচের কোনটি 'SMART Bangladesh' এর উপাদান?

    • ক) Smart Democracy
    • খ) Smart Politics
    • গ) Smart Society
    • ঘ) Smart Parliament

    সঠিক উত্তর: গ) Smart Society

    উল্লিখিত অপশনে 'Smart Society' হচ্ছে 'SMART Bangladesh' এর উপাদান।

    46th BCS (2024) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  17. ১৭. 'Republic' গ্রন্থটির রচয়িতা কে?

    • ক) বার্কলে
    • খ) জন লক
    • গ) ডেকার্ট
    • ঘ) প্লেটো

    সঠিক উত্তর: ঘ) প্লেটো

    'Republic' গ্রন্থটির রচয়িতা প্লেটো।

    46th BCS (2024) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  18. ১৮. কোনটি বিচার বিভাগের কাজ নয়?

    • ক) আইনের প্রয়োগ
    • খ) আইনের ব্যাখ্যা
    • গ) সংবিধানের ব্যাখ্যা
    • ঘ) সংবিধান প্রণয়ন

    সঠিক উত্তর: ঘ) সংবিধান প্রণয়ন

    বিচার বিভাগের কাজ নয় - সংবিধান প্রণয়ন।

    45th BCS (2023) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  19. ১৯. পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়?

    • ক) ১৯৮০ সালে
    • খ) ১৯৮১ সালে
    • গ) ১৯৮৫ সালে
    • ঘ) ১৯৯১ সালে

    সঠিক উত্তর: গ) ১৯৮৫ সালে

    পারিবারিক আদালত অর্ডিন্যান্স: পারিবারিক আদালত অর্ডিন্যান্স, ১৯৮৫ পরিবারের প্রতিটি সদস্যের আইনগত সমস্যার…

    45th BCS (2023) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  20. ২০. ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?

    • ক) নৈতিক
    • খ) অর্থনৈতিক
    • গ) রাজনৈতিক
    • ঘ) সামাজিক

    সঠিক উত্তর: ক) নৈতিক

    মূল্যবোধ: মানুষের কর্মকান্ডের ভালো-মন্দ বিচার করার ভিত্তি হচ্ছে মূল্যবোধ।

    45th BCS (2023) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  21. ২১. সুশাসনের পূর্বশর্ত কী?

    • ক) নিরপেক্ষ আইন ব্যবস্থা
    • খ) নিরপেক্ষ বিচার ব্যবস্থা
    • গ) প্রশাসনের নিরপেক্ষতা
    • ঘ) মত প্রকাশের স্বাধীনতা

    সঠিক উত্তর: ঘ) মত প্রকাশের স্বাধীনতা

    সুশাসনের পূর্বশর্ত: যেকোন দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো সুশাসন।

    45th BCS (2023) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  22. ২২. 'Utilitarianism'-গ্রন্থের লেখক কে?

    • ক) জন স্টুয়ার্ট মিল
    • খ) ইমানূয়েল কান্ট
    • গ) বার্ট্রান্ড রাসেল
    • ঘ) জেরেমি বেন্থাম

    সঠিক উত্তর: ক) জন স্টুয়ার্ট মিল

    জন স্টুয়ার্ট মিল [John Stuart Mill (1806-1878)]: মূলত জন স্টুয়ার্ট মিল [John Stuart Mill] এর হাতে ঊনবিংশ…

    45th BCS (2023) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  23. ২৩. সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে?

    • ক) ইউরোপীয় ইউনিয়ন
    • খ) আই, এল, ও
    • গ) বিশ্বব্যাংক
    • ঘ) জাতিসংঘ

    সঠিক উত্তর: গ) বিশ্বব্যাংক

    সুশাসন (Good Governance): সুশাসন প্রত্যয়টি পৌরনীতির সাম্প্রতিক সংযোজন।

    45th BCS (2023) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  24. ২৪. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে?

    • ক) সামাজিক দিক
    • খ) অর্থনৈতিক দিক
    • গ) মূল্যবোধের দিক
    • ঘ) গণতান্ত্রিক দিক

    সঠিক উত্তর: খ) অর্থনৈতিক দিক

    সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG): MDG এর পূর্ণরূপ Millennium Development Goals বা সহস্রাব্দ উন্নয়ন…

    45th BCS (2023) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  25. ২৫. ‘জ্ঞান হয় পুণ্য'-এই উক্তিটি কার?

    • ক) থেলিস
    • খ) সক্রেটিস
    • গ) এ্যারিস্টটল
    • ঘ) প্লেটো

    সঠিক উত্তর: খ) সক্রেটিস

    প্রাচীন গ্রীক দার্শনিক সক্রেটিসের মতে নৈতিক ক্রিয়া বা ন্যায়ের ভিত্তি হলো জ্ঞান।

    45th BCS (2023) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  26. ২৬. নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?

    • ক) শুদ্ধাচার
    • খ) মূল্যবোধ
    • গ) মানবিকতা
    • ঘ) সফলতা

    সঠিক উত্তর: ক) শুদ্ধাচার

    নৈতিকতা: নৈতিকতার লক্ষ্য মানুষের কল্যাণ সাধন।

    45th BCS (2023) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  27. ২৭. মূল্যবোধের উৎস কোনটি?

    • ক) ধর্ম
    • খ) সমাজ
    • গ) নৈতিক চেতনা
    • ঘ) রাষ্ট্র

    সঠিক উত্তর: গ) নৈতিক চেতনা

    মূল্যবোধ: মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদন্ড ও নীতি।

    45th BCS (2023) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  28. ২৮. 'শর্তহীন আদেশ' ধারণাটির প্রবর্তক কে?

    • ক) অ্যারিস্টটল
    • খ) বার্ট্রান্ড রাসেল
    • গ) হার্বার্ট স্পেন্সার
    • ঘ) ইমানূয়েল কান্ট

    সঠিক উত্তর: ঘ) ইমানূয়েল কান্ট

    ইমানুয়েল কান্ট: ইমানুয়েল কান্ট একজন জার্মান নীতিবিজ্ঞানী।

    45th BCS (2023) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  29. ২৯. কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?

    • ক) ৪৪
    • খ) ৪৭
    • গ) ১০২
    • ঘ) ১০৩

    সঠিক উত্তর: গ) ১০২

    সংবিধানের তৃতীয় অধ্যায়ের অনুচ্ছেদগুলো মৌলিক অধিকার সম্পর্কিত।

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  30. ৩০. বাংলাদেশের সরকার পদ্ধতি-

    • ক) এককেন্দ্রিক
    • খ) যুক্তরাষ্ট্রীয়
    • গ) রাজতন্ত্র
    • ঘ) রাষ্ট্রপতিশাসিত

    সঠিক উত্তর: ক) এককেন্দ্রিক

    বাংলাদেশ একটি এককেন্দ্রিক সরকার কাঠামোভিত্তিক রাষ্ট্র হওয়ায় কেন্দ্রীয় সরকারের হাতে সকল প্রশাসনিক ক্ষমতা…

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  31. ৩১. BSTI-এর পূর্ণ অভিব্যক্তি কী?

    • ক) Bangladesh Salt Testing Institute
    • খ) Bangladesh Strategic Training Institute
    • গ) Bangladesh Standards and Testing Institution
    • ঘ) Bangladesh Society for Telecommunication and Information

    সঠিক উত্তর: গ) Bangladesh Standards and Testing Institution

    BSTI এর পূর্ণরূপ হলো Bangladesh Standards and Testing Institution.

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  32. ৩২. ‘ধর্মীয় স্বাধীনতা' বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তভুর্ক্ত?

    • ক) অনুচ্ছেদ ৩৮
    • খ) অনুচ্ছেদ ৫০
    • গ) অনুচ্ছেদ ৪১
    • ঘ) অনুচ্ছেদ ১০০

    সঠিক উত্তর: গ) অনুচ্ছেদ ৪১

    অনুচ্ছেদ ৪১: ধর্মীয় স্বাধীনতা (১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে (ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম…

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  33. ৩৩. জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে-

    • ক) শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
    • খ) সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
    • গ) সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
    • ঘ) দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড

    সঠিক উত্তর: গ) সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ

    উৎকর্ষ দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে।

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  34. ৩৪. বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে-

    • ক) ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
    • খ) ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
    • গ) ২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে
    • ঘ) উপরের সবগুলোতে

    সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলোতে

    দণ্ডবিধি, ১৮৬০ আইনটি বাংলাদেশে ফৌজদারী অপরাধ সংক্রান্তীয় দণ্ড দান করার জন্য প্রধান আইন।

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  35. ৩৫. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-

    • ক) বিনিয়োগ বৃদ্ধি পায়
    • খ) দুর্নীতি দূর হয়
    • গ) প্রতিষ্ঠানের সুনাম হয়
    • ঘ) যোগাযোগ বৃদ্ধি পায়

    সঠিক উত্তর: ক) বিনিয়োগ বৃদ্ধি পায়

    অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অত্যধিক।

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · আরও এসেছে: 40th BCS (2019) · ভুল উত্তর জানান

  36. ৩৬. জাতিসংঘের দুর্নীতিবিরােধী কনভেনশনের নাম-

    • ক) UNCLOS
    • খ) UNCTAD
    • গ) UNCAC
    • ঘ) CEDAW

    সঠিক উত্তর: গ) UNCAC

    UNCAC (United Nations Convention Against Corruption) জাতিসংঘ গৃহিত দুর্নীতি রোধ বিষয়ক বৈশ্বিক কনভেনশন।

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  37. ৩৭. গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-

    • ক) নেতৃত্বের প্রতি আনুগত্য
    • খ) স্বচ্ছ নির্বাচন কমিশন
    • গ) শক্তিশালী রাজনৈতিক দল
    • ঘ) পরমতসহিষ্ণুতা

    সঠিক উত্তর: ঘ) পরমতসহিষ্ণুতা

    মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদন্ড ও নীতি।

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  38. ৩৮. সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত' (conflict of interest)- এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে-

    • ক) সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে
    • খ) প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে
    • গ) সরকারি স্বার্থ জড়িত থাকে
    • ঘ) উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে

    সঠিক উত্তর: ক) সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে

    সদস্যদের স্বার্থ জড়িত থাকে Conflict of Interest?

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  39. ৩৯. রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী-

    • ক) আইনের প্রয়োগের অভাব
    • খ) নৈতিকতা ও মূল্যবোধের অভাব
    • গ) দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা
    • ঘ) অসৎ নেতৃত্ব

    সঠিক উত্তর: খ) নৈতিকতা ও মূল্যবোধের অভাব

    দুর্নীতির সংজ্ঞা নির্ধারণ করা বেশ জটিল।

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  40. ৪০. প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মুল্যবোধের বিকাশ ঘটে-

    • ক) সমাজে বসবাসের মাধ্যমে
    • খ) বিদ্যালয়ে
    • গ) পরিবারে
    • ঘ) রাষ্ট্রের মাধ্যমে

    সঠিক উত্তর: গ) পরিবারে

    পরিবার হলো মানুষের সেই সংগঠন যেখানে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানাদি…

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  41. ৪১. 'সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন-

    • ক) ডেকার্ট
    • খ) ডেভিড হিউম
    • গ) ইমানুয়েল কান্ট
    • ঘ) জন লক

    সঠিক উত্তর: গ) ইমানুয়েল কান্ট

    ইমানুয়েল কান্ট জার্মান নীতিবিজ্ঞানী।

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  42. ৪২. তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?

    • ক) ২০০২
    • খ) ২০০৬
    • গ) ২০০৯
    • ঘ) ২০১১

    সঠিক উত্তর: গ) ২০০৯

    বাংলাদেশ তথ্য অধিকার আইন : ২০০৯ ২৯ মার্চ, ২০০৯ বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক তথ্য অধিকার আইন, ২০০৯ পাশ হয়।

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  43. ৪৩. 'রেহেনা মরিয়ম নূর' চলচ্চিত্রটি পরিচালনা করেন-

    • ক) জেরেমি চুয়া
    • খ) আবদুল্লাহ মোহাম্মদ সাদ
    • গ) রাজীব মহাজন
    • ঘ) আজমেরী হক বাঁধন

    সঠিক উত্তর: খ) আবদুল্লাহ মোহাম্মদ সাদ

    'রেহেনা মরিয়ম নূর' একটি বাংলাদেশি চলচ্চিত্র।

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  44. ৪৪. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে 'বার্ষিক আর্থিক বিবৃতি'-এর কথা উল্লেখ করা হয়েছে?

    • ক) ৮১
    • খ) ৮৫
    • গ) ৮৭
    • ঘ) ৮৮

    সঠিক উত্তর: গ) ৮৭

    সংবিধানে বাজেটকে “বার্ষিক আর্থিক বিবৃতি” নামে বর্ণিত হয়েছে।

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  45. ৪৫. কোনটি সাংবিধানিক পদ নয়?

    • ক) প্রধান নির্বাচন কমিশনার
    • খ) চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
    • গ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
    • ঘ) কনট্রোলার ও অডিটর জেনারেল

    সঠিক উত্তর: গ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন

    প্রধান নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (কনট্রোলার ও অডিটর জেনারেল), চেয়ারম্যান ও সদস্য…

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  46. ৪৬. নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?

    • ক) সমাজ
    • খ) নৈতিক চেতনা
    • গ) রাষ্ট্র
    • ঘ) ধর্ম

    সঠিক উত্তর: খ) নৈতিক চেতনা

    নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস।

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  47. ৪৭. 'On Liberty' গ্রন্থের লেখক কে?

    • ক) ইমানুয়েল কান্ট
    • খ) টমাস হবস্
    • গ) জন স্টুয়ার্ট মিল
    • ঘ) জেরেমি বেন্থাম

    সঠিক উত্তর: গ) জন স্টুয়ার্ট মিল

    On Liberty গ্রন্থটি ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিল রচিত।

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  48. ৪৮. উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

    • ক) ল্যাটিন
    • খ) গ্রীক
    • গ) হিব্রু
    • ঘ) ফারসি

    সঠিক উত্তর: খ) গ্রীক

    Governance শব্দটি গ্রীক ভাষা থেকে উৎপন্ন হয়েছে।

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  49. ৪৯. ‘কর্তব্যের জন্য কর্তব্য’-ধারণাটির প্রবর্তক কে?

    • ক) ইমানুয়েল কান্ট
    • খ) হার্বার্ট স্পেন্সার
    • গ) বার্ট্রান্ড রাসেল
    • ঘ) অ্যারিস্টটল

    সঠিক উত্তর: ক) ইমানুয়েল কান্ট

    ইমানুয়েল কান্ট জার্মান নীতিবিজ্ঞানী।

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  50. ৫০. 'Human Society in Ethics and Politics' গ্রন্থের লেখক কে?

    • A) প্লেটো
    • B) রুসো
    • C) বার্ট্রান্ড রাসেল
    • D) জন স্টুয়ার্ট মিল

    সঠিক উত্তর: C) বার্ট্রান্ড রাসেল

    বার্ট্রান্ড রাসেল রচিত গ্রন্থগুলো হলো- The Elements of Ethics, Human Society in Ethics and Politics, Moral…

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  51. ৫১. ‘শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়ােজন, আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর’-এটি কে বলেছেন?

    • ক) সক্রেটিস
    • খ) প্লেটো
    • গ) অ্যারিস্টটল
    • ঘ) বেনথাম

    সঠিক উত্তর: খ) প্লেটো

    মানুষের আচার-আচরণের, ভাল-মন্দের আলোচনাই হল নীতিশাস্ত্র।

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  52. ৫২. সুশাসনের মূল ভিত্তি কী?

    • ক) মূল্যবোধ
    • খ) আইনের শাসন
    • গ) গণতন্ত্র
    • ঘ) আমলাতন্ত্র

    সঠিক উত্তর: খ) আইনের শাসন

    সুশাসন ধারণাটি গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ।

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  53. ৫৩. কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?

    • ক) আত্মস্বার্থবাদ
    • খ) পরার্থবাদ
    • গ) পূর্ণতাবাদ
    • ঘ) উপযোগবাদ

    সঠিক উত্তর: ঘ) উপযোগবাদ

    উপযোগবাদ একটি দার্শনিক মতবাদ যার মূল বক্তব্য হলো সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্যে সর্বোচ্চ পরিমাণ সুখ।

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  54. ৫৪. বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?

    • ক) ২০১০
    • খ) ২০১১
    • গ) ২০১২
    • ঘ) ২০১৩

    সঠিক উত্তর: গ) ২০১২

    দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে।

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

কোন বিসিএসে কয়টি প্রশ্ন

অন্যান্য বিষয়

বিসিএস প্রশ্ন ব্যাংক · মডেল টেস্ট