বিসিএস বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন সমাধান BCS Bangladesh Affairs Questions with Answers
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
বাংলাদেশ বিষয়াবলিতে প্রাচীন বাংলা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, সরকারব্যবস্থা, অর্থনীতি, কৃষি, জনসংখ্যা, শিল্প, সংস্কৃতি ও সাম্প্রতিক অর্জন থেকে প্রশ্ন আসে। সংবিধানের অনুচ্ছেদ, মুক্তিযুদ্ধের সেক্টর ও তারিখ এবং অর্থনৈতিক সমীক্ষার তথ্য বেশি দেখা যায়। যেসব সংখ্যা বছর বছর বদলায়, সেগুলো পরীক্ষার আগে সর্বশেষ সরকারি তথ্যের সঙ্গে মিলিয়ে নিন।
Bangladesh Affairs runs from ancient Bengal through the Language Movement and the Liberation War to the constitution, government, economy, agriculture, population, industry, culture and recent events. Articles of the constitution, wartime sectors and dates, and economic figures are common. Check any figure that changes every year against the latest official data before your exam.
আমাদের সংগ্রহে এই বিষয়ের ২৯৪টি বিসিএস প্রশ্ন আছে। নিচে ১০০টি প্রশ্ন, সঠিক উত্তর ও এক লাইনের নোট দেওয়া হলো, নতুন বিসিএস থেকে পুরোনো। পূর্ণ ব্যাখ্যা সংশ্লিষ্ট বিসিএসের পাতায় আছে।
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
-
১. বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার বিষয়ক বিধানাবলি কোন ভাগে বর্ণিত আছে?
সঠিক উত্তর: গ) তৃতীয় ভাগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে (অনুচ্ছেদ ২৭ থেকে ৪৪) নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা…
-
২. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর ছিল কোন সেক্টরের অধীন?
সঠিক উত্তর: গ) ১০ নম্বর সেক্টর
মুক্তিযুদ্ধের সময় সমগ্র অভ্যন্তরীণ নৌপথ ও উপকূলীয় এলাকা ছিল ১০ নম্বর সেক্টরের অধীন।
-
৩. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর বর্তমান অবস্থান কোন জেলায়?
সঠিক উত্তর: খ) বগুড়া
প্রাচীন বাংলার অন্যতম সমৃদ্ধ নগরী পুণ্ড্রবর্ধনের ধ্বংসাবশেষ বগুড়া জেলার করতোয়া নদীর পশ্চিম তীরে…
-
৪. মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে কবে শপথ গ্রহণ করে?
সঠিক উত্তর: খ) ১৭ এপ্রিল ১৯৭১
মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় এবং ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর)…
-
৫. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার (১৯৭৩-৭৮) সময়কাল ছিল:
সঠিক উত্তর: খ) ১৯৭৩ - ১৯৭৮
স্বাধীন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন এবং এর বাস্তবায়ন কাল ছিল ১৯৭৩…
-
৬. জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মেয়াদ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে ২৫ বছর বৃদ্ধি করা হয়?
সঠিক উত্তর: ঘ) ১৭তম
সংবিধানের ১৭তম সংশোধনীর (২০১৮ সালে পাস) মাধ্যমে ৫০টি সংরক্ষিত নারী আসনের মেয়াদ পরবর্তী ২৫ বছরের জন্য বহাল…
-
৭. তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?
সঠিক উত্তর: গ) ভারতের সিকিমের সো লামো হ্রদ
তিস্তা নদী ভারতের সিকিম রাজ্যের হিমালয় পর্বতের সো লামো হ্রদ (পাভুহুনরি পর্বত) থেকে উৎপত্তি হয়ে…
-
৮. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল?
সঠিক উত্তর: খ) নৌকা
১৯৫৪ সালের পূর্ববঙ্গ আইন পরিষদ নির্বাচনে মাওলানা ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ…
-
৯. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে?
সঠিক উত্তর: খ) ১৬ ডিসেম্বর ১৯৭২
বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২ এবং প্রথম বিজয় দিবসে অর্থাৎ ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে…
-
১০. গারোদের ঐতিহ্যবাহী সামাজিক ব্যবস্থা মূলত কোন ধরনের?
সঠিক উত্তর: খ) মাতৃতান্ত্রিক
বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গারো এবং খাসিয়াদের পরিবার ও সমাজ ব্যবস্থা প্রধানত মাতৃতান্ত্রিক…
-
১১. বাংলাদেশের একমাত্র কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর অন্যতম বড়পুকুরিয়া কয়লাখনি কোন জেলায়?
সঠিক উত্তর: খ) দিনাজপুর
বড়পুকুরিয়া কয়লাখনি এবং তাপবিদ্যুৎ কেন্দ্র দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত।
-
১২. মুক্তিযুদ্ধে সর্বোচ্চ বীরত্বসূচক পদক 'বীরশ্রেষ্ঠ' খেতাবপ্রাপ্ত শহীদের সংখ্যা কতজন?
সঠিক উত্তর: গ) ৭ জন
মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের জন্য ৭ জন অকুতোভয় যোদ্ধাকে সর্বোচ্চ সামরিক সম্মাননা 'বীরশ্রেষ্ঠ'…
-
১৩. সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
সঠিক উত্তর: খ) সৈয়দ মাইনুল হোসেন
সাভারের জাতীয় স্মৃতিসৌধের নকশাকার ও স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
-
১৪. ইউনেস্কো কত সালে ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে?
সঠিক উত্তর: গ) ১৯৯৯
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে…
-
১৫. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি?
সঠিক উত্তর: গ) ৩০টি
বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা ৩২টি।
-
১৬. বাংলাদেশের সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি?
সঠিক উত্তর: খ) মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট)
জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের একক বৃহত্তম উৎস মূল্য…
-
১৭. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কবে 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার'-এ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করে?
সঠিক উত্তর: ক) ৩০ অক্টোবর ২০১৭
২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য…
-
১৮. 'হরিধান' উদ্ভাবক কে ছিলেন?
সঠিক উত্তর: খ) হরিপদ কাপালী
ঝিনাইদহের সাধারণ কৃষক হরিপদ কাপালী নিজের উদ্ভাবনী ক্ষমতায় ১৯৯৫-৯৬ সালে উচ্চ ফলনশীল নিজস্ব ধানের জাত…
-
১৯. মায়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলায় বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ITLOS)-এ রায় লাভ করে কবে?
সঠিক উত্তর: ক) ১৪ মার্চ ২০১২
জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ITLOS) ২০১২ সালের ১৪ মার্চ বাংলাদেশ…
-
২০. পদ্মা বহুমুখী সেতুর মূল দৈর্ঘ্য কত কিলোমিটার?
সঠিক উত্তর: খ) ৬.১৫ কিমি
পদ্মা বহুমুখী সেতুর মূল কাঠামোর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার (৪১টি স্প্যান, প্রতিটি ১৫০ মিটার দীর্ঘ)।
-
২১. কোন মুসলিম চিন্তাবিদ প্রথম 'দ্বি-জাতি তত্ত্ব' সম্পর্কে স্পষ্ট ধারণা দেন?
সঠিক উত্তর: খ) সৈয়দ আহমদ খান
⇒ মুসলিম চিন্তাবিদদের মধ্যে সৈয়দ আহমদ খান প্রথম 'দ্বি- জাতি তত্ত্ব' সম্পর্কে স্পষ্ট ধারণা দেন।
-
২২. কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
সঠিক উত্তর: গ) ১৯৫৬
⇒ ১৯৫৬ সালে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়।
-
২৩. 'তমদ্দুন মজলিস'-এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
সঠিক উত্তর: ঘ) পদার্থ বিজ্ঞান
⇒ 'তমদ্দুন মজলিস'-এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।
-
২৪. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান 'জল্লাদের দরবার' এর রচয়িতা কে ছিলেন?
সঠিক উত্তর: ক) কল্যাণ মিত্র
⇒ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান 'জল্লাদের দরবার' এর রচয়িতা ছিলেন কল্যাণ মিত্র।
-
২৫. কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহিদ হন?
সঠিক উত্তর: খ) ২০ জানুয়ারি ১৯৬৯
⇒ আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহিদ হন ১৯৬৯ সালের ২০ জানুয়ারি।
-
২৬. বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম-
সঠিক উত্তর: গ) পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
⇒ বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।
-
২৭. কোন অনুচ্ছেদ মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলি পরিবর্তনযোগ্য নয়?
সঠিক উত্তর: ঘ) অনুচ্ছেদ ৭(খ)
⇒ অনুচ্ছেদ ৭(খ) মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলি পরিবর্তনযোগ্য নয়।
-
২৮. বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা-
সঠিক উত্তর: গ) বাংলাদেশ সুপ্রীম কোর্ট
⇒ বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
-
২৯. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে-
সঠিক উত্তর: ক) পঞ্চদশ
⇒ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল।
-
৩০. ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়?
সঠিক উত্তর: খ) ১৮ মার্চ ১৯২০
⇒ ঢাকা বিশ্ববিদ্যালয় বিল আইনে পরিণত হয় ১৮ মার্চ, ১৯২০ সালে।
-
৩১. একুশে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন-
সঠিক উত্তর: ঘ) ভাস্কর নভেরা আহমেদ
⇒ নভেরা আহমেদ ১৯৯৭ সালে একুশে পদক ও ২০২৫ সালে মরণোত্তর স্বাধীনতা পদক লাভ করেন ।
-
৩২. বাংলাদেশের প্রশাসনিক কাঠামো-
সঠিক উত্তর: ঘ) কেন্দ্রীভূত
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো: বাংলাদেশে প্রশাসনিক কাঠামো মূলত কেন্দ্রীভূত।
-
৩৩. টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন-
সঠিক উত্তর: ঘ) মুশফিকুর রহিম
⇒ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।
-
৩৪. ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল?
সঠিক উত্তর: গ) দৈনিক গণকণ্ঠ
⇒ ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থায় দৈনিক গণকণ্ঠ পত্রিকাটি নিষিদ্ধ ছিল।
-
৩৫. পাহাড়পুরের 'সোমপুর মহাবিহার' বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন?
সঠিক উত্তর: খ) পাল
নওগা জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার ❝পাল রাজবংশের❞ শাসনামলে অষ্টম শতকের শেষের দিকে…
-
৩৬. মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?
সঠিক উত্তর: গ) মাহবুব উদ্দিন আহমেদ
মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী দলের নেতৃত্বে ছিলেন ⎯ মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম।
-
৩৭. ঐতিহাসিক ৬-দফা দাবিতে কোন দু'টি বিষয় কেন্দ্রিয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল?
সঠিক উত্তর: ঘ) প্রতিরক্ষা ও পররাষ্ট্র
ছয় দফা কর্মসূচির ২য় দফায় ⎯ প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় দুটি কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব করা…
-
৩৮. বাংলার প্রাচীন জনপথ হরিকেল-এর বর্তমান নাম কী?
সঠিক উত্তর: ক) সিলেট ও চট্টগ্রাম
প্রাচীন বাংলার অন্যতম জনপদ হরিকেল - এর অন্তর্ভূক্ত অঞ্চল বর্তমানে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত।
-
৩৯. বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
সঠিক উত্তর: গ) বরিশাল
জনশুমারি ও গৃহগণনা ⎯ ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুসারে, বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম।
-
৪০. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত?
সঠিক উত্তর: গ) বাণিজ্য
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (TCB) ⎯ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি সংস্থা।
-
৪১. বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
সঠিক উত্তর: খ) মূল্য সংযোজন কর
বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে ⎯ মূল্য সংযোজন কর বা মূসক থেকে।
-
৪২. মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কী?
সঠিক উত্তর: গ) সাংগ্রাই
মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসবের নাম ⎯ সাংগ্রাই।
-
৪৩. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন?
সঠিক উত্তর: ঘ) মাহমুদুল্লাহ রিয়াদ
➝ ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
-
৪৪. বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
সঠিক উত্তর: ক) ২৫
বাংলাদেশের সংবিধানের ২৫নং অনুচ্ছেদে পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা উল্লেখ করা হয়েছে।
-
৪৫. মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতীসত্ত্বায় রয়েছে?
সঠিক উত্তর: ক) গারো
গারো সমাজে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন রয়েছে।
-
৪৬. অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা?
সঠিক উত্তর: গ) নির্বাহী বিভাগ
অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্মকর্তা।
-
৪৭. বাংলাদেশে কোন নদী কার্পজাতীয় মাছের রেণুর প্রধান উৎস?
সঠিক উত্তর: খ) হালদা
হালদা নদী বাংলাদেশে কার্পজাতীয় মাছের রেণুর প্রধান উৎস।
-
৪৮. ব-দ্বীপ পরিকল্পনা ২১০০-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে?
সঠিক উত্তর: ক) ৬
ব-দ্বীপ পরিকল্পনা ২১০০-এ ৬টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে।
-
৪৯. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?
সঠিক উত্তর: ঘ) রাজিয়া বানু
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
-
৫০. কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?
সঠিক উত্তর: গ) জামাল নজরুল ইসলাম
➝ বাঙালি বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলাম ⎯ কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করেছেন।
-
৫১. কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?
সঠিক উত্তর: খ) নারীর ক্ষমতায়ন
নারীর ক্ষমতায়নে অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পদক পান।
-
৫২. বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে?
সঠিক উত্তর: গ) ২০৪১
বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে ২০৪১ সালে।
-
৫৩. 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের পরিচালক কে?
সঠিক উত্তর: গ) শ্যাম বেনেগাল
➝ 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল (ভারত)।
-
৫৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন?
সঠিক উত্তর: ক) সেপ্টেম্বর
➝ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ⎯ ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বাংলায় বক্তৃতা দেন।
-
৫৫. The Foreshadowing of Bangladesh গবেষণা গ্রন্থটির লেখক কে?
সঠিক উত্তর: D) হারুন-অর-রশিদ
➝ 'The Foreshadowing of Bangladesh' গবেষণা গ্রন্থটির লেখক হারুন-অর-রশিদ।
-
৫৬. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
সঠিক উত্তর: ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
-
৫৭. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল?
সঠিক উত্তর: ঘ) ৪১.৮
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিলো - ৪১.৮ শতাংশ।
-
৫৮. বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
সঠিক উত্তর: ক) ৯৫
➝ বাংলাদেশ সংবিধানের ৯৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন।
-
৫৯. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল?
সঠিক উত্তর: গ) ২২৩
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে।
-
৬০. বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?
সঠিক উত্তর: খ) সৌদিআরব
➝ বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে ⎯ সৌদি আরবে।
-
৬১. কতজন নারী ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন?
সঠিক উত্তর: গ) ৫
➝ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন ⎯ ৫ জন বিশিষ্ট নারী।
-
৬২. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
সঠিক উত্তর: ক) রাষ্ট্রপতি
বাংলাদেশ সংবিধানের ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ…
-
৬৩. ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন—
সঠিক উত্তর: খ) ২৩ মার্চ ১৯৬৬
'ছয় দফা': ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের…
-
৬৪. 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক—
সঠিক উত্তর: খ) শামছুল হক
আওয়ামী মুসলীম লীগ: ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
-
৬৫. 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি সংবিধানের কোন্ অনুচ্ছেদে বলা হয়েছে?
সঠিক উত্তর: খ) অনুচ্ছেদ : ৩
বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ - ৩ - এ রাষ্ট্র ভাষার কথা বলা হয়েছে।
-
৬৬. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন্ তফসিলে আছে?
সঠিক উত্তর: খ) পঞ্চম তফসিল
সংবিধান ও সংবিধান প্রণয়নের ইতিহাস: বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি হয় - ২৩ মার্চ, ১৯৭২ সালে।
-
৬৭. বাংলাদেশের সংবিধান অনুযায়ী ''কোর্ট অব্ রেকর্ড'' হিসাবে গণ্য—
সঠিক উত্তর: ঘ) সুপ্রীম কোর্ট
সংবিধান: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১১টি ভাগে মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে।
-
৬৮. বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
সঠিক উত্তর: গ) ৮ (আট) টি
পঞ্চবার্ষিকী পরিকল্পনা: বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে - পরিকল্পনা কমিশন।
-
৬৯. বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে?
সঠিক উত্তর: খ) ৫ (পাঁচ) টি
সুন্দরবন: বাংলাদেশের ৫টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে।
-
৭০. মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন্ সেক্টরের অন্তভুর্ক্ত ছিল?
সঠিক উত্তর: ক) ২ (দুই) নম্বর
মুক্তিযুদ্ধের সেক্টরসমূহ: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব…
-
৭১. 'জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়?
সঠিক উত্তর: ক) ২ মার্চ, ২০২২
‘জয় বাংলা’ স্লোগান: 'জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয় - ২ মার্চ, ২০২২ ২০২০…
-
৭২. বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কবে গঠিত হয়?
সঠিক উত্তর: গ) ৮ এপ্রিল ১৯৭২
বাংলাদেশ সিভিল সার্ভিস: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কবে গঠিত হয় - ৮ এপ্রিল, ১৯৭২।
-
৭৩. 'e-TIN’ চালু করা হয় কত সালে?
সঠিক উত্তর: ক) ২০১৩ সালে
E-TIN এর পূর্ণরূপ - Electronic Taxpayer's Identification Number. 'E-TIN’ চালু করা হয় - ২০১৩ সালে।
-
৭৪. কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়?
সঠিক উত্তর: খ) ২০১২ সালে
মানি লন্ডারিং প্রতিরোধ আইন: মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় - ২০১২ সালে।
-
৭৫. কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী?
সঠিক উত্তর: ক) বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
বাংলাদেশের প্রবর্তিত কূটনৈতিক পুরস্কার: কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের…
-
৭৬. বাংলাদেশ সদস্য নয় :
সঠিক উত্তর: গ) NATO
প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে - বাংলাদেশ ন্যাটোর সদস্য নয়।
-
৭৭. UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
সঠিক উত্তর: খ) ১৭ নভেম্বর ১৯৯৯
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি: প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
-
৭৮. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
সঠিক উত্তর: গ) সুপ্রিম কোর্ট
বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
-
৭৯. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
সঠিক উত্তর: ক) পুণ্ড্রু
প্রাচীন বাংলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপদের নাম পুন্ড্র।
-
৮০. বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তভুর্ক্ত ছিল?
সঠিক উত্তর: গ) বঙ্গ
প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল বা জনপদে বিভক্ত ছিলো।
-
৮১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযােদ্ধাকে 'বীর বিক্রম' খেতাবে ভূষিত করা হয়?
সঠিক উত্তর: গ) ১৭৫ জন
স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব…
-
৮২. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
সঠিক উত্তর: খ) এ এইচ এম কামরুজ্জামান
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার/মুজিবনগর সরকার গঠিত হয়।
-
৮৩. কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা' নামে পরিচিত হয়ে ওঠে?
সঠিক উত্তর: ঘ) মুসলিম
বাংলায় সুলতানী আমলের সূত্রপাত ১৩৩৮ সালে যা ১৫৩৮ সাল পর্যন্ত স্থায়ী হয়।
-
৮৪. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
সঠিক উত্তর: খ) মুর্শিদ কু লি খান
বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলী খান ১৭০৭ সালে নবাবী শাসনের সূচনা করেন।
-
৮৫. চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?
সঠিক উত্তর: খ) ফা হিয়েন
ফা-হিয়েন বাংলায় ভ্রমণকারী প্রথম চীনা পরিব্রাজক।
-
৮৬. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
সঠিক উত্তর: গ) ৪টি
বাংলাদেশ সংবিধানের ৪(৩) নং অনুচ্ছেদে জাতীয় প্রতীক সম্পর্কে বলা হয়েছে।
-
৮৭. বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
সঠিক উত্তর: ঘ) ২৩ মার্চ ১৯৬৬
১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক…
-
৮৮. 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার গ্রাম' - জাতির পিতা কবে এই ঘোষণা দেন?
সঠিক উত্তর: খ) ৭ মার্চ ১৯৭১
১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানের সমাবেশে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ার আহব্বান…
-
৮৯. বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
সঠিক উত্তর: ঘ) মূল্য সংযোজন কর
বাংলাদেশ সরকারের আয়ের সবচেয়ে বড় খাত হলো ম্লূ্য সংযোজন কর বা ভ্যাট।
-
৯০. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
সঠিক উত্তর: ঘ) বেদ
আর্যদের আদিনিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে বর্তমান মধ্য এশিয়া ইরানে।
-
৯১. বাংলার প্রাচীন জনপদ কোনটি?
সঠিক উত্তর: ক) পুণ্ড্র
প্রাচীন যুগে বাংলা কোন একক বা অখণ্ড রাষ্ট্র ছিলো না।
-
৯২. মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
সঠিক উত্তর: ক) তাজউদ্দিন আহমদ
এখানে, অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে বলতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত…
-
৯৩. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
সঠিক উত্তর: খ) ২৮ (২)
বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায় হচ্ছে - মৌলিক অধিকার বিষয়ক।
-
৯৪. কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
সঠিক উত্তর: গ) ইনসেপটা
গত আগস্ট, ২০২১ তারিখে করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশে প্রথমবারের মত চীনের সিনোফার্মের টিকা যৌথ উৎপাদনের লক্ষ্যে…
-
৯৫. বাংলাদেশ কত সালে OIC-এর সদস্যপদ লাভ করে?
সঠিক উত্তর: খ) ১৯৭৪
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
-
৯৬. বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
সঠিক উত্তর: ক) ১৮
বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগে বর্ণিত "নির্বাচন" অধ্যায়ে ভোটার তালিকায় অন্তর্ভূক্তি সম্পর্কে বলা হয়েছে।
-
৯৭. ‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
সঠিক উত্তর: খ) বৌদ্ধধর্ম
নির্বাণ ধারণা বৌদ্ধধর্মের সাথে সংশ্লিষ্ট।
-
৯৮. প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় 'বিকল্প সরকার' বলতে কী বোঝায়?
সঠিক উত্তর: খ) বিরোধী দল
প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে 'বিকল্প সরকার' বলা হয় বিরোধী দলকে।
-
৯৯. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
সঠিক উত্তর: ঘ) মোহাম্মদ হানিফ
ব্রিটিশ আমলে ১৮৬৪ সালে ঢাকা পৌরসভা গঠিত হয়।
-
১০০. বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
সঠিক উত্তর: ঘ) ১৯৯৮
সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে সমাজসেবা অধিদফতরের অধীনে ১৯৯৭-৯৮ অর্থবছরে দেশে প্রথম বয়স্কভাতা…
কোন বিসিএসে কয়টি প্রশ্ন
- ৪৮তম বিসিএস: ২০টি
- ৪৭তম বিসিএস: ১৪টি
- ৪৬তম বিসিএস: ২৭টি
- ৪৫তম বিসিএস: ১৫টি
- ৪৪তম বিসিএস: ১২টি
- ৪৩তম বিসিএস: ২০টি
- ৪২তম বিসিএস: ৫টি
- ৪১তম বিসিএস: ২৩টি
- ৪০তম বিসিএস: ১০টি
- ৩৯তম বিসিএস: ৪টি
- ৩৮তম বিসিএস: ১২টি
- ৩৭তম বিসিএস: ১৭টি
- ৩৬তম বিসিএস: ১৪টি
- ৩৫তম বিসিএস: ৯টি
- ৩৪তম বিসিএস: ১০টি
- ৩৩তম বিসিএস: ৬টি
- ৩১তম বিসিএস: ৩টি
- ৩০তম বিসিএস: ৫টি
- ২৯তম বিসিএস: ২টি
- ২৮তম বিসিএস: ৭টি
- ২৭তম বিসিএস: ১৩টি
- ২৫তম বিসিএস: ৫টি
- ২৪তম বিসিএস: ৬টি
- ২৩তম বিসিএস: ২টি
- ২২তম বিসিএস: ৮টি
- ২১তম বিসিএস: ৯টি
- ২০তম বিসিএস: ১৬টি