৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান 43rd BCS Question Solution (ব্যাখ্যাসহ)
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৯ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়। প্রশ্ন ছিল ২০০টি, পূর্ণমান ২০০। এই পাতায় ১৯৮টি প্রশ্ন সঠিক উত্তরসহ দেওয়া আছে, এর মধ্যে ১৯২টির ব্যাখ্যা আছে। একই প্রশ্ন অন্য বিসিএসেও এলে সেটির নাম ও সাল প্রশ্নের নিচে লেখা আছে।
43rd BCS preliminary question solution, held in 2021: 198 of 200 questions with the correct answer. Answers are prepared by bd3schools; BPSC does not publish an answer key with explanations. Free to read online.
অ্যাপে অনুশীলন করুন PDF ডাউনলোড করুন
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
বিষয় অনুযায়ী প্রশ্ন
| বাংলা (Bangla) | ৪২টি |
| ইংরেজি (English) | ৩৫টি |
| গাণিতিক যুক্তি ও গণিত (Mathematics & Reasoning) | ২১টি |
| বাংলাদেশ বিষয়াবলি (Bangladesh Affairs) | ২০টি |
| ভূগোল ও পরিবেশ (Geography & Environment) | ২০টি |
| কম্পিউটার ও আইসিটি (Computer & ICT) | ১৭টি |
| নৈতিকতা ও সুশাসন (Ethics & Good Governance) | ১৪টি |
| সাধারণ বিজ্ঞান (General Science) | ১৩টি |
| আন্তর্জাতিক বিষয়াবলি (International Affairs) | ১১টি |
| মানসিক দক্ষতা ও অ্যানালিটিক্যাল (Mental & Analytical Ability) | ৫টি |
৪৩তম বিসিএস প্রশ্ন ও উত্তর (43rd BCS questions and answers)
-
১. কোনটি নামধাতুর উদাহরণ?
সঠিক উত্তর: গ) বেতা
ব্যাখ্যা
বিশেষ্য, বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের পর ‘আ’ প্রত্যয়যোগে যে সব ধাতু গঠিত হয়, সেগুলোকে নামধাতু বলা হয়। যেমন - - সে ঘুমাচ্ছে। এখানে, 'ঘুম্ ' থেকে নাম ধাতু 'ঘুমা'। - রাসেল ধমকাচ্ছে। এখানে 'ধমক্ ' থেকে নাম ধাতু 'ধমকা' তেমনিভাবে, অপশনের 'বেতা' একটি নাম ধাতু। 'বেত্ ' এর সাথে 'আ' প্রত্যয়যুক্ত হয়ে বেতা নাম ধাতু গঠিত হয়েছে। উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০১৯ সংস্করণ)।
-
২. গড্ডলিকা প্রবাহ' বাগধারায় ‘গড্ডল' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর: খ) ভেড়া
ব্যাখ্যা
গড্ডল, গড্ডর (বিশেষ্য): ১. ভেড়া, ২. গাড়ল {গাড়ল > (তৎসম বা সংস্কৃত শব্দ) গড্ডল, গড্ডর (র = ল) (অর্বাচীন সংস্কৃত শব্দ)} গড্ডলিকা প্রবাহ (বিশেষ্য): ১. ভেড়ার পালের মতো একের অন্যকে অনুসরণ; ২. ভালোমন্দ না বুঝে অন্ধের ন্যায় অনুসরণ। উৎস: বাংলা একাডেমি অভিধান।
-
৩. 'তাতে সমাজজীবন চলে না।' - এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
সঠিক উত্তর: গ) তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
ব্যাখ্যা
মূলভাব বা অর্থ অপরিবর্তিত রেখে এক শ্রেণীর বাক্যকে অন্য শ্রেণীর বাক্যে পরিবর্তন কারার নামই হলো বাক্য রূপান্তর। নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তর: নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে। সূত্র: ১ বাক্য পরিবর্তিত হলেও মূল অর্থ অপরিবর্তিত থাকবে। যেমন - নেতিবাচক: সেটা কখনোই সফল হতে পারে না। নেতিবাচক: সেটা সর্বদাই অসফল হয়। সূত্র: ২ 'না', 'নয়', 'নি', 'নেই', 'নহে' ইত্যাদি নঞর্থক পদ তুলে দিতে হয় এবং শব্দের পরিবর্তন ঘটিয়ে হ্যা-বাচক ভাব ফুটিয়ে তুলতে হয়। যেমন - নেতিবাচক: কোথাও শান্তি ছিল না অস্তিবাচক: সর্বত্র অশান্তি ছিলো। সূত্র: ৩ প্রয়োজনমতো নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা অস্তিবাচকে রূপান্তর করতে হয়। যেমন - নেতিবাচক: শহিদের মৃত্যু নেই। অস্তিবাচক: শহিদেরা অমর। তেমনিভাবে, নেতিবাচক: তাতে সমাজজীবন চলে না। অস্তিবাচক: তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে। উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
-
৪. “তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।” - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
সঠিক উত্তর: ক) 'অনন্ত প্রেম'
ব্যাখ্যা
অনন্ত প্রেম - রবীন্দ্রনাথ ঠাকুর "তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার— কত রূপ ধ’রে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার।" উল্লেখ্য 'অনন্ত প্রেম' কবিতাটি বরীন্দ্রনাথ ঠাকুরের 'মানসী' কাব্যগ্রন্থের অন্তর্গত। মানসী (১৮৯০) রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণায়ত যৌবনের শক্তিপরীক্ষার কাব্য। - এই কাব্যের বিভিন্ন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবি জীবনের পরবর্তী সম্ভাবনা ও প্রবণতাগুলি প্রায় আত্মশক্তিসম্পন্ন হয়ে উঠেছে। - প্রেম, যৌবন, সৌন্দর্য বিষয়ে তাঁর ভবিষ্যৎ ধারণাগুলো এখানেই ধীরে ধীরে বিশিষ্টতা অর্জন করেছে। - রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমচেতনার মধ্যে বিচ্ছিন্নতা ও নেতিবাচকতার চেয়ে বরং প্রেমগত সংযোগময়তার সাধনাই বেশি অভিব্যক্ত। উৎস: মানসী কাব্যগ্রন্থ ও বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।
-
৫. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
সঠিক উত্তর: ঘ) মহামহোপাধ্যায়
ব্যাখ্যা
হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের ইতিহাসে এক স্মরণীয় নাম। - তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক, বহুভাষাবিদ, দার্শনিক, পন্ডিত, প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক। - তার উপাধি ছিলো - মহামহোপাধ্যায়। ১৮৯৮ সালে তাকে এই উপাধি প্রদান করা হয়। - তিনি ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে বাংলা সাহিত্যের আদিগ্রন্থ চর্যাপদ আবিস্কার করেন। - ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে তার সম্পাদনায় 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে চর্যাপদ প্রকাশিত হয়। তার রচিত সাহিত্যকর্ম: - বেণের মেয়ে (উপন্যাস), - বাল্মীকির জয় - মেঘদূত, - প্রাচীন বাংলার গৌরব উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
-
৬. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
সঠিক উত্তর: গ) ‘কর্ণফুলি’
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদ: বিশ শতকের পঞ্চাশের দশকে সাহিত্যক্ষেত্রে তাঁর আবির্ভাব। নগরজীবনের কৃত্রিমতা, রাজনীতিক সংগ্রাম, নিপীড়ন, প্রতারণা তিনি তাঁর কথাসাহিত্যের বিষয়বস্তু করেছেন। তার রচিত বিখ্যাত উপন্যাস কর্ণফুলী। - উপন্যাসটির প্রকাশকাল - ১৯৬২ সাল। - এই উপন্যাসে বিশেষ অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনযাপনের বর্ণনা রয়েছে। কাহিনী সংক্ষেপ: - আলাউদ্দিন আল আজাদের 'কর্ণফুলী' পাহাড় সমুদ্র ঘেরা একটি বিশেষ জনপদের উপন্যাস। - আদিবাসি (ক্ষুদ্র-নৃগোষ্ঠী) রাঙামিলা, প্রেমিক দেওয়ানপুত্র (চাকমা), বাঙালি ইসমাইল, জলি, রমজান প্রমুখের জীবন যাপন ও প্রণয় উপন্যাসে বর্ণিত। - ইসমাইল চোরাকারবারি, উচ্চাভিলাসী। সে আদিবাসি তরুণী রাঙালিমার প্রতি আকৃষ্ট হয়। লেখকের অন্যান্য উপন্যাস: - তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০), - শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন (১৯৬২), - ক্ষুধা ও আশা (১৯৬৪), - খসড়া কাগজ (১৯৮৬), - স্বপ্নশিলা (১৯৯২), - বিশৃঙ্খলা (১৯৯৭)। তার তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটি 'বসুন্ধরা’ নামে চলচ্চিত্রায়িত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে (১৯৭৭ সালে পুরস্কার পায়)। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
-
৭. 'নীল লোহিত' কোন লেখকের ছদ্মনাম?
সঠিক উত্তর: গ) সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা
সুনীল গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। যেমন- - নীল লোহিত, - নীল উপাধ্যায়, - সনাতন পাঠক এছাড়া, - সমরেশ বসুর ছদ্মনাম – কালকূট, - সোমেন চন্দ = ইন্দ্রকুমার সোম - বিমল ঘোষ = মৌমাছি, - বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় = যাযাবর - সতীনাথ ভাদুড়ী = চিত্রগুপ্ত, - বিমল মিত্র = জাবালি - কালিকানন্দ = অবধূত, - প্রিয়দর্শী - সৈয়দ মুজতবা আলী উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
-
৮. বাগযন্ত্রের অংশ কোনটি?
সঠিক উত্তর: ঘ) উপরের সবকটি
ব্যাখ্যা
বাগযন্ত্র: ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্ যন্ত্র বলে। - মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্ যন্ত্রের অন্তর্ভূক্ত। বাগ্ যন্ত্রের অংশ সমূহ: ১. ফুসফুস, ২. শ্বাসনালী, ৩. স্বরযন্ত্র, ৪. জিভ, ৫. আলজিভ, ৬. তালু ৭. মূর্ধা, ৮. দন্তমূল ও দন্ত, ৯. ওষ্ঠ, ১০. নাসিকা ইত্যাদি। উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০২১ সংস্করণ)।
-
৯. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
সঠিক উত্তর: খ) সম্প্রদান কারক
ব্যাখ্যা
বাক্যের ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। আমরা আগে জেনে এসেছি, কারক ৬ প্রকার। যথা - কর্তৃকারক, কর্ম কারক, করণ কারক, অপাদান কারক, সম্প্রদান কারক ও অধিকরণ কারক। তবে মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০২১) অনুসারে, সম্প্রদান কারককে বাদ দেওয়া হয়েছে। নতুন সংস্করণ অনুসারে, কারক ছয় প্রকার। যথা - কর্তৃকারক, কর্ম কারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক ও সমন্ধ কারক। ড. হায়াৎ মামুদ তার ভাষা শিক্ষা বইয়ে, নিমিত্ত কারক নামে একটি কারকের শ্রেণি অন্তর্ভূক্ত করেছেন। মাধ্যমিক ব্যাকরণের নতুন সংস্করণ এবং হায়াৎ মামুদ সহ অনেক বইয়ে সম্প্রদান কারক নেই। কারণ, সম্প্রদান কারকের তাত্ত্বিক বৈধতা স্বীকার্য নয়। বাংলায় সম্প্রদান কারকের দরকার নেই - এই কথা রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেকেই বলে গেছেন। নবম-দশম শ্রেণির ব্যাকরণ (২০২১) অনুসারে, - সম্প্রদান কারককে কর্ম কারকের মধ্যে দেখানো হয়েছে। - আর সম্বন্ধ পদকে সম্বন্ধ কারক হিসেবে দেখানো হয়েছে।
-
১০. কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
সঠিক উত্তর: ক) হিত্তিক ও তুখারিক
ব্যাখ্যা
ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শ্রেণিবিভাগ: ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রাচীন শাখা - ৯টি। আধুনিককালে অনেকে ১০টি বলেও উল্লেখ করেছেন। - আমরা যেহেতু আধুনিক যুগের মানুষ তাই সেহেতু আধুনিক মতকেই স্বীকার করবো। ভাষাতাত্ত্বিক অধ্যাপক অ্যাসকোলি আদি ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে সৃষ্ট ভাষাগুলোকে দুটো প্রধান ভাগে ভাগ করেছেন। - একটি শতম (Satam) ও অন্যটি কেন্তম (Centum)। - কেন্তম ও শতম এ বিভাজন হয়েছিলো মূলত কণ্ঠবর্ণের উচ্চারণ বৈশিষ্ঠ্য লক্ষ্য করে। - এ বিভাজনের ফলে ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠির অন্তর্ভূক্ত ভাষাগুলোর ভেতর একটি ভৌগোলিক বিভাজনও হয়। - অ্যাসকোলির ধারণা - কেন্তম গোষ্ঠীর ভাষাগুলো সব পশ্চিমের আর শতম গোষ্ঠির ভাষাগুলো সব পূর্বের। - কিন্তু তোখারিয়ান (তুখারিক) ও জিত্তি ভাষা আবিষ্কারের পর অনেক পণ্ডিতের কাছে এ ধরনের ভৌগোলিক বিভাগের ধারণা সমালোচনার মুখে পড়ে। নিম্নে কেন্তম ও শতম বিভাগের শাখাগুলো দেওয়া হলো: বর্তমানকালে হিত্তি বা হিত্তিক (Hittic) ভাষা ইন্দো-ইউরোপীয় গোষ্ঠির দশম শাখা হিসাবে পরিচিত। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, - এশিয়া মাইনরে প্রায় দেড় হাজার খ্রিস্টপূর্বে হিত্তি ভাষা প্রচলিত ছিলো। - তোখারিক ভাষা মধ্য এশিয়ায় খ্রিস্টীয় অষ্টম শতক পর্যন্ত জীবিত ছিলো। তথ্যসূত্র: ইন্দো-ইউরোপীয় থেকে বাংলা (বাংলা ভাষার ইতিহাস), রেজাউল ইসলাম।
-
১১. 'রুখের তেন্তুলি কু মীরে খাই’--এর অর্থ কী?
সঠিক উত্তর: গ) গাছের তেঁতুল কু মিরে খায়
ব্যাখ্যা
চর্যাপদের ২নং পদের রচয়িতা কুক্কুরী পা। পদটি হলো: “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেন্তুলি কু ম্ভীরে খাঅ।।” অর্থ্যাৎ, "মাদী কাছিম দোহন করে দুধ পাত্রে রাখা যাচ্ছে না। গাছের তেঁতুল কু মিরে খাচ্ছে।" সুতুরাং, 'রুখের তেন্তুলি কু মীরে খাই' অর্থ - গাছের তেঁতুল কু মিরে খাচ্ছে। উৎস: বাংলাবাজার আর্কাইভ।
-
১২. কত সালে 'দুর্গেশনন্দিনী' উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
সঠিক উত্তর: গ) ১৮৬৫
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) আধুনিক বাংলা উপন্যাসের জনক বলে স্বীকৃত। - ১৮৬৫ সালে প্রকাশিত ''দুর্গেশনন্দিনী'' বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস যা বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসও। - এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ। এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র - তিলোত্তমা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস: - Rajmohan's Wife, - কপালকুন্ডলা, - চন্দ্রশেখর - মৃণালিনী, - যুগলাঙ্গুরীয়, - কৃষ্ণকান্তের উইল, - সীতারাম - রজনী, উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
-
১৩. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?
সঠিক উত্তর: গ) স্বর্ণকুমারী দেবী
ব্যাখ্যা
স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক । - তিনি কলকাতার জোড়াসাঁকো জন্মগ্রহণ করেন। সম্পর্কে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বোন। - তিনি ১৮৭২ সালে প্রকাশিত ভারতী পত্রিকা সম্পাদনা করেন । তাঁর রচিত উপন্যাস: - দীপ নির্বাণ, - মেবার রাজ, - মালতী, - বিদ্রোহ, - বিচিত্রা, - স্বপ্নবাণী - মিলনরাত্রি, - বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন । উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
-
১৪. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
সঠিক উত্তর: ঘ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
“আমার দেখা নয়াচীন” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চীন ভ্রমণের উপর লেখা গ্রন্থ। - এই গ্রন্থটি তার প্রকাশিত তৃতীয় গ্রন্থ। - ০২ ফেব্রুয়ারী ২০২০ বাংলা একাডেমি এটি প্রকাশ করে। - ১৯৫২ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে নয়া চীন যান বঙ্গবন্ধু । - তার এ সফরের অভিজ্ঞতাই এ গ্রন্থে বর্ণনা করা হয়েছে। (সূত্রঃ আমার দেখা নয়াচীন : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান)
-
১৫. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
সঠিক উত্তর: গ) ‘পদ্মপুরাণ’
ব্যাখ্যা
মনসামঙ্গল কাব্যের অপর নাম - পদ্মাপুরাণ। মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি বিজয়গুপ্ত - পদ্মাপুরাণ নামক মনসামঙ্গল কাব্য রচনা করে তিনি মঙ্গলকাব্যের ইতিহাসে অমর হয়ে আছেন। - তিনি মনসামঙ্গলকাব্যের যে পুঁথি পাওয়া গেছে, প্রাপ্ত এই পুঁথিভিত্তিক প্রাচীনতম কবি। এছাড়া, মনসামঙ্গলের অন্যতম কবি নারায়ণ দেব। তাঁর রচিত কাব্যের নামও পদ্মাপুরাণ। উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
-
১৬. ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’- কে রচনা করেন এই কাব্যাংশ?
সঠিক উত্তর: ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
মানুষের মৃত্যু হলে - জীবনানন্দ দাশ "মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে। আজকের আগে যেই জীবনের ভিড় জমেছিল তারা মরে গেছে; অন্ধকারে হারায়েছে; তবুতারা আজকের আলর ভেতরে সঞ্চারিত হয়ে উঠে আজকের মানুষের সুরে যখন প্রেমের কথা বলে অথবা জ্ঞানের কথা— অনন্ত যাত্রার কথা মনে হয় সে-সময় দীপংকর শ্রীজ্ঞানের; চলেছে—চলেছে—" - কবিতাটি জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪) গ্রন্থে গৃহীত। উৎস: বাংলা কবিতা সাময়িকী।
-
১৭. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সঠিক উত্তর: ঘ) জমিদার নিজাম শাহ
ব্যাখ্যা
দৌলত উজির বাহরাম খান: দৌলত উজির বাহরাম খান রচিত 'লাইলী-মজনু' কাব্যটি রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারায় একতি বিশেষ গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে স্থান পেয়েছে। - কবি তার কাব্যে যে আত্মপরিচয় লিখে গেছেন, তা থেকে তেমন বিস্তারিত তথ্য অবগত হওয়া যায় না। - কবির ব্যক্তিজীবনের পরিচয় থেকে জানা যায়, তিনি চট্টগ্রামের ফতেহবাদ বা জাফরাবাদের অধিবাসী ছিলেন। - কবির পিতা মোবারক খান চট্টগ্রামের অধিপতির কাছ থেকে দৌলত উজির উপাধি পেয়েছিলেন। কবির পূর্বপুরুষ হামিদ খান গৌড়ের সুলতান হুসেন শাহের প্রধান আমত্য। - চাটিগ্রাম অধিপতি মহামতি নৃপতি নিজাম শাহ সুর তাকে তার পিতার দৌলত উজির খেতাব প্রদান করেন। - তাছাড়া কবির পীরের নাম - আসাউদ্দিন। কবির উপর তার গভীর প্রভাব বিদ্যমান ছিলো। - ড. মুহম্মদ এনামুল হকের মতে, বাহরাম খানের লাইলী-মজনু কাব্য রচনার সময়কাল - ১৫৬০ - ১৫৭৫ সাল। - ড. আহমদ শরীফ মনে করেন, কাব্যটি ১৫৪৩ - ১৫৫৩ সাল। - ড. শহীদুল্লাহর মতে কাব্যটির রচনাকাল - ১৬৬৯ সাল। কবি জানিয়েছেন, - গৌড়ের অধীনতা দূর হওয়ার পর নিজাম শাহ নৃপতি হয়েছিলেন এবং তার দৌলত উজির থাকাকালে তিনি লাইলী-মজনু রচনা করেছেন। - দৌলত উজির বাহরাম খানের সাহিত্যসৃষ্টির পৃষ্ঠপোষক হিসাবে সরাসরি কোথাও পাওয়া না গেলেও চাটিগ্রামের জমিদার নিজাম শাহ সুরকে পৃষ্ঠপোষক হিসাবে ধারণা করা হয়। উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া। উল্লেখ্য, দৌলত উজির বাহরাম খান রচিত আরেকটি কাব্য রয়েছে। কাব্যটির নাম - ইমাম বিজয়।
-
১৮. চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
সঠিক উত্তর: খ) নেপাল
-
১৯. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
সঠিক উত্তর: খ) ‘নেকড়ে অরণ্যে’
ব্যাখ্যা
শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস: - দুই সৈনিক, - নেকড়ে অরণ্য, - জলাঙ্গী, - জাহান্নাম হইতে বিদায় ‘নেকড়ে অরণ্য’ উপন্যাসে কোন যুদ্ধের ছবি, মুক্তিযুদ্ধের অসীম বিরত্বের কথা, কিংবা বিজয়ের উল্লাস নেই। - যুদ্ধকালীন পাকিস্তানি বর্বর সৈন্যদের রিরংসবৃত্তির শিকার কতিপয় বন্দিনী নারীর জীবন-যন্ত্রনার আলেখ্য এ উপন্যাস। - উপন্যাসে লেখক একটি গুদামঘরের বর্ণনা দিয়েছেন। বিশাল গুদামটি টিনে ছাওয়া, সমতল মেঝের। - একসময় এই ঘরটিই পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাপ্টেন রেজা খান, আলী খানদের নারী ধর্ষণের প্রধান ক্ষেত্র হয়ে ওঠে। - সে আস্তানায় তানিমা, জায়েদা, সখিনা, যামোদিনী, চাষী বৌ রশিদারা ধর্ষিত হয় কখনো পাকিস্তানি ক্যাপ্টেনের দ্বারা, কখনো সাধারণ সৈনিকের দ্বারা। - তাদের চিৎকার, আর্তনাদ, স্বপ্নভঙ্গের বেদনা, বিপর্যস্ততার নির্মোহ রূপটি তুলে আনেন লেখক এ উপন্যাসে। - বনের ভেতর নেকড়ের নৃশংসতাও হার মানে যেন ছোট্ট একটুকরো গুদামঘরে। - কিন্তু তার পরও থেমে থাকে না প্রতিবাদ। ক্যাপ্টেনের গুলি বুক পেতে নেয় তানিমা। আর আত্মহত্যার মাধ্যমে বন্দিদশা থেকে মুক্তি পায় এইসব বীরাঙ্গানারা। অন্যদিকে, - সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'কাঁদো নদী কাঁদো' উপন্যাসে গ্রামীণ ও কু মারডাঙ্গার শহুরে পরিবেশের বর্ণনা করা হয়েছে এবং ব্যক্তির ক্ষুদ্র ক্ষুদ্র সুখ দুঃখ নিয়ে সামষ্টিক অভিজ্ঞতা রচনা করা হয়েছে। - আবুল ফজল রচিত উপন্যাস - রাঙা প্রভাত। - শওকত আলী রচিত 'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসে রাজা লক্ষণ সেনের সময়ের সমাজ ও মানুষের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া
-
২০. 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?
সঠিক উত্তর: খ) শঙ্খ ঘোষ
ব্যাখ্যা
শঙ্খ ঘোষ বাংলা সাহিত্যের আধুনিক সময়ের একজন প্রতিথযশা কবি। - শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তার বাবা মণীন্দ্রকুমার ঘোষ এবং মা অমলা ঘোষ। ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের বর্তমান চাঁদপুর জেলায় তাঁর জন্ম। - তিনি ২০২১ সালের ২০ এপ্রিল মৃত্যবরণ করেন। তার উল্লেখযোগ্য কবিতার বই: - মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে - চুপ করো, শব্দহীন হও - সবিনয় নিবেদন - বুক পেতে শুয়ে আছি ঘাসের উপরে চক্রবালে - হওয়া উৎস: প্রথম আলো ও বাংলা ট্রিবিউন রিপোর্ট।
-
২১. আসমান কোন ভাষা থেকে আগত শব্দ?
সঠিক উত্তর: ঘ) ফারসি
ব্যাখ্যা
আসমান (বিশেষ্য): আকাশ - শব্দটি ফারসি ভাষা থেকে বাংলা আগত শব্দ। - আসমান শব্দের বিশেষণ - আসমানি। বাংলা ভাষায় ব্যবহৃত আরো কতিপয় ফারসি শব্দ: - বেহেশত, দোজখ, ফেরেশতা, নামাজ, খোদা, গুনাহ, পয়গম্বর ইত্যাদি। উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
-
২২. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
সঠিক উত্তর: ক) আ
ব্যাখ্যা
উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০২১ সংস্করণ)।
-
২৩. ‘জিজীবিষা' শব্দটির অর্থ কী?
সঠিক উত্তর: খ) বেঁচে থাকার ইচ্ছা
ব্যাখ্যা
জিজীবিষা (বিশেষ্য): অর্থ - ১. বেঁচে থাকার ইচ্ছা; ২. জীবনের আকাঙ্খা (তখনকার মরণাতঙ্ক নিরুপম জিজীবিষার উত্তরসাক্ষ্য নয়-সুধীন্দ্রনাথ দত্ত)। জিজীবিষু (বিশেষণ): বেঁচে থাকতে ইচ্ছুক। উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
-
২৪. বড় > বড্ড - এটি কোন ধরনের পরিবর্তন?
সঠিক উত্তর: গ) ব্যঞ্জনদ্বিত্ব
ব্যাখ্যা
দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব: কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দিত্ব উচ্চারণ হয়, একে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব বলে। যেমন - - পাকা > পাক্কা, - সকাল > সক্কাল, তেমনিভাবে, বড় > বড্ড, উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০১৯ সংস্করণ)।
-
২৫. 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগধারার অর্থ কী?
সঠিক উত্তর: ঘ) বৃহৎ বিষয়
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা: - সপ্তকান্ড রামায়ণ - বৃহৎ বিষয়, - হাড়হদ্দ - সবকিছু - ঢাকঢাক গুড় গুড় – লুকোচুরি, - দিবাস্বপ্ন - অলীক কল্পনা উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
-
২৬. 'Attested' শব্দের বাংলা পরিভাষা কী?
সঠিক উত্তর: খ) সত্যায়িত
ব্যাখ্যা
Attested - সত্যায়িত, Certified - প্রত্যয়িত, Verified - প্রতিপাদিত, Authenticated - প্রমাণীকৃত। উৎস: বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা।
-
২৭. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।'-এ বাক্যে ‘’ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
সঠিক উত্তর: ঘ) পৌনঃপুনিকতা
ব্যাখ্যা
ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি: - পৌনঃপুনিকতা বোঝাতে: ডেকে ডেকে হয়রান হয়েছি। - বিশেষণ রূপে: এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা। - স্বলপকাল স্থায়ী বোঝাতে: দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেলো। - ক্রিয়া বিশেষণ বোঝাতে: দেখে দেখে যেও। উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০১৯ সংস্করণ)।
-
২৮. ভুল বানান কোনটি?
সঠিক উত্তর: ক) ভূবন
ব্যাখ্যা
ভূবন বানানটি ভুল। সঠিক বানান - ভুবন। ভুবন (বিশেষ্য): ১. বিশ্বজগৎ; হিন্দু পুরাণে কথিত সপ্ত স্বর্গ ও সপ্ত পাতাল; চতুর্দশ লোক। ২. পৃথিবী। ৩. আবাস (গেলা সবে যে যার ভুবন-বিজয় গুপ্ত)। ৪. দেশ (ছ’মাসের পরে যাবে গৌড় ভুবন-ঘনরাম চক্রবর্তী)। অন্যদিকে, - অন্তঃসার, মুহূর্ত ও অদ্ভুত - বানানগুলো শুদ্ধ। উৎস: বাংলা একাডেমি বানান ও আধুনিক বাংলা অভিধান।
-
২৯. ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’-এটি কোন ধরনের বাক্য?
সঠিক উত্তর: খ) জটিল বাক্য
ব্যাখ্যা
জটিল বাক্য: - কোন কোন বাক্যে উদ্দেশ্য ও বিধেয় অর্থাৎ কর্তা ও সমাপিকা ক্রিয়া ছাড়া এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকতে পারে। - এ অপ্রধান খণ্ডাংশ মূল বাক্যেরই অংশ। এ ধরনের বাক্যকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - - যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে। - যে ভিক্ষা চায় তাকে দান করো। - যদি বৃষ্টি হয়, তবে বের হব না। তেমনিভাবে, - যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। - যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো। উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০২১ সংস্করণ)।
-
৩০. 'চিকিৎসাশাস্ত্র' কোন সমাস?
সঠিক উত্তর: ক) কর্মধারয়
ব্যাখ্যা
যে সমাসে পরপদের অর্থ প্রধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - - গোলাপ নামের ফুল = গোলাপফুল - ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই। তেমনিভাবে, - চিকিৎসা বিষয়ক যে শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র। এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০২১ সংস্করণ)।
-
৩১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
সঠিক উত্তর: গ) বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১): - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী। - তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। - ১৮৩৯ সালে কলকাতার ‘সংস্কৃত কলেজ’ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়। তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন। অসাধারণ মেধার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়। - তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি প্রথম গদ্যে যতিচিহ বা বিরামচিহ্নের ব্যবহার শুরু করেন। - - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)। এই গ্রন্থে তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন। - প্রভাবতী সম্ভাষণ বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনা। - ব্রজবিলাস ও রত্নপরীক্ষা গ্রন্থ দুটির রচয়িতাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
-
৩২. 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়
সঠিক উত্তর: খ) ১৯ জানুয়ারি ১৯২৬
ব্যাখ্যা
মুসলিম সাহিত্য-সমাজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। - ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়। - সংগঠনটির পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ.এফ.এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদির প্রমুখের ওপর। তারাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য। - নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর। - মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র শিখা পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে। - এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। - এই পত্রিকার স্লোগান ছিলো - 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'। উৎস: বাংলাপিডিয়া।
-
৩৩. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?
সঠিক উত্তর: গ) আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৮) গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। - এটি একটি আত্মজীবনী মূলক বই। আবুল মনসুর আহমদ রচিত রাজনীতি বিষয়ক আরেকটি গ্রন্থ হলো: ‘শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু ’ (১৯৭৩)। তার অন্যান্য সাহিত্যকর্ম: আত্মজীবনী: – আত্মকথা। শিশু সাহিত্যে:- মুসলমানী কথা, ছোটদের কাসাসুল আম্বিয়া, গালিভারের সফরনামা। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলাপিডিয়া।
-
৩৪. “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামাল ছেলে?
সঠিক উত্তর: খ) কামাল পাশা
ব্যাখ্যা
কামাল পাশা - কাজী নজরুল ইসলাম "ঐ খেপেছে পাগ্লি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুর-পুরে শোর উঠেছে জোর্সে সামাল সামাল তাই। কামাল! তুনে কামাল কিয়া ভাই! হো হো কামাল! তুনে কামাল কিয়া ভাই!" উল্লেখ্য, কবিতাটি কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি সেপ্টেম্বর, ১৯২২ সালে প্রকাশিত। এতে মোট বারোটি কবিতা আছে। যথা - - প্রলয়োল্লাস, - বিদ্রোহী, - রক্তাম্বর-ধারিণী মা, - আগমণী - ধূমকেতু , - কামাল পাশা, - আনোয়ার, - রণভেরী, - শাত-ইল-আরব - খেয়াপারের তরণী, - কোরবানী, - মহররম উৎস:- বাংলাপিডিয়া ও অগ্নিবীণা কাব্যগ্রন্থ।
-
৩৫. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
সঠিক উত্তর: ক) ‘শনিবারের চিঠি’
ব্যাখ্যা
শনিবারের চিঠি পত্রিকা: - শনিবারের চিঠি স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা। প্রথম দিকে এটি সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। - এর প্রধান উদ্দেশ্য ছিল হাস্য কৌতুকের মাধ্যমে সমসাময়িক সাহিত্য- চর্চাকে আক্রমণ করা। - পত্রিকাটি ১৯৩০ - ৪০ এর দশকে কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্যের জগতে বেশ আলোড়ন তুলেছিলো। এই পত্রিকার সঙ্গে কল্লোল গোষ্ঠীর দ্বন্দ ছিলো আক্রমণাত্মক; তবে তৎকালীন সাহিত্যকে বিশেষভাবে পত্রিকাটি অনুপ্রাণিত করেছিল। - পত্রিকার প্রাণপুরুষ ছিলেন - সজনীকান্ত দাস। তিনি মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রকাশনার সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন পত্রিকাটি সম্পাদনা করেন। - উল্লেখ্য, পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন - যোগানন্দ দাস। - শনিবারের চিঠির প্রায় সব রচনা বেনামে প্রকাশিত হয়েছে। - লেখকদের মধ্যে উলেখযোগ্য ছিলেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, রামানন্দ চট্টপাধ্যায়, সুনীতিকুমার চট্টপাধ্যায়, অশোক চট্টপাধ্যায়, সুবিমল রায়, মোহিতলাল মজুমদার, সজনীকান্ত দাস, যোগানন্দ দাস, নীরদচন্দ্র চৌধুরী প্রমুখ। উৎস: বাংলাপিডিয়া।
-
৩৬. What is the antonym for the word 'deformation'?
সঠিক উত্তর: C) wholeness
ব্যাখ্যা
Deformation (noun): Meaning: The action or process of deforming or distorting/The result of a distorting process. SYNONYMS: - distortion, malformation, contortion, buckling, twisting, warping, bending, disfigurement etc ANTONYMS: - straightening, unbending, wholeness etc. So, - deformation (আকৃতি পরিবর্তন) এর Antonym হচ্ছে wholeness = সম্পূর্ণতা, সমগ্রতা - contortion = দুমড়ানো অবস্থা। অন্য দুইটি শব্দ deformation এর Synonymous. Source: Oxford, Merriam-Webster ও বাংলা একাডেমি (ইংলিশ- বাংলা) Dictionary.
-
৩৭. Words inscribed on a tomb is an-
সঠিক উত্তর: D) epitaph
ব্যাখ্যা
Epitaph (Noun): 1. a phrase or form of words written in memory of a person who has died, especially as an inscription on a tombstone. 2. Something by which a person, time, or event will be remembered. বাংলা অর্থ - সমাধিলিপি অন্যদিকে, - epitome = সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক - epithet = কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ অথবা বর্ণনা। যেমন Akbar the great. - episode = কোনো সুদীর্ঘ কাহিনির অন্তর্গত উপাখ্যান। Source: Oxford and Bangla Academy (English-Bangla) Dictionary.
-
৩৮. The phrase 'dog days' means-
সঠিক উত্তর: A) hot weather
ব্যাখ্যা
Dog days (PLURAL NOUN): Meaning: The hottest period of the year (reckoned in antiquity from the heliacal rising of Sirius, the Dog Star) = hot weather. বাংলা অর্থ - বছরের উষ্ণতম সময় (জুলাই - আগস্ট মাস) সুতরাং সঠিক উত্তর - ক) hot weather. Source: Oxford and Bangla Academy (English-Bangla) Dictionary.
-
৩৯. Which gender is the word 'orphan'?
সঠিক উত্তর: C) common
ব্যাখ্যা
Orphan (Noun): Meaning: A child whose parents are dead. বাংলা অর্থ - এতিম শিশু/এতিম সুতরাং এটি ছেলে-মেয়ে উভয়কেই বুঝায়। তাই সঠিক উত্তর - গ) common gender.
-
৪০. Who wrote the play “The Way of the World”?
সঠিক উত্তর: B) William Congreve
ব্যাখ্যা
The Way of the World, comedy of manners in five acts by William Congreve, performed and published in 1700. - The play, which is considered Congreve’s masterpiece, ridicules the assumptions that governed the society of his time, especially those concerning love and marriage. - The plot concerns the efforts of the lovers Millamant and Mirabell to obtain the permission of Millamant’s aunt for their marriage. - Despite a scheme that goes awry and after several misunderstandings and other complications are cleared up, the two finally obtain her consent. Other literary works of William Congreve: - “Love for Love”, - “The Double-Dealer” - “The Mourning Bride”, - “The Old Bachelour” etc. Source: Britannica.com
-
৪১. “Better to reign in Hell, than serve in Heav'n.'' --Who wrote this?
সঠিক উত্তর: C) John Milton
ব্যাখ্যা
''To reign is worth ambition though in Hell: Better to reign in hell, than serve in heav'n.'' - Paradise Lost. By John Milton. John Milton, (born December 9, 1608, London, England— died November 8?, 1674, London?), English poet, pamphleteer, and historian, considered the most significant English author after William Shakespeare. - He is called Epic Poet. He is also called 'A great master of verse in Puritan Period'. Notable Works: - Paradise Lost (regarded as the greatest epic poem) - Paradise Regained, - Samson Agonistes - A Treatise on Christian Doctrine - Areopagitica, - Lycidas - Of Education, - On Shakespeare - Of Reformation Touching Church Discipline in England - On the Fifth of November Source: Britannica.com
-
৪২. Who is not an Irish writer?
সঠিক উত্তর: D) D. H. Lawrence
ব্যাখ্যা
Among the writers: - Oscar Wilde is an Irish wit, poet, and dramatist whose reputation rests on his only novel, The Picture of Dorian Gray (1891), and on his comic masterpieces Lady Windermere’s Fan (1892) and The Importance of Being Earnest (1895). - James Joyce is an Irish novelist noted for his experimental use of language and exploration of new literary methods in such large works of fiction as Ulysses (1922) and Finnegans Wake (1939). - Jonathan Swift is an Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language. Besides the celebrated novel Gulliver’s Travels (1726), he wrote such shorter works as A Tale of a Tub (1704) and “A Modest Proposal” (1729). - D.H. Lawrence is an English author of novels, short stories, poems, plays, essays, travel books, and letters. His novels Sons and Lovers (1913), The Rainbow (1915), and Women in Love (1920) made him one of the most influential English writers of the 20th century. So, here D. H Lawrence is not an Irish writer. He was an English writer. Source: Britannica.com
-
৪৩. 'A herd of cattle is passing.' The underlined word is a/an -
সঠিক উত্তর: C) collective noun
ব্যাখ্যা
Herd (Noun): Meaning: A large group of animals, especially hoofed mammals, that live, feed, or migrate together or are kept together as livestock. বাংলা অর্থ - (বিশেষত গবাদিপশুর) দল; পাল। সুতরাং, শব্দটি একটা Collective Noun.
-
৪৪. What is the adjective form of the word 'people'?
সঠিক উত্তর: A) populous
ব্যাখ্যা
- Populous (Adjective): Having a large population; densely populated. বাংলা অর্থ - জনবহুল - Popular (Adjective): Liked, admired, or enjoyed by many people or by a particular person or group. বাংলা অর্থ - জনপ্রিয় - এ দুটো শব্দই Adjective হলেও people এর Adjective মূলত populous যা People কে অন্তর্ভুক্ত করে। - অন্যদিকে Popular অন্য কোনো ব্যক্তি বা বস্তুর গুণ হয়ে থাকে। - তাই সঠিক উত্তর - ক) populous. অন্যদিকে, - popularity (Noun)= জনপ্রিয়তা, - popularize (Verb) = জনপ্রিয় করা
-
৪৫. 'He contemplated marrying his cousin.' Here 'marrying' is a/an-
সঠিক উত্তর: B) gerund
ব্যাখ্যা
Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে। - প্রশ্নে Contemplate – Verb এর Object হওয়ার কারণে 'marrying' শব্দটি Noun হয়েছে। - আর Verb+ing – Noun হিসেবে ব্যবহৃত হলে এটা Gerund হয়।
-
৪৬. 'No Second Troy' is a-
সঠিক উত্তর: C) poem
ব্যাখ্যা
No Second Troy - is famous poem of William Butler Yeats. - William Butler Yeats's relationship with the beautiful and defiant Irishwoman Maud Gonne is one of the great literary love stories of the 20th century. - He was a buttoned-up poet with conservative tendencies; she was a free-spirited actress who wanted nothing less than revolution for her country. - Maybe he should have known better, but hey, that's love. - Yeats published ''No Second Troy'' in 1916 in the collection Responsibilities and Other Poems, after he had already proposed to Gonne – and been rejected – on numerous occasions. - In this poem, however, Yeats's attitude is somewhat harsh, as he compares Gonne with the infamously beautiful – and notoriously mischievous – Helen of Troy. No Second Troy BY WILLIAM BUTLER YEATS ''Why should I blame her that she filled my days With misery, or that she would of late Have taught to ignorant men most violent ways, Or hurled the little streets upon the great, Had they but courage equal to desire? What could have made her peaceful with a mind That nobleness made simple as a fire, With beauty like a tightened bow, a kind That is not natural in an age like this, Being high and solitary and most stern? Why, what could she have done, being what she is? Was there another Troy for her to burn?'' Other poems of Yeats: - The Second Coming, - The Cat and The Moon, - The Lake Isle of Innisfree, - The Wild Swans at Coole, - The Tower, - The Winding Stair and Other Poems, - The Resurrection, - Among School Children, - The Lord of Harts, - Falling of Leaves, - A prayer for My Daughter, - When You Are Old. Source: Poetryfoundation and Britannica.
-
৪৭. Who is not a modern poet?
সঠিক উত্তর: C) John Keats
ব্যাখ্যা
Among the poets: - William Butler Yeats, (born June 13, 1865, Sandymount, Dublin, Ireland—died January 28, 1939, Roquebrune-Cap- Martin, France), Irish poet, dramatist, and prose writer, one of the greatest English-language poets of the 20th century. He received the Nobel Prize for Literature in 1923. - W. H. Auden, in full Wystan Hugh Auden, (born February 21, 1907, York, Yorkshire, England—died September 29, 1973, Vienna, Austria), English-born poet and man of letters who achieved early fame in the 1930s as a hero of the left during the Great Depression. - John Keats, (born October 31, 1795, London, England—died February 23, 1821, Rome, Papal States [Italy]), English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend. - T.S. Eliot, in full Thomas Stearns Eliot, (born September 26, 1888, St. Louis, Missouri, U.S.—died January 4, 1965, London, England), American-English poet, playwright, literary critic, and editor, a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land (1922) and Four Quartets (1943). Eliot exercised a strong influence on Anglo-American culture from the 1920s until late in the century. - So, William Butler Yeats, W. H. Auden and T.S. Eliot are Modern poet and literary figures. - On the other hand, John Keats is a English Romantic Period's poet. Source: Britannica and An ABC of English Literature.
-
৪৮. Who is the author of the novel 'The God of Small Things'?.
সঠিক উত্তর: D) Arundhati Roy
ব্যাখ্যা
Arundhati Roy is an Indian author, actress, and political activist who was best known for the award winning novel for The God of Small Things (1997) and for her involvement in environmental and human rights causes. Her notable works: - The Ministry of Utmost Happiness (2017), - The God of Small Things (1997). She was awarded Booker Prize in 1997 for The God of Small Things. Source: Britannica.com
-
৪৯. Which of the following novels is not written by an English writer?
সঠিক উত্তর: C) One Hundred Years of Solitude
ব্যাখ্যা
Here among options: - A Passage to India, novel by E.M. Forster published in 1924 and considered one of the author’s finest works. The novel examines racism and colonialism as well as a theme Forster developed in many earlier works, namely, the need to maintain both ties to the earth and a cerebral life of the imagination. - E.M. Forster is a British novelist, essayist, and social and literary critic. - Sons and Lovers, semiautobiographical novel by D.H. Lawrence, published in 1913. His first mature novel, it is a psychological study of the familial and love relationships of a working-class English family. - D.H. Lawrence is an English author of novels, short stories, poems, plays, essays, travel books, and letters. - One Hundred Years of Solitude, novel by Gabriel García Márquez, published in Spanish as Cien años de soledad in 1967. It was considered the author’s masterpiece and the foremost example of his style of magic realism. - Gabriel García Márquez is a Colombian novelist and one of the greatest writers of the 20th century, who was awarded the Nobel Prize for Literature in 1982, mostly for his masterpiece Cien años de soledad (1967; One Hundred Years of Solitude). - Pride and Prejudice, romantic novel by Jane Austen, published anonymously in three volumes in 1813. A classic of English literature, written with incisive wit and superb character delineation, it centres on the burgeoning relationship between Elizabeth Bennet, the daughter of a country gentleman, and Fitzwilliam Darcy, a rich aristocratic landowner. - Jane Austen is an English writer who first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life. So, only Gabriel García Márquez is not a Bristish or English writer. So, Correct answer to this question: One Hundred Years of Solitude Source: Britannia.com
-
৫০. A speech full of too many words is-
সঠিক উত্তর: C) a verbose speech
ব্যাখ্যা
Verbose: English Meaning: Using or expressed in more words than are needed. Bangla Meaning: বাগাড়ম্বরপূর্ণ; শব্দাড়ম্বরপূর্ণ: a verbose speech/speaker/style. So, A verbose speech means 'containing more words than necessary'. - The speech that contains more words is called a verbose speech. Source: Oxford and Merriam-Webster Dictionary
-
৫১. Who is the poet of the poem “Ozymandias”?
সঠিক উত্তর: A) P. B. Shelley
ব্যাখ্যা
Ozymandias, a sonnet by Percy Bysshe Shelley, was published in 1818. One of Shelley’s most famous short works, the poem offers an ironic commentary on the fleeting nature of power. Percy Bysshe Shelley, an English Romantic poet whose passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language. Major Works: - Prometheus Unbound, - The Cenci - Queen Mab, - Hymn to Intellectual Beauty - Adonais, - To a Skylark, - Ode to the West Wind - Mont Blanc, - Ozymandias Source: Britannica.com
-
৫২. 'Moby Dick', a novel, was written by -
সঠিক উত্তর: A) Herman Melville
ব্যাখ্যা
Moby Dick, novel by Herman Melville, published in London in October 1851 as The Whale and a month later in New York City as Moby-Dick; or, The Whale. It is dedicated to Nathaniel Hawthorne. - Moby Dick is generally regarded as Melville’s magnum opus and one of the greatest American novels. Herman Melville was an American Novelist, short-story writer and poet. His famous novels are: - Moby Dick, - White Jacket, - Bartleby, the Scrivener. Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica
-
৫৩. 'If Winter comes, can Spring be far behind?' - Who wrote this?
সঠিক উত্তর: D) P. B. Shelley
ব্যাখ্যা
Percy Bysshe Shelley is an English Romantic poet whose passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language. Percy Bysshe Shelley works: - Ode to the West Wind, - Ozymandias, - Music, To a Skylark, - The Cloud, - The Mask of Anarchy - Adonais, ''Scatter, as from an unextinguished hearth Ashes and sparks, my words among mankind! Be through my lips to unawakened Earth The trumpet of a prophecy! O Wind, If Winter comes, can Spring be far behind?'' Ode to the West Wind By Percy Bysshe Shelley Source: Britannica.com and Poetryfoundation
-
৫৪. O' Henry was from -
সঠিক উত্তর: B) America
ব্যাখ্যা
O. Henry, pseudonym of William Sydney Porter is an American short-story writer whose tales romanticized the commonplace—in particular the life of ordinary people in New York City. Notable Works - The Gift of the Magi, - The Last leaf, - Cabbages and Kings, - The Ransom of the Red Chief, - The Voice of the City, - The Four Million., - Heart of the West, - Letters to Lithopolis, - Roads of Destiny etc. Source: Britannica.com
-
৫৫. Where is the setting of the play 'Hamlet'?
সঠিক উত্তর: D) Denmark
ব্যাখ্যা
Hamlet, in full Hamlet, Prince of Denmark, tragedy in five acts by William Shakespeare, written about 1599–1601 and published in a quarto edition in 1603 from an unauthorized text, with reference to an earlier play. - The play was set in Denmark. - The ghost of the King of Denmark tells his son Hamlet to avenge his murder by killing the new king, Hamlet's uncle. - Hamlet feigns madness, contemplates life and death, and seeks revenge. - His uncle, fearing for his life, also devises plots to kill Hamlet. - The play ends with a duel, during which the King, Queen, Hamlet's opponent and Hamlet himself are all killed. The characters from Hamlet: - Hamlet, - Ophelia, - Claudius, - Gertrude, - Horatio William Shakespeare famous tragedies are: - Romeo and Juliet, - Julius Caesar, - Othello, - King Lear - Macbeth etc Source: Britannica.com and Shakespeare.org
-
৫৬. The word 'to genuflect' means -
সঠিক উত্তর: C) to bend the knee
ব্যাখ্যা
To genuflect (Intransitive verb): Meaning: 1. Lower one's body briefly by bending one knee to the ground, typically in worship or as a sign of respect. 2. Show deference or servility. বাংলা অর্থ - নতজানুহওয়া। Source: Oxford and Bangla Academy (English Bangla) Dictionary.
-
৫৭. Fill in the blank: She went to New Market _____.
সঠিক উত্তর: A) on foot
ব্যাখ্যা
On foot (Phrase): Meaning: Walking rather than traveling by car or using other transport. অর্থ্যাৎ, যানবাহন ব্যবহারের পরিবর্তে পায়ে হাঁটা অর্থে On foot ব্যবহৃত হয়। তাই এখানে সঠিক উত্তর - ক) on foot.
-
৫৮. Fill in the gap: Birds fly ___ in the sky.
সঠিক উত্তর: B) at large
ব্যাখ্যা
At large (Phrase): Meaning: (especially of a criminal or dangerous animal) at liberty; escaped or not yet captured/Freely. বাংলা অর্থ - মুক্ত বা স্বাধীনভাবে। বাক্যটির অর্থ - পাখি মুক্ত/স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়।
-
৫৯. Who is the author of 'Jane Eyre'?
সঠিক উত্তর: A) Charlotte Brontë
ব্যাখ্যা
Jane Eyre, novel by Charlotte Brontë, first published in 1847 as Jane Eyre: An Autobiography, with Currer Bell (Brontë’s pseudonym) listed as the editor. Character of this novel: - Jane Eyre, - Edward Rochester, - St. John Rivers- Helen Burns, - Mrs. Reed Famous works of Charlotte Brontë: - Jane Eyre, - Shirley, - Villette, - The Professor etc. Source: Britannica and SparkNotes
-
৬০. The most famous romantic poet of English literature is -
সঠিক উত্তর: C) William Wordsworth
ব্যাখ্যা
William Wordsworth was one of the founders of English Romanticism and one its most central figures and important intellects. - He is remembered as a poet of spiritual and epistemological speculation, a poet concerned with the human relationship to nature and a fierce advocate of using the vocabulary and speech patterns of common people in poetry. - William Wordsworth was an English poet whose Lyrical Ballads (1798), written with Samuel Taylor Coleridge, helped launch the English Romantic movement. - He is called Poet of Childhood, Lake Pote, Father of Romantic Age. Major works: - “Lyrical Ballads” - “Ode: Intimations of Immortality” - “Lines Composed a Few Miles Above Tintern Abbey” - “Michael” - “The Excursion” - “The Prelude” - “The Recluse” - “The Ruined Cottage” - “The Solitary Reaper” - “The World Is Too Much with Us” On the other hand, - John Dryden and Alexander Pope belonged to Restoration Period. - T. S. Eliot - modern poet. Source: Britannica and An ABC of English Literature.
-
৬১. Identify the correct synonym for the word 'magnanimous'.
সঠিক উত্তর: B) generous
ব্যাখ্যা
Magnanimous (Adjective): Meaning: Generous or forgiving, especially toward a rival or less powerful person. বাংলা অর্থ - মহানুভব SYNONYMS: - generous, charitable, benevolent, beneficent, munificent, bountiful, liberal, handsome, princely, altruistic, philanthropic, chivalrous, noble ANTONYMS: - mean-spirited, selfish Source: Oxford Dictionary.
-
৬২. Choose the right form of verb: It is high time we (act) on the matter.
সঠিক উত্তর: B) acted
ব্যাখ্যা
It is high time (PHRASE): Meaning: It is past the time when something should have happened or been done. Ex: It was high time that she faced the facts. It is high time এর পর Past Tense এ Verb বসে। তাই সঠিক উত্তর খ) acted. বাক্যের অর্থ – বিষয়টা অনুযায়ী কাজ করার এটাই শেষ সময়।
-
৬৩. What is the noun form of the word 'laugh'?
সঠিক উত্তর: C) laughter
ব্যাখ্যা
'laugh' শব্দটি Intransitive Verb. এর noun form হবে - laughter. Laughter (Noun): Meaning: The action or sound of laughing. বাংলা অর্থ - হাস্য; সশব্দ হাসি অন্যদিকে, - laughable (adjective) - So ludicrous as to be amusing. - laughingly (adverb) - In an amused way; with laughter. Source: Oxford Dictionary.
-
৬৪. Identify the word which is spelt incorrectly:
সঠিক উত্তর: C) ocassion
ব্যাখ্যা
Ocassion এর শুদ্ধ বানান = Occasion. Occasion (Noun): Meaning: 1. A particular event, or the time at which it takes place. 2. A special or noteworthy event, ceremony, or celebration. 3. A suitable or opportune time for doing something. বাংলা অর্থ - অনুষ্ঠান, ঘটনা, উপলক্ষ অন্যদিকে, - fluctuation (noun): An irregular rising and falling in number or amount; a variation./উঠা-নামা করা - remission (noun): The cancellation of a debt, charge, or penalty./ছাড় - decision (noun): A conclusion or resolution reached after consideration./সিদ্ধান্ত
-
৬৫. Change the voice: 'Nobody trusts a traitor.'
সঠিক উত্তর: D) A traitor is not trusted by anybody.
ব্যাখ্যা
Passive করতে হলে, - Subject – Object হয়, Object – Subject হয়। - অতিরিক্ত be verb বসে। - মূল Verb এর Past Participle বসে। - Object এর আগে by বসে। এই হিসেবে "Nobody trusts a traitor" এর Passive হওয়া উচিৎ - - A traitor is trusted by nobody. কিন্তু Nobody = not anybody. অতএব, A traitor is trusted by nobody = A traitor is not trusted by anybody. সুতরাং সঠিক উত্তর - ঘ) A traitor is not trusted by anybody.
-
৬৬. ___ was both a poet and a painter.
সঠিক উত্তর: C) William Blake
ব্যাখ্যা
William Blake was an English engraver, artist (painter), poet, and visionary. - He was poet of Romantic English period. His notable works: - Marriage of Hell and Heaven, - Songs of Innocence, - Songs of Experience - Visions of the Daughters of Albion - First Book of Urizen, - Milton - Jerusalem Source: Britannica.com
-
৬৭. Identify the correct sentence:
সঠিক উত্তর: B) The girl burst into tears.
ব্যাখ্যা
Burst into tears (idiom): Meaning: to start to cry. বাংলা অর্থ - কান্নায় ভেঙ্গে পড়া। burst এর Past form ও burst. এখানে সঠিক উত্তর - খ) The girl burst into tears. Source: Merriam-Webster Dictionary.
-
৬৮. The phrase 'sine die' means -
সঠিক উত্তর: D) uncertain
ব্যাখ্যা
Sine die (Adverb): Meaning: (with reference to business or proceedings that have been adjourned) with no appointed date for resumption. বাংলা অর্থ - অনির্দিষ্টকালের জন্য. Ex: The meeting adjourned sine die. সুতরাং এখানে সঠিক উত্তর - ঘ) uncertain (অনিশ্চিত) Source: Merriam-Webster and Bangla Academy (English- Bangla) Dicyionary
-
৬৯. What kind of play is 'Julius Caesar'?
সঠিক উত্তর: D) historical
ব্যাখ্যা
- 'Julius Caesar' William Shakespeare এর একটি Historical Play এবং Tragedy. - জুলিয়াস সিজার ছিলেন একজন রোমান সম্রাট। তার কাহিনী নিয়ে শেক্সপিয়ার নাটকটি রচনা করেন। Julius Caesar, tragedy in five acts by William Shakespeare, produced in 1599–1600 and published in the First Folio of 1623 from a transcript of a promptbook. - Jealous conspirators convince Caesar's friend Brutus to join their assassination plot against Caesar. - To stop Caesar from gaining too much power, Brutus and the conspirators kill him on the Ides of March. - Mark Antony drives the conspirators out of Rome and fights them in a battle. - Brutus and his friend Cassius lose and kill themselves, leaving Antony to rule in Rome. Source: shakespeare.org.uk and Britannica.com
-
৭০. Do you have any money ___ you? Fill in the blank with appropriate preposition:
সঠিক উত্তর: D) on
ব্যাখ্যা
Have something on you (Phrase): Meaning: to be carrying something, for example in a pocket or bag. বাংলা অর্থ - (পকেট বা ব্যাগে) কোনো কিছু থাকা। Ex: 1. Can you pay, I don’t seem to have any money on me. 2. Have you got your passport on you? প্রশ্নে প্রদত্ত বাক্যের অর্থ - তোমার সাথে/পকেটি কি টাকা আছে? সুতরাং, সঠিক উত্তর - ঘ) on Source: MacMillan Dictionary.
-
৭১. 2 log2 3 + log2 5 এর মান কত?
সঠিক উত্তর: গ) 15
ব্যাখ্যা
2log 23 + log25 = 2log 2(3 × 5) = 2log 215 = 15 [ সূত্রঃ alog ab = b ]
-
৭২. 𝒙𝒙−𝟐𝟐 𝒙𝒙−𝟏𝟏 + 𝟏𝟏 𝒙𝒙−𝟏𝟏 – 2 = 0 এর সমাধান কোনটি?
সঠিক উত্তর: ক) {∅}
ব্যাখ্যা
(x - 2)/(x - 1) + 1/(x - 1) - 2 = 0 বা, (x - 2)/(x - 1) + 1/(x - 1) = 2 বা, (x - 2 + 1)/(x - 1) = 2 বা, (x - 1)/(x - 1) = 2 যা অসম্ভব। x এর এমন কোনো মান নেই যা এই সমীকরণকে সিদ্ধ করে। এই সমীকরণের কোন সমাধান নাই। সুতরাং এর সমাধান সেট হবে - ∅ অন্যভাবে, (x - 2)/(x - 1) + 1/(x - 1) - 2 = 0 বা, (x - 2)/(x - 1) + 1/(x - 1) = 2 বা, (x - 2 + 1)/(x - 1) = 2 বা, (x - 1)/(x - 1) = 2 বা, x - 1 = 2(x - 1) [ সমীকরণের বামপক্ষ বা ডানপক্ষের কোন রাশিরর লব ও হর একই হলে, আড় গুণ করা যাবে না ] বা, x - 1 = 2x - 2 বা, x - 2x = - 2 + 1 বা, - x = - 1 ∴ x = 1 সমীকরণের বামপক্ষে x = 1 বসালে অসঙ্গায়িত হয়। অতএব, এই সমীকরণের কোন সমাধান নাই। সুতরাং এর সমাধান সেট হবে - ∅ প্রশ্নে সম্ভবত ভুলে {} ব্যবহৃত হয়েছে। কারণ ∅ এর মাধ্যমেই {} সেট প্রকাশিত হয়।
-
৭৩. A = {x ∈ IN | 2 < x ≤ 8} B = {x ∈ IN | x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∩ B = কত?
সঠিক উত্তর: ঘ) {3, 5, 7}
ব্যাখ্যা
A = {x ∈ IN : 2 < x ≤ 8} = {3, 4, 5, 6, 7, 8} B = {x ∈ IN : x বিজোড় এবং x ≤ 9} = {1, 3, 5, 7, 9} সুতরাং, A ∩ B = {3, 4, 5, 6, 7, 8} ∩ {1, 3, 5, 7, 9} ={3, 5, 7}
-
৭৪. একটি অনুষ্ঠানে কিছু লোকে উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোকে ছিল?
সঠিক উত্তর: খ) ২৫
ব্যাখ্যা
মনে করি, ঐ অনুষ্ঠানে n সংখ্যক লোক উপস্থিত ছিল। প্রশ্নানুসারে, nC2 = 300 n! ÷ 2!(n - 2)! = 300 n(n - 1)(n - 2)! ÷ 2!(n - 2)! = 300 n(n - 1) ÷ 2 = 300 n(n - 1) = 600 n2 - n - 600 = 0 n2 - 25n + 24n - 600 = 0 n(n - 25) + 24(n - 25) = 0 (n + 24)(n - 25) = 0 n = 25 কিন্তু n এর মান - ২৪ গ্রহণযোগ্য নয়। [কারণ n এর মান ঋণাত্মক] সুতরাং ঐ অনুষ্ঠানে ২৫ জন লোক ছিল। সঠিক উত্তর: ২৫
-
৭৫. A এবং B দুটি ঘটনা যেন, P(A) = 1/2, P(A∪B) = 3/4, P(Bc) = 5/8 হলে, P(Ac ∩ Bc) = কত?
সঠিক উত্তর: গ) ¼
ব্যাখ্যা
ডি মরগ্যানের সূত্র অনুযায়ী, P(Ac∩Bc) = P(A∪B)c ∴ P(A∪B)c = 1 - P(A∪B) = 1 - 3/4 = 1/4
-
৭৬. বাস্তব সংখ্যায় 1/(3x - 5) < 1/3 অসমতাটির সমাধান-
সঠিক উত্তর: খ) 8/3 < x < ∞
ব্যাখ্যা
সমাধান: 1/(3x - 5) < 1/3 ⇒ {1/(3x - 5)} - (1/3) < (1/3) - (1/3) ⇒ (3 - 3x - 5)/{3(3x - 5)} < 0 ⇒ (8 - 3x)/(9x - 15) < 0 ⇒ (8 - 3x) (9x - 15)} / {(9x - 15) (9x - 15)} < 0 ⇒ {(8 - 3x) (9x - 15)} / {(9x - 15)2} < 0 ⇒ (8 - 3x) (9x - 15) < 0 ⇒ - 3(3x - 8) (3x - 5) < 0 ⇒ (3x - 8) (3x - 5) > 0 ∴ x = x < 5/3 অথবা x > 8/3 ∴ নির্ণেয় সমাধান: – ∞ < x < 5/3 অথবা 8/3 < x < ∞ [অপশনে যেহেতু – ∞ < x < 5/3 অথবা 8/3 < x < ∞ নেই, সেহেতু 8/3 < x < ∞ অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে নেওয়া হয়েছে।]
-
৭৭. একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বার জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?
সঠিক উত্তর: খ) 252
ব্যাখ্যা
একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে ৩ পথে গমন করে, ৭ ঘাটে পানি পান করে, ৯ টি বৃক্ষের নিচে ঘুমায় এবং ১২ জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। তাহলে, গরুর সংখ্যা = ৩, ৭, ৯ এবং ১২ এর ল.সা.গু. সুতরাং, গরুর সংখ্যা = ২৫২
-
৭৮. 5x - x2 - 6 > 0 হলে, নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ঘ) 2 < x < 3
ব্যাখ্যা
5x - x2 - 6 > 0 বা, - x2 + 5x - 6 > 0 বা, - (x2 - 5x + 6) > 0 বা, x2 - 5x + 6 < 0 বা, x2 - 2x - 3x + 6 < 0 ∴ (x - 2)(x - 3) < 0 ... ... ... ... ... ... (1) সমীকরণ (১) সত্য হবে যদি (x - 2) ধনাত্মক ও (x - 3) ঋণাত্মক হয়। অথবা, সমীকরণ (১) সত্য হবে যদি (x - 2) ঋণাত্মক ও (x - 3) ধনাত্মক হয়। যদি (x - 2) ধনাত্মক ও (x - 3) ঋণাত্মক হয় তবে, x - 2 > 0 বা, x >2 x - 3 < 0 x < 3 সমীকরণ (১) সত্য হবে যদি ও কেবল যদি 2 < x < 3 হয়। ∴ 5x - x2 - 6 > 0 এর সমাধানঃ 2 < x < 3 অপরপক্ষে, সমীকরণ (১) সত্য হবে যদি (x - 2) ঋণাত্মক ও (x - 3) ধনাত্মক হয়। যদি (x - 2) < 0 ও (x - 3) > 0 হয় তবে, x - 2 < 0 বা, x < 2 x - 3 > 0 বা, x > 3 সুতরাং সমীকরণ (১) সত্য হবে যদি ও কেবল যদি x <2 অথবা x > 3 হয়। কিন্তু সমীকরণ (১) এর এই সমাধান অপশনে নাই। অতএব, সমীকরণ (১) এর সমাধাণঃ 2 < x < 3
-
৭৯. 4x< /sup> + 41-x = 4 হলে, x = কত?
সঠিক উত্তর: C) ½
ব্যাখ্যা
4x + 41 - x = 4 4x + 41/4x = 4 4x + 4/4x = 4 [41 = 4] মনে করি, 4x = y সুতরাং, y + 4/y = 4 বা, (y2 + 4)/y = 4 বা, y2 +4 = 4y বা, y2 - 4y + 4 = 0 বা, y2 - 2.y.2 + 22 = 0 বা, (y - 2)2 = 0 বা, y - 2 = 0 বা, y = 2 বা, 4x = 2 [y = 4x বসিয়ে] বা, (22)x = 21 [21 = 2] বা, 22x = 21 বা, 2x = 1 ∴ x = 1/2
-
৮০. 1/4 - 1/6 + 1/9 - 2/7 +..…. ধারাটির অসীম পদের সমষ্টি কত?
সঠিক উত্তর: খ) S∞ = 3/20
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ, a = 1/4 এবং সাধারণ অনুপাত, r = (- 1/6)/(1/4) = - 2/3 < 0 সুতরাং ধারাটির অসীম পদের সমষ্টি, S∞ = a/(1 - r) = (1/4)/{1 - (-2/3)} = (1/4) / (1 + 2/3) = (1/4) / (5/3) = 3/20
-
৮১. একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
সঠিক উত্তর: খ) ৬০°
ব্যাখ্যা
একটি কোণ y হলে, তার সম্পূরক কোণ = 180° - y প্রশ্নানুসারে, y = (180° - y)/2 বা, 2y = 180° - y বা, 2y + y = 180° বা, 3y = 180° ∴ y = 60°
-
৮২. ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
সঠিক উত্তর: খ) ১১৪
ব্যাখ্যা
দেওয়া আছে, বার্ষিক মুনাফার হার = ২০% সুতরাং অর্ধ-বার্ষিক মুনাফার হার, r = (২০/২)% = ১০% সময় = ২ বছর অর্থাৎ সময়, n = ৪ অর্ধ-বছর প্রারম্ভিক মূলধন, P = ১০০০০ টাকা আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n সুতরাং চক্রবৃদ্ধি মূলধন = ১০০০০(১ + ১০%)৪ = ১০০০০(১ + ১০/১০০)৪ = ১০০০০(১১০/১০০)৪ = ১০০০০(১১/১০)৪ = ১০০০০ × (১১)৪ ÷ ১০০০০ = (১১)৪
-
৮৩. x = √4 + √3 হলে, x3 + 1/x3 এর মান কত?
সঠিক উত্তর: খ) 52
ব্যাখ্যা
x = √4 + √3 ∴ 1/x = 1/(√4 + √3) = (√4 - √3)/(√4 + √3)(√4 - √3) = (√4 - √3)/{(√4)2 - (√3)2} = (√4 - √3)/(4 - 3) = √4 - √3 x + 1/x = √4 + √3 + √4 - √3 =2√4 = 2 × 2 [√4 = 2] = 4 x3 + 1/x3 = (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x) = 43 - (3 × 4) = 64 - 12 = 52
-
৮৪. একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?
সঠিক উত্তর: গ) ৫ ফুট
ব্যাখ্যা
মনে করি, ডকের উচ্চতা = ক ফুট নৌকা থেকে ডকের দূরত্ব = ১২ ফুট নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য = (২ক + ৩) ফুট প্রশ্নানুসারে, (২ক + ৩)২ = ক২ + ১২২ ৪ক২ + ১২ক + ৯ = ক২ + ১৪৪ ৩ক২ + ১২ক - ১৩৫ = ০ ৩(ক২ + ৪ক - ৪৫) = ০ ক২ + ৪ক - ৪৫ = ০ ক২ + ৯ক - ৫ক - ৪৫ = ০ ক(ক + ৯) -৫(ক + ৯) = ০ (ক + ৯)(ক - ৫) = ০ ∴ ক = ৫; কিন্তু ক এর মান -৯ গ্রহণযোগ্য নয়। ∴ সঠিক উত্তর: ৫ ফুট
-
৮৫. O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত?
সঠিক উত্তর: ঘ) 126°
ব্যাখ্যা
আমরা জানি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ∠BDC কোণটি বৃত্তস্থ কোণ। সুতরাং, ∠BDC বৃত্তস্থ কোণটির জন্য প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ∠BOC = 2∠BDC ∠BDC = (1/2) প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ∠BOC প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ∠BOC = 360° - স্থূলকোণ ∠BOC = 360° - 108° = 252° ∠BDC = (1/2) × 252° ∠x = 126°
-
৮৬. সালোকেসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো-
সঠিক উত্তর: গ) ৩ - ৬%
ব্যাখ্যা
সহজ ভাষায় বললে, তাত্ত্বিকভাবে: সালোকেসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা সর্বোচ্চ ১১% কিন্তু, বাস্তবক্ষেত্রে: সালোকেসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা ৩% - ৬% সঠিক উত্তর গ) ৩ - ৬% সরাসরি নিচের ডকুমেন্টে উল্লেখ করা আছে। FAO Agricultural Services Bulletin - 128 Chapter 1 - Biological energy production [Official Website Link]
-
৮৭. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়-
সঠিক উত্তর: ক) অ্যানোডে
ব্যাখ্যা
অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।
-
৮৮. পানির অণু একটি-
সঠিক উত্তর: খ) ডায়াচুম্বক
ব্যাখ্যা
- তামা, দস্তা, বিসমাথ, রূপা, সোনা, সীসা, পানি ইত্যাদি ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ। - অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এন্টিমনি, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তরল অক্সিজেন প্রভৃতি প্যারাচৌম্বক পদার্থের উদাহরণ। - লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি হলো ফেরোচৌম্বক পদার্থের উদাহরণ। সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
-
৮৯. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
সঠিক উত্তর: ক) শূন্য
ব্যাখ্যা
তড়িৎ কোষের সাহায্যে কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ করলে বর্তনীতে কোষের ধন পাত থেকে ঋণ পাতে এবং কোষের অভ্যন্তরে ঋণ পাত থেকে ধন পাতে তড়িৎ প্রবাহ হয়। পাতদ্বয়ের মধ্যবর্তী রাসায়নিক পদার্থ তড়িৎ প্রবাহে যে বাধার সৃষ্টি করে তাকে কোষের অভ্যন্তরীণ রোধ বলে। আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধকে শূন্য ধরা হয়ে থাকে। An ideal battery is an emf source that maintains a constant terminal voltage, independent of the current between the two terminals. An ideal battery has no internal resistance, and the terminal voltage is equal to the emf of the battery. সুত্র: - পদার্থবিজ্ঞান, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - University Physics Volume 2, Authors: Samuel J. Ling; William Moebs; and Jeff Sanny.
-
৯০. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
সঠিক উত্তর: গ) মিথেন
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো হলো: - মিথেন - ৮০% - ৯০%, - ইথেন - ১৩%, - প্রোপেন - ৩% এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণ থাকে। আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯%। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।
-
৯১. কোনো পরমাণুর ভরসংখ্যা ১৭ এবং পারমাণবিক সংখ্যা ৮ হলে, পরমাণুটিতে নিউট্রন সংখ্যা কত?
সঠিক উত্তর: গ) ৯
ব্যাখ্যা
কোন পরমাণুতে নিউট্রন সংখ্যা = ভরসংখ্যা - প্রোটন (পারমাণবিক) সংখ্যা = ১৭ - ৮ = ৯।
-
৯২. প্রোটিন তৈরি হয়-
সঠিক উত্তর: গ) অ্যামিনো এসিড দিয়ে
ব্যাখ্যা
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে আমিষ গঠিত। আমিষের একক হল অ্যামাইনো এসিড। আমাদের শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়। মানুষের শরীরের এ পর্যন্ত ২০ প্রকার অ্যামাইনো এসিড পাওয়া গেছে যার মধ্যে ৮ টি হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড। সূত্র: বিজ্ঞান : নবম-দশম শ্রেণী সাধারণত ২০ টি অ্যামিনো এসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো এসিড। উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণি, জীববিজ্ঞান। মানব শরীরে ২০ টি অ্যামিনো এসিড রয়েছে, যা প্রোটিন গঠনে সহায়তা করে। উৎসঃ ব্রিটানিকা।
-
৯৩. কোভিড-১৯ যে ধরনের ভাইরাস-
সঠিক উত্তর: ঘ) RNA
ব্যাখ্যা
COVID-19, short for “coronavirus disease 2019,” is caused by the novel coronavirus SARS-CoV-2. Like many other viruses, SARS-CoV-2 is an RNA virus. This means that, unlike in humans and other mammals, the genetic material for SARS-CoV-2 is encoded in ribonucleic acid (RNA). The viral RNA is sneaky: its features cause the protein synthesis machinery in humans to mistake it for RNA produced by our own DNA. For that reason, several of the leading COVID-19 vaccines and treatments are based on RNA technology. Source: University of Rochester The coronavirus genome consists of a single strand of positive-sense RNA (ribonucleic acid). Source: Britannica. Coronavirus genome structure and life cycle COVID-19 is a spherical or pleomorphic enveloped particles containing single-stranded (positive-sense) RNA associated with a nucleoprotein within a capsid comprised of matrix protein. Source: Journal of Microbiology, Immunology and Infection Review Article: Genotype and phenotype of COVID-19: Their roles in pathogenesis
-
৯৪. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-
সঠিক উত্তর: খ) সিস্টল
ব্যাখ্যা
হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের অভ্যন্তরে গতিশীল থাকে। এমনকি বিশ্রামরত অবস্থায়ও এর সংকোচন ও প্রসারণ চক্রাকারে চলতে থাকে। - হৃদপিন্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে সিস্টোল এবং - সম্প্রসারণকে ডায়াস্টোল বলে। উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
-
৯৫. নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
সঠিক উত্তর: খ) স্মলপক্স
ব্যাখ্যা
অপশনগুলোর মধ্যে একমাত্র খ) স্মলপক্স DNA টাইপ ভাইরাসঘটিত। Smallpox বা গুটিবসন্ত মানবজাতির ইতিহাসে একমাত্র রোগ যেটা সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে। - WHO ১৯৮০ সালে গুটিবসন্ত নির্মূলের ঘোষণা দেয়। - গুটিবসন্ত হয় - ভেরিওলা ভাইরাসের কারনে। (DNA Type) - সর্বশেষ ১৯৭৭ সালে সোমালিয়াতে দেখা গিয়েছিল। ভ্যাক্সিনঃ এডয়ার্ড জেনার ১৭৯৬ সালে তৈরি করেন। গণস্বাস্থ্যের ইতিহাসে এটাকেই সবচেয়ে বড় সফলতা বলা যায়। Smallpox is an acute contagious disease caused by the variola virus, a member of the orthopoxvirus family. It was one of the most devastating diseases known to humanity and caused millions of deaths before it was eradicated. It is believed to have existed for at least 3000 years. The smallpox vaccine, created by Edward Jenner in 1796, was the first successful vaccine to be developed. He observed that milkmaids who previously had caught cowpox did not catch smallpox and showed that a similar inoculation could be used to prevent smallpox in other people. The World Health Organization launched an intensified plan to eradicate smallpox in 1967. Widespread immunization and surveillance were conducted around the world for several years. The last known natural case was in Somalia in 1977. In 1980 WHO declared smallpox eradicated – the only infectious disease to achieve this distinction. This remains among the most notable and profound public health successes in history. Source: WHO Poxviruses are brick or oval-shaped viruses with large double-stranded DNA genomes. Poxviruses exist throughout the world and cause disease in humans and many other types of animals. Poxvirus infections typically result in the formation of lesions, skin nodules, or disseminated rash. Infection in humans usually occurs due to contact with contaminated animals, people, or materials. While some poxviruses, such as smallpox (variola virus), no longer exist in nature, other poxviruses can still cause disease. These include monkeypox virus, orf virus, molluscum contagiosum, and others. Content source: Centers for Disease Control and Prevention (CDC), USA Govt.
-
৯৬. RFID বলতে বোঝায়-
সঠিক উত্তর: ঘ) Radio Frequency Identification
ব্যাখ্যা
Radio Frequency Identification (RFID) technology uses radio waves to identify people or objects. There is a device that reads information contained in a wireless device or “tag” from a distance without making any physical contact or requiring a line of sight. RFID technology has been commercially available in one form or another since the 1970s. It is now part of our daily lives and can be found in car keys, employee identification, medical history/billing, highway toll tags and security access cards. Source: Official website of the Department of Homeland Security, USA Govt. বাংলায় বিস্তারিত জানতে এই পেজটি পড়তে পারেন। বেশ সুন্দরভাবে বুঝিয়ে বলা আছে। [পোস্ট লিঙ্ক]
-
৯৭. কোন মাধ্যমে আলোর পালস্ ব্যবহৃত হয়?
সঠিক উত্তর: গ) অপটিক্যাল ফাইবার
ব্যাখ্যা
ফাইবার অপটিক ক্যাবল একটি দ্রতগামী, সহজ এবং স্থায়ীভাবে প্রেরণের মাধ্যম যা স্বচ্ছ ফাইবার গ্লাসের পাতলা দড়ি দিয়ে বাঁধা ক্যাবল দ্বারা গঠিত। ডাটা আলোর স্পন্দনের (Pulse) মতো স্থানান্তরিত হয়, যা ফাইবার অপটিক ক্যাবলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ৫০০ কিলোবাইট থেকে অসংখ্য বিলিয়ন বিটসের লেজার ডিভাইস দ্বারা প্রেরিত হয়। ফাইবার অপটিক ক্যাবল ওয়্যার মিডিয়ার থেকে বেশি দ্রতগামী, হালকা এবং অধিক স্থায়ী এবং অনেক ডাটা স্থানান্তরের জন্য খুবই উপযোগী। যদিও ফাইবার অপটিক ক্যাবল দিয়ে কাজ করা কষ্টসাধ্য, এটি খুব ব্যয়বহুল এবং স্থাপন করা কঠিন। বেশিরভাগ নেটওয়ার্কে ফাইবার অপটিক ক্যাবল উচ্চ গতির ব্যাকবোন বা মেরুদন্ড হিসেবে ব্যবহৃত হয়, যেখানে টু ইসটেড ওয়্যার এবং কক্সিয়াল ক্যাবল একক ডিভাইসের সাথে মেরুদণ্ডকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। মেরুদণ্ড, নেটওয়ার্কের একটি অংশ যা প্রধান ট্রাফিককে পরিচালনা করে। এটি ট্রাফিকের প্রবাহ অথবা অন্যান্য নেটওয়ার্কের জন্য প্রাথমিক পথ হিসেবে কাজ করে। সূত্র: Telecommunication and Network, এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। অপটিক্যাল ফাইবার বা আলোক তন্তু এক ধরণের সরু (প্রায় চুলের মতো) স্বচ্ছ তন্তু বিশেষ। এটি তৈরি হয় সাধারণত কাচ দিয়ে। কাচের তৈরি হলেও এটি অত্যন্ত নমনীয় এবং বলা বাহুল্য নিরেট। সাধারণ কাচের থেকে এর প্রতিসরণাঙ্ক বেশ বেশি প্রায় ১.৭। এক প্রান্তে আলো আপতিত হলে এর দেয়ালে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় আলো ক্রমশ এগিয়ে যায় এবং তন্তুর অন্য প্রান্ত দিয়ে নির্গত হয়। বাইরের বায়ু মাধ্যম থেকে ভেতরের তন্তু-মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশ বেশি হওয়ায় অভ্যন্তরীণ প্রতিফলন সহজ হয়। এর বাইরে এক ধরণের আলোক প্রতিফলক পদার্থের আবরণ দেয়া থাকে যাকে বলে ক্লাডিং। ফলে আলোর কোন রশ্মি প্রতিসরিত হলেও পুনরায় তন্তুর মধ্যে ফিরে আসে। ফলে এক প্রান্ত দিয়ে আলোক শক্তি ঢুকিয়ে দিলে অন্য প্রান্ত দিয়ে সম্পূর্ণ আলো বেরিয়ে আসে। সূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
-
৯৮. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
সঠিক উত্তর: ক) ২৬.৫° সে.
ব্যাখ্যা
- সাইক্লোন সৃষ্টির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। - সাধারণভাবে সাগরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তা সাইক্লোন সৃষ্টির জন্যে উপযোগী হয়। - বঙ্গোসাগরে প্রায় সারাবছর এই পরিমাণ তাপমাত্রা থাকার কারণে বাংলাদেশ সাইক্লোনের জন্যে অধিক ঝুঁকিপূর্ণ। - বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৩ কিলোমিটার বা তার বেশি হলে একে সাইক্লোন হিসেবে গণ্য করা হয়। এখানে গ্রহণযোগ্য উত্তর - ২৬.৫° সেলসিয়াস। (তথ্যসূত্র: মাধ্যমিক সাধারণ বিজ্ঞান : পৃষ্ঠা-১৯৭)
-
৯৯. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
সঠিক উত্তর: ক) Oracle
ব্যাখ্যা
Oracle database (Oracle DB) is a relational database management system (RDBMS) from the Oracle Corporation. - McAfee, Norton, Kaspersky - অ্যান্টিভাইরাস সফটওয়্যার।
-
১০০. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
সঠিক উত্তর: ঘ) @
ব্যাখ্যা
ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। ই-মেইল ঠিকানায় দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেইন নেইম। যেমনঃ robithakur@gmail.com এখানে robithakur হলো ইউজারনেম এবং gmail হলো ডোমেইন নেইম। ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়। উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
-
১০১. Keyboard এবং CPU-এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?
সঠিক উত্তর: A) Simplex
ব্যাখ্যা
ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো- ১। সিমপ্লেক্স (Simplex), ২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও ৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex) সিমপ্লেক্স: শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। যেমন - রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি। হাফ-ডুপ্লেক্স: হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব না। যেমন- ওয়াকি টকি। ফুল-ডুপ্লেক্স: ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। যেমনঃ টেলিফোন। উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
-
১০২. Blockchain-এর প্রতিটি block কী তথ্য বহন করে?
সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
সহজ ভাষায় বললে, ব্লকচেইন হচ্ছে ব্লকের চেইন। এটি তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি। এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়। প্রশ্নের অপশন অনুসারে, একটি সাধারণ Block এ- ক) A hash pointer to the previous block খ) Timestamp এবং গ) List of transactions এই ৩টি অংশই থাকে। তবে, একমাত্র জেনেসিস ব্লক ছাড়া সব ব্লকেই ক) A hash pointer to the previous block থাকে। জেনেসিস ব্লক হচ্ছে ব্লকচেইনের প্রথম ব্লক। The Genesis Block The first block in the blockchain is called the genesis block and was created in 2009. It is the common ancestor of all the blocks in the blockchain, meaning that if you start at any block and follow the chain backward in time, you will eventually arrive at the genesis block. কিন্তু, প্রশ্নটা সাধারণ সকল ব্লকের ক্ষেত্রেই করা হয়েছে। তাই, সঠিক উত্তর ঘ) উপরের সবগুলো। বিস্তারিত: একটি Block এর অংশগুলো নিচের টেবিলে দেয়া হল- উপরের অংশগুলোর মধ্যে Block Header এর অন্তর্ভুক্ত অংশগুলো আবার নিচে দেয়া হল - তাহলে দেখা যাচ্ছে, Block Header এ থাকে ক) A hash pointer to the previous block, খ) Timestamp সহ অন্যান্য আরও কিছু তথ্য। এবং, Header ছাড়াও Block এ থাকে Block Size, Transaction Counter এবং Transactions এই অংশগুলো। Source: Chapter 7. The Blockchain [Link] Unlocking Digital Cryptocurrencies 1st Edition by Andreas M. Antonopoulos Publisher(s): O'Reilly Media, Inc. ISBN: 9781449374044
-
১০৩. নিচের কোনটি Bluetooth-এর IEEE standard?
সঠিক উত্তর: A) IEEE 802.15
ব্যাখ্যা
Wifi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11 Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.15 WIMAX এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.16
-
১০৪. ১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?
সঠিক উত্তর: ক) ৪৬
ব্যাখ্যা
বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরঃ বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হবে। গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে। একক স্থানীয় অংকটিকে ২০ দ্বারা, দশক স্থানীয় অংকটিকে ২১ দ্বারা, শতক স্থানীয় অংকটিকে ২২ ,------- দ্বারা গুণ করতে হবে। প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে। = 1×25 + 0×24 + 1×23 + 1×22 + 1×21 + 0×20 = 32 + 0 + 8 + 4 + 2 = 46
-
১০৫. DNS সার্ভারের কাজ হচ্ছে _____ কে _____ address-এ পরিবর্তন করা।
সঠিক উত্তর: গ) Domain name, IP
-
১০৬. নিচের কোনটি Open Source DBMS?
সঠিক উত্তর: A) MySQL.
ব্যাখ্যা
MySQL হচ্ছে জনপ্রিয় ওপেন সোর্স ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেটি ওরাকল কর্পোরেশন এর দ্বারা ডেভলপ, ডিস্ট্রিবিউশন এবং সাপোর্ট করা হয়। সূত্রঃ MySQL এর অফিশিয়াল সাইট
-
১০৭. নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত?
সঠিক উত্তর: ঘ) Round-robin
ব্যাখ্যা
A starvation-free job-scheduling policy guarantees that no job waits indefinitely for service. Here, Round Robin – this gives all processes equal access to the processor. The other techniques each select some “types” of processes to others (e.g. short processes, high priority processes etc). প্রশ্নটি University of Liverpool এর একটি লেকচারের অনুশীলনী অংশের একটি প্রশ্নের সাথে অপশনসহ পুরোপুরি মিলে যাচ্ছে দেখে মনে হচ্ছে সেখান থেকেই নেয়া হয়েছে। Round Robin পদ্ধতিতে প্রত্যেক প্রসেসের রেসপন্স টাইমের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়া থাকে। তাই, কোন প্রসেসকে CPU টাইম পেতে অবান্তর অপেক্ষা করতে হয় না।
-
১০৮. নিচের কোন প্রযুক্তি Face Recognition System-এর সহায়ক ভূমিকা পালন করে?
সঠিক উত্তর: ক) Applied Artificial Intelligence (AI)
ব্যাখ্যা
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স: - একটি মেশিন যখন বুদ্ধিমত্তার পরিচয় দিতে শুরু করে তখন সেটিকে বলা হয় Artificial Intelligence। - আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর অনেক ব্যবহার আছে তার মধ্য Face Recognition System, Speech Recognition System ইত্যাদি।
-
১০৯. নিচের কোনটি output device নয়?
সঠিক উত্তর: খ) microphone
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। - কি-বোর্ড, - মাউস, - অপটিকাল রিডার, - জয়স্টিক, - মাইক্রোফোন - স্ক্যানার, - গ্রাফিক্স প্যাড, - লাইট পেন, - ওয়েবক্যাম, - ওসিআর ইত্যাদি। আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। - মনিটর, - প্রিন্টার, - প্রজেক্টর, - স্পিকার, - প্লটার, - হেডফোন ইনপুট-আউটপুট ডিভাইসঃ কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে - পেনড্রাইভ, - টাচ স্ক্রিন, - মডেম, সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
-
১১০. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
সঠিক উত্তর: গ) URL
ব্যাখ্যা
URL - একটি ওয়েবসাইট বা পেজের পূর্নাঙ্গ অ্যাড্রেসকে URL বলে। URL এর পূর্ণরূপ হলো - Uniform Resources Locator. URL এর তিনটি অনশন থাকে; যেমন- https://www.google.com/maps - এখানে প্রথম অপশন(https://) হলো প্রটোকল, - দ্বিতীয় অপশন (www.google.com) হলো ডোমেইন নেম, - পরের অংশ (maps) হলো ফাইল এর নাম। HTML হলো Hyper Text Mark-up Language যা World Wide Web(www) ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েব পেইজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন। Source: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ - দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মজিবুর রহমান।
-
১১১. নিচের কোন প্রযুক্তি 'Pay as You Go' সার্ভিস মডেল অনুসরণ করে?
সঠিক উত্তর: খ) Cloud Computing
ব্যাখ্যা
ন্যাশনাল ইন্সটিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং(NIST) এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্মোক্ত ৩ টি বৈশিষ্ট্য থাকবে- ১) রিসোর্স স্কেলেবিলিটি, ২) অন-ডিমান্ড, ৩) পে-অ্যাজ-ইউ-গো Source: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ - দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মজিবুর রহমান।
-
১১২. যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?
সঠিক উত্তর: গ) Denial of Service
ব্যাখ্যা
DoS- হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে। কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। Man-in-the-Middle- দুই কম্পিউটারের মাঝের যোগাযোগে অন্য কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশকেই ‘ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক’ বলা হয়। ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক করা হয় টার্গেটের গোপনীয়/একান্ত এবং আর্থিক তথ্য ইত্যাদি জানা ও সংগ্রহ করার জন্য। Phishing- ফিশিং হলো এক ধরনের হ্যাকিং পদ্ধতি যেখানে একজন হ্যাকার একটি লোভনীয় অফার বা ইমেইলের মাধ্যেম একটি আসল ওয়েবসাইটের নকল করে বিভিন্ন তথ্য চুরি করে।
-
১১৩. নিচের কোন মেমোরিটিতে Access Time সবচেয়ে কম?
সঠিক উত্তর: ক) Registers
ব্যাখ্যা
কম্পিউটারের রেজিস্টার মেমোরি একসেস সবচেয়ে কম। - কম্পিউটারের প্রসেসরের মধ্যেও কিন্তু মেমোরি আছে, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামূলক বেশি। - আর তার পরেই থাকে ক্যাশ মেমোরি। রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমোরির আকার বড়, মানে বেশি তথ্য ধারণ করতে পারে, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) একটু কম। - রেজিস্টার ও ক্যাশ মেমোরি প্রসেসরের মধ্যেই যুক্ত করা থাকে। - তারপরে আসে র্যাম । র্যা ম প্রসেসরের বাইরে মাদারবোর্ডে সংযুক্ত থাকে। ক্যাশের তুলনায় র্যামের আকার বেশ বড়, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) কম। উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)
-
১১৪. নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?
সঠিক উত্তর: গ) Modem
ব্যাখ্যা
মডেম- (from “modulator/demodulator”) মডুলেটর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করে এবং এই কাজের জন্য এতে একটি (DAC - Digital to Analog Converter) নামক চিপ বা সার্কিট থাকে। অনুরূপভাবে ডিমডুলেটর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে এবং এই কাজের জন্য এতে একটি (ADC - Analog to Digital Converter) নামক চিপ বা সার্কিট থাকে। হাব ও স্যুইচ- হাব ও স্যুইচ এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে যুক্ত থাকে। রাওটার- রাওটার একটি নেটওয়ার্কিং ডিভাইস যা নেটওয়ার্কের অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পোঁছে দেয়। উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণী।
-
১১৫. নিচের কোনটি multi-tasking operating system নয়?
সঠিক উত্তর: D) DOS
ব্যাখ্যা
multitasking, the running of multiple programs (sets of instructions) in one computer at the same time. Multitasking is used to keep all of a computer’s resources at work as much of the time as possible. It is controlled by the operating system, which loads programs into the computer for processing and oversees their execution until they are finished. - Windows - IBM’s OS/390 - Linux - UNIX Source: britannica
-
১১৬. এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
সঠিক উত্তর: ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
এক ব্যক্তি ঘ হতে ৫ মাইল মাইল পশ্চিমে চ তে গেল এবং চ হতে ২ মাইল দক্ষিণে খ তে গেল। আবার খ হতে ৫ মাইল পশ্চিমে ক তে গেল। কঘ কে যদি অতিভুজ বিবেচনা করি তাহলে লম্ব = কগ এবং ভূমি = গঘ কগ = কখ + খগ = (৫ + ৫) মাইল = ১০ মাইল চখ = গঘ = ২ মাইল সুতরাং যাত্রাস্থান হতে তার সরাসরি দূরত্ব = ক হতে ঘ এর দূরত্ব = কঘ কঘ২ = কগ২ + গঘ২ = ১০২ + ২২ = ১০০ + ৪ = ১০৪ কঘ = √১০৪ = ২√২৬ ∴ অপশনগুলোতে সঠিক উত্তর - ঘ) উপরের কোনটিই নয় বিকল্প পদ্ধতি: যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব = ২√(৫২ + ১২) = ২√(২৫ + ১) = ২√২৬
-
১১৭. লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?
সঠিক উত্তর: ঘ) 35 পাউন্ড
ব্যাখ্যা
লিভারের বাম পার্শ্বে 20lb এর জন্য দূরত্ব d হলে, লিভারের ডান পার্শ্বেও 20lb এর জন্য দূরত্ব d হবে। সুতরাং, লিভারের বাম পার্শ্বে 30lb এর জন্য দূরত্ব d/২ মনে করি, লিভারের ডান পার্শ্বে দূরত্ব d এর জন্য ylb প্রশ্নানুসারে, 30 × d/2 = dy y = 15 লিভারের ভারসাম্য ঠিক রাখার জন্য লিভারের ডান পার্শ্বে প্রশ্নবোধক স্থানে (20lb + 15lb) বা 35lb ওজন রাখতে হবে। ∴ সঠিক উত্তর: 35lb ওজন
-
১১৮. ‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর কী হবে?
সঠিক উত্তর: গ) ন
ব্যাখ্যা
ক খ গ ঘ ঙ ⇒ ঙ হচ্ছে ক বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি চ ছ জ ঝ ঞ ⇒ ঞ হচ্ছে চ বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি ট ঠ ড ঢ ণ ⇒ ণ হচ্ছে ট বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি ত থ দ ধ ন ⇒ ন হচ্ছে ত বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি ‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর হবে 'ন'
-
১১৯. 'A' 'B'-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। 'A' একা কাজটি কতদিনে করতে পারবে?
সঠিক উত্তর: গ) ২১ দিনে
ব্যাখ্যা
A একটা কাজ ক দিনে করলে B ঐ কাজ ২ক দিনে করতে পারে। A, ক দিনে করে ১টি কাজ A, ১ দিনে করে ১/ক অংশ আবার, B, ২ক দিনে করে ১টি কাজ B, ১ দিনে করে ১/২ক অংশ A ও B একত্রে ১ দিনে করে (১/ক + ১/২ক) অংশ বা (৩/২ক) অংশ A ও B একত্রে (৩/২ক) অংশ করে ১ দিনে A ও B একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে (২ক/৩) দিনে। প্রশ্নানুসারে, ২ক/৩ = ১৪ বা, ক = ১৪×৩/২ = ২১ A একা কাজটি ২১ দিনে করতে পারে।
-
১২০. ‘DRIVE is to LICENCE as BREATHE is to ______.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?
সঠিক উত্তর: ক) OXYGEN
ব্যাখ্যা
‘DRIVE is to LICENCE as BREATHE is to OXYGEN .’ সড়কে গাড়ি DRIVE বা চালানোর জন্য LICENCE লাগে। অনুরূপভাবে, BREATHE শ্বাস নেওয়ার জন্য OXYGEN লাগে।
-
১২১. একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পোস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?
সঠিক উত্তর: ক) ১৮০
ব্যাখ্যা
মনে করি, প্রতিষ্ঠানটিতে মোট কর্মচারী আছে y জন। আন্ডারগ্রাজুয়েট কর্মচারী = y এর ৪০% = ৪০y/১০০ অবশিষ্ট কর্মচারীর সংখ্যা = ১ - ৪০y/১০০ = ৬০y/১০০ অবশিষ্ট কর্মচারীর মধ্যে, গ্রাজুয়েট কর্মচারীর সংখ্যা = ৬০y/১০০ এর ৫০% = ৩০y/১০০ প্রশ্নানুসারে, y - ৪০y/১০০ - ৩০y/১০০ = ১৮০ বা, (১০০y - ৪০y - ৩০y)/১০০ = ১৮০ বা, ৩০y/১০০ = ১৮০ বা,, ৩y/১০ = ১৮০ বা, y = ১৮০ × ১০/৩ ∴ y = ৬০০ সুতরাং গ্রাজুয়েট কর্মচারীর সংখ্যা =৩০y/১০০ = ৩০ × ৬০০/১০০ = ১৮০
-
১২২. যদি ROSE-কে লেখা হয় 6821, CHAIR-কে লেখা হয় 73456 এবং PREACH-কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?
সঠিক উত্তর: খ) 214673
ব্যাখ্যা
R ⇒ 6 O ⇒ 8 S ⇒ 2 E ⇒ 1 C ⇒ 7 H ⇒ 3 A ⇒ 4 I ⇒ 5 R ⇒ 6 P ⇒ 9 R ⇒ 6 E ⇒ 1 A ⇒ 4 C ⇒ 7 H ⇒ 3 সুতরাং SEARCH = 214673
-
১২৩. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
সঠিক উত্তর: খ) 26
ব্যাখ্যা
১ম চিত্রে, 32 + 22 = 13 ২য় চিত্রে, 42 + 82 = 80 ∴ ৩য় চিত্রে, 12 + 52 = 26 ∴ সঠিক উত্তর - খ) 26
-
১২৪. DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
সঠিক উত্তর: গ) FG
ব্যাখ্যা
DC → DE এর ক্ষেত্রে, D অপরিবর্তনীয় C ও E এর মধ্যে পার্থক্য ১ [কারণ C এরপর D; D এরপর E; C ও E এর মধ্যে পার্থক্য ১ টি বর্ণ - D] FE → FG এর ক্ষেত্রে, F অপরিবর্তনীয় E ও G এর মধ্যে পার্থক্য ১ [কারণ E এরপর F; F এরপর G; E ও G এর মধ্যে পার্থক্য ১ টি বর্ণ - F] HG → HI এর ক্ষেত্রে, H অপরিবর্তনীয় G ও I এর মধ্যে পার্থক্য ১ [কারণ G এরপর H; H এরপর I; G ও I এর মধ্যে পার্থক্য ১ টি বর্ণ - H] সুতরাং প্রশ্নবোধক স্থানে FG বসবে।
-
১২৫. ‘প্রতিযোগিতা’য় সবসময় কী থাকে?
সঠিক উত্তর: ঘ) participant
ব্যাখ্যা
Participant বা প্রতিযোগী/অংশগ্রহণকারী ছাড়া প্রতিযোগিতা অসম্ভব। - Topic, Examination, Party - ছাড়াও প্রতিযোগীতা হতে পারে।
-
১২৬. একটি ছবি দেখিয়ে তিন্নী বললো, ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’ ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?
সঠিক উত্তর: ক) ভাই
ব্যাখ্যা
দাদা ⇓ দাদার একমাত্র ছেলে (বাবা) ⇓ ছেলে ------ তিন্নী ∴ দাদার একমাত্র ছেলের ছেলে - সম্পর্কে তিন্নীর ভাই।
-
১২৭. নিচের ক, খ, গ ও ঘ বিকল্প নকশা ৪টির মধ্যে কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসবে?
সঠিক উত্তর: ক) ক
-
১২৮. নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
সঠিক উত্তর: ক) চাঁদ
ব্যাখ্যা
প্লুটো, মঙ্গল এবং পৃথিবী তিনটিই গ্রহ (Planet)। তবে, এর মধ্যে প্লুটো "বামন গ্রহ" (Dwarf Planet)। ২০০৬ সালে প্লুটো গ্রহের মর্যাদা হারায়, বর্তমানে এটাকে বামন গ্রহ (Dwarf Planet) বলা হয়ে থাকে। প্লুটো সহ সৌরজগতে এরিস, ম্যাকিম্যাকি ও সিরেস নামে আরো কয়েকটি বামন গ্রহ আছে। উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই। অন্যদিকে, চাঁদ একটি উপগ্রহ (Sattelite)। তাই, এখানে সঠিক উত্তর ক) চাঁদ।
-
১২৯. নিচের ক, খ, গ ও ঘ এই ৪টি বিকল্প নকশার মধ্যে চিত্রের প্রশ্নবোধক চিহ্নের ঘরে কোন নকশাটি বসবে?
সঠিক উত্তর: ক) ক
-
১৩০. নিচের শব্দগুলোর মধ্যে ৩টি সমগোত্রীয়। কোন শব্দটি আলাদা?
সঠিক উত্তর: খ) Peculiar
ব্যাখ্যা
Conventional (Adjective): Based on or in accordance with what is generally done or believed. বাংলা অর্থ - গতানুগতিক; রীতিমাফিক; রীতিসম্মত। Peculiar (Adjective): Different to what is normal or expected; strange. বাংলা অর্থ - বৈশিষ্ট্যপূর্ণ; বিচিত্র; অপ্রচলিত। Conservative (Adjective): Averse to change or innovation and holding traditional values. বাংলা অর্থ - রক্ষণশীল; পরিবর্তনবিরোধী। Traditional (Adjective): Existing in or as part of a tradition; long-established. বাংলা অর্থ - ঐতিহ্যবাহী; সনাতন। সুতরাং, Conventional, Conservative ও Traditional - শব্দগুলো প্রায় সমার্থক বা সমগোত্রীয় শব্দ। অন্যদিকে, Peculiar - ভিন্ন অর্থবোধক শব্দ।
-
১৩১. বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
সঠিক উত্তর: খ) এ.কে.এম আব্দুর রউফ
ব্যাখ্যা
১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে গণপরিষদের সদস্যগণ হাতে লেখা সংবিধানের কপিতে স্বাক্ষর প্রদান করেন। - সংবিধানে প্রথম স্বাক্ষর করেন - সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। - তারপর যথাক্রমে - সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমদ স্বাক্ষর করেন। - একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি। - হস্তলিখিত সংবিধানে মোট ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে। - হস্তলিখিত সংবিধানের মূল লেখক - এ.কে.এম আব্দুর রউফ। সূত্রঃ বাংলাদেশের সংবিধানের ইতিহাস।
-
১৩২. বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়?
সঠিক উত্তর: ক) ২ টাকা
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত। - এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। - বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে। - ব্যাংক নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট। বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট। - এসব নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে। উৎস: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
-
১৩৩. ‘সেকেন্ডারি মার্কেট’ কিসের সাথে সংশ্লিষ্ট?
সঠিক উত্তর: গ) স্টক মার্কেট
ব্যাখ্যা
- The secondary market is where investors buy and sell securities they already own. - It is what most people typically think of as the ''stock market", though stocks are also sold on the primary market when they are first issued. অর্থ্যাৎ, পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। বাংলাদেশে ২টি স্টক এক্সচেঞ্জ রয়েছে। এগুলো হলো - - ঢাকা স্টক এক্সচেঞ্জ (১৯৫৪) এবং - চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৯৫)। - বাংলাদেশে শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (BSEC) যা ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত। - গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য। উৎস: Investopedia ও BSEC ওয়েবসাইট।
-
১৩৪. বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
সঠিক উত্তর: ঘ) মূল্য সংযোজন কর
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের আয়ের সবচেয়ে বড় খাত হলো ম্লূ্য সংযোজন কর বা ভ্যাট। - বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT- Value Added Tax, মূল্য সংযোজন কর) চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে। - ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর। - ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়। - বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে। - সরকারি আয়ের দ্বিতীয় প্রধান উৎস হলো আয়কর - তৃতীয় সম্পূরক শুল্ক এবং চতুর্থ আমদানি শুল্ক। বাংলাদেশের সরকারি রাজস্ব আয়ের প্রধান খাত সমূহ: - প্রথম : মূল্য সংযোজন কর (৩৯.৫৫ শতাংশ) - দ্বিতীয় : আয়কর (৩৩.০৫ শতাংশ) - তৃতীয় : সম্পূরক শুল্ক - চতুর্থ : আমদানি শুল্ক। উৎস: এনবিআরের ওয়েবসাইট ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০।
-
১৩৫. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
সঠিক উত্তর: ঘ) বেদ
ব্যাখ্যা
- আর্যদের আদিনিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে বর্তমান মধ্য এশিয়া - ইরানে। - ভারতবর্ষে আর্যদের আগমন ঘটেছিল খ্রিষ্টপূর্ব ২০০ অব্দে। - আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। আর্য পুরোহিতগণ বেদের রচয়িতা। - বেদের রচনাকাল নিয়ে মতভেদ রয়েছে। অনেকের মতে খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে খ্রিস্টপূর্ব ১০০০ অব্দের মধ্যে বেদের শ্লোকসমূহ রচিত হয়। - বেদে শ্লোকের সংখ্যা ১০২৮টি। এই শ্লোকগুলো প্রায় তিন হাজার বছর ধরে ব্রাহ্মণদের মুখে মুখে প্রচলিত ছিলো। - ব্রাহ্মণদের মুখ থেকে বেদের শ্লোক শুনে অনুসারীরা পূণ্য লাভ করতো বিধায় বেদ শ্রুতি নামেও পরিচিত। পরবর্তীতে এগুলো লিখিত রূপ লাভ করে। - বেদ রচিত হয় সংস্কৃত ভাষায়। ধর্মগ্রন্থের পাশাপাশি বেদের সাহিত্যগুণও ছিলো। এটিকে আর্য সাহিত্যের প্রথম নিদর্শন বিবেচনা করা হয়। (সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া)
-
১৩৬. বাংলার প্রাচীন জনপদ কোনটি?
সঠিক উত্তর: ক) পুণ্ড্র
ব্যাখ্যা
প্রাচীন যুগে বাংলা কোন একক বা অখণ্ড রাষ্ট্র ছিলো না। সমগ্র বাংলা তখন কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত ছিলো। এসব ছোট ছোট অংশ ‘জনপদ’ নামে পরিচিত। প্রাচীন বাংলার জনপদ সমূহের মধ্যে রয়েছে: - বঙ্গ, - বরেন্দ্র, - সমতট, - হরিকেল, - রাঢ়, - চন্দ্রদ্বীপ, - তাম্রলিপ্ত, - গঙ্গারিডাই, - গৌড় প্রভৃতি। এগুলোর মধ্যে প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে পুন্ড্রুই সবচেয়ে সমৃদ্ধ জনপদ। - বাংলাদেশে প্রাপ্ত জনপদ গুলোর মধ্যে এটি প্রাচীনতমও। - বগুড়া, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চল নিয়ে এই জনপদটি গঠিত হয়েছিলো - এর রাজধানী ছিলো-পুন্ড্রুনগর। সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই ও বাংলাপিডিয়া
-
১৩৭. মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
সঠিক উত্তর: ক) তাজউদ্দিন আহমদ
ব্যাখ্যা
এখানে, অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে বলতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে বুঝানো হয়েছে। - মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। - ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকার: - রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম - প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ (তার অতিরিক্ত দায়িত্ব ছিলো - প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী) - অর্থ ও বাণিজ্য মন্ত্রী : এম মনসুর আলী - স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এএইচএম কামরুজ্জামান - পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ। (তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
-
১৩৮. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
সঠিক উত্তর: খ) ২৮ (২)
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায় হচ্ছে - মৌলিক অধিকার বিষয়ক। - এই অধ্যায়ের অন্তর্গত ২৮ (২০ অনুচ্ছেদটি নারী-পুরুষের সমতা বিষয়ক। অনুচ্ছেদ - ২৮: ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য (১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না। (২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ করিবেন। (৩) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না। (৪) নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। অন্যদিকে, অনুচ্ছেদ - ২৯ (২): কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাঁহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। অনুচ্ছেদ - ৩৯ (১): চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল। অনুচ্ছেদ - ৩৯ (২): রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধু ত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত- অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে (ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং (খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। উৎস: বাংলাদেশের সংবিধান।
-
১৩৯. কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
সঠিক উত্তর: গ) ইনসেপটা
ব্যাখ্যা
গত আগস্ট, ২০২১ তারিখে করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশে প্রথমবারের মত চীনের সিনোফার্মের টিকা যৌথ উৎপাদনের লক্ষ্যে ঢাকায় একটি ত্রি-পক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের সরকার। - চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ অব কোম্পানিজ ও চায়না সিনোফার্ম ইন্টারন্যাশনাল কর্পোরেশন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে বাংলাদেশ সরকার এই চুক্তি স্বাক্ষর করে। - চুক্তি অনুযায়ী চীন থেকে ভ্যাকসিন উৎপাদনের কাঁচামাল ও উপকরণ বা বাল্ক নিয়ে আসা হবে, যেটি 'সেমি-ফিনিসড' অবস্থায় থাকবে। - এরপর দেশেই বোতলজাতকরণ, লেবেলিং ও ফিনিশিং করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। - উৎপাদনের পর সরকার চুক্তি অনুযায়ী নির্ধারিত দামে ইনসেপ্টার কাছ থেকে ভ্যাকসিন কিনে নেবে। উৎস: বিবিসি বাংলা রিপোর্ট।
-
১৪০. বাংলাদেশ কত সালে OIC-এর সদস্যপদ লাভ করে?
সঠিক উত্তর: খ) ১৯৭৪
ব্যাখ্যা
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়। - এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। - ওআইসির বর্তমান সদস্য দেশ - ৫৭ টি। - বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে (২য় সম্মেলন) ওআইসি সদস্যপদ লাভ করে। - ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়। - ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি যথা: আরবি, ইংরেজি এবং ফরাসি। উৎস: ওআইসির ওয়েবসাইট।
-
১৪১. বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
সঠিক উত্তর: ক) ১৮
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগে বর্ণিত "নির্বাচন" অধ্যায়ে ভোটার তালিকায় অন্তর্ভূক্তি সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ - ১২২: ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা (১) প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে। (২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন, যদি (ক) তিনি বাংলাদেশের নাগরিক হোন; (খ) তাহার বয়স আঠারো (১৮) বৎসরের কম না হয়; (গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে; (ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং (ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইবুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হয়ে থাকেন। উল্লেখ্য, - জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া এবং প্রধানমন্ত্রী সর্বনিম্ন বয়স - ২৫ বছর, - রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স - ৩৫ বছর। উৎস: বাংলাদেশের সংবিধান। ১৪২) বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন- ক) আইনমন্ত্রী খ) আইন সচিব গ) অ্যাটর্নি জেনারেল ঘ) প্রধান বিচারপতি দবাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছেন - অ্যাটর্নি জেনারেল। সংবিধানের ৬৪ নং অনুচ্ছেদে "অ্যাটর্নি জেনারেল" সম্পর্কে আলোকপাত করা হয়েছে। অনুচ্ছেদ-৬৪: অ্যাটর্নি-জেনারেল (১) সুপ্রীম কোর্টের বিচারক হইবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি - জেনারেল পদে নিয়োগদান করিবেন। (২) অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করিবেন। (৩) অ্যাটর্নি-জেনারেলের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তাঁহার বক্তব্য পেশ করিবার অধিকার থাকিবে। (৪) রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি-জেনারেল স্বীয় পদে বহাল থাকিবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করিবেন। উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাদেশের সংবিধান।
-
১৪৩. ‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
সঠিক উত্তর: খ) বৌদ্ধধর্ম
ব্যাখ্যা
- নির্বাণ ধারণা বৌদ্ধধর্মের সাথে সংশ্লিষ্ট। - বৌদ্ধদের ভাষায় মানুষের মুক্তি নির্বাণ নামে পরিচিত। এই নির্বাণ লাভই বৌদ্ধদের মতে পরম প্রাপ্তি। - বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ৮০ বছর বয়সে নির্বাণ লাভ করেন। বাংলা একাডেমি অভিধান অনুসারে, নির্বাণ শব্দের অর্থ - মোক্ষ; মুক্তি; ভববন্ধন থেকে পরিত্রাণ লাভ; জীবন্মুক্তি; অজ্ঞানতা থেকে মুক্তিলাভ। বৌদ্ধ ধর্মে, নির্বাণ সেই অবস্থা যেখানে জন্ম নেই, জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই, শোক নেই, মনস্তাপ নেই, হতাশা নেই, এমনকি যেখানে পৃথিবী, জল, তেজ, বায়ু নেই। চন্দ্র-সূর্য গ্রহ নক্ষত্র-এর সংস্থান নেই, অথচ অন্ধকারও নেই। (সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া)
-
১৪৪. প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় 'বিকল্প সরকার' বলতে কী বোঝায়?
সঠিক উত্তর: খ) বিরোধী দল
ব্যাখ্যা
- প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে 'বিকল্প সরকার' বলা হয় বিরোধী দলকে। - উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় গঠন করে- ছায়া মন্ত্রিসভা। - সরকার যেন স্বৈরাচারি ও দুর্নীতিপরায়ণ না হয় সেজন্যে বিরোধী দল ছায়া সরকার বা বিকল্প সরকারের ভূমিকা পালনের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করে থাকে। - তবে বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম হল দলীয় শাসন। উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
-
১৪৫. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
সঠিক উত্তর: ঘ) মোহাম্মদ হানিফ
ব্যাখ্যা
- ব্রিটিশ আমলে ১৮৬৪ সালে ঢাকা পৌরসভা গঠিত হয়। এটিকে ১৯৯০ সালে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হয়। - ১৯৯৪ সালে জনগণের প্রত্যক্ষ ভোটে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। - এই নির্বাচনে মোহাম্মদ হানিফ মেয়র নির্বাচিত হন। তিনি ২০০২ সালের ৪ এপ্রিল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন। - ২০১২ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন ভেঙে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামে যাত্রা শুরু করে। (তথ্যসূত্র: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়েবসাইট)
-
১৪৬. বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
সঠিক উত্তর: ঘ) ১৯৯৮
ব্যাখ্যা
- সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে সমাজসেবা অধিদফতরের অধীনে ১৯৯৭-৯৮ অর্থবছরে দেশে প্রথম বয়স্কভাতা প্রদান কর্মসূচি চালু হয়। - শুরুতে এর ভাতা প্রাপ্তদের সংখ্যা ছিলো ৪.০৩ লক্ষ জন এবং ভাতার পরিমাণ ছিলো মাসিক ১০০ টাকা। - চলতি ২০২১-২০২২ অর্থবছরে এসে বয়স্কভাতা গ্রহণকারীর সংখ্যা দাড়িয়েছে ৫৭ লক্ষ এবং মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা। তথ্যসূত্র: বাজেট বক্তৃতা : ২০২১-২০২২ অর্থবছর, সমাজসেবা অধিদপ্তর ওয়েবসাইট এবং জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল: বাংলাদেশ, জুলাই ২০১৫।
-
১৪৭. একনেক (ECNEC)-এর প্রধান কে?
সঠিক উত্তর: ক) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি হলো ECNEC (Executive Committee of the National Economic Council)। - ECNEC ১৯৮২ সালে গঠিত হয়। - এর প্রধান/চেয়ারপার্সন হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী। - একনেকে সরকারি খাতে ৫০ কোটি টাকার উর্ধ্বের প্রকল্প অনুমোদন, বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা প্রভৃতি কার্যাবলি সম্পন্ন হয়। (সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া)
-
১৪৮. ‘বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
সঠিক উত্তর: খ) গম
ব্যাখ্যা
বাংলাদেশের কৃষিতে কয়েকটি উল্লেখযোগ্য গমের জাত: - আকরব, - কাঞ্চন, - দোয়েল, - বলাকা, - সোনালিকা, - সৌরভ - গৌরব, - অঘ্রাণী প্রভৃতি। উৎস: বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।
-
১৪৯. তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
সঠিক উত্তর: গ) ২০০৯
ব্যাখ্যা
বাংলাদেশ তথ্য অধিকার আইন : ২০০৯ - ২৯ মার্চ, ২০০৯ বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক তথ্য অধিকার আইন, ২০০৯ পাশ হয়। - ৫ এপ্রিল, ২০০৯ এই আইনটি মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভ করে - ৬ এপ্রিল, ২০০৯ আইনটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। - আইনটি - ধারা ৮, ২৪ এবং ২৫ ব্যতিত অন্যান্য ধারা ২০ অক্টোবর, ২০০৮ তারিখে কার্যকর এবং ৮, ২৪ এবং ২৫ ধারা ১লা জুলাই, ২০০৯ তারিখ থেকে কার্যকর হয়। তথ্য অধিকার আইন অনুসারে, তথ্য অধিকার মানুষের মৌলিক অধিকার। উৎস: বাংলাদেশ গেজেট ও বাংলাদেশ তথ্য অধিকার আইন : ২০০৯
-
১৫০. 'রেহেনা মরিয়ম নূর' চলচ্চিত্রটি পরিচালনা করেন-
সঠিক উত্তর: খ) আবদুল্লাহ মোহাম্মদ সাদ
ব্যাখ্যা
'রেহেনা মরিয়ম নূর' একটি বাংলাদেশি চলচ্চিত্র। এটি ২০২১ সালের জুলাইয়ে মুক্তি পায়। - চিত্রনাট্য ও পরিচালনা করেন - প্রতিভাবান তরুন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা - আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। - ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রূপদান করেন: বাংলাদেশী অভিনেত্রী - আজমেরী হক বাঁধন। - চলচ্চিত্রটি ২০২১ সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েছে। একজন মানুষকে জীবনে অনেক সিদ্ধান্ত নিতে হয়। কোনো কোনো সিদ্ধান্ত নেয়া সত্যিই কঠিন। কোনো সিদ্ধান্তের জন্য যদি তাকে কঠিন মূল্য দিতে হয় এবং তা জেনেও কেউ তার অবস্থানে অবিচল থাকলে তাকে দৃঢ় চরিত্রের বলতেই হয়। তেমনই এক চরিত্র রেহানা মরিয়ম নূর। তথ্যসূত্র: ডয়েচভেলে ও বাংলা ট্রিবিউন রিপোর্ট।
-
১৫১. নিপোর্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?
সঠিক উত্তর: ক) জনসংখ্যা গবেষণা
ব্যাখ্যা
NIPORT (নিপোর্ট) বা National Institute of Population Research and Training হলো বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। - এটি ১৯৭৭ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয় যা ঢাকার আজিমপুরে অবস্থিত। - নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। (সূত্রঃ NIPORT ওয়েবসাইট)
-
১৫২. ওরাওঁ জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
সঠিক উত্তর: ক) রাজশাহী-দিনাজপুর
ব্যাখ্যা
ওরাও বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। - এই নৃগোষ্ঠীর মানুষ রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস - ওরাঁও জনগোষ্ঠী কুঁড়ুখ ভাষায় কথা বলে। এটি দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত একটি আদি ও কথ্য ভাষা। - এ ভাষার নিজস্ব বর্ণমালা নেই। ওরাঁও জনগোষ্ঠীর মধ্যে কুঁড়ুখ ব্যতীত সাদরি ভাষাও প্রচলিত রয়েছে। (তথ্যসূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী)
-
১৫৩. ১৯৬৬ সালের ৬ দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
সঠিক উত্তর: ক) ৩টি
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করেন। ছয়টি দফা হলো- ১. প্রাদেশিক স্বায়ত্তশাসন, ২. ফেডারেল সরকার ৩. মুদ্রা সংক্রান্ত ক্ষমতা, ৪. ট্যাক্স, খাজনা ও কর ধার্য ৫. বৈদেশিক বাণিজ্য, ৬. প্যারা মিলিশিয়া গঠন। সুতরাং, ৬ দফার মধ্যে ৩টি দফা অর্থনীতি ও মুদ্রা বিষয়ক এবং বাকি ৩টি শাসন ও নিরাপত্তা বিষয়ক ছিলো। উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
-
১৫৪. প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
সঠিক উত্তর: গ) কুমিল্লা ও নোয়াখালী
ব্যাখ্যা
- মেঘনা পূর্ববর্তী এলাকায় কুমিল্লা-নোয়াখালীর সমতল অঞ্চলে ছিল সমতটের অবস্থান। - পূর্বদিকে সংলগ্ন ত্রিপুরার পাহাড়ি অঞ্চল (সমতটের অটবি-খন্ড বিভাগ)এবং দক্ষিণে মেঘনার মোহনায় দ্বীপাঞ্চলও এর অন্তর্ভুক্ত ছিল। - মোটামুটিভাবে উত্তরে সিলেট সীমান্তের পর্বত ও হাওর থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত এবং পূর্বদিকে ত্রিপুরা ও আরাকানের পাহাড়ি উঁচুভূমি থেকে পশ্চিমে মেঘনা (পদ্মা-মেঘনা-ব্রহ্মপুত্রের সম্মিলিত স্রোতধারা) পর্যন্ত এর বিস্তৃতি। - এই অঞ্চলের রাজধানী ছিল বড় কামতা। সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।
-
১৫৫. 'Untranquil Recollections: The Years of Fulfilment' শীর্ষক গ্রন্থটির লেখক কে?
সঠিক উত্তর: B) রেহমান সোবহান
ব্যাখ্যা
অধ্যাপক রেহমান সোবহান বাংলাদেশি অর্থনীতিবিদ। - তিনি ৬০ এর দশকে বাঙ্গালি জাতীয়তাবাদ আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী ছিলেন। - তিনি সেন্টার ফর পলিসি ডায়লগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। - তিনি ১৯৯১ সালে তত্ত্ববধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন। - Untranquil Recollections: The Years of Fulfilment বইটি তার রচিত। বইটি ২০১৫ সালে প্রকাশিত। তথ্যসূত্র: সিপিডি ওয়েবসাইট।
-
১৫৬. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
সঠিক উত্তর: গ) ৮ নম্বর
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ: - বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম ২৬শে ফেব্রুয়ারি ১৯৩৬, যশোর জেলার অর্ন্তঃগত নড়াইল মহকুমার মহিষখোলা গ্রামে। - পিতা আমানত শেখ ছিলেন কৃষক এবং মাতা জেন্নাতুন নেসা ছিলেন গৃহিণী। শৈশবেই বাবা-মা হারিয়ে অনেকটা সংসার বিরাগী জীবন যাপনে অভ্যস্থ হয়ে পড়েন। - সংসারের প্রতি মন ফিরিয়ে আনতে অবিভাবকরা তাকে ১৯৫২ সালে মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করান। - ২৬শে ফেব্রুয়ারি ১৯৫৯, তদানিন্তন ইপিআর-এ সৈনিক হিসেবে যোগদান করেন। তার ই.পি.আর ক্রমিক নম্বর ছিল - ৯৪৫৯। - ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে দিনাজপুর সেক্টরে যুদ্ধরত অবস্থায় আহত হন। যুদ্ধ শেষে তিনি 'তকমা-ই-জং' ও 'সিতারা-ই-হারব' মেডেল লাভ করেন। - মার্চ ১৯৭১এ তিনি ছুটি ভোগরত ছিলেন গ্রামের বাড়িতে। পাকিস্তানী বাহিনীর গণহত্যার খবর পেয়ে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গায় ইপিআর-এর ৪নং উইং এ নিজ কোম্পানির সাথে যোগ দিয়ে বিদ্রোহ করেন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। - সেক্টর গঠন হলে তাদের উপর ন্যস্ত হয় ৮নং সেক্টরের দায়িত্ব। তিনি নিয়োগ পান বয়রা সাব-সেক্টরে। - এই সাব-সেক্টরের অধীনে গোয়ালহাটি, ছুটিপুর ঘাট, ছুটিপুর সেনাক্যাম্প, বরনী আক্রমণে অংশ নেন এবং বীরত্ব প্রদর্শন করেন। - বরনীতে নিজের জীবনের ঝুকি নিয়ে সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নাজমুল হুদার জীবন রক্ষা করেন। - ৫ই সেপ্টেম্বর ১৯৭১, সুতিপুর প্রতিরক্ষা অবস্থানের সামনে ষ্ট্যান্ডিং পেট্রোলের অধিনায়কের দায়িত্ব পালনের সময় পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ নস্যাৎ করে দেন প্রায় একাই। - আহত অবস্থায় অধীনস্থ সৈনিকদের নিরাপদে পিছনে পাঠিয়ে দেন এবং শত্রুর মোকাবেলা অব্যাহত রাখার সময় শাহাদাত বরণ করেন। - পরবর্তীতে সহযোদ্ধারা তার মৃতদেহ উদ্ধার করে সীমান্তবর্তী যুদ্ধক্ষেত্র কাশীপুরে সমাহিত করে। - স্বাধীন বাংলাদেশ সরকার বীরত্বের স্বীকৃতি স্বরুপ তাকে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে। উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
-
১৫৭. নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?
সঠিক উত্তর: গ) ২০১৫
-
১৫৮. ‘ম্যানিলা’ কোন ফসলের উন্নত জাত?
সঠিক উত্তর: খ) তামাক
ব্যাখ্যা
বাংলাদেশের উন্নতমানের ফসলের জাত: ধান - ইরাটম, ব্রিশাইল, সোনার বাংলা-১, ময়না, হরিধান, চান্দিনাম, নারিকা-১,মালাইরি। গম - অগ্রণী-সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত। ভুট্টা - উত্তরণ, বর্ণালী, শুভ্র; তুলা - রূপালী ও ডেলফোজ। টমেটো - মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী। তামাক - সুমাত্রা ও ম্যানিলা; বেগুন - ইওরা, শুকতারা, তারাপুরী। কলা - অগ্নিশ্বর, কানাইবাঁশী, মোহনবাঁশী, বীট জবা, অমৃতসাগর, সিংগাপুরী। উৎস: বাংলাপিডিয়া ও বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।
-
১৫৯. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে 'বার্ষিক আর্থিক বিবৃতি'-এর কথা উল্লেখ করা হয়েছে?
সঠিক উত্তর: গ) ৮৭
ব্যাখ্যা
সংবিধানে বাজেটকে “বার্ষিক আর্থিক বিবৃতি” নামে বর্ণিত হয়েছে। এই সম্পর্কিত অনুচ্ছেদ - ৮৭। সংবিধানের অনুচ্ছেদ - ৮৭: বার্ষিক আর্থিক বিবৃতি (১) প্রত্যেক অর্থ-বৎসর সম্পর্কে উক্ত বৎসরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়-সংবলিত একটি বিবৃতি (এই ভাগে ''বার্ষিক আর্থিক বিবৃতি'' নামে অভিহিত) সংসদে উপস্থাপিত হইবে। (২) বার্ষিক আর্থিক বিবৃতিতে পৃথক পৃথকভাবে (ক) এই সংবিধানের দ্বারা বা অধীন সংযুক্ত তহবিলের উপর দায়রূপে বর্ণিত ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ, এবং (খ) সংযুক্ত তহবিল হইতে ব্যয় করা হইবে, এইরূপ প্রস্তাবিত অন্যান্য ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ, প্রদর্শিত হইবে এবং অন্যান্য ব্যয় হইতে রাজস্ব খাতের ব্যয় পৃথক করিয়া প্রদর্শিত হইবে। উৎস: বাংলাদেশের সংবিধান।
-
১৬০. কোনটি সাংবিধানিক পদ নয়?
সঠিক উত্তর: গ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
ব্যাখ্যা
- প্রধান নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (কনট্রোলার ও অডিটর জেনারেল), চেয়ারম্যান ও সদস্য সরকারি কর্ম কমিশন, ইত্যাদি - বাংলাদেশের সাংবিধানিক পদ। - চেয়ারম্যান, মানবাধিকার কমিশন সাংবিধানিক পদ নয়। - মানবাধিকার কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এটি ২০০৯ সালে গঠিত হয়। - বর্তমান চেয়ারম্যান - নাছিমা বেগম, এনডিসি। উৎস: বাংলাদেশের সংবিধান ও মানবাধিকার কমিশন ওয়েবসাইট।
-
১৬১. ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
সঠিক উত্তর: খ) UNIIMOG
ব্যাখ্যা
UNITED NATIONS IRAN-IRAQ MILITARY OBSERVER GROUP: UNIIMOG - UNIIMOG was established in August 1988 to verify, confirm and supervise the ceasefire and the withdrawal of all forces to the internationally recognized boundaries, pending a comprehensive settlement. - UNIIMOG was terminated in February 1991after Iran and Iraq had withdrawn fully their forces to the internationally recognized boundaries. - বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে UNIIMOG মিশনে ১৯৮৮ সালে প্রথম অংশগ্রহণ করেন। Source: UN Peacekeeping ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
-
১৬২. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
সঠিক উত্তর: ক) ১৫ সেপ্টেম্বর
ব্যাখ্যা
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতিসংঘ কর্তৃক ২০০৭ সাল থেকে সদস্যভূক্ত দেশগুলোতে গনতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গনতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন, যা প্রতি বছর '১৫ সেপ্টেম্বর' তারিখে পালিত হয়। এছাড়াও জাতিসংঘের নির্ধারইত কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস: - ২১ মার্চ - আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস - ২৫ এপ্রিল - বিশ্ব ম্যালেরিয়া দিবস - ২২ মে - বিশ্ব জীববৈচিত্র্য দিবস উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
-
১৬৩. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়?
সঠিক উত্তর: খ) জার্মানি
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা। - এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। - এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন। - সদরদপ্তর - বার্লিন, জার্মানি। - এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে। - বাংলাদেশ প্রথম ২০০১ সালে টিআই এর দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয় । উৎস: টিআই ওয়েবসাইট।
-
১৬৪. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
সঠিক উত্তর: খ) মিং-ক্লাস
ব্যাখ্যা
- বাংলাদেশ ২০১৬ সালে চীনের কাছ থেকে দুটি সাবমেরিন ক্রয় করে। - ১৪ নভেম্বর ২০১৬ চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ডে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। সাবমেরিন দুটির নামকরণ করা হয় 'নবযাত্রা' এবং ‘জয়যাত্রা'। - আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাইপ ০৩৫ ডুবোজাহাজ (ন্যাটো প্রদত্ত নাম: মিং ক্লাস) এই কনভেনশনাল সাবমেরিন দুইটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার প্রতিটি দৈর্ঘ্যে ৭৬ মিটার এবং প্রস্থে ৭.৬ মিটার। - আইএসপিআর থেকে আরো জানানো হয়, 'নবযাত্রা' এবং 'জয়যাত্রা' নামের দুটি সাবমেরিন টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনকে আক্রমণ করতে সক্ষম। উৎস: ডেইলি স্টার ও বিবিসি বাংলা রিপোর্ট।
-
১৬৫. জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
সঠিক উত্তর: ক) এডেন উপসাগরের পাশে
ব্যাখ্যা
Djibouti, small strategically located country on the northeast coast of the Horn of Africa.- - It is situated on the Bab el Mandeb Strait, which lies to the east and separates the Red Sea from the Gulf of Aden. উৎস: ব্রিটানিকা.কম
-
১৬৬. নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
সঠিক উত্তর: ক) আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
ব্যাখ্যা
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)। - এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে। এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়। - এটি একটি আঞ্চলিক সংস্থা এবং জাতিসংঘের অন্তর্ভূক্ত নয়। আঞ্চলিক শ্রম সংস্থা (ILO), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ও খাদ্য ও কৃষি সংস্থা (FAO) - জাতিসংঘের অন্তর্ভূক্ত সংস্থা। উৎস: জাতিসংঘ ও আসিয়ান ওয়েবসাইট।
-
১৬৭. United Nations Framework Convention on Climate Change-এর মূল আলোচ্য বিষয়-
সঠিক উত্তর: B) গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
ব্যাখ্যা
- ১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়। - একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়। - UNFCCC তে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে। জলবায়ু পরিবর্তন বিষয়ক কনভেনশনটির মূল আলোচ্য বিষয় - গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। - উক্ত বিষয়টি বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC তার উদ্যোগে Conference of Parties (CoP) এর আয়োজন করে আসছে। ১৯৯৫ সালের মার্চ মাসে জার্মানির বার্লিনে প্রথম Conference of Parties (CoP) এর আয়োজন করা হয়। এতে UNFCCC তে স্বাক্ষরকারী পক্ষসমূহ অংশ নেয়। - জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের পরবর্তী UNFCCC (CoP-26) সম্মেলন ২০২১ সালের ১ - ১২ নভেম্বর ব্রিটেনের স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে। তবে এতে পার্টনার হিসেবে ইতালিও থাকবে। উৎস: UNFCCC ওয়েবসাইট।
-
১৬৮. World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
সঠিক উত্তর: খ) World Bank
ব্যাখ্যা
IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development. - IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত। - ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়। - এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি। - সদরদপ্তর - ওয়াশিংটন ডিসিতে। - IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে। উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
-
১৬৯. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
সঠিক উত্তর: খ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ইন্দোনেশিয়ার জাতীয় খেলা - ব্যাডমিন্টন। New York Times থেে ক উ দ্ধৃত: ‘When You Say Badminton, You Say Indonesia’ Badminton is part of the national identity. উল্লেখ্য, - ব্যাডমিন্টন সিঙ্গাপুরেরও জাতীয় খেলা। - অন্যদিকে, মালয়শিয়ার জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল। উৎস: New York Times ও ব্রিটানিকা।
-
১৭০. 'The lady with the Lamp' নামে পরিচিত-
সঠিক উত্তর: B) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ব্যাখ্যা
ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে 'লেডি উইথ দ্য ল্যাম্প' বলা হয়। - ক্রিমিয়ার যুদ্ধের সাথে 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল' নামটি জড়িত। যুদ্ধটি ১৮৫৩ সালের অক্টোবর মাসে থেকে ১৮৫৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সংঘটিত হয়। - ক্রিমিয়ার যুদ্ধে নার্সিং ইতিহাসের বৈপ্লবিক উন্নয়ন ও পরিবর্তন ঘটেছিল অপ্রতুল চিকিৎসা সেবার আলো হাতে নিয়ে পাশে এসে দাঁড়ান ফ্লোরেন্স নাইটিঙ্গেল। - তাকে আধুনিক নার্সিংয়ের অগ্রদূতও বলা হয়। (তথ্যসূত্র: হিস্টোরি.কম)
-
১৭১. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম -
সঠিক উত্তর: খ) ন্যাশনাল ইউনিটি সরকার
ব্যাখ্যা
১৬ এপ্রিল ২০২১ মিয়ানমারের জান্তাবিরোধী গণতন্ত্রপন্থীরা ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ নামে ছায়া সরকার গঠন করে। - ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি এবং ক্ষুদ্র জাতিসমূহের রাজনীতিবিদদের নিয়ে এই মন্ত্রিসভা গঠন করা হয়। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সরকারের গঠন: - প্রেসিডেন্ট : ইউ উইন মিন্ট - স্টেট কাউন্সিলর : অং সান সুচি - প্রধানমন্ত্রী : মং উইন খাইং থান - ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট : দোয়া লাসি লা। - এই সরকারের সামরিক বাহিনী হিসেবে পিপলস ডিফেন্স ফোর্স গঠন করা হয়। - গত ১ ফেব্রুয়ারি ২০২১ পুনরায় মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। (তথ্যসূত্র: ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ওয়েবসাইট এবং বিবিস ওয়ার্ল্ড রিপোর্ট)
-
১৭২. কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
সঠিক উত্তর: ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা
দক্ষিণ চীন সাগরে অবস্থিত স্প্রাটলি দ্বীপুঞ্জ ও এর জলসীমা নিয়ে দীর্ঘদিন থেকেই প্রতিবেশী দেশগুলোর সাথে চীনের বিরোধ সংঘটিত হয়ে আসছে। - চীনের পাশাপাশি মালয়েশিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও ফিলিপাইন - এই দ্বীপ ও দক্ষিণ চীন সাগরের জলসীমা দাবি করে আসছে। - অপশনে উল্লিখিত কম্বোডিয়া বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়। উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
-
১৭৩. নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
সঠিক উত্তর: গ) ভারত-চীন
ব্যাখ্যা
নাথু লা পাস (Nathula Pass) - চীন ও ভারতের মধ্যে অবস্থিত একটি গিরিপথ। - এটি তিব্বত ও সিকিম সীমান্তে অবস্থিত। - এটি চীনের পুরাতণ সিল্ক রোডের একটি অংশ। - এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৪,৪৫০ ফুট উপরে অবস্থিত। - বর্তমানে চীন-ভারতের বাণিজ্যের অন্যতম রূট হিসাবে এই গিরিপথটি ব্যবহৃত হয়। উৎস: সিকিমের সরকারি ওয়েবসাইট।
-
১৭৪. বাংলাদেশ কোনটির সদস্য নয়?
সঠিক উত্তর: খ) OAS
ব্যাখ্যা
বাংলাদেশ BCIM-EC, OIC ও BIMSTEC - এর সদস্য দেশ। OAS = The Organization of American States যা উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর গঠিত সংস্থা। - ১৯৪৮ সালে কলম্বিয়ার রাজধানী বোগোটাতে Charter of the OAS স্বাক্ষরিত হয়। - বর্তমান সদস্য - ৩৫টি দেশ। অন্যদিকে, - BCIM-EC = Bangladesh, China, India and Myanmar Economic Corridor (BCIM) যা চীনের Belt and Road Initiative এর অংশ। - OIC = Organization of Islamic Cooperation যা ১৯৬৯ সালে গঠিত এবং বাংলাদেশ ১৯৭৪ সাল থেকে এর সদস্য। - BIMSTEC = Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation যা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশ শুরু থেকেই এর সদস্য। উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
-
১৭৫. চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-
সঠিক উত্তর: খ) উইঘুর
ব্যাখ্যা
- উইঘুর চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত একটি জাতিগোষ্ঠী। - এরা ইসলাম ধর্মাবলম্বী। - চীন সরকার বিচ্ছিনতাবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দমন নির্যাতন চালিয়ে আসছে। উৎস: ব্রিটানিকা ও বিবিসি ওয়ার্ল্ড রিপোর্ট।
-
১৭৬. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
সঠিক উত্তর: গ) ১৭
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG): - SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য। - SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। - বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে। - UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী। উৎস: জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট
-
১৭৭. বিশ্ব মানবাধিকার দিবস-
সঠিক উত্তর: খ) ১০ ডিসেম্বর
ব্যাখ্যা
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। - ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ৩০টি ধারা সম্বলিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়। - চুক্তি স্বাক্ষরের দিন ১০ ডিসেম্বরকে প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। - সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে মোট ৩০ টি ধারা রয়েছে। - এটি প্রস্তুত করেন নোবেল বিজয়ী ওরেন ক্যাসিন। উৎস: জাতিসংঘ ওয়েবসাইট ও ব্রিটানিকা।
-
১৭৮. আকাবা একটি-
সঠিক উত্তর: ক) সমুদ্র বন্দর
ব্যাখ্যা
Al-ʿAqabah, also spelled Aqaba or Akaba, port town, extreme southwestern Jordan. - It lies on the Gulf of Aqaba, an inlet of the Red Sea, just east of the Jordan-Israel frontier on the gulf. - It is Jordan’s only seaport. - Because of freshwater springs in the vicinity, it has been settled for millennia; King Solomon’s port and foundry of Ezion-geber lay nearby. উৎস: ব্রিটানিকা.কম
-
১৭৯. Trafalgar Square-এর অবস্থান-
সঠিক উত্তর: B) ইংল্যান্ডে
ব্যাখ্যা
- ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল। - ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে। - ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থল একটি চত্ত্বরের নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার। উৎস: ব্রিটানিকা.কম
-
১৮০. মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়-
সঠিক উত্তর: ঘ) মধ্য আমেরিকায়
ব্যাখ্যা
- মায়া সভ্যতা বিরাজমান ছিল বর্তমান যুগের মধ্য আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। - মেক্সিকোর জুকাটান উপদ্বীপ থেকে মায়া সভ্যতার যাত্রা শুরু যা বর্তমানের গুয়েতেমালা, বেলিজ, এলসালভাদর এবং হন্ডুরাস জুড়ে প্রসারিত হয়েছিল। উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা। ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
-
১৮১. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
সঠিক উত্তর: ঘ) ম্যানগ্রোভ বন
ব্যাখ্যা
- ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তীর্ণ জলাভূমিকে বোঝায়। - ম্যানগ্রোভ বন (Mangrove forest), জোয়ারভাটায় বিধৌত লবণাক্ত সমতলভূমি। - বাংলাদেশের সুন্দরবন - এরকম সমুদ্রের লোনা পানির জোয়ার ভাটায় প্লাবিত ম্যানগ্রোভ বন। উৎস: বাংলাপিডিয়া।
-
১৮২. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?
সঠিক উত্তর: খ) সেন্ট মার্টিনস
ব্যাখ্যা
সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। - এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। - এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। - সেন্টমার্টিন দ্বীপের আয়তন ১৭ বর্গ কিলোমিটার। উৎস: টেকনাফ উপজেলার ওয়েবসাইট।
-
১৮৩. বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়?
সঠিক উত্তর: গ) কুমিল্লা
ব্যাখ্যা
আজ থেকে প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। ঐ সময়ে গঠিত ভূমিরূপ প্লাইস্টোসিন কালের ভূমি নামে পরিচিত। বাংলাদেশে অবস্থিত প্লাইস্টোসিন কালের ভূমিরূপগুলো হলো: - রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর ও জয়পুরহাট জেলার বরেন্দ্রভূমি - ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলায় অবস্থিত মধুপুর ও ভাওয়াল গড় - কুমিল্লা জেলার লালমাই পাহাড়। - দেশের মোট ভূখণ্ডের প্রায় ৮ শতাংশ হলো প্লাইস্টোসিন কালে গঠিত ভূমিরূপ। (তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
-
১৮৪. নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
সঠিক উত্তর: ঘ) মায়ানমার
ব্যাখ্যা
বাংলাদেশের সাথে ২টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। - একটি ভারত এবং অপরটি মিয়ানমার। - ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে। - ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি। - ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি। উৎসঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।
-
১৮৫. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
সঠিক উত্তর: ঘ) উত্তর-পূর্বাঞ্চল
ব্যাখ্যা
বাংলাদেশে সাধারণত চার ধরনের বন্যা সংঘটিত হয়। এগুলো হলো: - বৃষ্টিজনিত বন্যা, - উপকূলীয় বন্যা, - নদীসৃষ্ট বন্যা, - আকস্মিক বন্যা। বাংলাদেশেরে উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড়ী নদীর পানি উপচে পড়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে। - এপ্রিল-মে এবং সেপ্টেম্বর-নভেম্বর মাসে বৃহত্তর সিলেট অঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ী নদীর উপচে পড়া পানির কারণে আকস্মিক বন্যা দেখা দেয়। - আকস্মিক বন্যায় হাওরাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। (তথ্যসূত্র: বন্যা সাড়াদান ও প্রস্তুতি পরিকল্পনা : বাংলাদেশ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর)
-
১৮৬. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?
সঠিক উত্তর: ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
বাংলাদেশের দিনাজপুর জেলাটি কয়লা সমৃদ্ধ। - বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি। - এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। - এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে। - এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। উৎস: পার্বতীপুর উপজেলা ওয়েবসাইট।
-
১৮৭. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
সঠিক উত্তর: ক) ভূমিকম্প
ব্যাখ্যা
দুর্যোগ দুই ধরনের। যথা - প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ: প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবং সাধারণত এর উপর মানুষের কোন হাত থাকে না। যেমন - বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদীভাঙন, সুনামি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদি। মানবসৃষ্ট দুর্যোগ: মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। যেমন - যুদ্ধ-বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনাঞ্চল ধ্বংস, পরিবেশ দূষণ, মরুকরণ, অগ্নিকান্ড ইত্যাদি। - সম্প্রতি বাংলাদেশে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। - ২০২০ সালে সিলেট অঞ্চলে বেশ কয়েকটি বড় আকারের ভূমিকম্প সংঘটি হয়। এই অঞ্চলটি ভূমিকম্পের উচ্চঝুঁকিতে রয়েছে। উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়; অষ্টম শ্রেণীর বোর্ড বই ও প্রথম আলো রিপোর্ট।
-
১৮৯. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' কী?
সঠিক উত্তর: ঘ) সাবমেরিন ক্যানিয়ন
ব্যাখ্যা
সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground): সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। - এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গা খাদ নামেও এটি পরিচিত। - সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো। মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার। - বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলছে। বঙ্গীয় ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত। - সোয়াচ অফ নো গ্রাউন্ডটি বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা। এই উপত্যকার গভীরতম রেকর্ড করা অঞ্চলটি প্রায় ১৩৫০ মি। - সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার অংশ, বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা। উৎস: বাংলাপিডিয়া।
-
১৯০. নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন-প্রবণ?
সঠিক উত্তর: খ) নড়িয়া
ব্যাখ্যা
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাটি বর্তমানে সবচেয়ে ভাঙ্গন প্রবণ উপজেলা। - পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে পদ্মাতীরবর্তী উপজেলাটি বসতবাড়ি, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা। - পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) হিসাবে গত সাত বছরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রায় সোয়া ১৩ বর্গকিলোমিটার এলাকা নদীতে তলিয়ে গেছে। - এর মধ্যে ২০১১-১২ থেকে ২০১৪-১৫ সময়কাল পর্যন্ত নড়িয়াতে প্রতিবছর গড়ে আধা বর্গকিলোমিটারের বেশি এলাকা ভাঙনের শিকার হয়। এরপর থেকে ভাঙন বাড়তে থাকে। ২০১৫-১৬ সময়কালে বিলীন হয়েছে ১ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকা। ২০১৭ সালের জুলাই থেকে ভেঙেছে প্রায় ২ বর্গকিলোমিটার। উল্লেখ্য, - বোয়ালমারি ফরিদপুর জেলার একটি উপজেলা। - আলমডাঙ্গা চুয়াডাঙ্গার একটি উপজেলা। - নিকলি কিশোরগঞ্জের একটি উপজেলা। উৎস: প্রথম আলো রিপোর্ট। নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
-
১৯১. নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?
সঠিক উত্তর: খ) নৈতিক চেতনা
ব্যাখ্যা
- নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। - নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচারণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। - শিশুরা তার পরিবারেই সর্বপ্রথম নৈতিক মূল্যবোধ শিক্ষা পায়। সুতরাং, নৈতিক মূল্যবোধের উৎস - নৈতিক চেতনা। উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
-
১৯২. 'On Liberty' গ্রন্থের লেখক কে?
সঠিক উত্তর: গ) জন স্টুয়ার্ট মিল
ব্যাখ্যা
- On Liberty গ্রন্থটি ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিল রচিত। তার রচিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে: - A System of Logic - Utilitarianism - Three Essays on Religion: Nature, the Utility of religion, and Theism - The Subjection of Women - The Spirit of the Age প্রভৃতি। (তথ্যসূত্র: ব্রিটানিকা)
-
১৯৩. উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
সঠিক উত্তর: খ) গ্রীক
ব্যাখ্যা
Governance শব্দটি গ্রীক ভাষা থেকে উৎপন্ন হয়েছে। এর অর্থ - শাসন বা পরিচালনা প্রক্রিয়া/নিয়ন্ত্রণ। According to Oxford Dictionary: Middle English: from Old French, from governer, from Latin gubernare ‘to steer, rule’, from Greek kubernan ‘to steer’. মূল উৎপত্তি গ্রীক শব্দ 'kubernan' থেকে। - উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র বইয়ে শব্দটি ল্যাটিন ভাষা থেকে উৎপন্ন বলা হয়েছে, যা ভুল। - ল্যাটিন ভাষায় গ্রীক ভাষা থেকে এসেছে। Good Governance শব্দটির অর্থ - কার্যকর শাসন। - ইংরেজি Good Governance শব্দের বাংলা অর্থ সুশাসন। সুশাসনের ধারণাটি বহুমাত্রিক। - সুশাসন অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। সুশাসন ধারণাটির উদ্ভাবক বিশ্বব্যাংক। - বিশ্বব্যাংক ১৯৮৯ সালে প্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করেন। উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
-
১৯৪. ‘কর্তব্যের জন্য কর্তব্য’-ধারণাটির প্রবর্তক কে?
সঠিক উত্তর: ক) ইমানুয়েল কান্ট
ব্যাখ্যা
ইমানুয়েল কান্ট জার্মান নীতিবিজ্ঞানী। - তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি। যথা- - সৎ ইচ্ছা, - কর্তব্যের জন্য কর্তব্য এবং - শর্তহীন আদেশ। 'কর্তব্যমুখী নৈতিকতা' বা 'কর্তব্যের নৈতিকতার' দর্শন যে কোনো কর্মের ফল বা পরিণতির বদলে কর্মের ধরনকে গুরুত্ব দেয়। ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়। নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত বইঃ - Groundwork for Metaphysics of Morals. - Critique of Pure Reason. - Critique of Practical Reason. - Critique of Judgement. Deontological ethics, in philosophy, ethical theory that place special emphasis on the relationship between duty and the morality of human actions. In deontological ethics, an action is considered morally good because of some characteristic of the action itself, not because the product of the action is good. Deontological ethics holds that at least some acts are morally obligatory regardless of their consequences for human welfare. Descriptive of such ethics are such expressions as “Duty for duty’s sake,” “Virtue is its own reward,” and “Let justice be done though the heavens fall.” The first great philosopher to define deontological principles was Immanuel Kant, the 18th-century German founder of critical philosophy. Source: Encyclopedia Britannica.
-
১৯৫. 'Human Society in Ethics and Politics' গ্রন্থের লেখক কে?
সঠিক উত্তর: C) বার্ট্রান্ড রাসেল
ব্যাখ্যা
বার্ট্রান্ড রাসেল রচিত গ্রন্থগুলো হলো- - The Elements of Ethics, - Human Society in Ethics and Politics, - Moral and others, - Introduction to Mathematical Philosophy etc. উৎস: ব্রিটানিকা।
-
১৯৬. ‘শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়ােজন, আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর’-এটি কে বলেছেন?
সঠিক উত্তর: খ) প্লেটো
ব্যাখ্যা
মানুষের আচার-আচরণের, ভাল-মন্দের আলোচনাই হল নীতিশাস্ত্র। - সর্বজন স্বীকৃত নৈতিক আদর্শই রাষ্ট্রীয় সংগঠনের আইনে পরিণত হয়। - দেশের প্রচলিত আইন নৈতিকতা বিরোধী হলে তা অকেজো হয়ে যায়। - কেননা কোনো রাষ্ট্রীয় আইন জনগণের নৈতিক মানদণ্ডের বিরোধী হলে তার বিরুদ্ধে গণআন্দোলনের আশঙ্কা থাকে। তাই প্লেটো তাঁর ‘রিপাবলিক’ গ্রন্থে বলেছেন, “শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন নিস্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক।” সূত্র:- মাধ্যমিক পৌরনীতি বই, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত)।
-
১৯৭. সুশাসনের মূল ভিত্তি কী?
সঠিক উত্তর: খ) আইনের শাসন
ব্যাখ্যা
- সুশাসন ধারণাটি গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। - সুশাসনের মূল ভিত্তি - আইনের শাসন। - সুশাসনের অন্যতম মূল বিষয় হলো কার্যকর অংশগ্রহণ। - আর শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব। - তাছাড়া স্বচ্চতা, জবাবদিহিতা প্রভৃতি মূল্যবোধসমূহ গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। (সূত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)
-
১৯৮. কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?
সঠিক উত্তর: ঘ) উপযোগবাদ
ব্যাখ্যা
- উপযোগবাদ একটি দার্শনিক মতবাদ যার মূল বক্তব্য হলো সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্যে সর্বোচ্চ পরিমাণ সুখ। - এই মতবাদ অনুসারে নৈতিকতার ভিত্তি হলো সুখ। সুখের মাধ্যমেই ন্যায় ও অন্যায়ের পার্থক্য নিরূপিত হয়। - উপযোগবাদ সম্পর্কে প্রথম ধারণা দেন হাচিসন। তবে উপযোগবাদের প্রকৃত প্রবক্তা হলেন জেরেমি বেন্থাম এবং জে এস মিল। (তথ্যসূত্র: নীতিবিদ্যা : স্নাতক শ্রেণী)
-
১৯৯. বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?
সঠিক উত্তর: গ) ২০১২
ব্যাখ্যা
- দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে। - এতে সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারদের ভূমিকা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। - এই কৌশলে শুদ্ধাচার বলতে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে নির্দেশ করা হয়েছে। (সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)
-
২০০. বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?
সঠিক উত্তর: ঘ) ৬টি
বিসিএস নোটিশ
-
Next general BCS (52nd): circular not published yet
পরবর্তী সাধারণ বিসিএস (৫২তম): বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি
As of 25 November 2026 the BCS notices on bpsc.gov.bd do not include a circular for the next general BCS. The only running BCS circular listed is the 51st (Special), whose applications have closed. We will update this notice when the circular comes out.
BPSC · Published
-
51st BCS (Special): exam hall instructions, gates close at 9:30 am
৫১তম বিসিএস (বিশেষ): পরীক্ষার নির্দেশনা, গেট বন্ধ সকাল ৯:৩০
The exam will be held at 25 halls in Dhaka. All candidates must enter by 9:30 am; the gates close after that. Mobile phones, watches, all electronic devices, calculators, books, bags, jewellery and bank cards are not allowed. Ears must stay uncovered during the exam.
BPSC · Published · Updated · Exam 11 Dec 2026
-
51st BCS (Special): written exam (MCQ) on 11 December
৫১তম বিসিএস (বিশেষ): লিখিত (MCQ) পরীক্ষা ১১ ডিসেম্বর
The MCQ-type written exam of the 51st BCS (Special), for the health cadre, will be held on Friday 11 December 2026 from 10:00 am to 12:00 noon, in Dhaka only. Applications for this BCS closed in October.
BPSC · Published · Updated · Exam 11 Dec 2026
অন্যান্য বিসিএস প্রশ্ন সমাধান
- ৪৮তম বিসিএস
- ৪৭তম বিসিএস
- ৪৬তম বিসিএস
- ৪৫তম বিসিএস
- ৪৪তম বিসিএস
- ৪২তম বিসিএস
- ৪১তম বিসিএস
- ৪০তম বিসিএস
- ৩৯তম বিসিএস
- ৩৮তম বিসিএস
- ৩৭তম বিসিএস
- ৩৬তম বিসিএস
- ৩৫তম বিসিএস
- ৩৪তম বিসিএস
- ৩৩তম বিসিএস
- ৩২তম বিসিএস
- ৩১তম বিসিএস
- ৩০তম বিসিএস
- ২৯তম বিসিএস
- ২৮তম বিসিএস
- ২৭তম বিসিএস
- ২৬তম বিসিএস
- ২৫তম বিসিএস
- ২৪তম বিসিএস
- ২৩তম বিসিএস
- ২২তম বিসিএস
- ২১তম বিসিএস
- ২০তম বিসিএস
- ১৯তম বিসিএস
- ১৮তম বিসিএস
- ১৭তম বিসিএস
- ১৬তম বিসিএস
- ১৫তম বিসিএস
- ১৪তম বিসিএস
- ১৩তম বিসিএস
- ১২তম বিসিএস
- ১১তম বিসিএস
- ১০ম বিসিএস