১৪তম বিসিএস প্রশ্ন সমাধান 14th BCS Question Solution (ব্যাখ্যাসহ)

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৯ এপ্রিল ১৯৯৩ তারিখে অনুষ্ঠিত হয়। প্রশ্ন ছিল ১০০টি, পূর্ণমান ১০০। এই পাতায় ১০০টি প্রশ্ন সঠিক উত্তরসহ দেওয়া আছে, এর মধ্যে ৮৬টির ব্যাখ্যা আছে। একই প্রশ্ন অন্য বিসিএসেও এলে সেটির নাম ও সাল প্রশ্নের নিচে লেখা আছে।

14th BCS preliminary question solution, held in 1993: 100 of 100 questions with the correct answer. Answers are prepared by bd3schools; BPSC does not publish an answer key with explanations. Free to read online.

অ্যাপে অনুশীলন করুন PDF ডাউনলোড করুন

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

বিষয় অনুযায়ী প্রশ্ন

বাংলা (Bangla)৪১টি
ইংরেজি (English)২০টি
আন্তর্জাতিক বিষয়াবলি (International Affairs)১৯টি
গাণিতিক যুক্তি ও গণিত (Mathematics & Reasoning)১১টি
সাধারণ বিজ্ঞান (General Science)৯টি
১৪তম বিসিএস প্রশ্ন সমাধান

১৪তম বিসিএস প্রশ্ন ও উত্তর (14th BCS questions and answers)

  1. ১. “বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেদেঁ কেদেঁ যাবে কত যামিনী”-এই কবিতাংশটুকুর কবি কে?

    • ক) বেনজীর আহমেদ
    • খ) কাজী নজরুল ইসলাম
    • গ) জীবনানন্দ দাশ
    • ঘ) শামসুর রাহমান

    সঠিক উত্তর: খ) কাজী নজরুল ইসলাম

    ব্যাখ্যা

    উল্লিখিত অংশটুকু কাজী নজরুল ইসলামের ‘নজরুল গীতিকা’ সংগীত গ্রন্হ থেকে সংকলন করা হয়েছে।

    বাংলা · ভুল উত্তর জানান

  2. ২. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?

    • ক) রবীন্দ্রনাথ ঠাকুর
    • খ) রাজশেখর বসু
    • গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • ঘ) বিহারীলাল চক্রবর্তী

    সঠিক উত্তর: ঘ) বিহারীলাল চক্রবর্তী

    ব্যাখ্যা

    বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতিকবিতার জনক। বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম দিকে সফল গীতিকবিতা রচনার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ উপাধি দেন। তার প্রকাশিত কাব্যগ্রন্হ হলো- স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধুবিয়োগ, প্রেম প্রবাহিনী ও সারদামঙ্গল।

    বাংলা · ভুল উত্তর জানান

  3. ৩. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?

    • ক) জগৎ মোহিনী
    • খ) বসন্ত কুমারী
    • গ) আয়না
    • ঘ) মোহনী প্রেমপাস

    সঠিক উত্তর: খ) বসন্ত কুমারী

    ব্যাখ্যা

    বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। তার রচিত নাটকের মধ্যে বসন্তকুমারী, জমীদার দর্পণ, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয় উল্লেখযোগ্য। তার বিখ্যাত উপন্যাস হলো বিষাদ-সিন্ধু ও উদাসীন পথিকের মনের কথা। মীর মশাররফ হোসেন রচিত ‘রত্নবতী’ (১৮৬৯) মুসলিম রচিত প্রথম বাংলা উপন্যাস।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  4. ৪. কোন বানানটি শুদ্ধ?

    • ক) বিভিসীকা
    • খ) বিভীষিকা
    • গ) বীভিষিকা
    • ঘ) বীভিষীকা

    সঠিক উত্তর: খ) বিভীষিকা

    ব্যাখ্যা

    শুদ্ধ বানান 'বিভীষিকা' (B) — বি+ভী+ষ+ইকা, ঈ-কার ও ষ-ত্ব। অন্য বিকল্পে ই-কার/স-ত্ব ভুল।

    বাংলা · আরও এসেছে: 12th BCS (1992), 18th BCS (1997), 20th BCS (1998), 21st BCS (1999), 33rd BCS (2012), 35th BCS (2015), 37th BCS (2016), 41st BCS (2021), 46th BCS (2024) · ভুল উত্তর জানান

  5. ৫. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

    • ক) প্রমথনাথ বিশী
    • খ) প্রমথ চৌধুরী
    • গ) প্রেমেন্দ্র মিত্র
    • ঘ) প্রমথ নাথ বসু

    সঠিক উত্তর: খ) প্রমথ চৌধুরী

    ব্যাখ্যা

    বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বীরবল ছদ্মনামে তিনি লিখেছেন ‘বীরবলের হালখাতা’। চলিত রীতিকে বাংলা গদ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি সম্পাদনা করেন বিখ্যাত পত্রিকা ‘সবুজপত্র’ (১৯১৪)। তার রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্হ- তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা ও রায়তের কথা; গল্পগ্রন্হ- চার ইয়ারী কথা ও আহুতি; কাব্যগ্রন্হ- সনেট পঞ্চাশৎ।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  6. ৬. You should <u>show good manners</u> in the company of young Iadies. –Which is the appropriate phrase for the underline expression above?

    • A) behave gently
    • B) practise manners
    • C) behave yourself
    • D) do not talk rudely

    সঠিক উত্তর: A) behave gently

    ব্যাখ্যা

    Show good manners – ভালো আচরণ বা ব্যবহার প্রদর্শন করা। অর্থাৎ বিনম্র ব্যবহার করা। behave gently- নম্রভাবে ব্যবহার করা; practice manners – প্রথা বা পদ্ধতি চর্চা করা; behave yourself- নিজে ব্যবহার করা (নিজের মত); do not talk rudely- কথা বলো না (অভদ্রভাবে)।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  7. ৭. The invention of computer has <u>turned over a new leaf</u> in the history of modern technology. –––– Which of the following is nearest in meaning to the italicized idiom above?

    • A) created a new history
    • B) began a new civiliztion
    • C) opened a new chapter
    • D) created a sensation

    সঠিক উত্তর: C) opened a new chapter

    ব্যাখ্যা

    Turn over a new leaf- নতুন পাতা উল্টানো। অর্থাৎ নতুন অধ্যায়ের সূচনা করা। Created a new history- নতুন ইতিহাস সৃষ্টি করেছে। Began a new civilization- নতুন সভ্যতার সূচনা করেছে। Opened a new chapter- নতুন অধ্যায়ের সূচনা করেছে। Created a sensation – নতুন উত্তেজনাকর ঘটনার সৃষ্টি করেছে।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  8. ৮. Trying unitedly we were able to have our project approved against strong oppositions. -which of the following says nearly the same as ‘against’ above?

    • A) in the wake of
    • B) in the guise of
    • C) in the plea of
    • D) in the teeth of

    সঠিক উত্তর: D) in the teeth of

    ব্যাখ্যা

    Against strong opposition- শক্তিশালী প্রতিপক্ষের বিপরীতে। এখানে against- কবল, খপ্পর, বিপক্ষ, বিপরীতক্রম। in the wake of- পেছন পেছন। in the guise of – ছদ্মবেশে চলে। in the plea of – অজুহাতে, কৈফিয়তে। in the teeth of – প্রবল শক্তির বিরুদ্ধে, কারো শক্ত বিরোধিতার বিপরীতে।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  9. ৯. Not many people can commit such a heinous crime <u>in cold blood</u>. -What does the italicized idiom above mean?

    • A) in cool brain and calculated thought
    • B) so patiently and thoughtfully
    • C) so impatintly and thoughtlessly
    • D) stirred by sudden emotion

    সঠিক উত্তর: A) in cool brain and calculated thought

    ব্যাখ্যা

    In cold blood – ঠাণ্ডা মাথায় চিন্তাভাবনা করে, বিনা উত্তেজনায়। in cool brain and calculated thought- ঠাণ্ডা মাথায় এবং পরিকল্পিত চিন্তায় হিসাব- নিকাশ। so patiently and thoughtfully- খুবই ধৈর্যসহ এবং বিবেচনা সহকারে। so impatiently and thoughtlessly- খুবই অধৈর্যভাবে এবং অবিবেচনা প্রসূতভাবে। stirred by sudden emotion – হঠাৎ আবেগে জেগে উঠে বা উত্তেজিত হয়ে।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  10. ১০. The condition of most slum dwellers is so miserable that it <u>cannot be described in words</u>. -Which is the best phrase for the underlined expression above?

    • A) beggars description
    • B) cuts to the quick
    • C) boils down to this
    • D) keeps open house

    সঠিক উত্তর: A) beggars description

    ব্যাখ্যা

    So miserable that it can not be described in words- এত দুর্দশাপূর্ণ যে ভাষায় প্রকাশ করা অসম্ভব। beggar (s) description- বর্ণনাতীত অর্থাৎ বর্ণনা সম্ভব নয়। cut (s) of the quick- মনে কষ্ট দেয়া। boil (s) down (to this) – আয়তনে কমানো, সার-সংক্ষেপ করা। keep (s) open house- গৃহস্থালির দায়িত্ব পালন করা।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  11. ১১. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

    • ক) কুড়িগ্রাম
    • খ) নীলফামারী
    • গ) পঞ্চগড়
    • ঘ) লালমনিরহাট

    সঠিক উত্তর: ঘ) লালমনিরহাট

    ব্যাখ্যা

    প্রশাসিনক ও রাজনৈতিকভাবে দহগ্রামের অবস্থান লালমনিরহাট জেলায়। কিন্তু ভৌগোলিকভাবে ভারতের কোচবিহার জেলায় অবস্থিত। যাতায়াতের জন্য করিডোর ব্যবস্থা চালু থাকায় গত ১ আগস্ট, ২০১৫ বাংলাদেশ-ভারতের মধ্যে ১৬২টি ছিটমহলের বিনিময় হলেও দহগ্রামের কোনো পরিবর্তন হয়নি।

    বাংলা · আরও এসেছে: 13th BCS (1992) · ভুল উত্তর জানান

  12. ১২. ‘দক্ষিণ তালপট্টি’ দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?

    • ক) বালেশ্বর
    • খ) হাড়িয়াভাঙ্গা
    • গ) রূপসা
    • ঘ) ভৈরব

    সঠিক উত্তর: খ) হাড়িয়াভাঙ্গা

    ব্যাখ্যা

    দক্ষিণ তালপট্টি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। এ দ্বীপটি বাংলাদেশের সীমানায় অবস্থিত হলেও ভারত এ দ্বীপের মালিকানা দাবি করে। ভারত এ দ্বীপের নাম দিয়েছে পূর্বাশা বা নিউমুর। ১৯৭৮ সালে ভাটার সময় এ দ্বীপের আয়তন ছিল প্রায় ৫ কিলোমিটার। বর্তমানে এ দ্বীপের কোনো অস্তিত্ব নেই।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  13. ১৩. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

    • ক) হামিদুর রহমান
    • খ) তানভীর কবীর
    • গ) মইনুল হোসেন
    • ঘ) নিতুন কুণ্ডু

    সঠিক উত্তর: গ) মইনুল হোসেন

    ব্যাখ্যা

    মইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের, তানভীর কবির মুজিবনগর স্মৃতিসৌধের এবং নিতুন কুণ্ডু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশের স্থপতি।

    বাংলা · আরও এসেছে: 13th BCS (1992) · ভুল উত্তর জানান

  14. ১৪. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

    • ক) ঢাকা
    • খ) ময়নামতি
    • গ) রাজশাহী
    • ঘ) সোনারগাঁও

    সঠিক উত্তর: ঘ) সোনারগাঁও

    ব্যাখ্যা

    বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তিসমূহ- নক্শী কাঁথা, মাটির পাত্র, বেত, কাঁসা, মসলিন বস্ত্র, তৈজসপত্র ইত্যাদি সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নাম পরিবর্তন করে ‘ শিল্পাচার্য জয়নুল আবেদিন’ জাদুঘর করা হয়েছে।

    বাংলা · আরও এসেছে: 10th BCS (1989), 19th BCS (1998) · ভুল উত্তর জানান

  15. ১৫. ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘একদেশ, দুই নীতি’ চালু হবে?

    • ক) লাওস
    • খ) ভিয়েতনাম
    • গ) মঙ্গোলিয়া
    • ঘ) গণচীন

    সঠিক উত্তর: ঘ) গণচীন

    ব্যাখ্যা

    চীনের সাথে হংকং-এর অন্তর্ভুক্ত হওয়ার সময় হংকং-এর মুক্তবাজার অর্থনীতি বহাল রাখার জন্য এ নীতি গৃহীত হয়। পরবর্তীতে পর্তুগিজ কলোনি ম্যাকাও চীনের অন্তর্ভুক্ত হলে ম্যাকাওতে এ ব্যবস্থা চালু করা হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  16. ১৬. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি?

    • ক) জাপানকে সাহায্য করা
    • খ) ভিয়েতনামকে দমন করা
    • গ) ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
    • ঘ) দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা

    সঠিক উত্তর: গ) ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা

    ব্যাখ্যা

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে অঞ্চলকেন্দ্রিক পশ্চিম ইউরোপ, মধ্যপ্রাচ্যের পরই পূর্ব এশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক সংগঠন হচ্ছে আসিয়ান। যুক্তরাষ্ট্র আসিয়ানকে সমর্থনের মাধ্যমে এর সাথে সংশ্লিষ্ট হতে এবং নিজস্ব মুক্তবাজার অর্থনীতির বিস্তারে প্রয়াসী।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  17. ১৭. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?

    • ক) অস্ট্রেলিয়া
    • খ) কানাডা
    • গ) সাইপ্রাস
    • ঘ) মরিসাস

    সঠিক উত্তর: খ) কানাডা

    ব্যাখ্যা

    17টি Commonwealth realm ব্রিটেনের রাজা/রানিকে প্রতীকী রাষ্ট্রপ্রধান মানে (1992-এ) — অপশনে কানাডা (B) ও অস্ট্রেলিয়া (A) উভয়ই realm, সাইপ্রাস প্রজাতন্ত্র, মরিশাস 12 Mar 1992-এ প্রজাতন্ত্র হয়। পাঠ্যবইয়ে কানাডা ক্লাসিক উদাহরণ — তাই প্রত্যাশিত উত্তর কানাডা (B), তবে A-ও সঠিক — DISPUTED (দুটি সঠিক)।

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  18. ১৮. জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?

    • ক) সুইজারল্যান্ড
    • খ) পোল্যান্ড
    • গ) অস্ট্রিয়া
    • ঘ) ডেনমার্ক

    সঠিক উত্তর: গ) অস্ট্রিয়া

    ব্যাখ্যা

    অস্ট্রিয়ার অফিসিয়াল ভাষা জার্মান। এ দেশের প্রায় সব লোক জার্মান ভাষায় কথা বলে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  19. ১৯. রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি?

    • ক) নলিনী
    • খ) নাথু
    • গ) থানু
    • ঘ) আনু

    সঠিক উত্তর: গ) থানু

    ব্যাখ্যা

    আত্মঘাতী বোমা বহনকারী তামিল নারী Thenmozhi Rajaratnam ওরফে Dhanu/Thanu (C); Jain Commission 'Gayatri' নামেও উল্লেখ করে; Nalini (A) সহযোগী, কারাবন্দী। হত্যা 21 May 1991 শ্রীপেরুমবুদুরে। উত্তর C।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  20. ২০. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক–

    • ক) আসলের সমান হবে
    • খ) আসলের চেয়ে বেশি হবে
    • গ) আসলের চেয়ে কম হবে
    • ঘ) আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

    সঠিক উত্তর: খ) আসলের চেয়ে বেশি হবে

    ব্যাখ্যা

    স্টেশনের দিকে এগিয়ে আসা ট্রেনের ক্ষেত্রে শব্দের উৎস ও শ্রোতার মধ্যকার আপেক্ষিক বেগ বৃদ্ধি পেতে থাকে বলে শব্দের কম্পাঙ্ক ক্রমশ বৃদ্ধি পায়। ফলে শব্দ আসলের চেয়ে বেশি হবে। শব্দের উৎস যদি কম্পাংকের দিকে অগ্রসর হয় তবে কম্পাংকের তীব্রতা বাড়ে। তাই প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে আগমনরত ইঞ্জিনের বাঁশির কম্পাংক আসলের চেয়ে বেশি হবে।

    সাধারণ বিজ্ঞান · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  21. ২১. দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর?

    • ক) লাল
    • খ) সবুজ
    • গ) নীল
    • ঘ) বেগুনী

    সঠিক উত্তর: ঘ) বেগুনী

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  22. ২২. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?

    • ক) শূন্যতায়
    • খ) কঠিন পদার্থে
    • গ) তরল পদার্থে
    • ঘ) বায়বীয় পদার্থে

    সঠিক উত্তর: ঘ) বায়বীয় পদার্থে

    ব্যাখ্যা

    মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না বিধায় শূন্য মাধ্যমে শব্দ গতিহীন। মাধ্যমের ঘনত্বের উপর শব্দের গতি নির্ভরশীল। মাধ্যম যতো ঘন হবে শব্দের গতি ততো বেশি হবে। তাই লোহার ঘনত্ব বেশি হওয়ায় পানি বা বাতাসের চেয়ে লোহায় শব্দের গতি বেশি। স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি ৩৩২ মি/সে, পানিতে ১৪৫০ মি/সে এবং লোহায় ৫২২১ মি/সে।

    সাধারণ বিজ্ঞান · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  23. ২৩. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

    • ক) গাড়ির মধ্যেই বসে থাকবেন
    • খ) কোনো গাছের তলায় আশ্রয় নিবেন
    • গ) বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
    • ঘ) বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন

    সঠিক উত্তর: গ) বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন

    ব্যাখ্যা

    বজ্রপাতের সময় ‘শক ওয়েভ’ সৃষ্টি হয় এবং বিদ্যুৎ অপরিবাহী বায়ু ভেদ করে ভূ-পৃষ্ঠের উঁচু স্থানে আকর্ষিত হয়। সেক্ষেত্রে বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়া নিরাপদ।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  24. ২৪. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

    • ক) প্রতিফলন
    • খ) প্রতিধ্বনি
    • গ) প্রতিসরণ
    • ঘ) প্রতিসরাঙ্ক

    সঠিক উত্তর: খ) প্রতিধ্বনি

    ব্যাখ্যা

    সমুদ্রের গভীরতা মাপার জন্য ‘ফ্যাদোমিটার’-এর সাহায্যে শব্দ সৃষ্টি করা হয় এবং এই শব্দ সমুদ্রের গভীরে গিয়ে প্রতিধ্বনি সৃষ্টি হয়ে সমুদ্র পৃষ্ঠে ফিরে আসে। আর এ সময়ের পার্থক্য থেকে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  25. ২৫. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?

    • ক) ৪৭
    • খ) ৩৬
    • গ) ২৫
    • ঘ) ১৪

    সঠিক উত্তর: গ) ২৫

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  26. ২৬. একটি ঘড়িতে ৬টার ঘণ্টা ধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২ টার ঘণ্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে।

    • ক) ১১ সেকেন্ড
    • খ) ১০ সেকেন্ড
    • গ) ১২ সেকেন্ড
    • ঘ) ১০ ১/৫ সেকেন্ড

    সঠিক উত্তর: ক) ১১ সেকেন্ড

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  27. ২৭. এক গোয়ালা তার ‘n’ সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্ন লিখিতভাবে বণ্টন করে করে দিল : প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুত্রকে ১/৫ অংশ এবং বাকি ৭টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?

    • ক) ১০০টি
    • খ) ১৪০টি
    • গ) ১৮০টি
    • ঘ) ২০০টি

    সঠিক উত্তর: খ) ১৪০টি

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  28. ২৮. ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?

    • ক) ১২ ফুট
    • খ) ৯ ফুট
    • গ) ৬ ফুট
    • ঘ) ৩ ফুট

    সঠিক উত্তর: গ) ৬ ফুট

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  29. ২৯. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?

    • ক) দশম থেকে চতুর্দশ শতাব্দী
    • খ) একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
    • গ) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
    • ঘ) এয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

    সঠিক উত্তর: ক) দশম থেকে চতুর্দশ শতাব্দী

    ব্যাখ্যা

    বাংলা ভাষার আদিস্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশম থেকে চতুর্দশ শতাব্দী। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী।

    বাংলা · ভুল উত্তর জানান

  30. ৩০. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?

    • ক) একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
    • খ) একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
    • গ) দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
    • ঘ) দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন

    সঠিক উত্তর: গ) দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন

    ব্যাখ্যা

    পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য বা মিশ্রবাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন: উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দারস্থ হব না।

    বাংলা · ভুল উত্তর জানান

  31. ৩১. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি?

    • ক) অনিষ্টে ইষ্ট লাভ
    • খ) চির অশান্তি
    • গ) অরাজক দেশ
    • ঘ) সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো

    সঠিক উত্তর: খ) চির অশান্তি

    ব্যাখ্যা

    অনিষ্টে ইষ্ট লাভ- শাপে বর। অরাজক দেশ – মগের মুল্লুক। সামান্য কিছু নিয়ে ঝগড়া লাগানো – ফুটো পয়সার লড়াই; চির অশান্তি- রাবণের চিতা।

    বাংলা · ভুল উত্তর জানান

  32. ৩২. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?

    • ক) আনোয়ার পাশা
    • খ) ইস্তাম্বুল যাত্রীর পত্র
    • গ) কুচবরণের কন্যা
    • ঘ) সোনার শিকল

    সঠিক উত্তর: গ) কুচবরণের কন্যা

    ব্যাখ্যা

    ইব্রাহিম খাঁ রচিত গ্রন্থ: আনোয়ার পাশা (নাটক); ইস্তাম্বুল যাত্রীর পত্র (ভ্রমণকাহিনী) এবং সোনার শিকল (গল্পগ্রন্থ); ‘কুচবরণের কন্যা’ বন্দে আলী মিয়া রচিত কাব্য গ্রন্থ।

    বাংলা · ভুল উত্তর জানান

  33. ৩৩. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?

    • ক) আট কপালে
    • খ) উড়নচণ্ডী
    • গ) ছা-পোষা
    • ঘ) ভূশণ্ডির কাক

    সঠিক উত্তর: ক) আট কপালে

    ব্যাখ্যা

    আট কপালে- হতভাগ্য; উড়নচণ্ডী – অমিতব্যয়ী; ছা-পোষা- পোষ্য ভারাক্রান্ত; ভূশণ্ডির কাক- দীর্ঘায়ু ব্যক্তি।

    বাংলা · ভুল উত্তর জানান

  34. ৩৪. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?

    • ক) প্রমথনাথ চৌধুরী
    • খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
    • গ) প্যারীচাঁদ মিত্র
    • ঘ) দীনবন্ধু মিত্র

    সঠিক উত্তর: খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

    ব্যাখ্যা

    ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে ১৮৩১ সালের ২৮ জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয়। এটি ১৮৩৯ সালের ১৪ জুন দৈনিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয়ে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হওয়ার গৌরব অর্জন করে।

    বাংলা · ভুল উত্তর জানান

  35. ৩৫. A speech full of too many word is–

    • A) A big speech
    • B) Maiden speech
    • C) An unimportant speech
    • D) A verbose speech

    সঠিক উত্তর: D) A verbose speech

    ব্যাখ্যা

    যে বক্তব্যে অনেক বেশি শব্দ (words) বা বাগাড়ম্বর থাকে, সাহিত্যের ভাষায় তাকে বলে Verbose Speech । সুতরাং সঠিক উত্তর (ঘ)।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  36. ৩৬. To meet trouble half-way means–

    • A) To be puzzled
    • B) To get nervous
    • C) To be disappointed
    • D) To bear up

    সঠিক উত্তর: A) To be puzzled

    ব্যাখ্যা

    To meet trouble- সমস্যা মোকাবেলা করা এবং halfway- অর্ধেক। অর্থাৎ পুরোপুরি মোকাবেলার আগেই হাল ছেড়ে দেয়া। অর্থাৎ হতবুদ্ধি হওয়া। অপশন (ক) To be puzzled – হতবুদ্ধি হওয়া। (খ) To get nervous- ভয় পাওয়া। (গ) To be disappointed – হতাশ হওয়া। (ঘ) To bear up- (নিজেকে) শক্ত রাখা। সুতরাং সঠিক উত্তর (ক)।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  37. ৩৭. ‘Paradise Lost’ attempted to–

    • A) Justify the ways o man to God
    • B) Justify the ways of God to man
    • C) Show that the Satan and God have equal power
    • D) Explain why good and evil are necessary

    সঠিক উত্তর: B) Justify the ways of God to man

    ব্যাখ্যা

    Paradise Lost ইংরেজ কবি John Milton এর একটি epic. এ epic এর বিষয়বস্তু হচ্ছে “Justify the ways of God to man”.

    ইংরেজি · আরও এসেছে: 44th BCS (2022) · ভুল উত্তর জানান

  38. ৩৮. What is the meaning of the idiom ‘a round dozen’?

    • A) a little less than a dozen
    • B) a little more than a dozen
    • C) a full dozen
    • D) round about a dozen

    সঠিক উত্তর: C) a full dozen

    ব্যাখ্যা

    A round dozen – পূর্ণ ডজন/১২টি অর্থাৎ A full dozen.

    ইংরেজি · ভুল উত্তর জানান

  39. ৩৯. What is the meaning of ‘Soft Soap’?

    • A) Flatter for self motives
    • B) To speak ill of others
    • C) To speak high of others
    • D) To recognise other’s good deeds

    সঠিক উত্তর: A) Flatter for self motives

    ব্যাখ্যা

    Soft Soap মোসাহেবি করা, তোষামোদ করা। অপশন (ক) Flatter for self motives- নিজ অভিপ্রায়ে/অভিসন্ধিতে তোষামোদ করা। (খ) To speak ill of others –অন্যের নিন্দা করা। (গ) To speak high of others- অন্যদের সম্পর্কে উঁচু কথা বলা। (ঘ) To recognize other’s good deeds- অন্যের ভালো কাজসমূহ বুঝাতে পারা বা স্বীকৃতি দেয়া।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  40. ৪০. পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?

    • ক) মহানন্দা
    • খ) ব্রহ্মপুত্র
    • গ) কুমার
    • ঘ) যমুনা

    সঠিক উত্তর: ক) মহানন্দা

    বাংলা · ভুল উত্তর জানান

  41. ৪১. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

    • ক) বাংলা ১৭০৬ সালে
    • খ) বাংলা ১১৭৬ সালে
    • গ) বাংলা ১৩৭৬ সালে
    • ঘ) ইংরেজি ১৮৭৬ সালে

    সঠিক উত্তর: খ) বাংলা ১১৭৬ সালে

    ব্যাখ্যা

    ক্লাইভের দ্বৈতশাসনব্যবস্থার কুফল ও বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০) দেশব্যাপী দুর্ভিক্ষের ফলে এক মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়। এ বিপর্যয়ে দেশের প্রায় এক-তৃতীয়াংশ লোক প্রাণ হারায় এবং অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূরূপে ভেঙে পড়ে। ’৭৬ সালের এই ভয়াবহ অবস্থাই ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  42. ৪২. ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী’- এটি কার ঘোষণা?

    • ক) তিতুমীর
    • খ) ফকির মজনু শাহ
    • গ) দুদু মিয়া
    • ঘ) হাজী শরীয়তউল্লাহ

    সঠিক উত্তর: গ) দুদু মিয়া

    ব্যাখ্যা

    খাজনা আদায়ের জন্য জমিদারদের অত্যাচার রোধকল্পে দুদু মিয়া জমির উপর আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য এ উক্তি করেন। হাজী শরীয়তউল্লাহর একমাত্র পুত্র দুদু মিয়া পিতার মৃত্যুর পর ‘ফরায়েজী আন্দোলনের’ নেতৃত্ব গ্রহণ করেন।

    বাংলা · ভুল উত্তর জানান

  43. ৪৩. বীরশ্রেষ্ঠ হামিদুর রাহমানের পদবি কি ছিল?

    • ক) সিপাহী
    • খ) ল্যান্স নায়েক
    • গ) হাবিলদার
    • ঘ) ক্যাপ্টেন

    সঠিক উত্তর: ক) সিপাহী

    বাংলা · ভুল উত্তর জানান

  44. ৪৪. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?

    • ক) পদ্মায়
    • খ) বঙ্গোপসাগরে
    • গ) ব্রহ্মপুত্রে
    • ঘ) মেঘনায়

    সঠিক উত্তর: ক) পদ্মায়

    ব্যাখ্যা

    হিমালয়ের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে যমুনা নদী বাংলাদেশের উত্তর অংশ দিয়ে প্রবেশ করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ নামক স্থানে পদ্মার সাথে মিলিত হয়েছে। পদ্মা পরে চাঁদপুরের নিকট মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

    বাংলা · ভুল উত্তর জানান

  45. ৪৫. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

    • ক) পঞ্চগড়
    • খ) ঠাকুরগাঁও
    • গ) দিনাজপুর
    • ঘ) লালমনিরহাট

    সঠিক উত্তর: ক) পঞ্চগড়

    বাংলা · ভুল উত্তর জানান

  46. ৪৬. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?

    • ক) ইয়েন
    • খ) পেসো
    • গ) ইউয়ান
    • ঘ) উয়ন

    সঠিক উত্তর: ঘ) উয়ন

    ব্যাখ্যা

    ইয়েন জাপানের মুদ্রার নাম। আর্জেন্টিনা, কিউবা, মেক্সিকোর মুদ্রার নাম পেসো। চীনের মুদ্রার নাম ইউয়ান। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম উয়ন।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  47. ৪৭. ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি?

    • ক) UNIMOG
    • খ) UNGOMAP
    • গ) UNFICP
    • ঘ) UNIIMOG

    সঠিক উত্তর: ঘ) UNIIMOG

    ব্যাখ্যা

    UNIIMOG –এর পূর্ণরূপ হচ্ছে United Naitons Iran-Iraq Military Observer Group। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক ১৯৮৮ সালের আগস্টে যুগোশ্লাভিয়ার মেজর জেনারেল স্লাভকো জোভিরকে প্রধান করে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর করা হয় দুটি। একটি ইরাকের বাগদাদে, অপরটি ইরানের তেহরানে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  48. ৪৮. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?

    • ক) প্রথম সোমবার
    • খ) দ্বিতীয় সোমবার
    • গ) তৃতীয় সোমবার
    • ঘ) চতুর্থ সোমবার

    সঠিক উত্তর: ক) প্রথম সোমবার

    ব্যাখ্যা

    অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি বা প্রতিবেশ (Habitat) দিসব। ১৯৮৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪০তম অধিবেশনের ঘোষণা অনুযায়ী ১৯৯১ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  49. ৪৯. কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?

    • ক) UNV
    • খ) DTCD
    • গ) UNFPA
    • ঘ) UNDP

    সঠিক উত্তর: ঘ) UNDP

    ব্যাখ্যা

    UNDP মূলত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি। ১৯৬৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  50. ৫০. ক্যাটালন কোন দেশের ভাষা?

    • ক) স্পেন
    • খ) বেলজিয়াম
    • গ) নাইজেরিয়া
    • ঘ) মঙ্গোলিয়া

    সঠিক উত্তর: ক) স্পেন

    ব্যাখ্যা

    ক্যাটোলনিয়া স্পেনের একটি প্রদেশ। স্পেনের সরকারি ভাষা স্প্যানিশ হলেও বার্সেলোনাসহ দেশের ৩০ শতাংশ মানুষ ক্যাটালন ভাষায় কথা বলে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  51. ৫১. কোথায় সাঁতার কাটা সহজ?

    • ক) পুকুরে
    • খ) বিলে
    • গ) নদীতে
    • ঘ) সাগরে

    সঠিক উত্তর: ঘ) সাগরে

    ব্যাখ্যা

    যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ। সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি। তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  52. ৫২. ‘এভিকালচার’ বলতে কি বুঝায়?

    • ক) উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি
    • খ) পাখিপালন বিষয়াদি
    • গ) বাজ পাখিপালন বিষয়াদি
    • ঘ) উড়োজাহাজ ব্যবস্থাপনা

    সঠিক উত্তর: খ) পাখিপালন বিষয়াদি

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  53. ৫৩. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?

    • ক) ১ কিলোগ্রাম
    • খ) ১০ কিলোগ্রাম
    • গ) ১০০ কিলোগ্রাম
    • ঘ) ১০০০ কিলোগ্রাম

    সঠিক উত্তর: গ) ১০০ কিলোগ্রাম

    ব্যাখ্যা

    ১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম।

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  54. ৫৪. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?

    • ক) সাদা
    • খ) কালো
    • গ) লাল
    • ঘ) ধূসর

    সঠিক উত্তর: খ) কালো

    ব্যাখ্যা

    কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি। চায়ের কাপ কালো রঙের হলে চা থেকে অধিক পরিমাণে তাপ শোষণ করবে এবং এতে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হবে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  55. ৫৫. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়?

    • ক) নাইট্রোজেন
    • খ) হিলিয়াম
    • গ) নিয়ন
    • ঘ) অক্সিজেন

    সঠিক উত্তর: ক) নাইট্রোজেন

    ব্যাখ্যা

    বৈদ্যুতিক বাল্বের ভেতরে নাইট্রোজেন গ্যাস ব্যবহারের ফলে ফিলামেন্টের তাপমাত্রা ২৭০০° C এর বেশি উঠতে পারে না। ফলে ফিলামেন্ট গলে যায় না।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  56. ৫৬. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

    • ক) ৬ সেমি
    • খ) ৫ সেমি
    • গ) ৮ সেমি
    • ঘ) ৭ সেমি

    সঠিক উত্তর: খ) ৫ সেমি

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  57. ৫৭. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

    • ক) ৮% (বৃদ্ধি)
    • খ) ৮% (হ্রাস)
    • গ) ১০৮% (বৃদ্ধি)
    • ঘ) ১০৮% (হ্রাস)

    সঠিক উত্তর: ক) ৮% (বৃদ্ধি)

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  58. ৫৮. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

    • ক) ১/২ (ভূমি×উচ্চতা)
    • খ) দৈর্ঘ্য × প্রস্থ
    • গ) ২ (দৈর্ঘ্য × প্রস্থ)
    • ঘ) ভূমি × উচ্চতা

    সঠিক উত্তর: ঘ) ভূমি × উচ্চতা

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  59. ৫৯. 1/2{(a+b)²+(a−b)²} = কত?

    • ক) a²+b²
    • খ) a²-b²
    • গ) (a+b)² 2-(a-b)² 2
    • ঘ) (a+b)²+(a-b)²

    সঠিক উত্তর: ক) a²+b²

    ব্যাখ্যা

    =1/2 {(a+b)²+(a-b)² =1/2(a²+2ab+b²+a²-2ab+b² ) =1/2(2a²+2b² )=a²+b²

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  60. ৬০. a^m.a^n=a^(m+n) কখন হবে?

    • ক) m ধনাত্মক হলে
    • খ) n ধনাত্মক হলে
    • গ) m ও n ধনাত্মক হলে
    • ঘ) m ধনাত্মক ও n ঋণাত্মক হলে

    সঠিক উত্তর: গ) m ও n ধনাত্মক হলে

    ব্যাখ্যা

    a^m·a^n = a^(m+n) সূচক বিধি m ও n উভয় বাস্তব (বিশেষত ধনাত্মক পূর্ণ) হলে সর্বদা সত্য; পাঠ্যবইয়ে m ও n ধনাত্মক হলে (C) হিসেবে শেখানো হয় — তাই উত্তর C।

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  61. ৬১. ‘গ্লাসনস্ত’ – এর অর্থ কি?

    • ক) সমাজতন্ত্রের সংগঠন
    • খ) সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
    • গ) খোলামেলা আলোচনা
    • ঘ) সমাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা

    সঠিক উত্তর: গ) খোলামেলা আলোচনা

    ব্যাখ্যা

    রুশ শব্দ ‘গ্লাসনস্ত’ মানে খোলানীতি। ১৯৮৭ সালে সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ এ নীতি প্রবর্তন করেন। অনেকটা এ নীতির কারণেই ১৯৯১ এ সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  62. ৬২. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?

    • ক) IBRD
    • খ) IDA
    • গ) IMF
    • ঘ) IFC

    সঠিক উত্তর: গ) IMF

    ব্যাখ্যা

    বিশ্বব্যাংক গ্রুপ ৫টি অঙ্গসংস্থার সমন্বয়ে গঠিত- International Bank for Reconstruction and Development (IBRD), International Development Association (IDA), International Finance Corporation (IFC), The Multilateral Investment Guarantee Agency (MIGA) এবং The International Centre for Settlement of Investment Disputes (ICSID), IMF এর পূর্ণরূপ : International Monetary Fund.

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  63. ৬৩. কোনটি ‘ওআইসি’ –এর অঙ্গসংস্থা নয়?

    • ক) আন্তর্জাতিক ইসলামী আদালত
    • খ) সাধারণ সচিবালয়
    • গ) ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
    • ঘ) ইসলামী উন্নয়ন ব্যাংক

    সঠিক উত্তর: গ) ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র

    ব্যাখ্যা

    ওআইসি-এর অঙ্গ সংগঠন ১১টি। ১. ইসলামী সম্মেলন, ২. পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিল, ৩. স্ট্যান্ডিং কমিটি, ৪. নির্বাহী কমিটি, ৫. আন্তর্জাতিক ইসলামী বিচার আদালত, ৬. মানবাধিকার বিষয়ক স্বাধীন স্থায়ী কমিশন, ৭. স্থায়ী প্রতিনিধি কমিটি, ৮. সাধারণ সচিবালয়, ৯. সাবসিডিয়ারি অর্গান, ১০. বিশেষায়িত ইনস্টিটিউট এবং ১১. অনুমোদিত ইনস্টিটিউট।

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  64. ৬৪. কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?

    • ক) ১৯৬৫ সালে
    • খ) ১৯৬৬ সালে
    • গ) ১৯৬৭ সালে
    • ঘ) ১৯৬৮ সালে

    সঠিক উত্তর: খ) ১৯৬৬ সালে

    ব্যাখ্যা

    এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৯৬৬ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠিত হয় এবং ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর এর আনুষ্ঠানিক লেনদেন শুরু হয়। এর প্রতিষ্ঠাতা সদস্য ৩১ এবং বর্তমান সদস্য ৬৭। সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  65. ৬৫. ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে-

    • ক) জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
    • খ) সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
    • গ) পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা
    • ঘ) সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা

    সঠিক উত্তর: ঘ) সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা

    ব্যাখ্যা

    ৫ আগস্ট, ২০১৯ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেয় দেশটির কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সংক্রান্ত রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান। এতে প্রায় ৭০ বছর আগে ভারতীয় সংবিধানে কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা ৩৭০ অনুচ্ছেদ বাতিলের নির্দেশনা দেয়া হয়। বিশেষ মর্যাদা বাতিল করার পাশাপাশি জম্মু-কাশ্মীর রাজ্যকে দ্বিখণ্ডিত করে কেড়ে নেয়া হয় তার পৃথক রাজ্যের মর্যাদাও।

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  66. ৬৬. মৌলিক শব্দ কোনটি?

    • ক) গোলাপ
    • খ) শীতল
    • গ) নেয়ে
    • ঘ) গৌরব

    সঠিক উত্তর: ক) গোলাপ

    ব্যাখ্যা

    যে শব্দকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমন- গোলাপ, নাক, লাল। যে শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, তাকে সাধিত শব্দ বলে। এখানে শীতল, নেয়ে, গৌরব সাধিত শব্দ।

    বাংলা · ভুল উত্তর জানান

  67. ৬৭. যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?

    • ক) ডাকাবুকা
    • খ) তুলশী বনের বাঘ
    • গ) তামার বিষ
    • ঘ) ঢাকের বাঁয়া

    সঠিক উত্তর: ঘ) ঢাকের বাঁয়া

    ব্যাখ্যা

    ডাকাবুকা- নির্ভীক; তুলসী বনের বাঘ- ভণ্ড; তামার বিষ- অর্থের কুপ্রভাব; ঢাকের বাঁয়া- যার কোনো মূল্য নেই।

    বাংলা · ভুল উত্তর জানান

  68. ৬৮. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

    • ক) আলাওল
    • খ) ফকির গরীবুল্লাহ
    • গ) সৈয়দ হামজা
    • ঘ) রেজাউদ্দৌলা

    সঠিক উত্তর: খ) ফকির গরীবুল্লাহ

    ব্যাখ্যা

    আমীর হামজা কাব্যের রচয়িতা ফকীর গরীবুল্লাহ। তিনি কাজটি অসমাপ্ত রেখে যান। তার অসমাপ্ত কাজ সম্পন্ন করেন সৈয়দ হামজা।

    বাংলা · ভুল উত্তর জানান

  69. ৬৯. বাংলা লিপির উৎস কি?

    • ক) সংস্কৃত লিপি
    • খ) চীনা লিপি
    • গ) আরবি লিপি
    • ঘ) ব্রাহ্মী লিপি

    সঠিক উত্তর: ঘ) ব্রাহ্মী লিপি

    ব্যাখ্যা

    প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পূর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পশ্চিমা লিপি। পূর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।

    বাংলা · ভুল উত্তর জানান

  70. ৭০. কোনটি বিশেষণ বাচক শব্দ?

    • ক) জীবন
    • খ) জীবনী
    • গ) জীবিকা
    • ঘ) জীবাণু

    সঠিক উত্তর: খ) জীবনী

    ব্যাখ্যা

    জীবন-বিশেষ্য, জীবিকা-বিশেষ্য, জীবনী- বিশেষণ, জীবাণু- বিশেষ্য।

    বাংলা · ভুল উত্তর জানান

  71. ৭১. বর্ণ হচ্ছে-

    • ক) শব্দের ক্ষুদ্রতম অংশ
    • খ) একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
    • গ) ধ্বনি নির্দেশক প্রতীক
    • ঘ) ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ

    সঠিক উত্তর: গ) ধ্বনি নির্দেশক প্রতীক

    ব্যাখ্যা

    শব্দের ক্ষুদ্রতম অংশকে বলে ধ্বনি। একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছের অর্থবোধক মিলনে শব্দ তৈরি হয়। ধ্বনি নির্দেশক প্রতীক হলো বর্ণ।

    বাংলা · ভুল উত্তর জানান

  72. ৭২. People who assume that no evil can befall them are foolishly–

    • A) ardent
    • B) complacent
    • C) confident
    • D) apprehensive

    সঠিক উত্তর: B) complacent

    ব্যাখ্যা

    প্রশ্নে প্রদত্ত বাক্যটির অর্থ ঐ সকল লোক, যারা মনে করে কোনো পাপই তাদের পতন ঘটাতে পারবে না, বোকার মতো, Ardent – অতিশয় আকুল, অতি উৎসাহী। Complacent- আত্মতুষ্ট, পরিতৃপ্ত। Confident- আত্মবিশ্বাসী। Apprehensive- উদ্বিগ্ন, শঙ্কিত, উৎকুণ্ঠিত। যেহেতু তারা ধরে নিচ্ছে, তাদের পতন ঘটা সম্ভব নয়, কাজেই তারা নিজেদের অর্জনে সন্তুষ্ট বা পরিতৃপ্ত।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  73. ৭৩. One who unduly forwards in rendering services for others is not generally liked in society. -Which of the following words represents truely the character of the person mentioned above?

    • A) Benevolent
    • B) Offical
    • C) Officious
    • D) Bureaucratic

    সঠিক উত্তর: C) Officious

    ব্যাখ্যা

    যে ব্যক্তি অসঙ্গতভাবে অপরের জন্য এগিয়ে আসে তাকে সাধারণভাবে সবাই অপছন্দ করে। Benevolent- দয়ালু, সদাশয়, জনহিতৈষী। Official- রীতিমাফিক, আনুষ্ঠানিক। Officious- গায়ে পড়ে সাহায্য করে এমন, কর্তৃত্বপরায়ণ। Bureaucratic- আমলাতান্ত্রিক। যেহেতু সে অসঙ্গতভাবে সাহায্য করে, কাজেই সে দয়ালু নয় কিংবা অফিশিয়ালও নয়। আবার আমলাতান্ত্রিকতার বিষয়টি অপরের ধামাধরার সদৃশ বা নেতা/কর্মকর্তার তোষামোদ বিষয়ক।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  74. ৭৪. What kind of man is quite the opposite type of ‘supercilious’?

    • A) Affable
    • B) Haughty
    • C) Disdainful
    • D) Wicked

    সঠিক উত্তর: A) Affable

    ব্যাখ্যা

    Suppercilious-অহংকারী, Affable-বন্ধুত্ব পূর্ণ আচরণ, Haughty- অহংকারী, Wicked- দুর্বৃত্ত।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  75. ৭৫. How many eggs have your hens__ this month? ____ Which of the following words best completes the above sentence?

    • A) lain
    • B) laid
    • C) lay
    • D) lied

    সঠিক উত্তর: B) laid

    ব্যাখ্যা

    Have এর পর verb এর past participle হয়। আর যেহেতু কর্তা মুরগি, কাজেই বিষয়টি ডিম পাড়ার সাথে সম্পৃক্ত। এখন, Lay- ডিমপাড়া, Past – laid, past Participle – laid, Lie- মিথ্যা বলা, Past – lied, Past Participle – lied। যেহেতু ডিম পাড়া (lay) এর Past Participle হবে।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  76. ৭৬. The walls of our house have been painted ___ green. -Which is the correct preposition in the blank above?

    • A) no preposition
    • B) by
    • C) in
    • D) with

    সঠিক উত্তর: A) no preposition

    ব্যাখ্যা

    এই বাক্যে verb এর পর কোন object এর ব্যবহার হয়নি Green এর পর কোন word থাকলে Preposition.

    ইংরেজি · ভুল উত্তর জানান

  77. ৭৭. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

    • ক) ১২ অক্টোবর, ১৯৭২
    • খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
    • গ) ২৬ মার্চ, ১৯৭৩
    • ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭৩

    সঠিক উত্তর: ক) ১২ অক্টোবর, ১৯৭২

    ব্যাখ্যা

    ১৯৭২ সালের ১১ জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারির পর ২৩ জুন রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন। ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। এ কমিটি গণপরিষদে খসড়া সংবিধান পেশ করে ১৯৭২ সালের ১২ অক্টোবর যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  78. ৭৮. ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?

    • ক) এক রাজনৈতিক মতবাদের
    • খ) এক সাংস্কৃতিক আন্দোলনের
    • গ) এক নতুন জাতীয় চেতনার
    • ঘ) এক নতুন সমাজ ব্যবস্থার

    সঠিক উত্তর: গ) এক নতুন জাতীয় চেতনার

    ব্যাখ্যা

    ভাষা আন্দোলন নিখিল পাকিস্তানের শতকরা ৫৬ ভাগ জনগণের মুখের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলন। ভাষা আন্দোলনে এক নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটে এবং এ চেতনাই ক্রমে ক্রমে বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  79. ৭৯. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

    • ক) টিএসপি
    • খ) ইউরিয়া
    • গ) পটাশ
    • ঘ) এমোনিয়াম সালফেট

    সঠিক উত্তর: খ) ইউরিয়া

    ব্যাখ্যা

    ঘোড়াশাল সার কারখানা নরসিংদীতে অবস্থিত। এ সার কারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ইউরিয়া সার উৎপন্ন করা হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  80. ৮০. বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?

    • ক) ১৮ সেন্টিমিটার
    • খ) ২০ সেন্টিমিটার
    • গ) ২৩ সেন্টিমিটার
    • ঘ) ২৫ সেন্টিমিটার

    সঠিক উত্তর: গ) ২৩ সেন্টিমিটার

    ব্যাখ্যা

    বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে মৎস সম্পদের অবদান অনস্বীকার্য। তাই দেশের মৎস সম্পদ সংরক্ষণে সরকার মৎস্য আইনে ২৩ সেন্টিমিটারের (প্রায় ৯ ইঞ্চি) কম দৈর্ঘ্যের রুই (কার্প) জাতীয় মাছ ধরা নিষিদ্ধ করে।

    বাংলা · ভুল উত্তর জানান

  81. ৮১. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

    • ক) নারায়ণগঞ্জ
    • খ) কক্সবাজার
    • গ) চট্টগ্রাম
    • ঘ) খুলনা

    সঠিক উত্তর: ঘ) খুলনা

    ব্যাখ্যা

    বাংলাদেশে জাহাজ নিমার্ণ ও মেরামত কারখানা ৩টি। এগুলো হলো খুলনা শিপইয়ার্ড, চট্টগ্রাম ডকইয়ার্ড এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ড।

    বাংলা · ভুল উত্তর জানান

  82. ৮২. পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে ‘গোল্ডেন ট্রায়েঙ্গেল’ বলা হয়?

    • ক) মিয়ানমার, থাইল্যান্ড ও চীন
    • খ) মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
    • গ) মিয়ানমার, আফগানিস্তান ও কম্বোডিয়া
    • ঘ) ইরান, আফগানিস্তান ও পাকিস্তান

    সঠিক উত্তর: খ) মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস

    ব্যাখ্যা

    ওপিয়াম পপি এক ধরনের মাদক দ্রব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড, মিয়ানমার ও লাওসে ব্যাপক পপি উৎপাদিত হয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  83. ৮৩. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

    • ক) ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর
    • খ) ১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর
    • গ) ১৯৬৬ সালের ১০ জানুয়ারি
    • ঘ) ১৯৬৭ সালের ৩০ জানুয়ারি

    সঠিক উত্তর: গ) ১৯৬৬ সালের ১০ জানুয়ারি

    ব্যাখ্যা

    ১০ জানুয়ারি, ১৯৬৬ তৎকালীন সোভিয়েত প্রজাতন্ত্র উজবেকিস্তানের তাসখন্দ শহরে কাশ্মীরকে কেন্দ্র করে সংঘটিত ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্যে এ চুক্তি হয়। চুক্তি স্বাক্ষরকারী ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এবং সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগান।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  84. ৮৪. বিশ্বখ্যাত ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?

    • ক) মাইকেল অ্যাঞ্জেলো
    • খ) লিওনার্দো দ্য ভিঞ্চি
    • গ) পাবলো পিকাসো
    • ঘ) ভ্যানগগ

    সঠিক উত্তর: খ) লিওনার্দো দ্য ভিঞ্চি

    ব্যাখ্যা

    লিওনার্দো দ্য ভিঞ্চি ইতালির বিখ্যাত চিত্রকর। তার জগদ্বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রকর্মটি বর্তমানে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। তার আরেকটি নামকরা চিত্রকর্ম হলো ‘দ্য লাস্ট সাপার’।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  85. ৮৫. কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?

    • ক) জর্ডান
    • খ) লেবানন
    • গ) ইরান
    • ঘ) বাহরাইন

    সঠিক উত্তর: গ) ইরান

    ব্যাখ্যা

    আরব লীগের সদস্য আরবি ভাষাভাষী দেশসমূহ। ইরানের ভাষা আরবি নয়, ফারসি। ফলে ইরান সামাজিক ও সাংস্কৃতিকভাবে আরবভুক্ত নয় বরং পার্সিয়ান বা ফারসি।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  86. ৮৬. কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?

    • ক) ধর্ম
    • খ) জাতি
    • গ) সংস্কৃতি
    • ঘ) ভাষা

    সঠিক উত্তর: গ) সংস্কৃতি

    ব্যাখ্যা

    দক্ষিণ এশিয়াতে বিভিন্ন ভাষা, ধর্ম, জাতির মানুষের সাংস্কৃতিক ক্ষেত্রে পার্থক্য কম এবং এ অঞ্চলের মানুষের সাংস্কৃতিক সহিষ্ণুতা বেশি হওয়ায় এটি রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  87. ৮৭. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?

    • ক) গারো
    • খ) সাঁওতাল
    • গ) খাসিয়া
    • ঘ) মারমা

    সঠিক উত্তর: খ) সাঁওতাল

    ব্যাখ্যা

    খাসিয়া ও গারো মাতৃতান্ত্রিক, বাকি 48টি পিতৃতান্ত্রিক — অপশনে সাঁওতাল (B) ও মারমা (D) উভয়ই পিতৃতান্ত্রিক, তাই দুটি সঠিক; পাঠ্যবইয়ে সাঁওতাল আদর্শ উদাহরণ — তাই প্রত্যাশিত উত্তর সাঁওতাল (B) — DISPUTED।

    বাংলা · ভুল উত্তর জানান

  88. ৮৮. কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে?

    • ক) কৃষি ব্যাংক
    • খ) গ্রামীণ ব্যাংক
    • গ) সমবায় ব্যাংক
    • ঘ) ইসলামী ব্যাংক

    সঠিক উত্তর: খ) গ্রামীণ ব্যাংক

    ব্যাখ্যা

    গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালের প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে এবং ১৯৮৩ সালের ২ অক্টোবর ব্যাংক হিসেবে চালু হয়। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস।

    বাংলা · ভুল উত্তর জানান

  89. ৮৯. চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?

    • ক) আখের ছোবড়া
    • খ) বাঁশ
    • গ) জারুল গাছ
    • ঘ) নল-খাগড়া

    সঠিক উত্তর: খ) বাঁশ

    ব্যাখ্যা

    রাঙামাটির চন্দ্রঘোনা কাগজ কলের নাম কর্ণফুলী পেপার মিলস। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এ কাগজ কলটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাগজ কল। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ জন্মে এবং বাঁশ ব্যবহার করে কর্ণফুলী পেপার মিলে কাগজ তৈরি হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  90. ৯০. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

    • ক) কামরুল হাসান
    • খ) জয়নুল আবেদিন
    • গ) হাশেম খান
    • ঘ) হামিদুর রহমান

    সঠিক উত্তর: ক) কামরুল হাসান

    ব্যাখ্যা

    মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিবনারায়ণ দাস। বর্তমান জাতীয় পতাকার ডিজাইন করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান। কামরুল হাসান বাংলাদেশের জাতীয় প্রতীকেরও ডিজাইন করেন।

    বাংলা · আরও এসেছে: 16th BCS (1994) · ভুল উত্তর জানান

  91. ৯১. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?

    • ক) ২৬ মার্চ, ১৯৭১
    • খ) ১০ এপ্রিল, ১৯৭১
    • গ) ৬ সেপ্টেম্বর, ১৯৭১
    • ঘ) ১০ নভেম্বর, ১৯৭১

    সঠিক উত্তর: খ) ১০ এপ্রিল, ১৯৭১

    ব্যাখ্যা

    মেহেরপুর জেলার মুজিবনগরে ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় এবং শপথ গ্রহণ করে। ১৭ এপ্রিল অধ্যাপক এম ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

    বাংলা · ভুল উত্তর জানান

  92. ৯২. Can you tell me where____? -Which of the following is the best clause in the above sentence?

    • A) Does Mr. Ali live
    • B) Mr. Ali does live
    • C) Mr. Ali lives
    • D) Lives Mr. Ali

    সঠিক উত্তর: C) Mr. Ali lives

    ব্যাখ্যা

    WH question word (When, Where, While) বাক্যের মধ্যে বসলে এর পর সরাসরি Verb বসে না। বরং নতুন করে Subject + Verb বসে।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  93. ৯৩. What is the full name of the great American short story writer O’Henry?

    • A) Walt Whitman
    • B) William Sydney Porter
    • C) Marjorie Kinnan Rawlings
    • D) Mark Twain

    সঠিক উত্তর: B) William Sydney Porter

    ব্যাখ্যা

    William Sydney Porter এর বিখ্যাত সাহিত্যকর্ম হলো- ‘The Gift of the Magi’, ‘Sixes and Sevens’, ‘Roads of Destiny’, ‘Rolling Stone’.

    ইংরেজি · ভুল উত্তর জানান

  94. ৯৪. Now-a-days many villages are lit____ electricity. -Which is the correct preposition in the above blank?

    • A) With
    • B) by
    • C) from
    • D) on

    সঠিক উত্তর: B) by

    ব্যাখ্যা

    Transitive verb হিসেবে light এর পর by/with দুটি preposition ই বসে। তবে by সর্বাধিক গ্রহণযোগ্য।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  95. ৯৫. The second anniversary celebration of our college will be held on December 15. -Which of the following is the correct phrase for ‘will be held’ above?

    • A) takes off
    • B) comes off
    • C) will bring about
    • D) will come round

    সঠিক উত্তর: B) comes off

    ব্যাখ্যা

    Will be held- অনুষ্ঠিত হবে। অপশন Take (s) off- উড্ডয়ন করা, উল্লম্ফন। Come (s) off – সংঘটিত হওয়া, অনুষ্ঠিত হওয়া। Bring about- দুর্ঘটনা ঘটানো, দিক পরিবর্তন করানো। Come round – আরোগ্য লাভ করা, কাটিয়ে ওঠা।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  96. ৯৬. Dog days means –

    • A) a period of being carefree
    • B) a period of having youthful flings
    • C) a period of misfortune
    • D) hot weather

    সঠিক উত্তর: D) hot weather

    ব্যাখ্যা

    Dog days- বছরের উষ্ণতম সময়। অপশন A period of being carefree- নিরুদ্বিগ্ন সময়। A period of having youthful flings- বেপরোয়া আমোদফূর্তির সময়। A period of misfortune- দুর্ভাগ্যের সময়। Hot weather- উষ্ণ আবহাওয়া।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  97. ৯৭. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?

    • ক) ২০,০০০ টাকা
    • খ) ২৫,০০০ টাকা
    • গ) ৩০,০০০ টাকা
    • ঘ) ৩৫,০০০ টাকা

    সঠিক উত্তর: খ) ২৫,০০০ টাকা

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  98. ৯৮. কবি জসিমউদ্দীনের জীবনকাল কোনটি?

    • ক) ১৯০৩ - ১৯৭৬
    • খ) ১৮৮৯ - ১৯৬৬
    • গ) ১৮৯৯ - ১৯৭৯
    • ঘ) ১৯১০ - ১৯৮৭

    সঠিক উত্তর: ক) ১৯০৩ - ১৯৭৬

    ব্যাখ্যা

    পল্লীকবি জসীমউদ্‌দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্হ হলো- নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, রাখালী, বালুচর, ধানক্ষেত, মা যে জননী কান্দে ইত্যাদি। কবর তার একটি বিখ্যাত কবিতা যেটি রাখালী কাব্যগ্রন্হের অন্তর্গত। ১৯৭৬ সালের ১৪ মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  99. ৯৯. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-

    • ক) ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
    • খ) বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
    • গ) প্রকৃতি বিপুল ঐশ্বর্য্যের অধিকারী
    • ঘ) ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়

    সঠিক উত্তর: ক) ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়

    ব্যাখ্যা

    ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রভাতসঙ্গীত’ কাব্যগ্রন্হের অন্তর্ভুক্ত। এটি রবীন্দ্রনাথের প্রথম জীবনে সর্বাপেক্ষা উজ্জ্বল কবিতা। কবিতার প্রথম লাইন- আজি এ প্রভাতে রবির কর/কেমনে পশিল প্রাণের পর।

    বাংলা · ভুল উত্তর জানান

  100. ১০০. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত–

    • ক) সমাজ
    • খ) পানি
    • গ) মিছিল
    • ঘ) নদী

    সঠিক উত্তর: ঘ) নদী

    ব্যাখ্যা

    নদী- জাতিবাচক বিশেষ্য; সমাজ, মিছিল- সমষ্টিবাচক বিশেষ্য; পানি- বস্তুবাচক বিশেষ্য।

    বাংলা · ভুল উত্তর জানান

বিসিএস নোটিশ

  • Next general BCS (52nd): circular not published yet

    পরবর্তী সাধারণ বিসিএস (৫২তম): বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি

    As of 25 November 2026 the BCS notices on bpsc.gov.bd do not include a circular for the next general BCS. The only running BCS circular listed is the 51st (Special), whose applications have closed. We will update this notice when the circular comes out.

    BPSC · Published

  • 51st BCS (Special): exam hall instructions, gates close at 9:30 am

    ৫১তম বিসিএস (বিশেষ): পরীক্ষার নির্দেশনা, গেট বন্ধ সকাল ৯:৩০

    The exam will be held at 25 halls in Dhaka. All candidates must enter by 9:30 am; the gates close after that. Mobile phones, watches, all electronic devices, calculators, books, bags, jewellery and bank cards are not allowed. Ears must stay uncovered during the exam.

    BPSC · Published · Updated · Exam 11 Dec 2026

  • 51st BCS (Special): written exam (MCQ) on 11 December

    ৫১তম বিসিএস (বিশেষ): লিখিত (MCQ) পরীক্ষা ১১ ডিসেম্বর

    The MCQ-type written exam of the 51st BCS (Special), for the health cadre, will be held on Friday 11 December 2026 from 10:00 am to 12:00 noon, in Dhaka only. Applications for this BCS closed in October.

    BPSC · Published · Updated · Exam 11 Dec 2026

অন্যান্য বিসিএস প্রশ্ন সমাধান

সব বিসিএস প্রশ্ন ব্যাংক · মডেল টেস্ট