১৭তম বিসিএস প্রশ্ন সমাধান 17th BCS Question Solution (ব্যাখ্যাসহ)
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
১৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৮ ডিসেম্বর ১৯৯৫ তারিখে অনুষ্ঠিত হয়। প্রশ্ন ছিল ১০০টি, পূর্ণমান ১০০। এই পাতায় ৯৯টি প্রশ্ন সঠিক উত্তরসহ দেওয়া আছে, এর মধ্যে ৯২টির ব্যাখ্যা আছে। একই প্রশ্ন অন্য বিসিএসেও এলে সেটির নাম ও সাল প্রশ্নের নিচে লেখা আছে।
17th BCS preliminary question solution, held in 1995: 99 of 100 questions with the correct answer. Answers are prepared by bd3schools; BPSC does not publish an answer key with explanations. Free to read online.
অ্যাপে অনুশীলন করুন PDF ডাউনলোড করুন
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
বিষয় অনুযায়ী প্রশ্ন
| বাংলা (Bangla) | ২৭টি |
| আন্তর্জাতিক বিষয়াবলি (International Affairs) | ২১টি |
| ইংরেজি (English) | ২১টি |
| গাণিতিক যুক্তি ও গণিত (Mathematics & Reasoning) | ১৪টি |
| ভূগোল ও পরিবেশ (Geography & Environment) | ৭টি |
| সাধারণ বিজ্ঞান (General Science) | ৭টি |
| কম্পিউটার ও আইসিটি (Computer & ICT) | ১টি |
| মানসিক দক্ষতা ও অ্যানালিটিক্যাল (Mental & Analytical Ability) | ১টি |
১৭তম বিসিএস প্রশ্ন ও উত্তর (17th BCS questions and answers)
-
১. ‘ল্যাপটপ’ হলো এক ধরনের-
সঠিক উত্তর: ঘ) ছোট কম্পিউটার
ব্যাখ্যা
ল্যাপটপ হলো- ব্রিফকেস আকৃতির এক ধরনের ছোট কম্পিউটার । এটি সহজেই বহনযোগ্য এবং যে কোন স্থানে রেখে কাজ করা যায়। ল্যাপটপের মতো আরোও কিছু ছোট কম্পিউটার হলো লাইফ বুক, নেটবুক, নেটটপ, নোটবুক ইত্যাদি।
-
২. বাংলাদেশের পাহাড়শ্রেণি ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
সঠিক উত্তর: খ) টারশিয়ারী যুগের
ব্যাখ্যা
বাংলাদেশের প্রায় দুই তৃতীয়াংশই গঙ্গা - ব্রহ্মপুত্র -মেঘনা নদীদ্বারা বাহিত পলিমাটির সাহায্যে গঠিত সমতলভূমি দিয়ে আবৃত। কেবল পূর্বদিকে সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, এলাকার পূর্বাংশ বরাবর পাহাড় শ্রেণি উত্তর-দক্ষিণে বিস্তৃত। বাংলাদেশে বৃহত্তর বেঙ্গল বেসিন ( Bengal Basin)-এ অবস্থিত। বেঙ্গল বেসিন পশ্চিমে পশ্চিমবঙ্গ থেকে পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরে শিলং মালভূমির পাদদেশ থেকে দক্ষিণে বঙ্গোপসাগর বরাবর বিস্তৃত। এ বেসিন মূলত টারশিয়ারি যুগের শিলাস্তর দিয়ে পরিপূর্ণ । তবে উত্তরবঙ্গে ভূগর্ভে অতি প্রাচীন পারসিয়ান যুগের শিলাস্তর বিদ্যমান।
-
৩. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-
সঠিক উত্তর: গ) বাংলাবান্ধা
ব্যাখ্যা
বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত বাংলাবান্ধা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়নের সর্বউত্তরের স্থানের নাম জায়গীরজোত। বর্তমানে এটি একটি স্থলবন্দর।
-
৪. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে-
সঠিক উত্তর: গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম
ব্যাখ্যা
‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ বঙ্গোপসাগরের সর্বনিম্ন খাদের নাম। এর সর্বোচ্চ গভীরতা ১,২০০ মিটার প্রায় । সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৩০-৪০ কিলোমিটার দক্ষিণে এই খাদের অবস্থান। এখানে প্রচুর মাছ ও ডলফিন পাওয়া যায় । সোয়াচ অব নো গ্রাউন্ডের অন্য নাম গঙ্গাখাত।
-
৫. ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-
সঠিক উত্তর: গ) জুম্মা খান
ব্যাখ্যা
চাকমা রাজা জান বকশ খাঁ (Jan Bakhsh Khan, 1757–1787) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে 1776–1787 চাকমা বিদ্রোহের নেতৃত্ব দেন। পাঠ্যবইয়ে 'জুম্মা খান' নামেও উল্লেখিত — পরীক্ষার কী C।
-
৬. (১২৫/২৭)^(-২/৩) - এর সহজ প্রকাশ?
সঠিক উত্তর: গ) ৯/২৫
ব্যাখ্যা
(১২৫/২৭)^(-২/৩) = (২৭/১২৫)^(২/৩) = (৩/৫)^(৩×২/৩) = (৩/৫)² = (৯/২৫)
-
৭. দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ ৫N এবং ৪N, তাদের লব্ধি পরিমাণ কত?
সঠিক উত্তর: গ) √৪১ N
ব্যাখ্যা
লব্ধি =√((p²+q² )) = √((৫ N)²+(৪ N)² ))= √((৪১N²))=√(৪১ N)
-
৮. লব্ধিবল কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
সঠিক উত্তর: গ) ৩১
ব্যাখ্যা
৩, ৫, ৬ এর ল.সা.গু ৩০ ∴ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৩০+১= ৩১
-
৯. একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যের ৩ গুণ । টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কতগুণ বড় হবে?
সঠিক উত্তর: খ) ৪ গুণ
-
১০. নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশন গৃহীত হয়?
সঠিক উত্তর: ঘ) ষষ্ঠ
ব্যাখ্যা
ন্যাম সদস্যসমূহ এবং ৭৭-জাতি গোষ্ঠীর পক্ষ থেকে তৃতীয় বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক মুক্তি ও অগ্রগতির লক্ষ্যে প্রণীত পরিকল্পনা হলো নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বা NIEO। এটি ১৯৪৭ সালের ৩০ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদে (ষষ্ঠ বিশেষ অধিবেশন) পাশ হয়।
-
১১. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
সঠিক উত্তর: খ) কাজাখস্তান
ব্যাখ্যা
সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত মধ্য এশিয়ার দেশগুলো তাজিকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, ও তুর্কমেনিস্তান। এদের মধ্যে আয়তনে কাজাখস্তান (২৭,১৭,৩০০ বর্গ.কি.মি) সবচেয়ে বড়।
-
১২. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর: খ) বেলগ্রেডে, ১৯৬১ সালে
ব্যাখ্যা
১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে NAM এর ভিত্তি প্রতিষ্ঠিত হলেও ১৯৬১ সালে যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা সূচিত হয়। সর্বশেষ অষ্টাদশ সম্মেলন অনুষ্ঠিত হয় ২৫-২৬ অক্টোবর ২০১৯ আজারবাইজানের বাকুতে। পরবর্তী উনিশতম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হবে উগান্ডা।
-
১৩. ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম-
সঠিক উত্তর: গ) স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
ব্যাখ্যা
বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ Casa Botín ( Sobrino de Botín ), মাদ্রিদ, স্পেন — প্রতিষ্ঠা 1725 সালে। জঁ বোতিন কর্তৃক প্রতিষ্ঠিত, গোয়া ভাজার জন্য বিখ্যাত। উত্তর C।
-
১৪. ‘অ্যাকোয়া রেজিয়া’ বলতে বুঝায়-
সঠিক উত্তর: ঘ) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
ব্যাখ্যা
এক মোল গাঢ় নাইট্রিক এসিড (HNO₃) এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের (HCI) মিশ্রণকে ‘ অ্যাকোয়া রেজিয়া’ বা রাজাম্ল বলে। স্বর্ণ, প্লাটিনাম প্রভৃতি ধাতু গলাতে এটি ব্যবহৃত হয়।
-
১৫. বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
সঠিক উত্তর: খ) ১০ মিটার
ব্যাখ্যা
বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ ১০ মিটারের অধিক বায়ুস্তরকে ধরে রাখতে পারে না। লিফট পাম্প স্বাভাবিক বায়ুর চাপের দ্বারা পানি ওঠায়, তাই ১০ মিটারের উপরে উঠাতে পারে না।
-
১৬. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ -এর আবিষ্কারক-
সঠিক উত্তর: গ) হরপ্রাসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। রাজা রাজেন্দ্রলাল মিত্র ১৮৮২ সালে ‘Sanskrit Buddist Literature in Nepal’ গ্রন্হে সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে তাঁর তৃতীয় ভ্রমণে নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ সালে ‘চর্যাচর্যবিনিশ্চয়’ নামক পুঁথিটি আবিষ্কার করেন । তার সম্পাদনায় ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে প্রকাশিত হয়।
-
১৭. হিন্দি ‘পদুমাবৎ’-এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
সঠিক উত্তর: ঘ) আলাওল
ব্যাখ্যা
আলাওল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি । তার শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী। এটি হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সীর ‘পদুমাবৎ’ অবলম্বনে রচিত। আলাওল রচিত ‘পদ্মাবতী’ কাব্যটি সম্পাদনা করেন আবদুল করিম সাহিত্যবিশারদ।
-
১৮. ‘তও্ববোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়-
সঠিক উত্তর: ঘ) ১৮৪৩ সালে
ব্যাখ্যা
১৮৩৯ সালে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে প্রতিষ্ঠিত হয় তত্ত্ববোধিনী সভা। এই সভার মুখপত্র হিসেবে ১৮৪৩ সালে ‘তত্ত্ববোধিনী’ পত্রিকাটি প্রকাশিত হয়। সংবাদ প্রচারের চেয়ে ব্রাহ্ম সমাজের মাহাত্ম্য প্রচারই ছিল এ পত্রিকার লক্ষ্য। পত্রিকাটির সম্পাদক ছিলেন অক্ষয় কুমার বড়াল । তবে প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
-
১৯. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
সঠিক উত্তর: গ) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে
ব্যাখ্যা
কতগুলো বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে ও অর্থের পরিবর্তন সাধন করে, এই রূপ বর্ণ বা বর্ণসমষ্টিকে উপসর্গ বলে । ক্রিয়া ও নাম প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। প্রত্যয় শব্দ বা ধাতুর পরে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করে।
-
২০. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
সঠিক উত্তর: ক) স্বরবৃত্ত
ব্যাখ্যা
বাংলা ছন্দ তিন প্রকার: ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত বা বর্ণবৃত্ত গ. স্বরবৃত্ত । অক্ষরবৃত্ত: মূল পর্ব ৮ বা ১০ মাত্রার হয়। মাত্রাবৃত্ত বা বর্ণবৃত্ত: মূল পর্ব সাধারণত ৬ মাত্রার হয়। স্বরবৃত্ত: মূল পর্বের মাত্রা সংখ্যা ৪।
-
২১. The sentence with correct punctuations-
সঠিক উত্তর: A) Maria, my student, is on leave to-day
ব্যাখ্যা
Appositive comma rule: 'Maria, my student, is on leave to-day.' — my student হলো non-restrictive appositive, উভয় পাশে কমা। অন্য বিকল্পগুলোতে কমা স্থান ভুল। উত্তর A।
-
২২. The antonym for ‘inimical’-
সঠিক উত্তর: B) Friendly
ব্যাখ্যা
inimical- বৈরী, প্রতিকূল, ক্ষতিকর । এখন, (ক) তে আছে, Hostile- শত্রুভাবাপন্ন, বৈরী (সমার্থক)। (খ) তে আছে, Friendly- বন্ধুভাবাপন্ন, অনুকূল (বিপরীতার্থক)। (গ) তে আছে, Indifferent- অনীহ, নিরুৎসক, উদাসীন (সম্পর্কহীন)। (ঘ) তে আছে, Angry- রাগান্বিত (সম্পর্কহীন)।
-
২৩. The synonym for ‘efface’-
সঠিক উত্তর: C) Rub out
ব্যাখ্যা
Efface- মুছে ফেলা, নিশ্চিহ্ন করা, বিলোপ করা। choice (ক) তে আছে, Improve – উন্নতি সাধন করা, উন্নতর করা (সমার্থক নয়) (খ) তে আছে, Exhaust- নিঃশেষ করা (সমার্থক নয়)। (গ) তে আছে, Rub out- মুছে ফেলা (সমার্থক)। (ঘ) তে আছে, Cut out- থেমে যাওয়া, কেটে নেয়া (সমার্থক নয়) ।
-
২৪. The best passive form fo the sentence: ‘We don’t like idle people’-
সঠিক উত্তর: C) Idle people are not liked by us
ব্যাখ্যা
এ বাক্যটি Present indefinite tense দ্বারা গঠিত। সে কারণে, এ tense এর negative বাক্যের passive voice এর গঠন হচ্ছে: Subject + be + not + verb (past participle form) + by + object এ Structure অনুসারে সঠিক বাক্যটি রয়েছে choice (গ) তে ।
-
২৫. The correct sentence of the followings-
সঠিক উত্তর: D) The Nile is the longest river in Africa
ব্যাখ্যা
Nile- নীলনদ। যেকোনো নদীর নামের পূর্বে The বসে। আবার longest শব্দটি superlative বলে এর পূর্বেও the বসবে। choice (ঘ) তে The Nile এবং the longest আছে বলে এটিই সঠিক উত্তর।
-
২৬. টুথপেস্টের প্রধান উপাদান-
সঠিক উত্তর: গ) সাবান ও পাউডার
ব্যাখ্যা
সাধারণ মানের টুথপেস্টে ৩০% চক পাউডার, ১৫% সাবান, ১০% ট্রাই ও ড্রাই ক্যালসিয়াম ফসফেট এবং ৫.৫% গ্রাম ট্রগোকান্হা মিউসিলেজ রয়েছে।
-
২৭. পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়-
সঠিক উত্তর: ঘ) পৃষ্ঠটান
ব্যাখ্যা
তরলের পৃষ্ঠটানের জন্য পানির ছোট ফোঁটা গোলাকৃতি হয়ে থাকে।
-
২৮. মুক্তা হলো ঝিনুকের-
সঠিক উত্তর: গ) প্রদাহের ফল
ব্যাখ্যা
ঝিনুকের খোলসের অভ্যন্তরে কোনো শক্ত বস্তু প্রবেশ করলে ঐ স্থানে প্রদাহের সৃষ্টি হয় এবং ঐ বস্তুকে জড়িয়ে ঝিনুকের শরীর থেকে এক ধরনের পদার্থ নির্গত হয়, যা মুক্তায় রূপ নেয়।
-
২৯. ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে-
সঠিক উত্তর: খ) শুক্রবার
ব্যাখ্যা
১৯৯৫ সাল লিপ ইয়ার না হওয়ায় ১৯৯৫ সালের ১ ডিসেম্বর হবে ১৯৯৪ সালের ১ ডিসেম্বর যে তারিখ ছিল তার পরের দিন। অর্থাৎ শুক্রবার।
-
৩০. একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষ বিন্দু হতে ভূমির ওপর অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
সঠিক উত্তর: গ) ১৪ গজ
-
৩১. x-[x-{x-(x+1)}]- এর মান কত?
সঠিক উত্তর: গ) -1
ব্যাখ্যা
x-[x-{x-(x+1)}] = x-[x-{x-x-1}] = x-[x+1]=x-x-1=-1
-
৩২. AB ও CD সরলরেখাদ্বয় ‘O’ বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে?
সঠিক উত্তর: ক) ∠AOD = ∠BOC
ব্যাখ্যা
দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হবে। ∴ ∠AOD=∠BOC এবং ∠AOC=∠BOD
-
৩৩. ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পযর্ন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?
সঠিক উত্তর: খ) ১০
ব্যাখ্যা
এক স্টেশন থেকে যাত্রা শুরু করে অপর স্টেশন পর্যন্ত প্রতি ঘণ্টায় একটি ট্রেন মোট ৫টি ট্রেনের দেখা পাবে এবং পথে ৫টি ট্রেন আগে থেকে ছিল । ∴ মোট ট্রেন = (৫ + ৫) = ১০ টি।
-
৩৪. ৮১, ২৭, -, ৩, ১ লুপ্ত সংখ্যাটি কত?
সঠিক উত্তর: খ) ৯
ব্যাখ্যা
৮১ ÷ ৩ = ২৭, ২৭ ÷ ৩ = ৯, ৯ ÷ ৩ = ৩, ৩ ÷ ৩ =১
-
৩৫. দুটি সংখ্যার গ.সা.গুবিয়োগফল এবং ল.সা.গু. যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮ । সংখ্যা দুটি কত?
সঠিক উত্তর: ঘ) ১৪৪, ২০৪
-
৩৬. বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের-
সঠিক উত্তর: ঘ) ৩১ মে
ব্যাখ্যা
৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। জনস্বাস্থ্য রক্ষা এবং সামাজিক উন্নয়নে তামাকের বিরূপ প্রতিক্রিয়া, মারাত্মক কয়েকটি রোগের ঝুঁকি এবং আকস্মিক মৃত্যু প্রতিরোধের বিষয়টি বিশ্ববাসীকে অবহিত করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮৭ সালে বিশ্ব তামাক মুক্ত দিবসের সূচনা করে । এরপর থেকেই সারা বিশ্বে প্রতিবছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
-
৩৭. মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র-
সঠিক উত্তর: খ) ফ্রান্স
ব্যাখ্যা
নিউইয়র্কের হাডসন নদীর তীরে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক এবং বিশ্বের অন্যতম বৃহৎ ভাস্কর্য। এটি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে ফ্রান্স। মূর্তিটি ১৮৮৪ সালে প্যারিসে তৈরি সম্পন্ন হয় এবং ১৮৮৫ সালে খণ্ড খণ্ড করে আমেরিকায় পাঠানো হয়। এর উচ্চতা একটি ২২ তলা বিল্ডিং-এর সমান।
-
৩৮. নিচের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-
সঠিক উত্তর: খ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
২০০২ সালের ১০ সেপ্টেম্বর সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০তম সদস্যপদ লাভ করে। প্রশ্নটি প্রণয়নের সময় সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্য ছিল না। নামিবিয়া ২৩ এপ্রিল ১৯৯০, কিউবা ২৪ অক্টোবর ১৯৪৫ এবং পানামা ১৩ নভেম্বর ১৯৪৫ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
-
৩৯. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
সঠিক উত্তর: খ) ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
ব্যাখ্যা
প্রাচীন গ্রিসে দেবতা জিউসের সম্মানে অলিম্পাস পর্বতের পাদদেশে গেমসের প্রচলন ছিল যা বর্তমানে অলিম্পিক গেমস নামে পরিচিত। খ্রিষ্টপূর্ব ৩৯৪ অব্দে ক্রীড়াবিমুখ সম্রাট থিওডেরিয়াস এ গেমস বন্ধ করে দেয়। দীর্ঘকাল পর এ গেমস চালুর উদ্যোগ গ্রহণ করেন ফরাসি ব্যক্তিত্ব ব্যারন পিয়ারে দ্য কুবার্তা। তার প্রচেষ্টায় ১৮৮৬ সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়। তাকে আধুনিক অলিম্পিকের প্রবর্তক বলা হয়।
-
৪০. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
সঠিক উত্তর: গ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
মেলানেশিয়া অঞ্চলের দ্বীপদেশ পাপুয়া নিউগিনি ১৬ সেপ্টেম্বর, ১৯৭৫ সালে অস্ট্রেলিয়া থেকে স্বাধীনতা লাভ করে।
-
৪১. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-
সঠিক উত্তর: খ) ভারতচন্দ্র রায়
ব্যাখ্যা
ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি। তাকে মধ্যযুগের শেষ বড় কবি এবং নাগরিক কবি হিসেবেও অভিহিত করা হয়। তার রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি। উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী। ভারতচন্দ্র নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র তার কাব্যপ্রতিভায় মুগ্ধ হয়ে তাকে রায়গুণাকর উপাধি দেন।
-
৪২. f(x)= x²+1/x+1 -এর অনুরূপ কোনটি?
সঠিক উত্তর: ঘ) f(1)=3
ব্যাখ্যা
f(x)= x²+1/x+1 f(1)=1+1+1=3 f(0)=0+δ+1=δ f(-1)=1-1+1=1
-
৪৩. x+y=0 এবং 2x-y+3=0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
সঠিক উত্তর: ঘ) (-১, ১)
-
৪৪. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম । এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
সঠিক উত্তর: ঘ) ৪ গ্রাম
-
৪৫. যদি x²+px+6=0 এর মূল দুটি সমান এবং p>0, তবে p এর মান কত?
সঠিক উত্তর: ঘ) √24
ব্যাখ্যা
মূল দুটি সমান হলে- P=√(4.1.6) [p=√(4ac)] =√24 হবে।
-
৪৬. আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে -
সঠিক উত্তর: খ) ১৯৭৩ সালে
ব্যাখ্যা
৬ অক্টোবর, ১৯৭৩ চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধে পাশ্চাত্য সমর্থনে ইসরাইল মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে যুদ্ধে পরাজিত করে। এর প্রতিক্রিয়ায় আরব দেশসমূহ ১৯৭৩ সালে পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে।
-
৪৭. পোলিও টিকা আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রে এক শহরে মারা যান, শহরটির নাম-
সঠিক উত্তর: খ) La Zola
ব্যাখ্যা
রাশিয়ান ইহুদি বংশোদ্ভূত জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৯১৪ সালের ২৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভাইরাসবিদ। ১৯৫৫ সালের ১২ এপ্রিল তিনি পোলিও’র টিকা আবিষ্কার করেন। তিনি যুক্তরাষ্ট্রের লা জোলা (La Jolla) শহরে ১৯৯৫ সালের ২৩ জুন ৮০ বছর বয়সে মারা যান।
-
৪৮. বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয়-
সঠিক উত্তর: গ) ৫ মে, ১৯৯৫
ব্যাখ্যা
বাংলাদেশে গবাদিপশুতে প্রথম ভ্রূণ স্থানান্তর (embryo transfer) করা হয় 5 May 1995 — বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI), সাভার। উত্তর C।
-
৪৯. বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বুঝায়-
সঠিক উত্তর: গ) বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
ব্যাখ্যা
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত বেনেলাক্স (BENELUX) একটি অর্থনৈতিক জোট। এর সদস্য তিনটি। এগুলো হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। সদস্য দেশগুলোর নামের অংশ বিশেষের সমন্বয়ে বেনেলাক্স নামকরণ করা হয়।
-
৫০. বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে-
সঠিক উত্তর: ক) গোয়ালন্দ
ব্যাখ্যা
বাংলাদেশের রাজশাহী সীমান্ত দিয়ে প্রবেশ করে পদ্মা নদী (ভারতীয় নাম ‘গঙ্গা’)। ব্রহ্মপুত্র-যমুনার সাথে রাজবাড়ী জেলার গোয়ালন্দে মিশেছে। মিলিত প্রবাহ পদ্মা নামে চাঁদপুরে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে এবং এরপর মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
-
৫১. ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-
সঠিক উত্তর: খ) চাঁদনীঘাটে
ব্যাখ্যা
১৮৭৪ সালে চাঁদনীঘাটে পরিচালিত পানি সরবরাহ প্রকল্পের অর্থ যোগান দেয় ঢাকার নবাব পরিবার। সর্বশেষ ২০০২ সালে পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় ঢাকার সায়েদাবাদে। যেটা দেশের সর্ববৃহৎ পানি সরবরাহ কার্যক্রম। এখানে প্রতিদিন ২২.৫ কোটি গ্যালন পানি শোধন করা যায়।
-
৫২. ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত?
সঠিক উত্তর: ক) চকবাজার
ব্যাখ্যা
১৬৬৪ সালে বাংলার সুবাদার শাহ মুহাম্মদ সুজা বড় কাটরা নামে ঐতিহাসিক অট্টালিকা নির্মাণ করেন ঢাকার চকবাজারে। সুবাদার শায়েস্তা খান ১৬৬৩-৬৪ সালে নিজের বসবাস ও সুবাদারি কার্যক্রম পরিচালনার জন্য ঢাকার চকবাজারে ছোট কাটরা নির্মাণ করেন।
-
৫৩. পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে-
সঠিক উত্তর: গ) বালতি
ব্যাখ্যা
পর্তুগিজ ভাষা হতে আগত অন্যান্য বাংলা শব্দ হলো আলকাতরা, আলপিন, আলমারি, পেরেক, জানালা, বারান্দা, কামরা, ইংরেজ, গুদাম, গির্জা, পাদ্রি, কেরানি, আয়া, পেঁপে, পেয়ারা, আতা, আচার, পাউরুটি, তামাক, বোতাম, ফিতা, টুপি, সেমিজ, কামিজ, সাবান, তোয়ালে, গামলা, বালতি ইত্যাদি। টেবিল, চেয়ার ইংরেজি শব্দ; শরবত আরবি শব্দ।
-
৫৪. ‘কর্নারস্টোন অব পিস’- এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে-
সঠিক উত্তর: গ) ওকিনাওয়া
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওকিনাওয়ার যুদ্ধে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির এবং ওকিনাওয়া যুদ্ধের ৫০তম বার্ষিকী উপলক্ষে ১৯৯৫ সালের ২৩ জুন এ স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয়।
-
৫৫. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
সঠিক উত্তর: ক) রাজ কাঁকড়া
ব্যাখ্যা
জীবন্ত ফসিল হলো এমন কতগুলো জীব, দূর অতীতে জন্ম হলেও যাদের বংশধরেরা আজও পৃথিবীতে বেঁচে আছে। অথচ এদের সমসাময়িক ও সমগোত্রীয় সকল প্রাণীই বহু পূর্বে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বিবর্তনের ইতিহাসে এদের অঙ্গ প্রত্যঙ্গের কোনো পরিবর্তন হয়নি। যেমন– ‘প্লাটিপাস’, মাছের মধ্যে ‘সিলাকান্হ’, সরীসৃপেদের মধ্যে ‘স্কেনোডন’, উদ্ভিদ শ্রেণির মধ্যে ডিঙ্গো বাইলোবা ইত্যাদি। বাংলাদেশের জীবন্ত ফসিলের উদাহরণ হচ্ছে ‘রাজ কাঁকড়া’।
-
৫৬. Browning was the composer of any of the following poems-
সঠিক উত্তর: C) Andreadel Sarto
ব্যাখ্যা
Tueo voice → Lord Tennyson The scholar Gipsy → Mathew Arnold, Oneone → Lord Tennyson.
-
৫৭. The right word to fill in the gap of the following sentence - ‘Give her a telephone number to ring ____ she gets lost’-
সঠিক উত্তর: B) Incase
ব্যাখ্যা
পূর্ব সর্তকতা অবলম্বন করার ক্ষেত্রে Incase ব্যবহৃত হয়।
-
৫৮. The synonym of ‘Franchise’-
সঠিক উত্তর: A) Privilege
ব্যাখ্যা
Franchise- অধিকার ভোটাধিকার Privilege- সুবিধা, Utility- উপযোগিতা, French- ফরাসি ভাষা, Frankness- খোলাখুলি।
-
৫৯. The opposite word of ‘sluggish’-
সঠিক উত্তর: A) Animated
ব্যাখ্যা
Sluggish- মন্দ, মন্থর, ধীর, Animated- প্রানবন্ত উদ্দীপ্ত। Dull-মুর্খ, Heavy-ভারী, slow-ধীরে।
-
৬০. The correct spelling is-
সঠিক উত্তর: C) Humorous
ব্যাখ্যা
Humorous- কৌতুকপূর্ণ।
-
৬১. ‘Equivocation’ means-
সঠিক উত্তর: D) Two contrary things in the same statement
ব্যাখ্যা
‘Equivocation’ – এর অর্থ- দুটি অর্থ প্রকাশ করে এমন বা বিপরীত ধর্মী বিষয় ভিন্নধর্মী বিষয় একত্রে কখন বা বাকচাতুরী।
-
৬২. Natural protein-এর কোড নাম -
সঠিক উত্তর: গ) protein-P 49
ব্যাখ্যা
কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত জটিল জৈব পদার্থ হচ্ছে প্রোটিন। এটি দেহকোষ গঠনসহ এনজাইম ও হরমোন তৈরিতে অংশগ্রহণ করে।
-
৬৩. উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল-
সঠিক উত্তর: ক) ৪ এপ্রিল, ১৯৪৯
ব্যাখ্যা
কমিউনিজম তথা ওয়ারশ জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩১। এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল ব্রিটেনের লন্ডনে, ১৬ এপ্রিল ১৯৫২ সালে সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয়। সর্বশেষ ১৯৬৭ সালে ব্রাসেলসে সদর দপ্তর স্থানান্তর করা হয়।
-
৬৪. ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ-
সঠিক উত্তর: ক) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
এশীয় দেশ ইন্দোনেশিয়া ও কাতার ওপেকের সদস্য ত্যাগ করায় OPEC - ভুক্ত অ-আরব এশীয় দেশ এখন একটি- ইরান। OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries। ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়। প্রতিষ্ঠাকালে এর সদস্য সংখ্যা ৫ থাকলেও বর্তমানে সদস্য সংখ্যা ১২। সদস্য দেশ গুলো হলো- ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, ইকুয়েডর, সংযুক্ত আরব আমিরাত, গ্যাবন, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র (মার্চ, ২০২০)। এ দেশগুলোর মধ্যে অ-আরব সদস্য হলো নাইজেরিয়া, ইরান, ভেনিজুয়েলা, অ্যাঙ্গোলা, গ্যাবন, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র।
-
৬৫. Persona- non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য-
সঠিক উত্তর: ঘ) কূটনীতিবিদ
ব্যাখ্যা
এটি একটি স্প্যানিশ শব্দ। এর দ্বারা অবাঞ্ছিত ব্যক্তি বোঝানো হয়। অবাঞ্ছিত ব্যক্তি শব্দটি সাধারণত কূটনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেশে দেশে প্রেরিত ব্যক্তি বা নিযুক্ত দূত যদি সে দেশের আস্থাভাজন না হয় তবে তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়।
-
৬৬. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ‘Uniting for peace resolution’ গৃহীত হয়েছিল।
সঠিক উত্তর: খ) কোরীয় যুদ্ধ
ব্যাখ্যা
১৯৫০ সালে কোরিয়ান যুদ্ধে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পক্ষে এবং সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ার পক্ষ অবলম্বন করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ‘Uniting for peace resolution’ গ্রহণ করে। যার মূল কথা হলো নিরাপত্তা পরিষদ শান্তিরক্ষায় সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সাধারণ পরিষদ জরুরি অধিবেশনে মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এর মাধ্যমে কোরীয় সংকট শান্তিপূর্ণ ভাবে সমাধান করা হয়।
-
৬৭. কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা-
সঠিক উত্তর: ঘ) ৫৬
ব্যাখ্যা
কমনওয়েলথ হলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও আশ্রিত দেশগুলোর সংগঠন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো দেশ এতে যোগ দেয়নি। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ । এর সদর দপ্তর লন্ডনের মার্লবরো হাউস অবস্থিত।
-
৬৮. ‘লাঠালাঠি’ শব্দটির সমাস-
সঠিক উত্তর: খ) বহুব্রীহি
ব্যাখ্যা
লাঠিতে লাঠিতে যে লড়াই – লাঠালাঠি, ব্যতিহার বহুব্রীহি সমাস; অনুরূপভাবে হাতাহাতি, কানাকানি, চুলোচুলি ইত্যাদি ব্যতিহার বহুব্রীহি সমাস ।
-
৬৯. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
সঠিক উত্তর: গ) প্রাকৃত
ব্যাখ্যা
বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, খ্রিষ্টীয় সপ্তম শতকে গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব । অন্যদিকে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। প্রাকৃত বলতে সাধারণ জনগণের মুখের ভাষা বোঝায়।
-
৭০. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়-
সঠিক উত্তর: খ) তিন ভাগে
ব্যাখ্যা
অর্থগত ভাবে বাংলা শব্দ তিন প্রকার: যৌগিক, রূঢ় বা রূঢ়ি, যোগরূঢ়। উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার : তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি । গঠনগত দিকে শব্দ দুই ভাগে বিভক্ত; মৌলিক ও সাধিত।
-
৭১. ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’- প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
সঠিক উত্তর: গ) মোঃ লুৎফর রহমান
ব্যাখ্যা
চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক ডাঃ লুৎফর রহমান রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্হ ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’। এস ওয়াজেদ আলী রচিত গ্রন্হ ‘মুসলিম সংস্কৃতির আদর্শ’ ‘ভবিষ্যতের বাঙালি’। এয়াকুব আলী চৌধুরী রচিত গ্রন্হসমূহ ‘ধর্মের কাহিনী’, ‘শান্তিধারা’, ‘মানব মুকুট’। মো. ওয়াজেদ আলী রচিত গ্রন্হসমূহ ‘মরুভাস্কর’ ‘মহামানুষ মুহসীন’, ‘মণিচয়নিকা’।
-
৭২. সার্ক- এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল
সঠিক উত্তর: খ) কলম্বোতে
ব্যাখ্যা
সার্ক- এর ষষ্ঠ সম্মেলন ১৯৯১ সালের ২১ ডিসেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়। পাকিস্তানে ২০১৬ সালে ১৯ তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু সেপ্টেম্বর ২০১৬ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের উরি এলাকায় পাকিস্তান জঙ্গিবাহিনীর হামলার প্রতিবাদে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটান ১৯তম সার্ক সম্মেলনে অংশগ্রহণ না করার ঘোষণা দেয়।
-
৭৩. When a person says he’s ‘all in’, it means-
সঠিক উত্তর: A) He is very tired
ব্যাখ্যা
All in- অত্যন্ত পরিশ্রান্ত, যার ইংরেজি very tired.
-
৭৪. ‘Bill of fare’ is -
সঠিক উত্তর: D) A list of dishes at a restaurant
ব্যাখ্যা
Bill of fare→Restaurant-এ খাদ্যের মূল্য তালিকা, A chart of bus fare→ বাস ভাড়ার তালিকা, A price list → মূল্য তালিকা। A valuable document → একটি মূল্যবান নথি, A list of dishy at restaurant→ restaurant এ খাদ্যের মূল্য তালিকা।
-
৭৫. A ‘bull market’ means, that share prices are-
সঠিক উত্তর: B) Rising
ব্যাখ্যা
‘Bull market’ (শেয়ারের ক্ষেত্রে) ঊর্ধ্বগামী, অর্থাৎ বাড়ছে এমন বাজার।
-
৭৬. ‘Blue chips’ are
সঠিক উত্তর: B) Industrial shares considered to be a safe investment
ব্যাখ্যা
‘Blue chips’ নির্ভরযোগ্য ও মূল্যবান।
-
৭৭. ‘Razzmatazz’ means-
সঠিক উত্তর: C) A noisy activity
ব্যাখ্যা
‘Razzmatazz’শোরগোলপূর্ণ/ হৈচৈপূর্ণ/ হুল্লোড়পূর্ণ/ ব্যস্ত কাজকর্ম- যা অন্য মানুষকে আকর্ষণ করার জন্য করা হয়। অর্থাৎ Noisy activity.
-
৭৮. ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম-
সঠিক উত্তর: খ) ফররুখ আহমদ
ব্যাখ্যা
মুসলিম রেনেসাঁর কবি হিসেবে পরিচিত ফররুখ আহমেদের বিখ্যাত কাব্যগ্রন্হ ‘সাত সাগরের মাঝি’। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে সিরাজাম মুনীরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা (সনেট সংকলন), হাতেম তায়ী, কাফেলা উল্লেখযোগ্য। কবিদের মধ্যে তিনিই প্রথম ১৯৬০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
-
৮০. ‘বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্দনাম-
সঠিক উত্তর: ক) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বীরবল ছদ্মনামে তিনি লিখেছেন ‘বীরবলের হালখাতা’। চলিত রীতিকে বাংলা গদ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি সম্পাদনা করেন বিখ্যাত পত্রিকা ‘সবুজপত্র’ (১৯১৪)। বাংলা কাব্যসাহিত্যে তিনি ইতালীয় সনেটের প্রবর্তন করেন। তার রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্হ- তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা ও রায়তের কথা; গল্পগ্রন্হ- চার ইয়ারী কথা ও আহুতি; কাব্যগ্রন্হ- সনেট পঞ্চাশৎ।
-
৮১. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-
সঠিক উত্তর: ক) আরবি ভাষা থেকে
ব্যাখ্যা
লা আরবি উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গগুলো হলো: ফারসি- কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম; ইংরেজি- হাফ, ফুল, হেড ও সাব; আরবি- আম, খাস, লা, গর; হিন্দি/ উর্দু-হর।
-
৮২. রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-
সঠিক উত্তর: ক) Budennovsk
ব্যাখ্যা
14 জুন 1995 শামিল বাসায়েভের নেতৃত্বে চেচেন যোদ্ধারা রাশিয়ার স্তাভরোপল ক্রাইয়ের বুদিয়ানভস্ক (Budyonnovsk/Budennovsk) শহরের হাসপাতাল দখল করে প্রায় 1200–1500 জিম্মি নেয়। সংকট নিরসনে রাশিয়া যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় বসতে বাধ্য হয়। এই ঘটনার পর চেচনিয়া–রাশিয়া শান্তি বৈঠকের সূচনা হয়। উত্তর A।
-
৮৩. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম-
সঠিক উত্তর: ক) ভারত
ব্যাখ্যা
ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে । উল্লেখ্য, একই দিনে ভারত বাংলাদেশকে দ্বিতীয় হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) স্বীকৃতি দেয় ২৪ জানুয়ারি, ১৯৭২ এবং নেপাল স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি, ১৯৭২ । আরব ভূখণ্ডের মধ্যে প্রথম ইরাক (৮ জুলাই, ১৯৭২) এবং প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে সেনেগাল (১ ফেব্রুয়ারি, ১৯৭২) বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
-
৮৪. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত-
সঠিক উত্তর: ঘ) পটুয়াখালীর কুয়াকাটা
ব্যাখ্যা
১২০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এ সমুদ্র সৈকতের পাশ দিয়েই ৮০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ তৈরি করা হয়েছে। সাগরকন্যা হিসেবে খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালি জেলায় অবস্থিত। ১৮ কিলোমিটার দীর্ঘ এ সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়।
-
৮৫. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-
সঠিক উত্তর: খ) মাওরি
ব্যাখ্যা
মাওরি উপজাতিরা বসবাস করে নিউজিল্যান্ডে। ২৩ মার্চ, ২০১৯ বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত গেজেটে বাংলাদেশে ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা উল্লেখ করে। এর মধ্যে বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, দ্বিতীয় বৃহত্তম সাঁওতাল।
-
৮৬. লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম-
সঠিক উত্তর: খ) ইরান দুখ্ত
ব্যাখ্যা
শায়েস্তা খানের কন্যা পরীবিবির আসল নাম ইরান দুখ্ত। পরী বিবির মাজার লালবাগ কেল্লার ভিতরে দরবারগৃহ থেকে ২৭৫ ফুট পশ্চিমে অবস্থিত। এ মাজারে কালো পাথর, শ্বেত বর্ণের মর্মর পাথর, ধূসর বর্ণের বেলে পাথর ইত্যাদি দুষ্প্রাপ্য পাথর সংযোজিত আছে। উল্লেখ্য, ইরান দুখ্ত শাহজাদা আযমের বাগদত্তা ছিলেন, কিন্তু বিয়ের পূর্বে তিনি মৃত্যুমুখে পতিত হন।
-
৮৭. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন-
সঠিক উত্তর: গ) ওয়াকিল আহমদ
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়। প্রথাবিরোধী লেখক ড. আহমদ শরীফ ১৯৬৮ সালে এবং হুমায়ুন আজাদ ১৯৮৬ সালে এ পুরস্কার লাভ করেন। ২০২০ সালে প্রবন্ধকার হিসেবে বেগম আকতার কামাল বাংলা একাডেমি পুরস্কার লাভ করে।
-
৮৮. ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এই পংক্তিটি নিচের একজনের লেখা-
সঠিক উত্তর: ক) লালন শাহ
ব্যাখ্যা
বাউলসাধক লালন সাঁই রচিত কয়েকটি জনপ্রিয় গান- ‘জাত গেলো জাত গেলো বলে’, ‘আমার ঘরের চাবি পরের হাতে’, ‘আর আমারে মারিসনে মা’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশী নগর’, ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘মিলন হবে কতদিনে’।
-
৮৯. ‘অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো-
সঠিক উত্তর: ক) সমক্ষ
ব্যাখ্যা
সমক্ষ = অক্ষির সমীপে বা চোখের সম্মুখে; পরোক্ষ= অক্ষির অগোচরে, অক্ষির সমক্ষে বর্তমান = প্রত্যক্ষ
-
৯০. ‘হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব’ বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণির––
সঠিক উত্তর: ঘ) সরল
ব্যাখ্যা
এটি সরল বাক্য। কারণ বাক্যটিতে একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া রয়েছে।
-
৯১. ‘Blockbuster’ means-
সঠিক উত্তর: D) A powerful explosive to demolish buildings
ব্যাখ্যা
Blockbuster- শক্তিশালী বিস্ফোরক বা বোমা যা একত্রে অনেক বাড়ি-ঘর ধ্বংস করতে পারে।
-
৯২. Any one of the following pairs are literary collaborators-
সঠিক উত্তর: D) Shelly and Keats
ব্যাখ্যা
Collaborators অর্থ সহযোগী বা সমসাময়িক। Shelley and Keats দুজনই romantie poet হিসেবে একই যুগে কাজ চর্চা করেন।
-
৯৩. The correct sentence of the followings-
সঠিক উত্তর: A) A new cabinet has been sworn in Dhaka
ব্যাখ্যা
সঠিক উত্তর (ক)। কারণ swear (প্রতিজ্ঞা/শপথ গ্রহণ করা) এর কাজটি cabinet নিজে করে না। প্রধান বিচারপতি বা প্রেসিডেন্ট শপথ গ্রহণ করান। তাই বাক্যটি passive voice হবে।
-
৯৪. ‘To read between the lines’ means-
সঠিক উত্তর: D) To read carefully to find out any hidden meaning
ব্যাখ্যা
To read between the lines অর্থ অত্যন্ত গুরুত্বের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে পাঠ করে অন্তর্নিহিত অর্থ উদ্ঘাটন করা।
-
৯৫. The last word of the proverb, ‘Handsome is that handsome’–––.
সঠিক উত্তর: D) Does
ব্যাখ্যা
Handsome is that hondsome does অর্থ- সুন্দরেরা যা করে তাই সুন্দর।
-
৯৬. ‘মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি’। -কবিতার এই অংশ বিশেষের রচয়িতা-
সঠিক উত্তর: গ) সত্যেন্দ্রনাথ দ্ত্ত
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে ছন্দের রাজা ও ছন্দের জাদুকর বলে খ্যাত সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ‘খাঁটি সোনা’ কবিতার অংশ বিশেষ উপর্যুক্ত অংশটুকু। তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহু ও কেকা, অভ্র আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি ও কাব্য সঞ্চয়ন উল্লেখযোগ্য।
-
৯৭. বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু। এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল-
সঠিক উত্তর: ক) ইউরোপের হল্যান্ড থেকে
ব্যাখ্যা
ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে নেদারল্যান্ডস বা হল্যান্ড থেকে আগত আলু বাংলাদেশে চাষের বিস্তার লাভ করে। বাংলাদেশে চাষকৃত উন্নতজাতের কয়েকটি আলু হলো- হীরা, ডায়ামন্ড, কার্ডিনাল, চমক, কুফরি সুন্দরী, রাজা, বারাকা, জারলা, বিনেলা, গ্রানোলা ইত্যাদি।
-
৯৮. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা-
সঠিক উত্তর: ঘ) ভেঙ্গী ভ্যালি
-
৯৯. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়-
সঠিক উত্তর: ক) সিলেটের মালনীছড়ায়
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় ১৮৪০ সালে চট্টগ্রাম জেলা শহরের ক্লাব সংলগ্ন এলাকায়। ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায় বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয়। বর্তমানে বাংলাদেশে মোট ১৬৭টি চা বাগান রয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলায় ৯১টি, হবিগঞ্জ জেলায় ২৫টি, সিলেট জেলায় ১৯টি, চট্টগ্রাম জেলায় ২১টি, রাঙামাটি জেলায় ২টি, পঞ্চগড় জেলায় ৮টি এবং ঠাকুরগাঁও জেলায় ১টি চা বাগান রয়েছে। বাংলাদেশে প্রথম অর্গানিক চা উৎপাদন শুরু হয় ২০০০ সালে পঞ্চগড় জেলায়।
-
১০০. ‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম -
সঠিক উত্তর: খ) হামিদুজ্জামান খান
ব্যাখ্যা
হামিদুজ্জামান খানের ‘স্টেপস’ ভাস্কর্যটি ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। হামিদুজ্জামান খানের অন্য উল্লেখযোগ্য স্থাপত্যকর্ম হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সংশপ্তক’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাম্পাস’ এবং কাজী নজরুল ইসলাম এভিনিউ এ স্থাপিত ‘স্বাধীনতা’।
বিসিএস নোটিশ
-
Next general BCS (52nd): circular not published yet
পরবর্তী সাধারণ বিসিএস (৫২তম): বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি
As of 25 November 2026 the BCS notices on bpsc.gov.bd do not include a circular for the next general BCS. The only running BCS circular listed is the 51st (Special), whose applications have closed. We will update this notice when the circular comes out.
BPSC · Published
-
51st BCS (Special): exam hall instructions, gates close at 9:30 am
৫১তম বিসিএস (বিশেষ): পরীক্ষার নির্দেশনা, গেট বন্ধ সকাল ৯:৩০
The exam will be held at 25 halls in Dhaka. All candidates must enter by 9:30 am; the gates close after that. Mobile phones, watches, all electronic devices, calculators, books, bags, jewellery and bank cards are not allowed. Ears must stay uncovered during the exam.
BPSC · Published · Updated · Exam 11 Dec 2026
-
51st BCS (Special): written exam (MCQ) on 11 December
৫১তম বিসিএস (বিশেষ): লিখিত (MCQ) পরীক্ষা ১১ ডিসেম্বর
The MCQ-type written exam of the 51st BCS (Special), for the health cadre, will be held on Friday 11 December 2026 from 10:00 am to 12:00 noon, in Dhaka only. Applications for this BCS closed in October.
BPSC · Published · Updated · Exam 11 Dec 2026
অন্যান্য বিসিএস প্রশ্ন সমাধান
- ৪৮তম বিসিএস
- ৪৭তম বিসিএস
- ৪৬তম বিসিএস
- ৪৫তম বিসিএস
- ৪৪তম বিসিএস
- ৪৩তম বিসিএস
- ৪২তম বিসিএস
- ৪১তম বিসিএস
- ৪০তম বিসিএস
- ৩৯তম বিসিএস
- ৩৮তম বিসিএস
- ৩৭তম বিসিএস
- ৩৬তম বিসিএস
- ৩৫তম বিসিএস
- ৩৪তম বিসিএস
- ৩৩তম বিসিএস
- ৩২তম বিসিএস
- ৩১তম বিসিএস
- ৩০তম বিসিএস
- ২৯তম বিসিএস
- ২৮তম বিসিএস
- ২৭তম বিসিএস
- ২৬তম বিসিএস
- ২৫তম বিসিএস
- ২৪তম বিসিএস
- ২৩তম বিসিএস
- ২২তম বিসিএস
- ২১তম বিসিএস
- ২০তম বিসিএস
- ১৯তম বিসিএস
- ১৮তম বিসিএস
- ১৬তম বিসিএস
- ১৫তম বিসিএস
- ১৪তম বিসিএস
- ১৩তম বিসিএস
- ১২তম বিসিএস
- ১১তম বিসিএস
- ১০ম বিসিএস