১৮তম বিসিএস প্রশ্ন সমাধান 18th BCS Question Solution (ব্যাখ্যাসহ)

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৫ এপ্রিল ১৯৯৭ তারিখে অনুষ্ঠিত হয়। প্রশ্ন ছিল ১০০টি, পূর্ণমান ১০০। এই পাতায় ১০০টি প্রশ্ন সঠিক উত্তরসহ দেওয়া আছে, এর মধ্যে ৭৪টির ব্যাখ্যা আছে। একই প্রশ্ন অন্য বিসিএসেও এলে সেটির নাম ও সাল প্রশ্নের নিচে লেখা আছে।

18th BCS preliminary question solution, held in 1997: 100 of 100 questions with the correct answer. Answers are prepared by bd3schools; BPSC does not publish an answer key with explanations. Free to read online.

অ্যাপে অনুশীলন করুন PDF ডাউনলোড করুন

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

বিষয় অনুযায়ী প্রশ্ন

বাংলা (Bangla)৩৬টি
ইংরেজি (English)২৩টি
গাণিতিক যুক্তি ও গণিত (Mathematics & Reasoning)১৫টি
আন্তর্জাতিক বিষয়াবলি (International Affairs)১২টি
ভূগোল ও পরিবেশ (Geography & Environment)৮টি
সাধারণ বিজ্ঞান (General Science)৬টি
১৮তম বিসিএস প্রশ্ন সমাধান

১৮তম বিসিএস প্রশ্ন ও উত্তর (18th BCS questions and answers)

  1. ১. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কায়টি?

    • ক) এগারটি
    • খ) নয়টি
    • গ) দশটি
    • ঘ) আটটি

    সঠিক উত্তর: গ) দশটি

    বাংলা · ভুল উত্তর জানান

  2. ২. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’- এটা কোন ধরনের বাক্য?

    • ক) যৌগিক বাক্য
    • খ) সাধারণ বাক্য
    • গ) মিশ্র বাক্য
    • ঘ) সরল বাক্য

    সঠিক উত্তর: ক) যৌগিক বাক্য

    ব্যাখ্যা

    পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। প্রশ্নে প্রদত্ত বাক্যটি যৌগিক। কারণ, এখানে দুটি নিরপেক্ষ বাক্য রয়েছে। ১. তার বয়স বেড়েছে ২. তার বুদ্ধি বাড়েনি- বাক্য দুটি অব্যয় দ্বারা যুক্ত।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  3. ৩. ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?

    • ক) আশার কথা
    • খ) সৌভাগ্যের বিষয়
    • গ) মজা পাওয়া
    • ঘ) আনন্দের বিষয়

    সঠিক উত্তর: খ) সৌভাগ্যের বিষয়

    ব্যাখ্যা

    হঠাৎ কারো ভাগ্য সুপ্রসন্ন হলে তাকে ‘একাদশে বৃহস্পতি’ বলে।

    বাংলা · ভুল উত্তর জানান

  4. ৪. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

    • ক) সাহেব
    • খ) বেয়াই
    • গ) সঙ্গী
    • ঘ) কবিরাজ

    সঠিক উত্তর: ঘ) কবিরাজ

    ব্যাখ্যা

    লিঙ্গান্তর হয় না এমন পুরুষবাচক শব্দ: কাজী, কুস্তিগীর, পুরোহিত, জামাতা, কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার, মৃতদার । অন্য শব্দগুলোর লিঙ্গান্তর হলো : সাহেব–বিবি, বেয়াই–বেয়াইন, সঙ্গী–সঙ্গিনী।

    বাংলা · ভুল উত্তর জানান

  5. ৫. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

    • ক) কবিতার পংক্তিতে
    • খ) গানের কলিতে
    • গ) গল্পের কলিতে
    • ঘ) নাটকের সংলাপে

    সঠিক উত্তর: ঘ) নাটকের সংলাপে

    ব্যাখ্যা

    সাধুরীতির বৈশিষ্ট্য হলো : ১. এ ভাষারীতি সুনির্ধারিত ব্যাকরণ নিয়ম অনুসারে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট । ২. এ ভাষারীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। ৩. এ রীতি নাটক, সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। ৪. এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  6. ৬. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?

    • ক) ননদ
    • খ) প্রিয়া
    • গ) শিষ্যা
    • ঘ) আয়া

    সঠিক উত্তর: ক) ননদ

    ব্যাখ্যা

    ননদের দুটি পুরুষবাচক শব্দ আছে। ননদ–দেবর/ ননদাই। প্রিয়–প্রিয়া, শিষ্য–শিষ্যা,খানসামা–আয়া।

    বাংলা · ভুল উত্তর জানান

  7. ৭. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?

    • ক) নামপদ
    • খ) উপপদ
    • গ) প্রাতিপদিক
    • ঘ) উপমিত

    সঠিক উত্তর: গ) প্রাতিপদিক

    ব্যাখ্যা

    প্রাতিপদিক হলো বিভক্তিহীন নামশব্দ। নামপদ হলো যে পদ দ্বারা নাম বুঝায়; উপপদ হলো যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়; উপমিত পদ হচ্ছে সাধারণ গুণের উল্লেখবিহীন উপমেয় পদের সাথে উপমান পদের মিলন।

    বাংলা · ভুল উত্তর জানান

  8. ৮. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?

    • ক) তুই বাড়ি যা
    • খ) ক্ষমা করা মোর অপরাধ
    • গ) কাল একবার এসো
    • ঘ) দূর হও

    সঠিক উত্তর: গ) কাল একবার এসো

    ব্যাখ্যা

    আদেশ অর্থে : তুই বাড়ি যা। প্রার্থনা অর্থে : ক্ষমা করা মোর অপরাধ। অনুরোধ অর্থে : কাল একবার এসো। ভর্ৎসনা অর্থে : দূর হও।

    বাংলা · ভুল উত্তর জানান

  9. ৯. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় ?

    • ক) আন
    • খ) আই
    • গ) আল
    • ঘ) আও

    সঠিক উত্তর: খ) আই

    বাংলা · ভুল উত্তর জানান

  10. ১০. বচন অর্থ কি?

    • ক) সংখ্যার ধারণা
    • খ) গণনার ধারণা
    • গ) ক্রমের ধারণা
    • ঘ) পরিমাপের ধারণা

    সঠিক উত্তর: ক) সংখ্যার ধারণা

    ব্যাখ্যা

    ‘বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। বচন ২ প্রকার। যথা: একবচন ও বহুবচন।

    বাংলা · ভুল উত্তর জানান

  11. ১১. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’- বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণির অব্যয়?

    • ক) সমন্বয়ী
    • খ) অনন্বয়ী
    • গ) পদান্বয়ী
    • ঘ) অনুকার

    সঠিক উত্তর: খ) অনন্বয়ী

    ব্যাখ্যা

    যেসব বাক্য অন্য পদের সাথে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্বয়ী অব্যয় বলে। উচ্ছ্বাস প্রকাশে : মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ। যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন- নূপুরের আওয়াজ – রুম ঝুম, বাতাসের গতি – শন শন।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  12. ১২. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি

    • ক) দুল্ + অনা
    • খ) দোল্ + না
    • গ) দোল্ + অনা
    • ঘ) দোলনা + আ

    সঠিক উত্তর: ক) দুল্ + অনা

    ব্যাখ্যা

    দুল্ + অনা = দুলনা > দোলনা (কৃত প্রত্যয়)।

    বাংলা · ভুল উত্তর জানান

  13. ১৩. ‘কৌশলে কার্যোদ্ধার’- কোনটির অর্থ

    • ক) গাছ তুলে মই কাড়া
    • খ) এক ক্ষুরে মাথা মোড়ানো
    • গ) ধরি মাছ না ছুঁই পানি
    • ঘ) আকাশের চাঁদ হাতে পাওয়া

    সঠিক উত্তর: গ) ধরি মাছ না ছুঁই পানি

    ব্যাখ্যা

    গাছে তুলে মই কাড়া : সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা। এক ক্ষুরে মাথা মোড়ানো (কামানো): একই স্বভাবের। ধরি মাছ না ছুঁই পানি : কৌশলে কার্যোদ্ধার। আকাশের চাঁদ হাতে পাওয়া: দুর্লভ বস্তু হাতে পাওয়া।

    বাংলা · ভুল উত্তর জানান

  14. ১৪. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

    • ক) রূপতত্ত্ব
    • খ) ধ্বনিতত্ত্ব
    • গ) পদক্রম
    • ঘ) বাক্য প্রকরণ

    সঠিক উত্তর: খ) ধ্বনিতত্ত্ব

    ব্যাখ্যা

    ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়: সন্ধি, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান, ধ্বনির উচ্চারণস্থান, উচ্চারণপ্রণালি ইত্যাদি। শব্দতত্ত্ব/ রূপতত্ত্বের আলোচ্য বিষয়: শব্দ, প্রত্যয়, পুরুষ, উপসর্গ, কারক ও বিভক্তি, বচন, সমাস, লিঙ্গ ইত্যাদি। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়: পদবিন্যাস, বাক্যরীতি, বাক্য বিন্যাস, বাচ্য পরিবর্তন, বাগধারা, বাক্য সংকোচন, বিরাম চিহ্ন ইত্যাদি।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  15. ১৫. কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?

    • ক) বৃন্দ
    • খ) কুল
    • গ) বর্গ
    • ঘ) গ্রাম

    সঠিক উত্তর: ঘ) গ্রাম

    ব্যাখ্যা

    গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ উন্নত প্রাণিবাচক (মনুষ্য) শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন : সুধীবৃন্দ, মন্ত্রিবর্গ। কুল, সকল, সব, সমূহ প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন-কবিকুল, পক্ষীকুল। গ্রাম: অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন-গুণগ্রাম (গুণাবলি)।

    বাংলা · ভুল উত্তর জানান

  16. ১৬. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

    • ক) শব্দ
    • খ) বর্ণ
    • গ) ধ্বনি
    • ঘ) চিহ্ন

    সঠিক উত্তর: ক) শব্দ

    বাংলা · ভুল উত্তর জানান

  17. ১৭. সন্ধির প্রধান সুবিধা কি?

    • ক) পড়ার সুবিধা
    • খ) লেখার সুবিধা
    • গ) উচ্চারণের সুবিধা
    • ঘ) শোনার সুবিধা

    সঠিক উত্তর: গ) উচ্চারণের সুবিধা

    ব্যাখ্যা

    সন্ধি হলো পাশাপাশি দুই বর্ণের মিলন। এর মাধ্যমে স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা যায়।

    বাংলা · ভুল উত্তর জানান

  18. ১৮. কোন বানানটি শুদ্ধ?

    • ক) সমীচীন
    • খ) সমিচীন
    • গ) সমীচিন
    • ঘ) সমিচিন

    সঠিক উত্তর: ক) সমীচীন

    ব্যাখ্যা

    সমীচীন বানানটি শুদ্ধ (সম্ + উচ + ঈন)। অন্য তিনটি বিকল্পে হ্রস্ব-দীর্ঘ স্বর/ণত্বের ভুল আছে।

    বাংলা · আরও এসেছে: 12th BCS (1992), 14th BCS (1993), 20th BCS (1998), 21st BCS (1999), 33rd BCS (2012), 35th BCS (2015), 37th BCS (2016), 41st BCS (2021), 46th BCS (2024) · ভুল উত্তর জানান

  19. ১৯. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?

    • ক) শেষের কবিতা
    • খ) দোলন-চাঁপা
    • গ) সোনার তরী
    • ঘ) মানসী

    সঠিক উত্তর: খ) দোলন-চাঁপা

    ব্যাখ্যা

    রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্হ ‘শেষের কবিতা’ (উপন্যাস), ‘সোনারতরী’ (কাব্যগ্রন্হ), ‘মানসী’ (কাব্যগ্রন্হ) । ‘দোলন চাঁপা’ কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্হ ।

    বাংলা · ভুল উত্তর জানান

  20. ২০. কাজী ইমদাদুল হক-এর ‘আবদুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কি?

    • ক) চাষী জীবনের করুণ চিত্র
    • খ) কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
    • গ) তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
    • ঘ) মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনি

    সঠিক উত্তর: গ) তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

    বাংলা · ভুল উত্তর জানান

  21. ২১. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা কে?

    • ক) কবির চৌধুরী
    • খ) মুনীর চৌধুরী
    • গ) সৈয়দ শামসুল হক
    • ঘ) মুনতাসীর মামুন

    সঠিক উত্তর: খ) মুনীর চৌধুরী

    ব্যাখ্যা

    বিখ্যাত নাট্যকার মুনীর চৌধুরী রচিত নাটক ‘কবর’। ৫২-এর ভাষা আন্দোলনের পটভূমিতে নাটকটি রচিত। তিনি ১৯৫৩ সালে ১৭ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে নাটকটি রচনা করেন। নাটকটি জেলের রাজবন্দিদের দ্বারা অভিনীত হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  22. ২২. ‘সততা সবোৎকৃষ্ট পন্থা’-কোনটির অনুবাদ?

    • A) Honesty is the best virtue
    • B) Honesty is the better way
    • C) Honesty is a good way
    • D) Honesty is the best policy

    সঠিক উত্তর: D) Honesty is the best policy

    ব্যাখ্যা

    'Honesty is the best policy' — প্রচলিত প্রবাদ 'সততা সর্বোৎকৃষ্ট পন্থা' । বাকি বিকল্পগুলো virtue/way শব্দে প্রবাদটি বিকৃত করে। উত্তর D।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  23. ২৩. Many companies now have employee assistance programs that enable emplyees, free of charge, to improve their physical fitness, reduce stress, and learn ways to stop smoking. These programs increase worker productivity, reduce absenteeism and lessen insurance costs for employee health care, Therefore, these programs benefit the company as well as the employee. Which of the following, if true, most significantly strengthens the conclusion above?

    • A) Physical fitness programs are often the most popular services offered to employees.
    • B) Studies have shown that training in stress, management is not effective for many people.
    • C) Regular exercise reduces people’s risk of heart disease and provides them with increased energy.
    • D) Employee assistance programs require companies to hire people to supervice the various programs offered.

    সঠিক উত্তর: A) Physical fitness programs are often the most popular services offered to employees.

    ব্যাখ্যা

    উপসংহার: programs benefit both company and employee (productivity, absenteeism, insurance)। এটি শক্তিশালী করতে হলে এমন তথ্য দরকার যা খরচ/বিরূপ প্রভাব খণ্ডন করে। অপশন A — Physical fitness programs are most popular — জনপ্রিয়তা ব্যবহার/উৎপাদনশীলতা বৃদ্ধির ইঙ্গিত দেয়, তাই সবচেয়ে শক্তিশালী সমর্থন। B (training not effective) ও D (hire people/cost) উপসংহারকে দুর্বল করে; C (heart disease/energy) কেবল ব্যক্তিগত স্বাস্থ্য সুবিধা বোঝায়, কোম্পানির লাভ সরাসরি জোরদার করে না। উত্তর A।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  24. ২৪. Choose the answer that is closest in meaning of the following sentence: Despite thee great difference in size, shape and function, all human cells have the same 46 chromosomes.

    • A) All human cells are the same because the 46 chromosomes govern size, shape and function.
    • B) Differnce in size, shape and functrion are not very great because all human cells have the same 46 chromosomes.
    • C) The size, shape and function of human cells are the same, but the 46 Chromosomes are different.
    • D) Although the 46 chromosomes are the same in all human cells, there are difference in the size, shape and function.

    সঠিক উত্তর: D) Although the 46 chromosomes are the same in all human cells, there are difference in the size, shape and function.

    ব্যাখ্যা

    Despite + বিপরীত ছাড়: 'আকার/আকৃতি/কাজে ভিন্নতা থাকা সত্ত্বেও সব কোষে ৪৬ ক্রোমোজোম একই।' D এই বিপরীত-ছাড় গঠনটি সঠিকভাবে ধরে: Although the 46 chromosomes are the same ... there are differences in size, shape and function. A/B/C অর্থ বিকৃত করে। উত্তর D।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  25. ২৫. INFRINGE means-

    • A) Transgress
    • B) Purloin
    • C) Invade
    • D) Intrude

    সঠিক উত্তর: A) Transgress

    ব্যাখ্যা

    Infringe – ভঙ্গ করা, লঙ্ঘন করা, অতিক্রম করা। Transgress – লঙ্ঘন করা, ভঙ্গ করা; Purloin – হামলা করা, হানা দেয়া; Invad – হামলা করা, হানা দেওয়া; Intrude – জোর করে প্রবেশ করা। সুতরাং সঠিক উত্তর (ক)।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  26. ২৬. BROCHURE means-

    • A) Opening
    • B) Pamphlet
    • C) Bureau
    • D) Censor

    সঠিক উত্তর: B) Pamphlet

    ব্যাখ্যা

    Brochure – (সংক্ষিপ্ত বিবরণ সমৃদ্ধ) পুস্তিকা। Opening-উদ্বোধন, সূচনা; Pamphlet – পুস্তিকা; Bureau – দফতর; Censor – কেটে বাদ দেয়া, পরীক্ষা করা।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  27. ২৭. EQUIVOCAL means-

    • A) Universal
    • B) Mistaken
    • C) Quaint
    • D) Clear

    সঠিক উত্তর: B) Mistaken

    ব্যাখ্যা

    Equivocal-দ্ব্যর্থবোধক, অস্পষ্ট, সন্দেহজনক। choice, (ক) Universal – সার্বজনীন।(খ) Mistaken – ভ্রান্ত, ভ্রমাত্মক। (গ) Quaint – খেয়ালী। (ঘ) Clear – স্পষ্ট, স্বচ্ছ, সন্দেহ মুক্তি।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  28. ২৮. ILLUSIVE means-

    • A) Not deceptive
    • B) Not certain
    • C) Not obvious
    • D) Not coherent

    সঠিক উত্তর: B) Not certain

    ব্যাখ্যা

    Illusive – অলীক, ইন্দ্রজালিক, মায়াবী। অপশন (ক) তে Not deceptive – ভ্রান্তিকর নয়, প্রতারণামূলক নয়। (খ) তে Not Certain– অনিশ্চিত, সন্দেহপূর্ব, অবিশ্বাসযোগ্য। (গ) তে Not obvious – স্পষ্ট নয় এমন, অস্পষ্ট, অপরিষ্কার । (ঘ) Not coherent – অসঙ্গতিপূর্ণ, প্রাঞ্জল নয়।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  29. ২৯. In the following three questions, a related pair of words is followed by four pairs of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair : CARPENTER : SAW

    • A) Setenographer : typewriter
    • B) Painter : brush
    • C) Lawyer : brief
    • D) Seamstress : Scissors

    সঠিক উত্তর: D) Seamstress : Scissors

    ব্যাখ্যা

    Painter (চিত্রশিল্পী) এবং brush (তুলি), Lower (আইনজীবী) এবং brief (সংক্ষীপ্ত), Seamstress (মেয়ে দর্জি) এবং Scissiors (কাঁচি দিয়ে কাঁটা)। যেহেতু Carpenter (কাঠমিস্ত্রী) Saw দিয়ে কাঠ কাটে এবং seamstress (মহিলা দর্জি) Scissor দিয়ে কাপড় কাটে।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  30. ৩০. In the following three questions, a related pair of words is followed by four pairs of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair: FIRE : ASHES

    • A) Accident : delay
    • B) Water : waves
    • C) Event : memories
    • D) Wood : splinters

    সঠিক উত্তর: C) Event : memories

    ব্যাখ্যা

    Accident- দুর্ঘটনা; delay- দেরি করা। Water- পানি; waves- ঢেউ। Wood- কাঠ; splinters- বন্ধফলক বাঁধিয়া দেওয়া। Fire জ্বলে নিঃশেষ হলে শুধু থাকে Ashes (ছাই). Event শেষ হলে থাকে শুধু memories (স্মৃতি)।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  31. ৩১. In the following three questions, a related pair of words is followed by four pairs of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair: STARE : GLANCE

    • A) gulp : sip
    • B) confide : tell
    • C) scorn : admire
    • D) participate : observe

    সঠিক উত্তর: A) gulp : sip

    ব্যাখ্যা

    Stare অরথ স্থিরদৃষ্টিতে তাকানো; Glance অর্থ এক পলক দেখা gulp অর্থ ঢকঢক করে খাওয়া; sip চুমুক দিয়ে খাওয়া।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  32. ৩২. Although a few years ago the fundamental fact about the milky ___ way seemed fairly well ___ now even its mass and radius have come into–

    • A) determined – resolution
    • B) established – question
    • C) ignored – danger
    • D) diminished – disrepute

    সঠিক উত্তর: B) established – question

    ব্যাখ্যা

    Although অর্থ সত্ত্বেও, যার দ্বারা দুটি clause যুক্ত হয়েছে। অর্থাৎ দুটি বিপরীতার্থক তথ্য এটা দ্বারা যুক্ত হয়েছে। আবার ২য় clause টির শুরুতে even শব্দটি থাকায় বোঝা যাচ্ছে-শূন্যস্থান দুটিতে পরস্পর বিপরীতার্থক শব্দ ব্যবহার আবশ্যক।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  33. ৩৩. Because she had reputation for – we were surprised and pleased when she greeted us so-

    • A) insolence-irately
    • B) insouciance-cordially
    • C) arrogance-disdainfully
    • D) querulousness-affably

    সঠিক উত্তর: D) querulousness-affably

    ব্যাখ্যা

    Because দ্বারা দুটি clause যুক্ত হওয়ায় Synonym প্রয়োজন ছিল। কিন্তু Surprised শব্দটি থাকায় ব্যাপারটি উল্টো হবে। অর্থাৎ Antonym ব্যবহার করতে হবে। Arrogance - ঔদ্ধত্য। Disdainfully - ঘৃণা ভরে, অবজ্ঞা ভরে, অসম্মানজনক ভাবে। Querulouseness – কলহপ্রিয়তা। Affably – অমায়িকভাবে। এরা সম্পূর্ণরূপে বিপরীতার্থক না হলেও near antonym কারণ, অমায়িক ব্যবহার অবশ্যই কলহের উল্টা।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  34. ৩৪. A – Statement is an – comparison; it does not compare. Things explicitly but suggest a likeness between them.

    • A) sarcastic - unfair
    • B) metaphorical-implied
    • C) sanguine - inherent
    • D) blatant - overt

    সঠিক উত্তর: D) blatant - overt

    ব্যাখ্যা

    Blatant (অনায়াসে চোখে পড়ে) এবং overt (প্রকাশ্য) অবশ্যই explicitly (স্পষ্ট)।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  35. ৩৫. If a ruby is heated it – temporarily loose its color.

    • A) would
    • B) will
    • C) does
    • D) has

    সঠিক উত্তর: B) will

    ব্যাখ্যা

    সাধারণত If + present indefinite + future indefinete হয়।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  36. ৩৬. All of the people at the AAME conference are -

    • A) Mathematic teachers
    • B) Mathematics teachers
    • C) Mathematics teacher
    • D) Mathematic’s teacher

    সঠিক উত্তর: B) Mathematics teachers

    ব্যাখ্যা

    Mathematics শব্দটি এখানে Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে এবং sentence এ যেহেতু are আছে সেহেতু teacher এর plural noun (teachers) হবে।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  37. ৩৭. Prices for bicycles can run ___ Tk. 2,00,00.

    • A) as high as
    • B) so high as
    • C) as high to
    • D) as high for

    সঠিক উত্তর: A) as high as

    ব্যাখ্যা

    Affirmative sentence এ parallel বলতে as + adjective + as বসে।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  38. ৩৮. Travellers ___ their reservations well in advance if they want to fly during the Eid holidays.

    • A) had better to get
    • B) had to get better
    • C) had better get
    • D) had better got

    সঠিক উত্তর: C) had better get

    ব্যাখ্যা

    Had better/would rather এরা modal auxiliary। এদের পরে bare infinitive বসে এবং এদের পরে verb এর base form বসে।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  39. ৩৯. A seventeen year old is not – to vote in an election.

    • A) old enough
    • B) as old enough
    • C) enough old
    • D) enough old as

    সঠিক উত্তর: A) old enough

    ব্যাখ্যা

    Enough শব্দটি adjective বা Adverb এর পরে বসে কিন্তু noun এর আগে বসে। এখানে old শব্দটি যেহেতু adjective তাই old শব্দটি enough শব্দটির আগে বসবে।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  40. ৪০. Almost everyone fails ___ one the first try.

    • A) in passing his driver’s test
    • B) to his driver’s test
    • C) to have passed his driver’s test
    • D) Passing his driver’s test

    সঠিক উত্তর: C) to have passed his driver’s test

    ব্যাখ্যা

    Fail, agree, attempt, decide forget, expect, demand শব্দগুলোর পর to + verb বসে।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  41. ৪১. Throughout history, the search for salt has played an important role in society. Where it was scarce, salt was traded ounce for ounce with gold. Rome’s major highway was called the via salaria, that is the Salt road. Along the road, Roman soldiers transported salt crystals from the salt flats at Ostia up the Tiber River. In return, they received a salarium or salary, which was literally money paid to soldiers to buy salt. The old saying ‘worth their salt’. Which mean to be valuable derives from the custom of payment during the Empire. What does the passage mainly discuss?

    • A) The old saying, “worth their salt”
    • B) The Roman Empire
    • C) Salt
    • D) Ancient Trade

    সঠিক উত্তর: C) Salt

    ব্যাখ্যা

    পুরো অনুচ্ছেদ লবণের ঐতিহাসিক ভূমিকা নিয়ে — scarce হলে স্বর্ণের সাথে বিনিময়, via salaria, salarium → salary, 'worth their salt'। তাই মূল আলোচ্য Salt (C)।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  42. ৪২. Throughout history, the search for salt has played an important role in society. Where it was scarce, salt was traded ounce for ounce with gold. Rome’s major highway was called the via salaria, that is the Salt road. Along the road, Roman soldiers transported salt crystals from the salt flats at Ostia up the Tiber River. In return, they received a salarium or salary, which was literally money paid to soldiers to buy salt. The old saying ‘worth their salt’. Which mean to be valuable derives from the custom of payment during the Empire. According to the passage salt flats were located in-

    • A) Rome
    • B) Tiber
    • C) Ostia
    • D) Salaria

    সঠিক উত্তর: C) Ostia

    ব্যাখ্যা

    অনুচ্ছেদে: 'salt crystals from the salt flats at Ostia' — তাই salt flats অবস্থিত Ostia-তে (C)।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  43. ৪৩. Throughout history, the search for salt has played an important role in society. Where it was scarce, salt was traded ounce for ounce with gold. Rome’s major highway was called the via salaria, that is the Salt road. Along the road, Roman soldiers transported salt crystals from the salt flats at Ostia up the Tiber River. In return, they received a salarium or salary, which was literally money paid to soldiers to buy salt. The old saying ‘worth their salt’. Which mean to be valuable derives from the custom of payment during the Empire. Salarium is a Latin Word that means-

    • A) Salt
    • B) Salary
    • C) Soldiers
    • D) the Salt Road

    সঠিক উত্তর: B) Salary

    ব্যাখ্যা

    অনুচ্ছেদে: 'they received a salarium or salary, which was literally money paid to soldiers to buy salt.' Salarium ল্যাটিন শব্দ, অর্থ Salary (B)। Salt (A) মূল শব্দ, কিন্তু প্রশ্নে salarium-এর অর্থ salary।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  44. ৪৪. Throughout history, the search for salt has played an important role in society. Where it was scarce, salt was traded ounce for ounce with gold. Rome’s major highway was called the via salaria, that is the Salt road. Along the road, Roman soldiers transported salt crystals from the salt flats at Ostia up the Tiber River. In return, they received a salarium or salary, which was literally money paid to soldiers to buy salt. The old saying ‘worth their salt’. Which mean to be valuable derives from the custom of payment during the Empire. If a man is, ‘worth his salt.’ he is-

    • A) a soldier
    • B) a thirsty man
    • C) a valuable employee
    • D) a highly paid worker

    সঠিক উত্তর: D) a highly paid worker

    ব্যাখ্যা

    'worth one's salt' প্রবাদ অর্থ — valuable/competent, বেতনের যোগ্য। অনুচ্ছেদে 'worth their salt = to be valuable derives from payment custom'। প্রদত্ত অপশনে সবচেয়ে নিকটতম D 'a highly paid worker' হিসেবে কী করা হয়েছে (পরীক্ষার কী), যদিও C 'a valuable employee' অর্থগতভাবে সমার্থক। পরীক্ষার উত্তর D অনুযায়ী।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  45. ৪৫. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?

    • ক) সেগুনবাগিচা
    • খ) ধানমণ্ডি
    • গ) মগবাজার
    • ঘ) বনানী

    সঠিক উত্তর: ক) সেগুনবাগিচা

    ব্যাখ্যা

    মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় ২২ মার্চ ১৯৯৬, প্রতিষ্ঠাকালীন অবস্থান ঢাকার সেগুনবাগিচা। পরীক্ষা ১০ অক্টোবর ১৯৯৬ — তাই উত্তর সেগুনবাগিচা (A)। সরকার ২০০৮ সালে আগারগাঁওয়ে ২.৫ বিঘা জমি বরাদ্দ দেয় এবং ১৬ এপ্রিল ২০১৭ নিজস্ব ভবন উদ্বোধন হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  46. ৪৬. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?

    • ক) তিন নম্বর সেক্টর
    • খ) দুই নম্বর সেক্টর
    • গ) চার নম্বর সেক্টর
    • ঘ) এক নম্বর সেক্টর

    সঠিক উত্তর: খ) দুই নম্বর সেক্টর

    বাংলা · ভুল উত্তর জানান

  47. ৪৭. মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব দেয়া হয়?

    • ক) ৯ জন
    • খ) ৭ জন
    • গ) ৮ জন
    • ঘ) ১০ জন

    সঠিক উত্তর: খ) ৭ জন

    বাংলা · ভুল উত্তর জানান

  48. ৪৮. তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় হয়েছিল?

    • ক) ঢাকায়
    • খ) নারায়ণগঞ্জে
    • গ) লাহোরে
    • ঘ) করাচীতে

    সঠিক উত্তর: গ) লাহোরে

    ব্যাখ্যা

    পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্ন ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্বলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। এটাই ইতিহাসে ‘ছয় দফা কর্মসূচি’ নামে পরিচিত। অবশেষে লাহোরে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে ৬ দফা কর্মসূচি পেশ করেন।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  49. ৪৯. বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে “সকল সময়ে _____ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।” শূন্যস্থান পূরণ করুন।

    • ক) জনগণের সেবা করিবার
    • খ) রাষ্টের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
    • গ) সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
    • ঘ) সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করিবার

    সঠিক উত্তর: ক) জনগণের সেবা করিবার

    ব্যাখ্যা

    সংবিধানের ২১(২): 'সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।' তাই শূন্যস্থানে 'জনগণের সেবা করিবার' (A)।

    বাংলা · ভুল উত্তর জানান

  50. ৫০. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার?

    • ক) ৩০ বছর
    • খ) ২৫ বছর
    • গ) ৩৫ বছর
    • ঘ) ৪০ বছর

    সঠিক উত্তর: খ) ২৫ বছর

    বাংলা · ভুল উত্তর জানান

  51. ৫১. বাংলাদেশের কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে?

    • ক) জাপান
    • খ) যুক্তরাজ্য
    • গ) দক্ষিণ কোরিয়া
    • ঘ) মালয়েশিয়া

    সঠিক উত্তর: গ) দক্ষিণ কোরিয়া

    ব্যাখ্যা

    প্রশ্নপত্র প্রণয়নের সময় (১৯৯৬) চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে প্রচুর কোরিয়ান বিনিয়োগ হয় এবং তখন দক্ষিণ কোরিয়া ছিল বাংলাদেশে সর্বাধিক সরাসরি বিদেশি বিনিয়োগকারী দেশ (C)। বিশ্ব বিনিয়োগ রিপোর্ট ২০২২ অনুযায়ী বর্তমানে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র — প্রশ্নটি কাল-নির্ভর।

    বাংলা · ভুল উত্তর জানান

  52. ৫২. বর্তমান সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছেন?

    • ক) ৪টি স্তরে
    • খ) ৩টি স্তরে
    • গ) ২টি স্তরে
    • ঘ) ১টি স্তরে

    সঠিক উত্তর: খ) ৩টি স্তরে

    ব্যাখ্যা

    বাংলাদেশে বর্তমানে গ্রামাঞ্চলে মোট তিন স্তরের স্থানীয় সরকার কাঠামো রয়েছে- প্রথম স্তর : ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় স্তর : উপজেলা পরিষদ ও তৃতীয় স্তর : জেলা পরিষদ। আর শহরাঞ্চলে রয়েছে দুই ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা- ১. পৌরসভা ২. সিটি কর্পোরেশন।

    বাংলা · ভুল উত্তর জানান

  53. ৫৩. জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কি ছিলেন?

    • ক) স্থপতি
    • খ) ক্যান্সার চিকিৎসক
    • গ) আণবিক বিজ্ঞানী
    • ঘ) কম্পিউটার বিজ্ঞানী

    সঠিক উত্তর: ক) স্থপতি

    ব্যাখ্যা

    ফজলুর রহমান খান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম পথিকৃৎ। তিনি আমেরিকার শিকাগো শহরে অবস্থিত বিখ্যাত সিয়ার্স টাওয়ারের স্থপতি। তিনি তার স্বতন্ত্র নির্মাণ কৌশলের স্বীকৃতিস্বরূপ লাভ করেছিলেন নানা আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা। যেমন- ‘কন্সট্রাকশন্স ম্যান অব দ্য ইয়ার’ (১৯৭২), ‘আগা খান পদক’ (১৯৮৩) ইত্যাদি।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  54. ৫৪. ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?

    • ক) নীহাররঞ্জন রায়
    • খ) আর. সি. মজুমদার
    • গ) অধ্যাপক আব্দুল করিম
    • ঘ) অধ্যাপক সুনীতিকুমার সেন

    সঠিক উত্তর: ক) নীহাররঞ্জন রায়

    ব্যাখ্যা

    এটি বাঙালিদের নৃতাত্ত্বিক বিশ্লেষণে একটি গবেষণাধর্মী গ্রন্হ। এরূপ ইতিহাস বিষয়ক আরো কিছু গ্রন্হ হলো বাংলা সাহিত্যের ইতিহাস (ড. কাজী দীন মুহম্মদ), মোসলেম বাংলার সামাজিক ইতিহাস (মোহাম্মদ আকরম খাঁ) ইত্যাদি।

    বাংলা · ভুল উত্তর জানান

  55. ৫৫. তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে (১৯৯৫-৯৬ এর হিসাব মতে)?

    • ক) প্রায় ৫০ ভাগ
    • খ) প্রায় ৫৪ ভাগ
    • গ) প্রায় ৫৬ ভাগ
    • ঘ) প্রায় ৬০ ভাগ

    সঠিক উত্তর: গ) প্রায় ৫৬ ভাগ

    ব্যাখ্যা

    ইপিবি এর প্রতিবেদন ২০২২ অনুসারে বাংলাদেশে সবচেয়ে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় (২০২১-২০২২) আসে তৈরি পোশাক থেকে ৪২, ৬১৩.১৬ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ওভেন গার্মেন্টস থেকে ১৯, ৩৯৮.৮৪ মিলিয়ন মার্কি ডলার, যা মোট রপ্তানির ৩৭.২৫% এবং নীটওয়্যার থেকে ২৩,২১৪.৩২ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৪৪.৫৭%।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  56. ৫৬. জাতিসংঘের সিডও (Convention on the Elimination of all forms of Discrimination Against Women) – এর Monitoring কমিটির চেয়ারপার্সন একজন বাঙালি মহিলা । তিনি কে?

    • ক) সালমা সোবহান
    • খ) সালমা খান
    • গ) নাজমা চৌধুরী
    • ঘ) হামিদা হোসেন

    সঠিক উত্তর: খ) সালমা খান

    ব্যাখ্যা

    বাংলাদেশী সালমা খান ১৯৯৭-১৯৯৮ সালে CEDAW– এর চেয়ারপার্সন ছিলেন। CEDAW – তে বাংলাদেশের প্রতিনিধি-১. সালমা খান (মেয়াদ ১৯৯৩-২০০০ ও ২০০৩ - ২০০৬), ২.ফেরদৌস আরা (মেয়াদ ১ জানুয়ারি ২০০৭ - ৩১ ডিসেম্বর ২০১০) ও ৩. ইসমাত জাহান (মেয়াদ ১ জানুয়ারি ২০১১ – ৩১ ডিসেম্বর ২০১৪ ও ২০১৫-২০১৮) ।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  57. ৫৭. খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?

    • ক) চাপালিশ
    • খ) কেওড়া
    • গ) গেওয়া
    • ঘ) সুন্দরী

    সঠিক উত্তর: ঘ) সুন্দরী

    বাংলা · ভুল উত্তর জানান

  58. ৫৮. দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প কাজ চলছে?

    • ক) কঠিন শিলা
    • খ) কয়লা
    • গ) চুনাপাথর
    • ঘ) সাদামাটি

    সঠিক উত্তর: খ) কয়লা

    ব্যাখ্যা

    বাংলাদেশে প্রথম কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়- জামালগঞ্জ, জয়পুরহাট ১৯৬২ সালে। তারপর ১৯৮৫ সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চৌহালি গ্রামের বড়পুকুরিয়ায় কয়লা পাওয়া যায়। এ পর্যন্ত বাংলাদেশের আবিষ্কৃত কয়লাক্ষেত্র গুলোর মধ্যে বড়পুকুরিয়ার কয়লাই ভূ-পৃষ্ঠে স্বল্প গভীরতায় অবস্থিত। বর্তমানে এখানে থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  59. ৫৯. বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস-

    • ক) খনিজ তেল
    • খ) প্রাকৃতিক গ্যাস
    • গ) পাহাড়ি নদী
    • ঘ) উপরের সবগুলোই

    সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলোই

    ব্যাখ্যা

    দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তবে বেসরকারি ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্রে খনিজ তেল ব্যবহার করা হয়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  60. ৬০. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?

    • ক) শীতলক্ষ্যা
    • খ) বুড়িগঙ্গা
    • গ) ধরলা
    • ঘ) বংশী

    সঠিক উত্তর: খ) বুড়িগঙ্গা

    ব্যাখ্যা

    ব্রহ্মপুত্র-যমুনা নদীর উপনদী ধরলা এবং প্রধান শাখানদী পুরানো ব্রহ্মপুত্র ও ধলেশ্বরী। আবার ধলেশ্বরী নদীর প্রশাখা হচ্ছে বুড়িগঙ্গা এবং পুরানো ব্রহ্মপুত্র নদীর প্রশাখা হচ্ছে শীতলক্ষ্যা।

    বাংলা · ভুল উত্তর জানান

  61. ৬১. ‘Existentialism’কি?

    • ক) একটি দার্শনিক মতবাদ
    • খ) প্রাণিবিদ্যার একটি তত্ত্ব
    • গ) ভূবিদ্যার একটি তত্ত্ব
    • ঘ) পদার্থবিদ্যার একটি তত্ত্ব

    সঠিক উত্তর: ক) একটি দার্শনিক মতবাদ

    ব্যাখ্যা

    অস্তিত্ববাদ একটি দার্শনিক মতবাদ। এ মতবাদের প্রবক্তা সেরেন কেয়াকেগার্ড। অস্তিত্ববাদ মন নিরপেক্ষ সত্ত্বার স্বাধীন অস্তিত্ব স্বীকার করে এবং অস্তিত্ব সারসত্তার পূর্বগামী এ ধারণার উপর ও মতবাদ প্রতিষ্ঠিত।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  62. ৬২. ‘Adult Cell’ ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-

    • ক) শেলী
    • খ) ডলি
    • গ) মলি
    • ঘ) নেলী

    সঠিক উত্তর: খ) ডলি

    ব্যাখ্যা

    যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের আওতাধীন স্কটল্যান্ডের এডিনবরার রোসলিন ইনস্টিটিউটের সামনে ১৯৯৬ সালের ৫ জুলাই ক্লোন ভেড়া ডলির জন্ম হয়। রোসলিন ইনস্টিটিউটের ভ্রূতত্ত্ববিদ ড. আয়ান উইলমুল ভেড়াটিকে ক্লোন করেন। ১৯৯৭ সালে ডলির জন্মের বিষয়টি ঘোষণা করা হয়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  63. ৬৩. ‘Adult Cell’ ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?

    • ক) যুক্তরাজ্যে
    • খ) যুক্তরাষ্ট্রে
    • গ) অস্ট্রেলিয়ায়
    • ঘ) ফ্রান্সে

    সঠিক উত্তর: ক) যুক্তরাজ্যে

    ব্যাখ্যা

    যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের আওতাধীন স্কটল্যান্ডের এডিনবরার রোসলিন ইনস্টিটিউটের সামনে ১৯৯৬ সালের ৫ জুলাই ক্লোন ভেড়া ডলির জন্ম হয়। রোসলিন ইনস্টিটিউটের ভ্রূতত্ত্ববিদ ড. আয়ান উইলমুল ভেড়াটিকে ক্লোন করেন। ১৯৯৭ সালে ডলির জন্মের বিষয়টি ঘোষণা করা হয়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  64. ৬৪. ‘শাহনামা’ -এর লেখক কে?

    • ক) কবি ফেরদৌসী
    • খ) মওলানা রুমী
    • গ) কবি নিজামী
    • ঘ) কবি জামি

    সঠিক উত্তর: ক) কবি ফেরদৌসী

    ব্যাখ্যা

    পারস্য তথা ইরানের বিখ্যাত মহাকাব্য ‘শাহনামা’। মহাকবি ফেরদৌসী ৯৮০-১০১০ খ্রিষ্টাব্দে দীর্ঘ ৩০ বছর কঠোর পরিশ্রম করে ‘শাহনামা’ রচনা করেন। এর ভাষা ক্লাসিক ফারসি।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  65. ৬৫. ‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?

    • ক) ইরাক
    • খ) ইরান
    • গ) তুরস্ক
    • ঘ) সিরিয়া

    সঠিক উত্তর: ক) ইরাক

    ব্যাখ্যা

    খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চলে মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে। এ অঞ্চলে সিরিয়া, ইরাক ও তুরস্ক জুড়ে বিস্তৃত হলেও অধিকাংশই বর্তমান ইরাকের অন্তর্ভুক্ত। ইরাককে প্রাচীনকালে মেসোপটেমিয়া নামে অভিহিত করা হতো।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  66. ৬৬. টলেমি কি ছিলেন?

    • ক) চিকিৎসক
    • খ) দার্শনিক
    • গ) জ্যোতির্বিদ
    • ঘ) সেনাপতি

    সঠিক উত্তর: গ) জ্যোতির্বিদ

    ব্যাখ্যা

    ‘ক্ল্যাডিয়াস টলেমি’ ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ। তার বিখ্যাত তিনটি গ্রন্হ ‘গাইড টু জিওগ্রাফি’, ‘অ্যালমাজেন্ট’ এবং ‘অপটিকস’।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  67. ৬৭. নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-

    • ক) তেলের খনির মালিক হিসেবে
    • খ) উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
    • গ) জাহাজের ব্যবসা করে
    • ঘ) ইস্পাত কারখানার মালিক হিসেবে

    সঠিক উত্তর: খ) উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে

    ব্যাখ্যা

    আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন সুইডেনের স্টকহোমের এক সম্ভ্রান্ত পরিবারে ১৮৩৩ সালের ২১ অক্টোবর। তিনি তার বাবার আবিষ্কৃত নাইট্রোগ্লিসারিনের সাথে ‘কিজেলগুর’ মিশিয়ে তৈরি করেন ‘ডিনামাইট’। এ ডিনামাইট আবিষ্কার করেই তিনি অর্জন করেন প্রচুর অর্থ। বিজ্ঞানী আলফ্রেড নোবেল মারা যান ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর । তার মৃত্যু দিবসে ঘোষণা করা হয় নোবেল পুরস্কার।

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  68. ৬৮. স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত–

    • ক) দার্শনিক
    • খ) পদার্থবিদ
    • গ) রসায়নবিদ
    • ঘ) কবি

    সঠিক উত্তর: খ) পদার্থবিদ

    ব্যাখ্যা

    বর্তমান বিশ্বের বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং ১৯৪২ সালের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার লেখা ‘এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’ একটি আলোচিত বই।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  69. ৬৯. একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন -

    • ক) চার্চিল
    • খ) কিসিঞ্জার
    • গ) দ্য গল
    • ঘ) রুজভেল্ট

    সঠিক উত্তর: ক) চার্চিল

    ব্যাখ্যা

    দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪০-৪৫ এবং পরে ১৯৫১-৫৫ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টল চার্চিল। বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে রচনা করেন ‘History of the Second World War’ । এ গ্রন্হটির জন্য রাজনীতিবিদ চার্চিল সাহিত্যিক হিসেবে ১৯৫৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  70. ৭০. ২০০০ সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?

    • ক) বেইজিং
    • খ) সিডনি
    • গ) টোকিও
    • ঘ) মেলবোর্ন

    সঠিক উত্তর: খ) সিডনি

    ব্যাখ্যা

    ২০০৪ সালে গ্রিসের এথেন্সে ও ২০০৮ সালে চীনের বেইজিং – এ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ২০১২ সালের অলিম্পিক অনুষ্ঠিত হয় ব্রিটেনের লন্ডনে এবং ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে । ২০২১ সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে জাপানের টোকিওতে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  71. ৭১. সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে?

    • ক) ২০
    • খ) ২৩
    • গ) ২১
    • ঘ) ২২

    সঠিক উত্তর: ঘ) ২২

    ব্যাখ্যা

    ১৯৯৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ষষ্ঠ আইসিসি ট্রফি অনুষ্ঠিত হয়। ষষ্ঠ আইসিসি ট্রফিতে কেনিয়াকে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ২২‍টি দেশ অংশগ্রহণ করে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  72. ৭২. সবচেয়ে শক্ত বস্তু কোনটি?

    • ক) হীরা
    • খ) গ্রানাইট পাথর
    • গ) পিতল
    • ঘ) ইস্পাত

    সঠিক উত্তর: ক) হীরা

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  73. ৭৩. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?

    • ক) ট্রিগভেলি
    • খ) কুর্ট ওয়াল্ডহেইম
    • গ) দ্যাগ হ্যামারশোল্ড
    • ঘ) উ থান্ট

    সঠিক উত্তর: গ) দ্যাগ হ্যামারশোল্ড

    ব্যাখ্যা

    কঙ্গোতে গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে বিমানে যাত্রাকালে বিমান বিধ্বস্ত হয়ে ১৯৬১ সালে জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড ( সুইডেন) নিহত হন।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  74. ৭৪. ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?

    • ক) মাইকেল এঞ্জেলো
    • খ) লিওনার্দো দ্য ভিঞ্চি
    • গ) ভ্যানগগ
    • ঘ) পাবলো পিকাসো

    সঠিক উত্তর: খ) লিওনার্দো দ্য ভিঞ্চি

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  75. ৭৫. কোন দেশে ‘তালেবান’ নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত?

    • ক) সুদান
    • খ) তিউনেশিয়া
    • গ) ইয়েমেন
    • ঘ) আফগানিস্তান

    সঠিক উত্তর: ঘ) আফগানিস্তান

    ব্যাখ্যা

    তালেবান নামক রাজনৈতিক গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর ওসামা বিন লাদেনকে আশ্রয়দানের অজুহাত তুলে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে তালেবানদের ক্ষমতাচ্যুত করে। তবে ১৫ই আগস্ট ২০২১ সালে তারা আবার ক্ষমতা দখল করেছে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  76. ৭৬. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

    • ক) ৮.৩২ মিনিট
    • খ) ৯.১২ মিনিট
    • গ) ৭.৯৬ মিনিট
    • ঘ) ১০.৫৬ মিনিট

    সঠিক উত্তর: ক) ৮.৩২ মিনিট

    ব্যাখ্যা

    • সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ৯ কোটি ৩০ লক্ষ মাইল। • আলোর গতি প্রতি সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল। • সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৫০০ সেকেন্ড বা ৮ মিনিট ২০ সেকেন্ড বা ৮.৩২ মিনিট।

    ভূগোল ও পরিবেশ · ভুল উত্তর জানান

  77. ৭৭. কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?

    • ক) হাতি
    • খ) কুমির
    • গ) তিমি
    • ঘ) বাদুর

    সঠিক উত্তর: খ) কুমির

    ব্যাখ্যা

    যে সকল প্রাণী বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ পান করে বড় হয় তাকে স্তন্যপায়ী প্রাণী বলে। হাতি, তিমি, বাদুর স্তন্যপায়ী প্রাণী। কুমির ডিম দেয় এবং সরীসৃপ প্রাণী।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  78. ৭৮. এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?

    • ক) হেলির ধূমকেতু
    • খ) হেলবপ ধূমকেতু
    • গ) শুমেকার-লেভী ধূমকেতু
    • ঘ) কোনটিই নয়

    সঠিক উত্তর: খ) হেলবপ ধূমকেতু

    ভূগোল ও পরিবেশ · ভুল উত্তর জানান

  79. ৭৯. ‘গ্যালিলিও’ কি?

    • ক) মঙ্গল গ্রহের একটি উপগ্রহ
    • খ) বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
    • গ) শনি গ্রহের একটি উপগ্রহ
    • ঘ) পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ

    সঠিক উত্তর: ঘ) পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ

    ভূগোল ও পরিবেশ · ভুল উত্তর জানান

  80. ৮০. বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?

    • ক) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
    • খ) আইজ্যাক নিউটন
    • গ) টমাস এডিসন
    • ঘ) ভোল্টা

    সঠিক উত্তর: গ) টমাস এডিসন

    ব্যাখ্যা

    মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন বিজ্ঞানকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য বিভিন্ন ব্যবহারিক যন্ত্র আবিষ্কার করেন। যেমন- বৈদ্যুতিক বাল্ব, সিনেমাস্কোপ, ফনোগ্রাফ ইত্যাদি।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  81. ৮১. ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে?

    • ক) ছায়াবৃত্ত
    • খ) গুরুবৃত্ত
    • গ) ঊষা
    • ঘ) গোধূলি

    সঠিক উত্তর: ক) ছায়াবৃত্ত

    ব্যাখ্যা

    কোনো নির্দিষ্ট সময়ে পৃথিবীর একদিকে রাত এবং অপর দিকে দিন হয়। অর্থাৎ পৃথিবীর একদিক আলোকিত থাকে এবং অপর দিক অন্ধকারাচ্ছন্ন থাকে। পৃথিবীর এ আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। প্রভাতের কিছুক্ষণ পূর্বে যে ক্ষীণ আলো দেখতে পাওয়া যায় তাকে ঊষা বলে এবং সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সে সময়কে বলা হয় গোধূলি।

    ভূগোল ও পরিবেশ · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  82. ৮২. সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

    • ক) ৭.৯ সে. মি
    • খ) ৭৬ সে. মি
    • গ) ৭২ সে. মি
    • ঘ) ৭৭ সে. মি

    সঠিক উত্তর: খ) ৭৬ সে. মি

    ব্যাখ্যা

    বায়ু তার ওজনের জন্য চতুর্দিকে যে চাপ দেয় তাকে বায়ুর চাপ বলে। সমুদ্র সমতল অর্থাৎ নিম্নস্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি। কারণ নিম্নস্তরে বায়ুর ওজন ও গভীরতা বেশি থাকে। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতিবর্গ সে.মি. এ ১০ নিউটন বা ৭৬ সে.মি.।

    ভূগোল ও পরিবেশ · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  83. ৮৩. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?

    • ক) হরমুজ
    • খ) জিব্রাল্টার
    • গ) বসফরাস
    • ঘ) দার্দানেলিস

    সঠিক উত্তর: খ) জিব্রাল্টার

    ব্যাখ্যা

    জিব্রাল্টার প্রণালি মরক্কো ও স্পেনকে পৃথক করেছে। হরমুজ, দার্দানেলিশ ও বসফরাস প্রণালি যথাক্রমে পারস্য উপসাগর–ওমান উপসাগর, ইজিয়ান সাগর-মর্মর সাগর, মর্মর সাগর-কৃষ্ণ সাগরের মধ্যে অবস্থিত।

    ভূগোল ও পরিবেশ · ভুল উত্তর জানান

  84. ৮৪. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

    • ক) ধ্রুবতারা
    • খ) প্রক্সিমা সেন্টারাই
    • গ) লুব্ধক
    • ঘ) পুলহ

    সঠিক উত্তর: গ) লুব্ধক

    ব্যাখ্যা

    আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে ‘লুব্ধক’। ‘ধ্রুবতারা’ হচ্ছে উত্তর গোলার্ধের আকাশের আপাত স্থির উজ্জ্বল নক্ষত্র। ‘প্রক্সিমা সেন্টারাই’ পৃথিবীর (সূর্য ছাড়া) নিকটতম নক্ষত্র এবং পুলহ হচ্ছে সপ্তর্ষিমণ্ডলের একটি নক্ষত্র।

    ভূগোল ও পরিবেশ · ভুল উত্তর জানান

  85. ৮৫. জোয়ার-ভাঁটার তেজকটাল কখন হয়?

    • ক) অমাবস্যায়
    • খ) একাদশীতে
    • গ) অষ্টমীতে
    • ঘ) পঞ্চমীতে

    সঠিক উত্তর: ক) অমাবস্যায়

    ভূগোল ও পরিবেশ · ভুল উত্তর জানান

  86. ৮৬. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

    • ক) ১৬
    • খ) ১৮
    • গ) ২০
    • ঘ) ২৪

    সঠিক উত্তর: খ) ১৮

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  87. ৮৭. পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?

    • ক) ৫৮৫
    • খ) ৫৮০
    • গ) ৫৭৫
    • ঘ) ৫৭০

    সঠিক উত্তর: ক) ৫৮৫

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  88. ৮৮. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

    • ক) ৩৩/৫০
    • খ) ৮/১১
    • গ) ৩/৫
    • ঘ) ১৩/২৭

    সঠিক উত্তর: খ) ৮/১১

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  89. ৮৯. ১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?

    • ক) ২১
    • খ) ২৩
    • গ) ২৪
    • ঘ) ২২

    সঠিক উত্তর: ঘ) ২২

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  90. ৯০. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

    • ক) ৫
    • খ) ৮
    • গ) ৬
    • ঘ) ১০

    সঠিক উত্তর: খ) ৮

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  91. ৯১. যদি x+5y=16 এবং x = 3y হয়, তাহলে y = কত?

    • ক) -24
    • খ) -2
    • গ) 8
    • ঘ) 2

    সঠিক উত্তর: ঘ) 2

    ব্যাখ্যা

    x+5y = 16 3y + 5y = 16 [ ∵x = 3y] 8y = 16 ∴ y = 2

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  92. ৯২. ‘ক’ ও ‘খ’ দুটি সংখ্যা। ‘ক’ এর ১/২ এবং ‘খ’ এর ১/৩ যোগ করলে ৪৫ হয়। ‘খ’ এর ১/২ এবং ক এর ২/৫ যোগ করলে ৫০ হয়। ‘ক’ ও ‘খ’ এর মান কত?

    • ক) ক = ৫০, খ = ৬০
    • খ) ক = ৬০, খ = ৫০
    • গ) ক = ৪০, খ = ৪৮
    • ঘ) ক = ৬০, খ = ৪৮

    সঠিক উত্তর: ক) ক = ৫০, খ = ৬০

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  93. ৯৩. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫ ও ৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে?

    • ক) ১১/৩০
    • খ) ৯/২০
    • গ) ৩/৫
    • ঘ) ১১/১৫

    সঠিক উত্তর: খ) ৯/২০

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  94. ৯৪. একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?

    • ক) ৬০ জন
    • খ) ৮০ জন
    • গ) ১০০ জন
    • ঘ) ১২০ জন

    সঠিক উত্তর: ক) ৬০ জন

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  95. ৯৫. ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?

    • ক) লাভ-লোকসান কিছু হয়নি
    • খ) ৯০০ টাকা
    • গ) ৩০০ টাকা
    • ঘ) ৬০০ টাকা

    সঠিক উত্তর: গ) ৩০০ টাকা

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  96. ৯৬. সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?

    • ক) ৮/১৫ ঘণ্টা
    • খ) ৩/৪ ঘণ্টা
    • গ) ৫/৪ ঘণ্টা
    • ঘ) ২/৩ ঘণ্টা

    সঠিক উত্তর: গ) ৫/৪ ঘণ্টা

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  97. ৯৭. ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘণ্টায় ৪ মাইল হাঁটে। করিম ঢাকা থেকে রওয়ানার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?

    • ক) ২৪
    • খ) ২৩
    • গ) ২২
    • ঘ) ১১

    সঠিক উত্তর: ক) ২৪

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  98. ৯৮. ৫৬ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে?

    • ক) ২৮ ফুট
    • খ) ৩৬.৮ ফুট
    • গ) ৪৯.৬ ফুট
    • ঘ) ৪৪ ফুট

    সঠিক উত্তর: গ) ৪৯.৬ ফুট

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  99. ৯৯. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

    • ক) ৪৮ ফুট
    • খ) ৪১ ফুট
    • গ) ৪৪ ফুট
    • ঘ) ৪৩ ফুট

    সঠিক উত্তর: খ) ৪১ ফুট

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  100. ১০০. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?

    • ক) ৪৯৯৯
    • খ) ৫৫০১
    • গ) ৫০৫০
    • ঘ) ৫০০১

    সঠিক উত্তর: গ) ৫০৫০

    ব্যাখ্যা

    আমরা জানি, 1+2+3+⋯+n=(n(n+1))/2 ∴1+2+3+ ....... +100=(100×(100+1))/2 50×101=5050

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

বিসিএস নোটিশ

  • Next general BCS (52nd): circular not published yet

    পরবর্তী সাধারণ বিসিএস (৫২তম): বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি

    As of 25 November 2026 the BCS notices on bpsc.gov.bd do not include a circular for the next general BCS. The only running BCS circular listed is the 51st (Special), whose applications have closed. We will update this notice when the circular comes out.

    BPSC · Published

  • 51st BCS (Special): exam hall instructions, gates close at 9:30 am

    ৫১তম বিসিএস (বিশেষ): পরীক্ষার নির্দেশনা, গেট বন্ধ সকাল ৯:৩০

    The exam will be held at 25 halls in Dhaka. All candidates must enter by 9:30 am; the gates close after that. Mobile phones, watches, all electronic devices, calculators, books, bags, jewellery and bank cards are not allowed. Ears must stay uncovered during the exam.

    BPSC · Published · Updated · Exam 11 Dec 2026

  • 51st BCS (Special): written exam (MCQ) on 11 December

    ৫১তম বিসিএস (বিশেষ): লিখিত (MCQ) পরীক্ষা ১১ ডিসেম্বর

    The MCQ-type written exam of the 51st BCS (Special), for the health cadre, will be held on Friday 11 December 2026 from 10:00 am to 12:00 noon, in Dhaka only. Applications for this BCS closed in October.

    BPSC · Published · Updated · Exam 11 Dec 2026

অন্যান্য বিসিএস প্রশ্ন সমাধান

সব বিসিএস প্রশ্ন ব্যাংক · মডেল টেস্ট