১৩তম বিসিএস প্রশ্ন সমাধান 13th BCS Question Solution (ব্যাখ্যাসহ)

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৩ অক্টোবর ১৯৯২ তারিখে অনুষ্ঠিত হয়। প্রশ্ন ছিল ১০০টি, পূর্ণমান ১০০। এই পাতায় ১০০টি প্রশ্ন সঠিক উত্তরসহ দেওয়া আছে, এর মধ্যে ৮৭টির ব্যাখ্যা আছে। একই প্রশ্ন অন্য বিসিএসেও এলে সেটির নাম ও সাল প্রশ্নের নিচে লেখা আছে।

13th BCS preliminary question solution, held in 1992: 100 of 100 questions with the correct answer. Answers are prepared by bd3schools; BPSC does not publish an answer key with explanations. Free to read online.

অ্যাপে অনুশীলন করুন PDF ডাউনলোড করুন

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

বিষয় অনুযায়ী প্রশ্ন

বাংলা (Bangla)৪০টি
আন্তর্জাতিক বিষয়াবলি (International Affairs)২০টি
ইংরেজি (English)২০টি
সাধারণ বিজ্ঞান (General Science)১০টি
গাণিতিক যুক্তি ও গণিত (Mathematics & Reasoning)৯টি
মানসিক দক্ষতা ও অ্যানালিটিক্যাল (Mental & Analytical Ability)১টি
১৩তম বিসিএস প্রশ্ন সমাধান

১৩তম বিসিএস প্রশ্ন ও উত্তর (13th BCS questions and answers)

  1. ১. ১৯৯১ সালের Business International- এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার (Living cost) সবচেয়ে বেশি-

    • ক) টোকিওতে
    • খ) নিউইয়র্কে
    • গ) তেহরানে
    • ঘ) আবিদজানে

    সঠিক উত্তর: ক) টোকিওতে

    ব্যাখ্যা

    Business International 1991 Living cost survey-এ সবচেয়ে ব্যয়বহুল শহর টোকিও (A)। জাপানের বাবল-অর্থনীতির কারণে 1987–1995 টোকিও টানা শীর্ষে ছিল। আধুনিক EIU 2022-এ যৌথ শীর্ষ নিউইয়র্ক/সিঙ্গাপুর — html solve আধুনিক।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  2. ২. উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯০ সালে সর্ববৃহৎ বিক্রেতা -

    • ক) আইবিএম
    • খ) জেনারেল মটরস
    • গ) রয়াল ডাচ/শেল
    • ঘ) ইক্সন Ecxon

    সঠিক উত্তর: ক) আইবিএম

    ব্যাখ্যা

    ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) কর্পোরেশন একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। ১৭০টি দেশে কোম্পানিটি তার কার্যক্রম পরিচালনা করে। যার সদর দপ্তর আরমংক নিউইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  3. ৩. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা Life expectancy সবচেয়ে বেশি-

    • ক) ইউরোপে
    • খ) উত্তর আমেরিকায়
    • গ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
    • ঘ) মধ্য এশিয়ায়

    সঠিক উত্তর: গ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে

    ব্যাখ্যা

    1991 UNDP HDR আঞ্চলিক গড় আয়ুতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (C) সর্বোচ্চ (~76 বছর), ইউরোপ ~74, উত্তর আমেরিকা ~75। বর্তমান 2022-এ শীর্ষ হংকং 85.5 — html solve আধুনিক। **DISPUTED**: আঞ্চলিক গড়ের সঠিক তুলনা পদ্ধতিভেদে ইউরোপকেও উত্তর হিসেবে দেখানো হতো।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  4. ৪. ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?

    • ক) ভারতে
    • খ) পাকিস্তানে
    • গ) শ্রীলংকায়
    • ঘ) বাংলাদেশে

    সঠিক উত্তর: খ) পাকিস্তানে

    ব্যাখ্যা

    বর্তমানে জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি চীনে (২০২১)।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  5. ৫. ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?

    • ক) ফিলিপাইন
    • খ) জাপান
    • গ) চীন
    • ঘ) ভারত

    সঠিক উত্তর: ঘ) ভারত

    ব্যাখ্যা

    1990 US Census: এশীয়দের মধ্যে ফিলিপাইন বংশোদ্ভূতদের সংখ্যা সর্বাধিক ছিল (পরবর্তীতে চীন অতিক্রম করে)। প্রশ্নে ফিলিপাইন → উত্তর A হলেও html কী D (ভারত) — **পাঠ্যবই/পরিসংখ্যান পরিবর্তনশীল**। পরীক্ষার কী D অনুযায়ী (ভারত)।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  6. ৬. ১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ-

    • ক) চীন
    • খ) যুক্তরাষ্ট্র
    • গ) পাকিস্তান
    • ঘ) থাইল্যান্ড

    সঠিক উত্তর: ঘ) থাইল্যান্ড

    ব্যাখ্যা

    FAO এর Food Outlook 2022 অনুসারে, চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত, দ্বিতীয় দেশ থাইল্যান্ডে এবং তৃতীয় দেশ- ভিয়েতনাম।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  7. ৭. ‘এশিয়া ওয়াচ’ কর্তৃক সম্প্রতি উৎঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?

    • ক) জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
    • খ) জেলখানার কয়েদীদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি
    • গ) পাকিস্তানের কাছে মিসাইল বিক্রি
    • ঘ) আলজিরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্ত্রের প্রযুক্তি বিক্রয়

    সঠিক উত্তর: ক) জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি

    ব্যাখ্যা

    Asia Watch (Human Rights Watch Asia) 1991-এ চীনের জেল শ্রমে উৎপাদিত পণ্য রপ্তানি উন্মোচন করে; এর জেরে যুক্তরাষ্ট্র Special 301 (বাণিজ্য নিষেধ) বিবেচনা করে — উত্তর B।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  8. ৮. এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?

    • ক) APEC
    • খ) CREC
    • গ) EAEG
    • ঘ) ECO

    সঠিক উত্তর: ক) APEC

    ব্যাখ্যা

    এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC)- হল একটি আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম যা এশিয়া প্যাসিফিকের ক্রমবর্ধমান আন্তঃনির্ভরতাকে কাজে লাগানোর জন্য ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ২১টি।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  9. ৯. ‘জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড’ (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?

    • ক) প্রায় ৭৫ শতাংশ
    • খ) প্রায় ৮০ শতাংশ
    • গ) প্রায় ৮৫ শতাংশ
    • ঘ) প্রায় ৯০ শতাংশ

    সঠিক উত্তর: খ) প্রায় ৮০ শতাংশ

    ব্যাখ্যা

    GATT ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। ১ জানুয়ারি, ১৯৯৫ এটি WTO –এর রূপান্তরিত হয়। WTO সদস্য দেশগুলো বাণিজ্য সংক্রান্ত বিরোধ দূরীকরণ এবং বিশ্বব্যাপী বাণিজ্যিক সমস্যা সমাধানে ভূমিকা পালন করে। বর্তমানে এটি বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশের বেশি অংশের তদারকি করে থাকে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  10. ১০. মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?

    • ক) এনডিএল
    • খ) এলএনডি
    • গ) এনএলডি
    • ঘ) বিএসপিপি

    সঠিক উত্তর: গ) এনএলডি

    ব্যাখ্যা

    ১৮ সেপ্টেম্বর, ১৯৮৮ সামরিক জান্তা মিয়ানমারের ক্ষমতা দখল করে। সামরিক জান্তা ১৯৯০ সালের মে মাসে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়। এতে বিরোধী দলীয় অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (NLD) জয়ী হয়। কিন্তু সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করেনি।

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  11. ১১. ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?

    • ক) ২ অক্টোবর (সকালে)
    • খ) ২ অক্টোবর (মাঝরাতে)
    • গ) ১ অক্টোবর (দুপুরে)
    • ঘ) ৩ অক্টোবর (মাঝরাতে)

    সঠিক উত্তর: ঘ) ৩ অক্টোবর (মাঝরাতে)

    ব্যাখ্যা

    দ্বিতীয় ব্শ্বিযুদ্ধের পর জার্মানি বিভক্ত হয়ে যায়। ১৯৫৪ সালে পূর্ব জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। স্নায়ুযুদ্ধের শেষে ১৯৮৯ সালে দুই জার্মানিকে বিভক্তকারী দেয়াল ভেঙ্গে ফেলা হয় এবং ১৯৯০ সালের ৩ অক্টোবর মাঝরাতে দুই জার্মানি একত্রিত হয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  12. ১২. ‘ইউনিডো’ (UNIDO) –এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

    • ক) টোকিও
    • খ) প্যারিস
    • গ) নিউইয়র্ক
    • ঘ) ভিয়েনা

    সঠিক উত্তর: ঘ) ভিয়েনা

    ব্যাখ্যা

    UNIDO-এর পূর্ণরূপ হলো United Nations Industrial Development Organization. এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে অবস্থিত। এটি ১৭ নভেম্বর ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষ সংস্থা হয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  13. ১৩. পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?

    • ক) নিউইয়র্ক
    • খ) প্যারিস
    • গ) জেনেভা
    • ঘ) ভিয়েনা

    সঠিক উত্তর: ক) নিউইয়র্ক

    ব্যাখ্যা

    PLO National Council 1988-এ আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব করে; জাতিসংঘ সাধারণ পরিষদ 1988-এ নিউইয়র্কে (A) রেজোলিউশন গ্রহণ করে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  14. ১৪. ‘International Institute on Ageing’ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?

    • ক) জেনেভা
    • খ) রোম
    • গ) প্যারিস
    • ঘ) ভ্যালেটা

    সঠিক উত্তর: ঘ) ভ্যালেটা

    ব্যাখ্যা

    মাল্টা সরকার জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় International Institute on Ageing (INIA)- কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে ৯ অক্টোবর, ১৯৮৭ জাতিসংঘের সাথে একটা আনুষ্ঠানিক চুক্তি করে। ১৫ এপ্রিল, ১৯৮৮ জাতিসংঘের তৎকালীন মহাসচিব জ্যাভিয়ের পেরেজ দ্য কুয়েলার মাল্টার রাজধানী ভ্যালেটায় প্রতিষ্ঠিত এ Institute উদ্বোধন করেন। এটি জাতিসংঘভুক্ত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  15. ১৫. কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয?

    • ক) ১৯৬৬ সাল থেকে
    • খ) ১৯৬৭ সাল থেকে
    • গ) ১৯৬৮ সাল থেকে
    • ঘ) ১৯৮৯ সাল থেকে

    সঠিক উত্তর: ক) ১৯৬৬ সাল থেকে

    ব্যাখ্যা

    ১৯৬৬ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯ ডিসেম্বর, ১৯৬৬ থেকে আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  16. ১৬. কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?

    • ক) কুয়েত
    • খ) নাইজেরিয়া
    • গ) সৌদি আরব
    • ঘ) ভেনিজুয়েলা

    সঠিক উত্তর: ঘ) ভেনিজুয়েলা

    ব্যাখ্যা

    ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যোগে OPEC গঠন করা হয়। প্রতিষ্ঠাতা সদস্য ৫টি। বর্তমান সদস্য ১৪টি। সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  17. ১৭. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

    • ক) জাপানের নাগাসাকিতে
    • খ) অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
    • গ) রাশিয়ার আশখাবাদে
    • ঘ) কানাডার ভেঙ্কুবারে

    সঠিক উত্তর: গ) রাশিয়ার আশখাবাদে

    ব্যাখ্যা

    প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (International Untion for the Conservation of Nature and Natural Resources – IUCN) ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ডে অবস্থিত। আশখাবাদ বর্তমানে তুর্কমেনিস্তানের রাজধানী।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  18. ১৮. জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?

    • ক) UNDP
    • খ) DTCD
    • গ) UNFPA
    • ঘ) UNEP

    সঠিক উত্তর: ক) UNDP

    ব্যাখ্যা

    UNDP (Untied Nations Development Programme) ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত উন্নয়নশীল দেশের প্রাকৃতিক মানবসম্পদের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জনে সাহায্যকারী সংস্থা। UNFPA (United Nations Population Fund) মূলত জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা। UNEP (United Nations Environment Programme) জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত সংস্থা।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  19. ১৯. ১৯৯১ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করে?

    • ক) মাইকেল চ্যাং
    • খ) জিন ফিলিপস
    • গ) মাইকেল স্টিচ
    • ঘ) পিট সাম্প্রাস

    সঠিক উত্তর: গ) মাইকেল স্টিচ

    ব্যাখ্যা

    অল ইংল্যান্ড ক্লাবের উদ্যোগে ১৮৭৭ সালে উইম্বলডন টেনিসের প্রথম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নারীরা উইম্বলডনে প্রথম অংশ নেন ১৮৮৪ থেকে। লন্ডনের চার্চ রোডে অবস্থিত উইম্বলডন টেনিসে প্রথম পুরুষ বিজয়ী স্পেনসার গোর এবং নারী বিজয়ী মড ওয়াটসন (১৮৮৪)। ২০২২ সালে পুরুষ চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ (সার্বিয়া) ও নারী চ্যাম্পিয়ন এলিনা রিবাকিনা (কাজাখস্তান)।

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  20. ২০. কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোটভুক্ত নয়?

    • ক) সিঙ্গাপুর
    • খ) মালয়েশিয়া
    • গ) থাইল্যান্ড
    • ঘ) দক্ষিণ কোরিয়া

    সঠিক উত্তর: ঘ) দক্ষিণ কোরিয়া

    ব্যাখ্যা

    Association of South-East Asian Nations (ASEAN) প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ ব্যাংককে ৫টি দেশের সমন্বয়ে। ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬ ইন্দোনেশিয়ার বালিতে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমান সদস্য ১০। এগুলো হচ্ছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ব্রুনেই, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। ১৯৯৯ সালে কম্বোডিয়া আসিয়ানের দশম সদস্যপদ গ্রহণ করে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  21. ২১. ‘গোঁফ- খেজুরে’ – এই বাগধারাটির অর্থ কি?

    • ক) আরামপ্রিয়া
    • খ) উদাসীন
    • গ) নিতান্ত অলস
    • ঘ) পরমুখাপেক্ষী

    সঠিক উত্তর: গ) নিতান্ত অলস

    ব্যাখ্যা

    গোঁফ-খেজুরে বাগধারাটি একটি সমাসবদ্ধ শব্দ। এর ব্যাসবাক্য- গোঁফে খেজুর পড়ে থাকলেও খায় না যে। এটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। অত্যন্ত অলস ব্যক্তি বোঝাতে এটি ব্যবহৃত হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  22. ২২. কোন দুটি অঘোষ ধ্বনি?

    • ক) চ ছ
    • খ) ড ঢ
    • গ) ব ভ
    • ঘ) দ ধ

    সঠিক উত্তর: ক) চ ছ

    বাংলা · ভুল উত্তর জানান

  23. ২৩. কোন বাক্যে ‘ঢাক্ ঢাক্ গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?

    • ক) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
    • খ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
    • গ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল
    • ঘ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও

    সঠিক উত্তর: খ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল

    ব্যাখ্যা

    ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ লুকোচুরি। ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথা বল- বাক্যটিতেই শুধু এই অর্থ প্রকাশ পেয়েছে।

    বাংলা · ভুল উত্তর জানান

  24. ২৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-

    • ক) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
    • খ) মধুসূদন ও কুমুদিনী
    • গ) গোবিন্দলাল ও রোহিনী
    • ঘ) সুরেশ ও অচেলা

    সঠিক উত্তর: গ) গোবিন্দলাল ও রোহিনী

    বাংলা · ভুল উত্তর জানান

  25. ২৫. ‘যা পূর্বে ছিল এখন নেই’- এক কথায় কি হবে?

    • ক) অপূর্ব
    • খ) অদৃষ্টপূর্ব
    • গ) অভূতপূর্ব
    • ঘ) ভূতপূর্ব

    সঠিক উত্তর: ঘ) ভূতপূর্ব

    ব্যাখ্যা

    যা পূর্বে দেখা যায়নি- অদৃষ্টপূর্ব; যা পূর্বে কখনো ঘটেনি- অভূতপূর্ব; যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব।

    বাংলা · ভুল উত্তর জানান

  26. ২৬. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

    • ক) ধন অপেক্ষা মান বড়
    • খ) তোমাকে দিয়ে কিছু হবে না
    • গ) ঢং ঢং ঘণ্টা বাজে
    • ঘ) লেখাপড়া কর, নতুবা ফেল করবে

    সঠিক উত্তর: ঘ) লেখাপড়া কর, নতুবা ফেল করবে

    ব্যাখ্যা

    ধন অপেক্ষা মান বড় (অনুসর্গ অব্যয়)। তোমাকে দিয়ে কিছু হবে না (অনুসর্গ অব্যয়)। ঢং ঢং ঘণ্টা বাজে (অনুকার অব্যয়)। লেখা পড়া কর, নতুবা ফেল করবে (সমুচ্চয়ী অব্যয়)। যে অব্যয় পদ একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সাথে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। যেমন: লেখাপড়া কর, নতুবা ফেল করবে।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  27. ২৭. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?

    • ক) ১৯৫১
    • খ) ১৯৬১
    • গ) ১৯৭১
    • ঘ) ১৯৮১

    সঠিক উত্তর: খ) ১৯৬১

    ব্যাখ্যা

    রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ই মে, ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে তার জন্মের শতবর্ষ এবং ২০১১ সালে সার্ধশতবর্ষ পালিত হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  28. ২৮. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?

    • ক) জিঞ্জির- কাজী নজরুল ইসলাম
    • খ) সাত সাগরের মাঝি – ফররুখ আহমদ
    • গ) দিলরুবা – আবদুল কাদির
    • ঘ) নূরনামা – আবদুল হাকিম

    সঠিক উত্তর: খ) সাত সাগরের মাঝি – ফররুখ আহমদ

    ব্যাখ্যা

    জিঞ্জির: বিদ্রোহের সুর; সাত সাগরের মাঝি: ইসলামের ইতিহাস ও ঐতিহ্য; দিলরুবা: প্রেমপ্রধান; নূরনামা: বাংলা ভাষার গুণকীর্তন।

    বাংলা · ভুল উত্তর জানান

  29. ২৯. ‘অনল প্রবাহ’ রচনা করেন-

    • ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
    • খ) মোজাম্মেল হক
    • গ) এয়াকুব আলী চৌধুরী
    • ঘ) মুনিরুজ্জামান ইসলামাবাদী

    সঠিক উত্তর: ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

    বাংলা · আরও এসেছে: 29th BCS (2009) · ভুল উত্তর জানান

  30. ৩০. কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

    • ক) আমি ভাত খাচ্ছি
    • খ) আমি ভাত খেয়ে স্কুলে যাব
    • গ) আমি দুপুরে ভাত খাই
    • ঘ) তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

    সঠিক উত্তর: ক) আমি ভাত খাচ্ছি

    ব্যাখ্যা

    ক ও গ তে খাচ্ছি ও খাই ক্রিয়াপদ দিয়ে বাক্যের অর্থের পরিসমাপ্তি ঘটেছে, তাই এরা সমাপিকা ক্রিয়া।

    বাংলা · ভুল উত্তর জানান

  31. ৩১. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-

    • ক) ধূসর পাণ্ডুলিপি
    • খ) নাম রেখেছি কোমল গান্ধার
    • গ) একক সন্ধ্যায় বসন্ত
    • ঘ) অন্ধকারে একা

    সঠিক উত্তর: ক) ধূসর পাণ্ডুলিপি

    ব্যাখ্যা

    জীবনানন্দ দাশের অন্যান্য কাব্যগ্রন্হগুলো হলো- ঝরাপালক, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা।

    বাংলা · ভুল উত্তর জানান

  32. ৩২. ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-

    • ক) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
    • খ) বনের পশু বনে থাকতেই ভালোবাসে
    • গ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
    • ঘ) প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম

    সঠিক উত্তর: গ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

    ব্যাখ্যা

    ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ বাক্যটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ভ্রমণকাহিনী ‘পালামৌ’ থেকে সংগৃহীত। প্রতিটি জীবই তার স্বাভাবিক অবস্থানে সুন্দর এটি বোঝাতেই উপমাটি ব্যবহৃত হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  33. ৩৩. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?

    • ক) ওরা কি করে
    • খ) আপনি আসবেন
    • গ) আমরা যাচ্ছি
    • ঘ) তোরা খাসনে

    সঠিক উত্তর: ক) ওরা কি করে

    ব্যাখ্যা

    ওরা কি করে?- নাম পুরুষ (তুচ্ছার্থে)। আপনি আসবেন?- মধ্যম পুরুষ (সম্মানার্থে)। আমরা যাচ্ছি- উত্তম পুরুষ। তোরা খাসনে- মধ্যম পুরুষ (তুচ্ছার্থে)।

    বাংলা · ভুল উত্তর জানান

  34. ৩৪. মধ্যপদলোপী কর্মধারয়-এর দৃষ্টান্ত-

    • ক) ঘর থেকে ছাড়া - ঘড়ছাড়া
    • খ) অরুণের মতো রাঙা- অরুণরাঙা
    • গ) হাসিমাখা মুখ- হাসিমুখ
    • ঘ) ক্ষণ ব্যাপিয়া স্থায়ী- ক্ষণস্থায়ী

    সঠিক উত্তর: গ) হাসিমাখা মুখ- হাসিমুখ

    ব্যাখ্যা

    ঘরছাড়া- পঞ্চমী তৎপুরুষ; অরুণরাঙা- উপমান কর্মধারয়; ক্ষণস্থায়ী- ২য়া তৎপুরুষ। মধ্যপদলোপী কর্মধারয় সমাস এর আরও কিছু উদাহরণ হলো পলান্ন, প্রীতিভোজ, সিংহাসন, ঘিভাত, ধর্মঘট, স্মৃতিসৌধ ইত্যাদি।

    বাংলা · ভুল উত্তর জানান

  35. ৩৫. কোনটি ঐতিহাসিক নাটক?

    • ক) শর্মিষ্ঠা
    • খ) রাজসিংহ
    • গ) পলাশীর যুদ্ধ
    • ঘ) রক্তাক্ত প্রান্তর

    সঠিক উত্তর: ঘ) রক্তাক্ত প্রান্তর

    ব্যাখ্যা

    ‘শর্মিষ্ঠা’ মধুসূদন দত্ত রচিত পৌরাণিক নাটক; ‘রাজসিংহ’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ঐতিহাসিক উপন্যাস; ‘পলাশীর যুদ্ধ’ নবীন চন্দ্র সেন রচিত ঐতিহাসিক কাব্যগ্রন্হ; ‘রক্তাক্ত প্রান্তর’ পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে মুনীর চৌধুরী রচিত ঐতিহাসিক নাটক। মুনীর চৌধুরী রচিত অন্যান্য নাটক হলো- কবর, মানুষ, মুখরা রমণী বশীকরণ, কেউ কিছু বলতে পারে না ইত্যাদি।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  36. ৩৬. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে-

    • ক) মহাকাব্যে
    • খ) নাটকে
    • গ) পত্রকাব্যে
    • ঘ) সনেটে

    সঠিক উত্তর: ঘ) সনেটে

    ব্যাখ্যা

    মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের রূপকার, প্রথম সার্থক নাট্যকার, প্রথম পত্রকাব্যকার, প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা ও প্রথম প্রহসন রচয়িতা। মধুসূদনের ‘চর্তুদ্দশপদী কবিতাবলী’ গ্রন্হে ১০২ টি সনেট রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত তার প্রবল দেশপ্রেম প্রকাশ করেছেন সনেটের মাধ্যমে।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  37. ৩৭. ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-

    • ক) মীর মশাররফ হোসেন
    • খ) মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
    • গ) মোজাম্মেল হক
    • ঘ) রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

    সঠিক উত্তর: গ) মোজাম্মেল হক

    ব্যাখ্যা

    মোজাম্মেল হক ‘মোসলেম ভারত’, ‘লহরী’ ও ‘শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকা’ সম্পাদনা করেন। মীর মশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা ‘আজিজন্নেহার’ ও ‘হিতকরী’। মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ সম্পাদিত পত্রিকা ‘ইসলাম প্রচারক’।

    বাংলা · ভুল উত্তর জানান

  38. ৩৮. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?

    • ক) হাতি/হাতী
    • খ) নারি/নারী
    • গ) জাতি/জাতী
    • ঘ) দাদি/দাদী

    সঠিক উত্তর: ক) হাতি/হাতী

    ব্যাখ্যা

    বাংলা একাডেমির বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানই শুদ্ধ; এমন কিছু শব্দ: অন্তঃস্থ/অন্তস্থ; পাখি/পাখী; বাড়ি/বাড়ী; বাঁশি/বাঁশী; রজনি/রজনী; শ্রেণি/শ্রেণী; সূচী/সূচি; হাতি/হাতী; স্বামি/স্বামী; কলস/কলশ; কুটির/কুটীর; কুমির/কুমীর; গাড়ি/গাড়ী; তরণি/তরণী; দীঘি/দিঘী; দাদি/দাদী। সতুরাং ক ও ঘ দুটি উত্তরই সঠিক।

    বাংলা · ভুল উত্তর জানান

  39. ৩৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য-

    • ক) মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
    • খ) জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
    • গ) চাষী-জীবনের করুণ চিত্র
    • ঘ) চরবাসীদের দুঃখী-জীবন

    সঠিক উত্তর: খ) জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ

    ব্যাখ্যা

    ১৯৩৬ সালে প্রকাশিত ‘পদ্মানদীর মাঝি’ মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস। জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখের বাস্তব চিত্র এতে অঙ্কিত হয়েছে। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হলো কুবের, কপিলা, মালা, হোসেন মিয়া।

    বাংলা · ভুল উত্তর জানান

  40. ৪০. ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।’ এ অংশটুকুর মূল প্রতিপাদ্য-

    • ক) প্রতিদান
    • খ) প্রত্যুপকার
    • গ) অকৃতজ্ঞতা
    • ঘ) অসহিষ্ণুতা

    সঠিক উত্তর: গ) অকৃতজ্ঞতা

    ব্যাখ্যা

    এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কণিকা’ কাব্যগ্রন্হের অন্তর্গত ‘ক্ষুদ্রের দম্ভ’ নামক ২ পঙ্‌ক্তির অণুকবিতা। এটিতে ক্ষুদ্রের দাম্ভিকতা বা অকৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে।

    বাংলা · ভুল উত্তর জানান

  41. ৪১. একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

    • ক) ২০৬
    • খ) ৩০৬
    • গ) ৪০৬
    • ঘ) ৫০৬

    সঠিক উত্তর: ক) ২০৬

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  42. ৪২. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

    • ক) ব্রোমিন
    • খ) পারদ
    • গ) আয়োডিন
    • ঘ) জেনন

    সঠিক উত্তর: ক) ব্রোমিন

    ব্যাখ্যা

    সাধারণ তাপমাত্রায় একমাত্র মৌলিক তরল অধাতু হলো ব্রোমিন এবং একমাত্র তরল ধাতু হলো পারদ। আয়োডিন ঊর্ধ্বপাতিত পদার্থ এবং জেনন নিষ্ক্রিয় গ্যাস।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  43. ৪৩. কোনটি চৌম্বক পদার্থ?

    • ক) পারদ
    • খ) বিসমাথ
    • গ) অ্যান্টিমনি
    • ঘ) কোবাল্ট

    সঠিক উত্তর: ঘ) কোবাল্ট

    ব্যাখ্যা

    যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাকে চৌম্বক পদার্থ বলে। যথা- লোহা, নিকেল ও কোবাল্ট।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  44. ৪৪. উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থোকে; কারণ উচ্চ পর্বত চূড়ায়-

    • ক) অক্সিজেন কম
    • খ) ঠাণ্ডা বেশি
    • গ) বায়ুর চাপ বেশি
    • ঘ) বায়ুর চাপ কম

    সঠিক উত্তর: ঘ) বায়ুর চাপ কম

    ব্যাখ্যা

    ভূপৃষ্ঠ থেকে যতো উপরে উঠা যায় বায়ুর চাপ ততো কমতে থাকে। উচ্চ পর্বত চূড়ায় বায়ুর চাপ কম থাকায় শরীরের অভ্যন্তরীণ চাপ ও বাহ্যিক চাপের মধ্যকার ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  45. ৪৫. কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?

    • ক) ৯ গুণ বাড়বে
    • খ) ৯ গুণ কমবে
    • গ) ৩ গুণ বাড়বে
    • ঘ) ৩ গুণ কমবে

    সঠিক উত্তর: ঘ) ৩ গুণ কমবে

    ব্যাখ্যা

    সরল দোলকের ত্বরণের সূত্রানুযায়ী নির্দিষ্ট দৈর্ঘ্যের কোনো সরল দোলকের দোলনকাল ঐ স্থানের অভিকর্ষীয় ত্বরণের (g) বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ T∝1/√g।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  46. ৪৬. সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?

    • ক) অর্ধেক হবে
    • খ) দ্বিগুণ হবে
    • গ) তিগুণ হবে
    • ঘ) চারগুণ হবে

    সঠিক উত্তর: ক) অর্ধেক হবে

    ব্যাখ্যা

    টানা তারে আড় কম্পনের দৈর্ঘ্যের সূত্রানুযায়ী টান স্থির থাকলে একটি টানা তারের দৈর্ঘ্য এর কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক অর্থাৎ l∝1/n। সুতরাং তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্ক অর্ধেক হবে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  47. ৪৭. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

    • ক) শূন্যতায়
    • খ) লোহায়
    • গ) পানিতে
    • ঘ) বাতাসে

    সঠিক উত্তর: খ) লোহায়

    ব্যাখ্যা

    শব্দ চলাচলের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। জড় মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে শব্দের গতি তত বেশি হবে। উল্লিখিত মাধ্যমগুলোর মধ্যে লোহার ঘনত্ব সবচেয়ে বেশি হওয়ায় শব্দের গতিও সবচেয়ে বেশি। স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি ৩৩২ মি/সে, পানিতে ১৪৫০ মি /সে এবং লোহায় ৫২২১ মি/সে।

    সাধারণ বিজ্ঞান · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  48. ৪৮. মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?

    • ক) সয়ুজ
    • খ) এপোলো
    • গ) ভয়েজার
    • ঘ) ভাইকিং

    সঠিক উত্তর: ঘ) ভাইকিং

    ব্যাখ্যা

    ১৯৮৬ সালের ১৩ মার্চ ‘সয়ুজ’ উৎক্ষেপণ করা হয়। এপোলো ১১-এর মাধ্যমে নীল আর্মস্ট্রং চন্দ্রপৃষ্ঠে প্রথম পা রাখেন। ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্র মহাশূন্যের অন্যান্য গ্রহের দিকে ভয়েজার-১ ও ভয়েজার -২ নভোযানদ্বয় প্রেরণ করেন। ১৯৭৬ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র প্রেরিত নভোযান ভাইকিং-১ প্রথমবারের মতো মঙ্গলে অবতরণ করে।

    সাধারণ বিজ্ঞান · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  49. ৪৯. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?

    • ক) আইনস্টাইন
    • খ) ওপেনহাইমার
    • গ) অটোহ্যান
    • ঘ) রোজেনবার্গ

    সঠিক উত্তর: খ) ওপেনহাইমার

    ব্যাখ্যা

    পারমাণবিক বোমা তৈরীর লক্ষ্যে ১৯৪২ সালে মার্কিনীরা ‘ম্যানহাটন প্রকল্প’ হাতে নেয়। এ প্রকল্পের বৈজ্ঞানিক পরিচালকের দায়িত্বে ছিলেন রবার্ট ওপেনহাইমার। ম্যানহাটন প্রকল্পের অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী ১৯৪৫ সালের ১৬ জুলাই বিশ্বের প্রথম পারমাণবিক বোমা ‘ট্রিনিট্রি’ এর সফল বিস্ফোরণ ঘটায়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  50. ৫০. সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

    • ক) উত্তল
    • খ) অবতল
    • গ) জুম
    • ঘ) সিলিন্ড্রিক্যাল

    সঠিক উত্তর: খ) অবতল

    ব্যাখ্যা

    ‘অবতল’ লেন্স সাধারণত গোলাকার লেন্স। দর্পণের উপরিতল প্রান্তের দিকে উঁচু আর মাঝের দিকে ক্রমশ নিচু হয়ে যে আকৃতি হয়, তাকে অবতল লেন্স বলে। সিনেমাস্কোপ প্রজেক্টারে এই ধরনের লেন্স ব্যবহার করা হয়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  51. ৫১. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?

    • ক) ময়নামতি
    • খ) বিক্রমপুর
    • গ) মহাস্থানগড়
    • ঘ) পাহাড়পুর

    সঠিক উত্তর: গ) মহাস্থানগড়

    ব্যাখ্যা

    বাংলাদেশের সর্বাপেক্ষা প্রাচীন শহর হলো পুণ্ড্রবর্ধন। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এটি ছিল অত্র অঞ্চলের বিখ্যাত শহর ও বাণিজ্য কেন্দ্র। ১৮৭৯ সালে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার ক্যানিংহাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন। এর বর্তমান নাম মহাস্থানগড়। বর্তমান বগুড়া শহর থেকে ১০ কিমি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে এর অবস্থান।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  52. ৫২. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

    • ক) নুরুল আমিন
    • খ) লিয়াকত আলী খান
    • গ) মোহাম্মদ আলী
    • ঘ) খাজা নাজিমুদ্দীন

    সঠিক উত্তর: ঘ) খাজা নাজিমুদ্দীন

    ব্যাখ্যা

    ২৭ জানুয়ারি, ১৯৫২ তৎকালীন পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন কর্তৃক পল্টন ময়দানে রাষ্ট্রভাষা হিসেবে পুনরায় উর্দুর কথা ঘোষিত হলে ভাষা আন্দোলন বেগবান হয়ে ওঠে এবং ২১ ফেব্রুয়ারির আন্দোলনের সূত্রপাত ঘটে। খাজা নাজিমুদ্দীন ১৭ অক্টোবর, ১৯৫১ থেকে ১৭ এপ্রিল, ১৯৫৩ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  53. ৫৩. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?

    • ক) ১৯৫০ সালে
    • খ) ১৯৪৮ সালে
    • গ) ১৯৪৭ সালে
    • ঘ) ১৯৫৪ সালে

    সঠিক উত্তর: ক) ১৯৫০ সালে

    ব্যাখ্যা

    পাকিস্তান শাসনামলে ভূমি আইনের উপর যে সব গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ আইন প্রণীত হয়, তন্মধ্যে ১৯৫০ সালের জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন (Estate Acquisition and Tenancy Act 1950) উল্লেখযোগ্য। ১৯৫০ সালের ১৬ ফেব্রুয়ারি এই আইনটি পূর্ব বাংলার আইনসভা কর্তৃক গৃহীত হয় এবং ঐ সালের ১৬ মে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেলের সম্মতিক্রমে আইনের মর্যাদা লাভ করে। এ আইনে ১৫২ টি ধারা রয়েছে, যা পাঁচটি অংশ ও ১৯টি অধ্যায়ে বিভক্ত।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  54. ৫৪. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

    • ক) কুষ্টিয়া
    • খ) বগুড়া
    • গ) কুমিল্লা
    • ঘ) চাঁপাইনবাবগঞ্জ

    সঠিক উত্তর: ঘ) চাঁপাইনবাবগঞ্জ

    ব্যাখ্যা

    প্রাচীন যুগে বাংলা অখণ্ড কোনো রাজ্য ছিল না। ভিন্ন ভিন্ন নামে খণ্ডে খণ্ডে বিভিন্ন জনপথে বিভক্ত ছিল সমগ্র বাংলা। গৌড় জনপদের সীমানা ছিল রাজশাহী, নওগাঁ, নাটোর, মালদহ, পশ্চিম দিনাজপুর।

    বাংলা · ভুল উত্তর জানান

  55. ৫৫. আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিল?

    • ক) ১৯৬৫ সালে
    • খ) ১৯৬৬ সালে
    • গ) ১৯৬৭ সালে
    • ঘ) ১৯৬৮ সালে

    সঠিক উত্তর: খ) ১৯৬৬ সালে

    ব্যাখ্যা

    ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা নামে পরিচিত ‘৬ দফা দাবি’ পেশ করেন। ১৯৬৬ সালের ২৩ জুন আনুষ্ঠানিকভাবে ‘৬ দফা দাবি’ উত্থাপন করা হয়। ১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা বাস্তবায়নের দাবিতে গণআন্দোলন শুরু হলে পুলিশের গুলিতে বিভিন্ন স্থানে ১১ জন বাঙালি নিহত হন। এ জন্য প্রতি বছর ৭ জুন ছয় দফা দিবস পালিত হয়।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  56. ৫৬. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?

    • ক) ১৯৫২ সালে
    • খ) ১৯৫৩ সালে
    • গ) ১৯৫৪ সালে
    • ঘ) ১৯৫৫ সালে

    সঠিক উত্তর: খ) ১৯৫৩ সালে

    ব্যাখ্যা

    প্রখ্যাত আইনজীবী মাদার বখশ এবং প্রফেসর ইতরাত হোসেন জুবেরীর প্রচেষ্টায় ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয় এবং একই বছরের ৬ জুলাই প্রফেসর ইতরাত হোসেন জুবেরীকে উপাচার্য হিসেবে নিয়োগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  57. ৫৭. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ – গানটির সুরকার কে?

    • ক) আবদুল লতিফ
    • খ) আবদুল আহাদ
    • গ) আলতাফ মাহমুদ
    • ঘ) মাহমুদুন্নবী

    সঠিক উত্তর: গ) আলতাফ মাহমুদ

    ব্যাখ্যা

    গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী এবং প্রথম সুরকার ও কণ্ঠশিল্পী ছিলেন আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ এবং বর্তমানে এটি সমবেত কণ্ঠে গাওয়া হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  58. ৫৮. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

    • ক) হামিদুর রহমান
    • খ) তানভির কবির
    • গ) মাইনুল হোসেন
    • ঘ) মাযহারুল ইসলাম

    সঠিক উত্তর: গ) মাইনুল হোসেন

    ব্যাখ্যা

    হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের, তানভীর কবির মুজিবনগর স্মৃতিসৌধের এবং মাযহারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের স্থপতি।

    বাংলা · আরও এসেছে: 14th BCS (1993) · ভুল উত্তর জানান

  59. ৫৯. বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?

    • ক) সাত
    • খ) আট
    • গ) ছয়
    • ঘ) পাঁচ

    সঠিক উত্তর: ক) সাত

    ব্যাখ্যা

    বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসীম বীরত্ব ও সাহসিকতা প্রদর্শণ এবং আত্মত্যাগের জন্য ৭ জন সূর্যসন্তানকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব দেয়া হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  60. ৬০. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?

    • ক) সিপাহী
    • খ) ল্যান্সনায়েক
    • গ) লেফটেন্যান্ট
    • ঘ) ক্যাপ্টেন

    সঠিক উত্তর: ক) সিপাহী

    বাংলা · ভুল উত্তর জানান

  61. ৬১. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

    • ক) ১৪ ডিসেম্বর
    • খ) ১৩ ডিসেম্বর
    • গ) ১২ ডিসেম্বর
    • ঘ) ১১ ডিসেম্বর

    সঠিক উত্তর: ক) ১৪ ডিসেম্বর

    ব্যাখ্যা

    বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকবাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নির্বিচারে বহু বুদ্ধিজীবী হত্যা করে। তাই তাদের স্মরণে ১৪ ডিসেম্বরকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করা হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  62. ৬২. বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?

    • ক) ১৬ ফেব্রুয়ারি
    • খ) ২৭ ফেব্রুয়ারি
    • গ) ২ মার্চ
    • ঘ) ৪ মার্চ

    সঠিক উত্তর: খ) ২৭ ফেব্রুয়ারি

    ব্যাখ্যা

    ১৯৭৩ সালের ৭ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের তোপে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর এরশাদ সরকারের পদত্যাগের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি জয়লাভ করে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  63. ৬৩. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

    • ক) বরাইল
    • খ) কৈলাস
    • গ) কাঞ্চনজঙ্গা
    • ঘ) গডউইন অস্টিন

    সঠিক উত্তর: খ) কৈলাস

    ব্যাখ্যা

    ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে উৎপন্ন হয়ে তিব্বতে সানপো ও আসামে ব্রহ্মপুত্র ও ডিহং নামে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

    বাংলা · ভুল উত্তর জানান

  64. ৬৪. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি?

    • ক) লুসাই
    • খ) গারো
    • গ) কেওক্রাডং
    • ঘ) জয়ন্তিকা

    সঠিক উত্তর: খ) গারো

    ব্যাখ্যা

    সমুদ্র সমতল থেকে সাধারণত ৬০০-১০০০ মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তুপকে পাহাড় এবং ১০০০ মিটারের অধিক উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তুপকে পর্বত বলে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়া বৃহত্তর ময়মনসিংহে অবস্থিত গারো পাহাড় এবং এটি টারশিয়ারি যুগে সৃষ্টি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং বা বিজয় এর উচ্চতা ১২৩১ মিটার। কেওক্রাডং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ১২৩০ মিটার। দুটিই বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  65. ৬৫. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

    • ক) শীতলক্ষ্যা
    • খ) বুড়িগঙ্গা
    • গ) মেঘনা
    • ঘ) তুরাগ

    সঠিক উত্তর: খ) বুড়িগঙ্গা

    ব্যাখ্যা

    ঢাকা শহরকে রক্ষা করার জন্য সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধ নির্মাণ করা হয় তাই ‘বাকল্যান্ড বাঁধ’ নামে পরিচিত।

    বাংলা · ভুল উত্তর জানান

  66. ৬৬. বাংলাদেশে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত?

    • ক) প্রায় ৪৭৯৭ জন
    • খ) প্রায় ৪৫৭২ জন
    • গ) প্রায় ৯৭৯১ জন
    • ঘ) প্রায় ৮২১২ জন

    সঠিক উত্তর: ক) প্রায় ৪৭৯৭ জন

    ব্যাখ্যা

    1991-এ ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা ~4,797 (A)। বর্তমান 2023-এ রেজিস্টার্ড চিকিৎসক প্রতি 1,496 — html solve আধুনিক।

    বাংলা · ভুল উত্তর জানান

  67. ৬৭. চলন বিল কোথায় অবস্থিত?

    • ক) রাজশাহী জেলায়
    • খ) রাজশাহী ও নওগাঁ জেলায়
    • গ) পাবনা ও নাটোর জেলায়
    • ঘ) নাটোর ও নওগাঁ জেলায়

    সঠিক উত্তর: গ) পাবনা ও নাটোর জেলায়

    ব্যাখ্যা

    চলন বিল পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল। চলন বিলের মধ্য দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়েছে। বাংলাদেশের মিঠাপানির মাছের প্রধান উৎস চলনবিল। বর্তমানে এ বিলের মধ্য দিয়ে নাটোর-সিরাজগঞ্জ সংযোগ সড়ক প্রতিষ্ঠিত হয়েছে।

    বাংলা · ভুল উত্তর জানান

  68. ৬৮. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?

    • ক) ২৪.৭ কিলোমিটার
    • খ) ২১.০ কিলোমিটার
    • গ) ১৯.৩ কিলোমিটার
    • ঘ) ১৬.৫ কিলোমিটার

    সঠিক উত্তর: ঘ) ১৬.৫ কিলোমিটার

    ব্যাখ্যা

    বাংলাদেশ সীমান্ত থেকে ১৬.৫ কিমি. বা প্রায় ১০.২৫ মাইল দূরে গঙ্গা নদীর উপর অবস্থিত ফারাক্কা বাঁধ চালু হয় ১৯৭৪ সালে।

    বাংলা · ভুল উত্তর জানান

  69. ৬৯. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

    • ক) কুড়িগ্রাম
    • খ) নীলফামারী
    • গ) ঠাকুরগাঁও
    • ঘ) লালমনিরহাট

    সঠিক উত্তর: ঘ) লালমনিরহাট

    ব্যাখ্যা

    প্রশাসনিক ও রাজনৈতিকভাবে দহগ্রামের অবস্থান লালমনিরহাট জেলায়। কিন্তু ভৌগোলিকভাবে ভারতের কোচবিহার জেলায় অবস্থিত। যাতায়াতের জন্য করিডোর ব্যবস্থা চালু থাকায় ১ আগস্ট, ২০১৫ বাংলাদেশ-ভারতের মধ্যে ১৬২টি ছিটমহলের বিনিময় হলেও দহগ্রামের কোনো পরিবর্তন হয়নি।

    বাংলা · আরও এসেছে: 14th BCS (1993) · ভুল উত্তর জানান

  70. ৭০. সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?

    • ক) ৩৮০০ বর্গ কিলোমিটার
    • খ) ৪১০০ বর্গ কিলোমিটার
    • গ) ৫৮০০ বর্গ কিলোমিটার
    • ঘ) ৬৯০০ বর্গ কিলোমিটার

    সঠিক উত্তর: গ) ৫৮০০ বর্গ কিলোমিটার

    ব্যাখ্যা

    সুন্দরবনের বাংলাদেশ অংশ ~6,017 বর্গ কিমি (62% of total ~10,000); পশ্চিমবঙ্গসহ total ~10,000। পরীক্ষার বিকল্পে 5,800 (C) নিকটতম; D 6,900-ও কাছাকাছি। আধুনিক বন অধিদপ্তর 6,017 ব্যবহার করে — **DISPUTED** (C নিকটতম)।

    বাংলা · ভুল উত্তর জানান

  71. ৭১. Select the answer of the word ‘stagflagation’.

    • A) controlled prices
    • B) economic slow down
    • C) a disintegrating government
    • D) cultural dullness

    সঠিক উত্তর: B) economic slow down

    ব্যাখ্যা

    Stagflagation- অর্থনৈতিক মন্দা (যে সময়ে মুদ্রাস্ফীতি হয় কিন্তু উৎপাদন বাড়ে না)। মূলত Stagnation (নিস্ক্রিয় অবস্থা, অচলাবস্থা) ও Inflation – (মুদ্রাস্ফীতি)- এই দুটি শব্দের মিলনে Stagflagation-শব্দটি গঠিত। এখানে Controlled price- নিয়ন্ত্রিত মূল্য। Economic slow down- অর্থনৈতিক মন্দা। A disintegrating government- একটি অসামঞ্জস্যপূর্ণ সরকার। Cultural dullness – সাংস্কৃতিক মন্দা।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  72. ৭২. What is the meaning of the word ‘scuttle’?

    • A) to tease
    • B) abandon
    • C) Pile up
    • D) gossip

    সঠিক উত্তর: B) abandon

    ব্যাখ্যা

    Scuttle শব্দটির ৬টি ভিন্ন অর্থ রয়েছে। (i) Noun হিসেবে- কয়লার ঝুড়ি, (ঘরের মধ্যে) অগ্নিকুণ্ডে কয়লা সরবরাহের পাত্র বিশেষ। (ii) Noun হিসেবে- ঢাকনাওয়ালা ছোট ছিদ্র (জাহাজে, বাড়ির ছাদে)। (iii) Noun হিসেবে – দ্রুত প্রস্থান, পলায়ন। (iv) Verb হিসেবে - তড়িঘড়ি পালানো, দ্রুত পরিত্যাগ করা। (v) Verb হিসেবে- কপাটিকা খুলে দেয়া। (vi) Verb হিসেবে – ফুটো করা , ফুটো করে জাহাজ ডুবিয়ে দেয়া। এখানে (ক) To tease – উত্যক্ত করা, বিরক্ত করা। Abandon- পরিত্যাগ করা, ছেড়ে দেয়া। Pile up- স্তুপ করা, জমা করা। Gossip- খোশগল্প করা, চুটকি রচনা করা। অতএব scuttle এর অর্থের সাথে Abandon এর মিল রয়েছে।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  73. ৭৩. What is the meaning of the word‘stanch’?

    • A) to reinforce
    • B) be weak
    • C) smooth out
    • D) put an end to

    সঠিক উত্তর: D) put an end to

    ব্যাখ্যা

    Stanch- রোধ করা, বন্ধ করা, শেষ করা। To reinforce- শক্তিশালী করা, ক্ষমতা বৃদ্ধি করা, দৃঢ়তর করা। Be weak – দুর্বল হওয়া। Smooth out- মসৃণ করা, সমান করা। Put an end to- সাঙ্গ করা, শেষ করা, যবনিকা পাত করা। অর্থাৎ stanch এর অর্থের সাথে put an end to এর মিল রয়েছে।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  74. ৭৪. What is the meaning of the word ‘belated’?

    • A) complaining
    • B) off hand
    • C) weak
    • D) tardy

    সঠিক উত্তর: D) tardy

    ব্যাখ্যা

    Belated- অতিশয় ধীরে চলা, খুব দেরিতে আসা, অতিশয় ধীর, মন্হর। Complaining –অভিযোগ করার মত। Off hand – তাৎক্ষণিক, উপস্থিত, পূর্বচিন্তা ছাড়া। Weak- দুর্বল, বলহীন। Tardy- ধীর, অতিশয় মন্হর। তাই belated এর প্রতিশব্দ Tardy.

    ইংরেজি · ভুল উত্তর জানান

  75. ৭৫. What is the meaning of the word ‘sequences’?

    • A) to follow
    • B) round up
    • C) withdraw
    • D) question closely

    সঠিক উত্তর: A) to follow

    ব্যাখ্যা

    Sequences- ক্রমসমূহ, পরস্পরসমূহ আনুক্রমিক বিষয়াবলি। To follow – অনুসরণ করা, ক্রম অনুসরণ করা। Round up – একক করা, পূর্ণসংখ্যায় নিয়ে আসা। Withdraw- উত্তোলন করা, তুলে নেয়া। Question closely- ঘনিষ্ঠভাবে/দৃঢ়ভাবে প্রশ্ন করা।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  76. ৭৬. What is the meaning of the word ‘euphemism’?

    • A) vague idea
    • B) inoffensive expression
    • C) verbal play
    • D) wise saying

    সঠিক উত্তর: B) inoffensive expression

    ব্যাখ্যা

    Euphemism- সুভাষণ, মধুর ভাষণ, পরিবর্তিত শব্দের দ্বারা ধ্বনি মাধুর্য, বর্ধন (যেমন মৃত্যুর পরিবর্তে পরলোক গমন। এখানে vague idea- অস্পষ্ট ধারণা। in-offensive expression- শালীন অভিব্যক্তি। verbal play- বিবৃতিমূলক/বাচনিক নাটক। wise saying – জ্ঞানগর্ভ প্রবাদ।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  77. ৭৭. ‘The rainbow’ is-

    • A) a poem by Wordsworth
    • B) a short story by Somerst Maugham
    • C) a novel by D.H. Lawrence
    • D) a verse by Coleridge

    সঠিক উত্তর: C) a novel by D.H. Lawrence

    ব্যাখ্যা

    D.H. Lawrence এর অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে The White Peacock, Women in Love, Sons and Lovers, Lady Chatterley’s Lover উল্লেখযোগ্য।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  78. ৭৮. ‘Tom Jones’ by Henry Fielding was first published in-

    • A) the 1st half of 19th century
    • B) the 2nd half of 18th century
    • C) the 1st half of 18th century
    • D) the 2nd half of 19th century

    সঠিক উত্তর: A) the 1st half of 19th century

    ব্যাখ্যা

    Henry Fielding কে ইংরেজি উপন্যাসের জনক বলা হয়। তার ছদ্মনাম Captain Hercules Vinegar. তার বিখ্যাত উপন্যাস হলো Tom Jones, Amelia এবং Joseph Andrews.

    ইংরেজি · ভুল উত্তর জানান

  79. ৭৯. The literary work ‘Kubla Khan’ is-

    • A) a history by Vincent Smith
    • B) a verse by Coleridge
    • C) a drama by Oscar Wilde
    • D) a short story by Somerst Maugham

    সঠিক উত্তর: B) a verse by Coleridge

    ব্যাখ্যা

    S. T. Coleridge ইংরেজি সাহিত্যের Romantic যুগের একজন বিখ্যাত কবি। William Wordsworth এর সাথে যৌথভাবে ‘Lyrical Ballads’ রচনার মাধ্যমে Romantic যুগের সূচনা করেন। তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে ‘The Rime of the Ancient Mariner’, ‘Bibliographia Literaria’, ‘Christabell’, ‘Kubla Khan’, ‘Ode to Dejection’ উল্লেখযোগ্য।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  80. ৮০. T.S Eliot was born in-

    • A) Ireland
    • B) England
    • C) Wales
    • D) USA

    সঠিক উত্তর: D) USA

    ব্যাখ্যা

    T.S Eliot এর বিখ্যাত সাহিত্যকর্ম হলো- ‘The Waste Land’, ‘The Hollowmen’, ‘Murder in the Cathedral’, ‘The Family Reunion’, ‘The Cocktail Party’. তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  81. ৮১. What was the real name of the great American short writer, ‘O Henry?

    • A) Samuel L.Clemen
    • B) William Sydney Porter
    • C) Fitz-James O’Brien
    • D) William Huntington Wright

    সঠিক উত্তর: B) William Sydney Porter

    ব্যাখ্যা

    William Sydney Porter এর বিখ্যাত সাহিত্যকর্ম হলো- ‘The Gift of the Magi’, ‘Sixes and Sevens’, ‘Roads of Destiny’, ‘Rolling Stone’. ‘The Four Million’.

    ইংরেজি · ভুল উত্তর জানান

  82. ৮২. Anything ‘Pernicious’ tends to injure or destroy. Something which has no such harmful effect is-

    • A) innocuous
    • B) innocent
    • C) immaculate
    • D) salutary

    সঠিক উত্তর: A) innocuous

    ব্যাখ্যা

    মূল sentence –এ বলা হয়েছে যে, Pernicious অর্থ ‘যা ক্ষতি করে বা ধ্বংস করে’ এবং যা অহিতকর বা ক্ষতি করে না তা কি জানতে চাওয়া হয়েছে। এখন প্রদত্ত Option –এর মধ্যে ‘innocuous’ –এর অর্থ ‘এমন কিছু যা কোনো অনিষ্ট করে না’।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  83. ৮৩. Do not worry, English grammar is not _____ to understand. Which of the following best fits in the blank space?

    • A) so difficult
    • B) very difficult
    • C) too difficult
    • D) difficult enough

    সঠিক উত্তর: C) too difficult

    ইংরেজি · ভুল উত্তর জানান

  84. ৮৪. We (not have) a holiday since the beginning of the year. -which of the following verb forms best completes the above sentence?

    • A) did not have
    • B) have not had
    • C) are not having
    • D) had not had

    সঠিক উত্তর: B) have not had

    ব্যাখ্যা

    since/for + time থাকলে বাক্যটিতে Present Perfect/Present Perfect Continuous Tense হয়।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  85. ৮৫. If I were you, I (handle) the situation more carefully. -Which of the following verb forms best completes the above sentence?

    • A) would handle
    • B) will handle
    • C) handle
    • D) would have handled

    সঠিক উত্তর: A) would handle

    ব্যাখ্যা

    Conditional sentence- এ If দ্বারা সূচিত Clause টিতে ‘were’ থাকলে অপর Clause টিতে would/could/might + verb word ব্যবহার করতে হয়।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  86. ৮৬. It’s time (you realize) your mistakes. Which of the following clause best fits in the above sentence?

    • A) you realized
    • B) that you realize
    • C) you would realize
    • D) you have realized

    সঠিক উত্তর: A) you realized

    ব্যাখ্যা

    It’s time, It is ligh time etc. Sentence এর শুরুতে থাকলে Principle verb past form এ হয়।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  87. ৮৭. We have recently entered __ an agreement with the Inland Co-operative Society. -Which of the following best fits in the blank space?

    • A) no preposition
    • B) upon
    • C) in
    • D) into

    সঠিক উত্তর: D) into

    ব্যাখ্যা

    ভেতরে প্রবেশ করা বা আসা বোঝাতে enter –এর পর কোনো preposition বসে না। অধিকার লাভ করার ক্ষেত্রে enter-এর পর on/upon বসে। নথিভুক্ত করার ক্ষেত্রে enter- এর পর in বসে এবং চুক্তিতে সম্মত হওয়া বোঝাতে enter – এর পর into বসে।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  88. ৮৮. The boy from the village said, “I __ starve than beg.” -Which of the following best completes the above sentence?

    • A) better
    • B) rather
    • C) would rather
    • D) would better

    সঠিক উত্তর: C) would rather

    ব্যাখ্যা

    Rather → বরং মূল sentence টি এরূপ আমি বরং না খেয়ে থাকবো, তবুও ভিক্ষা করবো না। gap এ would rather বসালেই এরূপ অর্থ হয়।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  89. ৮৯. It is too difficult to ‘tolearte’ bad temper for long. -Which of the following phrases best replaces ‘tolerate’ in the above sentence?

    • A) cope up with
    • B) put up with
    • C) stand up for
    • D) pull on with

    সঠিক উত্তর: B) put up with

    ব্যাখ্যা

    Tolerate- সহ্য করা, সওয়া মেনে নেয়া। এখানে Cope with- তাল মেলানো। Put up with- সহ্য করা, বিনা প্রতিবাদে মেনে নেয়া। Stand up for- সমর্থন করা, পক্ষ গ্রহণ করা। Pull on with- টান দেয়া, শোষণ করা।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  90. ৯০. I have never seen such a slow coach like you, this small work has taken you three full months. - What does the idiom’ a slow coach’ mean?

    • A) an irrespomnsible person
    • B) a careless person
    • C) an unthoughtful person
    • D) a very lazy person

    সঠিক উত্তর: D) a very lazy person

    ব্যাখ্যা

    Slow coach- ধীর প্রকৃতির লোক, অলস লোক, সময় অপচয়কারী ব্যক্তি। এখানে an irresponsible person – দায়িত্ব জ্ঞানহীন লোক। a careless person – বেপরোয়া লোক। an unthoughtful person হঠকারী ব্যক্তি, অচিন্ত্যপূর্ব/অচিন্ত্যশীল ব্যক্তি। a very lazy person- অত্যন্ত অলস ব্যক্তি।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  91. ৯১. যদি x³+hx+10=0 এর সমাধান 2 হয়, তবে h এর মান কত?

    • ক) 10
    • খ) 9
    • গ) -9
    • ঘ) -2

    সঠিক উত্তর: গ) -9

    ব্যাখ্যা

    x এর মান 2 হলে 2 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। ∴ 2h=-18 ∴h=-9

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  92. ৯২. একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

    • ক) শূন্য
    • খ) ১৪৪
    • গ) ২৫৬
    • ঘ) ৪০০

    সঠিক উত্তর: খ) ১৪৪

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  93. ৯৩. y=৩x+২, y=-৩x+ ২ এবং y=-২ দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?

    • ক) একটি সমবাহু ত্রিভুজ
    • খ) একটি সমদ্বিবাহু ত্রিভুজ
    • গ) একটি বিষমবাহু ত্রিভুজ
    • ঘ) একটি সমকোণী ত্রিভুজ

    সঠিক উত্তর: খ) একটি সমদ্বিবাহু ত্রিভুজ

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  94. ৯৪. ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?

    • ক) ৩
    • খ) ৪
    • গ) ৫
    • ঘ) ৬

    সঠিক উত্তর: গ) ৫

    ব্যাখ্যা

    log₂ 32=log₂ 2⁵=5

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  95. ৯৫. একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?

    • ক) ৪
    • খ) ৬
    • গ) ৮
    • ঘ) ১০

    সঠিক উত্তর: খ) ৬

    মানসিক দক্ষতা ও অ্যানালিটিক্যাল · ভুল উত্তর জানান

  96. ৯৬. [২-৩(২-৩)⁻¹]⁻¹ এর মান কত?

    • ক) ৫
    • খ) -৫
    • গ) ১/৫
    • ঘ) -১/৫

    সঠিক উত্তর: গ) ১/৫

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  97. ৯৭. বালক ও বালিকার একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে। প্রথম বালক ৫জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৬জন বালিকার সঙ্গে খেলছে। এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে, তবে b এর মান কত?

    • ক) b = g
    • খ) b = g/5
    • গ) b = g-4
    • ঘ) b = g-5

    সঠিক উত্তর: গ) b = g-4

    ব্যাখ্যা

    বালকের সংখ্যা + 4 = বালিকার সংখ্যা => b+4=g ∴ b=g−4

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  98. ৯৮. একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন ১০০π হলে ঐ ষড়ভুজের আয়তন কত?

    • ক) ২০০
    • খ) ২০০√2
    • গ) ২০০√3
    • ঘ) ২০০√5

    সঠিক উত্তর: গ) ২০০√3

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  99. ৯৯. কোনো পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক-তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?

    • ক) ২০টি
    • খ) ৩০টি
    • গ) ৪০টি
    • ঘ) ৫০টি

    সঠিক উত্তর: ঘ) ৫০টি

    ব্যাখ্যা

    প্রশ্নমতে, ১৫ + (n − ২০) × ১/৩ = n × ৫০% বা, ১৫ + (n − ২০)/৩ = n/২ বা, (৪৫ + n − ২০)/৩ = n/২ বা, (n + ২৫)/৩ = n/২ বা, ২(n + ২৫) = ৩n বা, ২n + ৫০ = ৩n বা, ৩n − ২n = ৫০ ∴ n = ৫০

    গাণিতিক যুক্তি ও গণিত · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  100. ১০০. একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?

    • ক) ৪৫
    • খ) ৪৮
    • গ) ৭৫
    • ঘ) ২৪

    সঠিক উত্তর: খ) ৪৮

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

বিসিএস নোটিশ

  • Next general BCS (52nd): circular not published yet

    পরবর্তী সাধারণ বিসিএস (৫২তম): বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি

    As of 25 November 2026 the BCS notices on bpsc.gov.bd do not include a circular for the next general BCS. The only running BCS circular listed is the 51st (Special), whose applications have closed. We will update this notice when the circular comes out.

    BPSC · Published

  • 51st BCS (Special): exam hall instructions, gates close at 9:30 am

    ৫১তম বিসিএস (বিশেষ): পরীক্ষার নির্দেশনা, গেট বন্ধ সকাল ৯:৩০

    The exam will be held at 25 halls in Dhaka. All candidates must enter by 9:30 am; the gates close after that. Mobile phones, watches, all electronic devices, calculators, books, bags, jewellery and bank cards are not allowed. Ears must stay uncovered during the exam.

    BPSC · Published · Updated · Exam 11 Dec 2026

  • 51st BCS (Special): written exam (MCQ) on 11 December

    ৫১তম বিসিএস (বিশেষ): লিখিত (MCQ) পরীক্ষা ১১ ডিসেম্বর

    The MCQ-type written exam of the 51st BCS (Special), for the health cadre, will be held on Friday 11 December 2026 from 10:00 am to 12:00 noon, in Dhaka only. Applications for this BCS closed in October.

    BPSC · Published · Updated · Exam 11 Dec 2026

অন্যান্য বিসিএস প্রশ্ন সমাধান

সব বিসিএস প্রশ্ন ব্যাংক · মডেল টেস্ট