কোনো পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক-তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
- ক) ২০টি
- খ) ৩০টি
- গ) ৪০টি
- ঘ) ৫০টি
সঠিক উত্তর: ঘ) ৫০টি
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নমতে, ১৫ + (n − ২০) × ১/৩ = n × ৫০% বা, ১৫ + (n − ২০)/৩ = n/২ বা, (৪৫ + n − ২০)/৩ = n/২ বা, (n + ২৫)/৩ = n/২ বা, ২(n + ২৫) = ৩n বা, ২n + ৫০ = ৩n বা, ৩n − ২n = ৫০ ∴ n = ৫০
- যে পরীক্ষায় এসেছে (Exam)
- ১৩তম বিসিএস (13th BCS, 1992)
- বিষয় (Subject)
- গাণিতিক যুক্তি ও গণিত (Mathematics & Reasoning)
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
ভুল উত্তর জানান (Report a wrong answer)