১০ম বিসিএস প্রশ্ন সমাধান 10th BCS Question Solution (ব্যাখ্যাসহ)

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২২ ডিসেম্বর ১৯৮৯ তারিখে অনুষ্ঠিত হয়। প্রশ্ন ছিল ১০০টি, পূর্ণমান ১০০। এই পাতায় ১০০টি প্রশ্ন সঠিক উত্তরসহ দেওয়া আছে, এর মধ্যে ৯১টির ব্যাখ্যা আছে। একই প্রশ্ন অন্য বিসিএসেও এলে সেটির নাম ও সাল প্রশ্নের নিচে লেখা আছে।

10th BCS preliminary question solution, held in 1989: 100 of 100 questions with the correct answer. Answers are prepared by bd3schools; BPSC does not publish an answer key with explanations. Free to read online.

অ্যাপে অনুশীলন করুন PDF ডাউনলোড করুন

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

বিষয় অনুযায়ী প্রশ্ন

বাংলা (Bangla)৩৬টি
আন্তর্জাতিক বিষয়াবলি (International Affairs)১৭টি
ইংরেজি (English)১৬টি
গাণিতিক যুক্তি ও গণিত (Mathematics & Reasoning)১৬টি
সাধারণ বিজ্ঞান (General Science)১৫টি
১০ম বিসিএস প্রশ্ন সমাধান

১০ম বিসিএস প্রশ্ন ও উত্তর (10th BCS questions and answers)

  1. ১. ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-

    • ক) পর্তুগিজ ভাষা হতে
    • খ) আরবি ভাষা হতে
    • গ) দেশী ভাষা হতে
    • ঘ) ওলন্দাজ ভাষা হতে

    সঠিক উত্তর: ক) পর্তুগিজ ভাষা হতে

    ব্যাখ্যা

    পর্তুগিজ ভাষা হতে আগত অন্যান্য বাংলা শব্দ হলো আলকাতরা, আলপিন, আলমারি, পেরেক, জানালা, বারান্দা, কামরা, ইংরেজ, গুদাম, গির্জা, পাদ্রি, কেরানি, আয়া, পেঁপে, পেয়ারা, আতা, আচার, পাউরুটি, তামাক, বোতাম, ফিতা, টুপি, সেমিজ, কামিজ, সাবান, তোয়ালে, গামলা, বালতি ইত্যাদি।

    বাংলা · ভুল উত্তর জানান

  2. ২. শুদ্ধ বানান কোনটি?

    • ক) মূমুর্ষু
    • খ) মুমূর্ষু
    • গ) মূমূর্ষ
    • ঘ) মুমূর্ষ

    সঠিক উত্তর: খ) মুমূর্ষু

    ব্যাখ্যা

    শুদ্ধ 'মুমূর্ষু' (B) — মুমূর্ষু < মৃ + সন্ + উ।

    বাংলা · আরও এসেছে: 40th BCS (2019), 44th BCS (2022) · ভুল উত্তর জানান

  3. ৩. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

    • ক) শবপোড়া
    • খ) মড়াদাহ
    • গ) শবদাহ
    • ঘ) শবমড়া

    সঠিক উত্তর: গ) শবদাহ

    ব্যাখ্যা

    তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। শব ও দাহ তৎসম শব্দ এবং মড়া ও পোড়া দেশি শব্দ। সুতরাং এদের সমন্বয়ে সৃষ্ট শবদাহ এবং মড়াপোড়া ব্যতীত অন্যান্য শব্দ গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  4. ৪. ‘কবর’ নাটকটির লেখক-

    • ক) জসীমউদ্দীন
    • খ) নজরুল ইসলাম
    • গ) মুনীর চৌধুরী
    • ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

    সঠিক উত্তর: গ) মুনীর চৌধুরী

    ব্যাখ্যা

    সাংবাদিক ও প্রাবন্ধিক রণেশ দাশগুপ্তের অনুরোধে মুনীর চৌধুরী ১৯৫৩ সালে জেলে বসে ৫২ এর ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে ‘কবর’ নাটকটি রচনা করেন। নাটকটি ১৯৬৬ সালে প্রকাশ পায়। ‘রাখালী’ কাব্যগ্রন্হের অন্তর্গত ‘কবর’ কবিতার রচয়িতা পল্লীকবি জসীমউদ্‌দীন।

    বাংলা · ভুল উত্তর জানান

  5. ৫. ‘উভয়কূল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

    • ক) কারো পৌষ মাস, কারো সর্বনাস
    • খ) চাল না চুলো, ঢেঁকী না কুলো
    • গ) সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
    • ঘ) বোঝার উপর, শাকের আঁটি

    সঠিক উত্তর: গ) সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

    ব্যাখ্যা

    ‘কারো পৌষমাস কারও সর্বনাশ’- কারও সুদিন কারও দুর্দিন। ‘চাল না চুলো, ঢেকী না কুলো’- নিতান্ত গরিব। ‘বোঝার উপর শাকের আঁটি’- অতিরিক্তের অতিরিক্ত।

    বাংলা · ভুল উত্তর জানান

  6. ৬. শুদ্ধ বাক্য কোনটি?

    • ক) দুর্বলবশত অনাথিনী বসে পড়া
    • খ) দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
    • গ) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
    • ঘ) দুর্বলবশত অনাথা বসে পড়ল

    সঠিক উত্তর: গ) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

    বাংলা · ভুল উত্তর জানান

  7. ৭. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-

    • ক) বিভক্তি
    • খ) ধাতু
    • গ) প্রত্যয়
    • ঘ) কৃৎ

    সঠিক উত্তর: খ) ধাতু

    ব্যাখ্যা

    ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়: ধাতু বা ক্রিয়ামূল এবং ক্রিয়া বিভক্তি। ধাতু তিন প্রকারের: মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা প্রাতিপদিকের পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে প্রত্যয় বলে।

    বাংলা · আরও এসেছে: 12th BCS (1992) · ভুল উত্তর জানান

  8. ৮. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-

    • ক) রত্না + কর
    • খ) রত্ন + কর
    • গ) রত্না + আকার
    • ঘ) রত্ন + আকর

    সঠিক উত্তর: ঘ) রত্ন + আকর

    ব্যাখ্যা

    সন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় অর্থাৎ অ/আ+অ/আ=আ। এখানে, অ + আ = আ হয়েছে। এরূপ আরো কয়েকটি সন্ধির উদাহরণ হলো- হিমালয়, দেবালয়, সিংহাসন ইত্যাদি।

    বাংলা · ভুল উত্তর জানান

  9. ৯. কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে?

    • ক) পাকা পাকা আম
    • খ) ছি ছি কি করছ
    • গ) নরম নরম হাত
    • ঘ) উড়ু উড়ু মন

    সঠিক উত্তর: ক) পাকা পাকা আম

    ব্যাখ্যা

    নরম নরম হাত: তীব্রতা বা সঠিকতা বোঝাতে। উড়ু উড়ু মন: সামান্যতা বোঝাতে। ছি ছি, কি করছ: ভাবের গভীরতা বোঝাতে। বহুবচন নির্দেশক অন্যান্য দ্বিরুক্তি শব্দের ব্যবহার হলো- কে কে এলো? কেউ কেউ বলে।

    বাংলা · ভুল উত্তর জানান

  10. ১০. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?

    • ক) যত গর্জে তত বৃষ্টি হয় না
    • খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
    • গ) নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
    • ঘ) যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়

    সঠিক উত্তর: খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

    ব্যাখ্যা

    ‘যত গর্জে তত বর্ষে না’, ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’, ‘যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়’ প্রবচন বাক্যগুলি ব্যবহারিক দিক হতে সঠিক নয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  11. ১১. বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক–

    • ক) রবীন্দ্রনাথ ঠাকুর
    • খ) বিষ্ণু দে
    • গ) সুধীন্দ্রনাথ দত্ত
    • ঘ) বুদ্ধদেব বসু

    সঠিক উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর

    ব্যাখ্যা

    রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম টি.এস. এলিয়টের কবিতা বাংলায় অনুবাদ করেন। বিষ্ণু দে ১৯৫০ সালে ‘এলিয়টের কবিতা’ নামে এলিয়টের কবিতা অনুবাদ করনে। বুদ্ধদেব বসুও টি.এস. এলিয়টের কবিতার অনুবাদ ‘এলিয়টের কবিতা’ নামে প্রকাশ করেন।

    বাংলা · ভুল উত্তর জানান

  12. ১২. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা–

    • ক) অগ্রপথিক
    • খ) বিদ্রোহী
    • গ) প্রলয়োল্লাস
    • ঘ) ধূমকেতু

    সঠিক উত্তর: গ) প্রলয়োল্লাস

    ব্যাখ্যা

    ১৯২২ সালে প্রকাশিত ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্হ। এই গ্রন্হে ১২টি কবিতা সংকলিত হয়েছে। যথা- প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামালপাশা, আনোয়ার, রণভেরী, সাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী ও মোহররম।

    বাংলা · ভুল উত্তর জানান

  13. ১৩. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত–

    • ক) কবিতার নাম
    • খ) গল্প সংকলনের নাম
    • গ) উপন্যাসের নাম
    • ঘ) কাব্য সংকলনের নাম

    সঠিক উত্তর: গ) উপন্যাসের নাম

    ব্যাখ্যা

    ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যধর্মী উপন্যাস। উপন্যাসটি প্রবাসী পত্রিকায় ১৯২৮ সালে প্রথম ছাপা হয় এবং ১৯২৯ সালে গ্রন্হ হিসেবে প্রকাশিত হয়। অমিত, লাবণ্য, কেতকী রায়, শোভনলাল এই উপন্যাসের প্রধান চরিত্র।

    বাংলা · ভুল উত্তর জানান

  14. ১৪. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?

    • ক) তিনিই সমাজের মাথা
    • খ) মাথা খাটিয়ে কাজ করবে
    • গ) লজ্জায় আমার মাথা কাটা গেল
    • ঘ) মাথা নেই তার মাথা ব্যথা

    সঠিক উত্তর: খ) মাথা খাটিয়ে কাজ করবে

    ব্যাখ্যা

    মাথা নেই আবার মাথা ব্যথা: অবহেলা অর্থে; তিনিই সমাজের মাথা: মোড়ল/প্রধান অর্থে; লজ্জায় মাথা কাটা গেল: সম্মানহানি অর্থে।

    বাংলা · ভুল উত্তর জানান

  15. ১৫. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

    • ক) নিখুঁত
    • খ) আনমনা
    • গ) অবহেলা
    • ঘ) নিমরাজী

    সঠিক উত্তর: ঘ) নিমরাজী

    ব্যাখ্যা

    নিম ফারসি উপসর্গ। বাংলা ভাষায় মোট ১০ টি ফারসি উপসর্গ ব্যবহৃত হয়- কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। অন্যান্য বিদেশি উপসর্গের মধ্যে ইংরেজি- হাফ, ফুল, হেড ও সাব; আরবি- আম, খাস, লা, গর; হিন্দি/ উর্দু-হর বিশেষভাবে উল্লেখযোগ্য।

    বাংলা · আরও এসেছে: 12th BCS (1992) · ভুল উত্তর জানান

  16. ১৬. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’র রচয়িতা কে?

    • ক) শামসুর রাহমান
    • খ) আলতাফ মাহমুদ
    • গ) হাসান হাফিজুর রহমান
    • ঘ) আব্দুল গাফ্ফার চৌধুরী

    সঠিক উত্তর: ঘ) আব্দুল গাফ্ফার চৌধুরী

    ব্যাখ্যা

    ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত এ গানটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারী’ (১৯৫৩) গ্রন্হে। গানটির প্রথম সুরকার ও কণ্ঠশিল্পী ছিলেন আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ এবং সমবেত কণ্ঠে গাওয়া হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  17. ১৭. কোনটি তদ্ভব শব্দ?

    • ক) চাঁদ
    • খ) সূর্য
    • গ) নক্ষত্র
    • ঘ) গগন

    সঠিক উত্তর: ক) চাঁদ

    ব্যাখ্যা

    সূর্য, গগন ও নক্ষত্র হলো তৎসম শব্দ। অন্য ভাষার যেসব শব্দ অর্থ ঠিক রেখে বানান ও উচ্চারণ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে এবং একটি নিজস্ব রূপ গ্রহণ করেছে তাদেরকে তদ্ভব শব্দ বলে। যেমন - হাত, ভাত, চামার, কামার, চান, সাঁঝ, বৌ, নুন ইত্যাদি।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  18. ১৮. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?

    • ক) কেশব চন্দ্র সেন
    • খ) গিরিশচন্দ্র সেন
    • গ) মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
    • ঘ) মওলানা আকরাম খাঁ

    সঠিক উত্তর: খ) গিরিশচন্দ্র সেন

    ব্যাখ্যা

    ভাই গিরিশচন্দ্র সেন দীর্ঘ ছয় বছর (১৮৮১-৮৬) পরিশ্রম করে কুরআন শরীফের প্রথম বঙ্গানুবাদ করেন। তার রচিত অন্যান্য গ্রন্হের মধ্যে ‘তাপসমালা’ (৯৬ জন মুসলিম সাধকের জীবনচরিত) ও ‘তত্ত্বরত্নমালা’ উল্লেখযোগ্য। তিনি ১৮৩৫ সালে বর্তমান নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৮৭১ সালে ব্রাহ্মমতে দীক্ষিত হন।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  19. ১৯. Choose the correct alternative to complete the sentence? ‘He _____ to see us if he had been able to.’

    • A) would come
    • B) would have come
    • C) may have come
    • D) may come

    সঠিক উত্তর: B) would have come

    ব্যাখ্যা

    If যুক্ত clause-টি past perfect tense থাকলে অন্য clause-এ would/could/might + have + past participle form হয়।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  20. ২০. Choose the appropriate alternative to complete the sentence. ‘He had a– of fever.’

    • A) strong attack
    • B) severe attack
    • C) serious kind
    • D) bad attack

    সঠিক উত্তর: B) severe attack

    ব্যাখ্যা

    strong– প্রবল, শক্তিশালী। কিন্তু এ শব্দটি সাধারণত ব্যক্তির সাথে কিংবা ব্যক্তিবাচক দোষ-গুণের সাথে বসে থাকে। আবার severe- কঠোর, প্রবল, প্রচণ্ড, তীব্র (এ শব্দটি বিশেষ ভাবে আবহাওয়াগত বৈশিষ্ট্য ও রোগের তীব্রতা প্রকাশে ব্যবহৃত হয়)। আবার serious- গম্ভীর, রাশভারী, চিন্তাশীল। শব্দটির ২নং অর্থ হচ্ছে গুরুতর, সঙ্গীন ইত্যাদি। শব্দটির সাথে রোগ বা এ বিষয়ের কোনো সংযুক্তি নেই। bad- মন্দ, দুষ্ট, খারাপ, অন্যায়। অর্থগত বৈশিষ্ট্য থেকে লক্ষণীয় যে, শব্দটি অসুখের তীব্রতা প্রকাশ অক্ষম।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  21. ২১. Choose the correct sentence.

    • A) I asked Javed had he passéd
    • B) I asked Javed if he had passed
    • C) I asked Javed if you had passed
    • D) I asked Javed that had he passed

    সঠিক উত্তর: B) I asked Javed if he had passed

    ব্যাখ্যা

    Interrogative sentence এর direct narration কে indirect narration এ পরিবর্তন করার সময় reported speech এর পূর্বে if বা whether বসে।

    ইংরেজি · আরও এসেছে: 11th BCS (1991), 12th BCS (1992), 23rd BCS (2001), 26th BCS (2004), 37th BCS (2016), 38th BCS (2017), 45th BCS (2023), 48th BCS (2025) · ভুল উত্তর জানান

  22. ২২. Choose the correct sentence.

    • A) A few of the three boys got a prize
    • B) Each of the three boys got a prize
    • C) Every of the three boys got a prize
    • D) All of the three boys got a prize

    সঠিক উত্তর: B) Each of the three boys got a prize

    ব্যাখ্যা

    Each, Every এ ২টি Determiner এরপর singular noun বসে এবং verb ও singular হয়। কিন্তু each এরপর of থাকলে noun plural হয় কিন্তু verb singular থাকে।

    ইংরেজি · আরও এসেছে: 11th BCS (1991), 12th BCS (1992), 23rd BCS (2001), 26th BCS (2004), 37th BCS (2016), 38th BCS (2017), 45th BCS (2023), 48th BCS (2025) · ভুল উত্তর জানান

  23. ২৩. Choose the correct sentence.

    • A) The man that said that was a fool
    • B) The man who said that was a fool
    • C) The man whom said that was a fool
    • D) The man which said that was a fool

    সঠিক উত্তর: B) The man who said that was a fool

    ব্যাখ্যা

    The man এর Relative pronoun হিসেবে who বসে।

    ইংরেজি · আরও এসেছে: 11th BCS (1991), 12th BCS (1992), 23rd BCS (2001), 26th BCS (2004), 37th BCS (2016), 38th BCS (2017), 45th BCS (2023), 48th BCS (2025) · ভুল উত্তর জানান

  24. ২৪. Choose the correct answer. How long did you wait?

    • A) Till lunch time
    • B) Till he came
    • C) Until six o’clock
    • D) Since this morning

    সঠিক উত্তর: B) Till he came

    ব্যাখ্যা

    How long did you wait? — 'Till he came' (B) — duration until event; Till lunch/Until six o'clockও সম্ভব কিন্তু পরীক্ষার কী B।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  25. ২৫. What will be correct preposition to complete the sentence? ‘I am not bad ____ tennis’.

    • A) in
    • B) at
    • C) about
    • D) with

    সঠিক উত্তর: B) at

    ব্যাখ্যা

    কোনো বিষয়ে ভালো বা দক্ষ হলে হয় Good at। তদ্রুপ কোনো বিষয়ে খারাপ হলে সেক্ষেত্রে হয় bad at।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  26. ২৬. What is the antonym of ‘gentle’?

    • A) harsh
    • B) modest
    • C) clever
    • D) rude

    সঠিক উত্তর: D) rude

    ব্যাখ্যা

    Gentle– ভদ্র, নম্র, শান্ত। (ক) Harsh– কর্কশ, অমসৃণ (বিশেষত বস্তুর সাথে)। (খ) Modest– বিনয়ী, নম্র। (গ) Clever– চতুর, চালাক। (ঘ) Rude– অভদ্র, অমার্জিত, রূঢ়।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  27. ২৭. What is the synonym of ‘Jovial’?

    • A) Jolly
    • B) Gay
    • C) Jealous
    • D) Happy

    সঠিক উত্তর: A) Jolly

    ব্যাখ্যা

    Jovial = Jolly (A) — হাসিখুশি, আমুদে। Gay/Happyও সমার্থক কিন্তু পরীক্ষার নিকটতম Jolly।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  28. ২৮. What is the synonym of ‘Competent’?

    • A) Circumspect
    • B) Discrete
    • C) Capable
    • D) Prudent

    সঠিক উত্তর: C) Capable

    ব্যাখ্যা

    Competent– উপযুক্ত, সক্ষম, দক্ষ। Choice, (ক) Circumspect– সতর্ক। (খ) Discrete– পৃথক, আলাদা। (গ) Capable– সক্ষম, সমর্থ। (ঘ) Prudent– সতর্ক, দূরদর্শী, বিচক্ষণ।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  29. ২৯. Who is the author of ‘A Farewell to Arms’?

    • A) H. G. Wells
    • B) George Orwel
    • C) Thomas Hardy
    • D) Ernest Hemingway

    সঠিক উত্তর: D) Ernest Hemingway

    ব্যাখ্যা

    Ernest Hemingway এর অন্যান্য উপন্যাস হলো The Old Man and The Sea, For Whom The Bell Tolls, The Sun Also Rises. তিনি The Old Man and The Sea উপন্যাসটির জন্য ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

    ইংরেজি · আরও এসেছে: 12th BCS (1992) · ভুল উত্তর জানান

  30. ৩০. Who is the author of ‘Animal Farm’?

    • A) Thomas more
    • B) George Orwel
    • C) Boris Pasternak
    • D) Charles Dickens

    সঠিক উত্তর: B) George Orwel

    ব্যাখ্যা

    George Orwell হলো Eric Arthur Blair এর ছদ্মনাম। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো Nineteen Eighty Four, Coming Up For Air, A Clergyman’s Daughter.

    ইংরেজি · ভুল উত্তর জানান

  31. ৩১. Who is the author of ‘India Wins Freedom’?

    • A) Mahatma Gandhi
    • B) J. L. Nehru
    • C) Abul Kalam Azad
    • D) Moulana Akram Khan

    সঠিক উত্তর: C) Abul Kalam Azad

    ব্যাখ্যা

    ‘India Wins Freedom’ আবুল কালাম আজাদ রচিত একটি ঐতিহাসিক গ্রন্হ। তিনি এ গ্রন্হে ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সমস্যা, ঘটনা এবং কীভাবে, কখন ভারত স্বাধীনতা অর্জন করে তা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  32. ৩২. What kind of noun is ‘Cattle’?

    • A) Proper
    • B) Common
    • C) Collective
    • D) Material

    সঠিক উত্তর: C) Collective

    ব্যাখ্যা

    Class, Committee, Family, Group, Jury, Panel, Flock, Herd, Swarm, Bunch প্রভৃতি collective noun বা সমষ্টিবাচক বিশেষ্য।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  33. ৩৩. What kind of noun is ‘Girl’?

    • A) Proper
    • B) Common
    • C) Collective
    • D) Material

    সঠিক উত্তর: B) Common

    ব্যাখ্যা

    যে সকল শব্দ শ্রেণিবাচক বা জাতিবাচক সাধারণ নামকে নির্দেশ কর, তাদেরকে Common noun বলে। যেমন- Boy, Girl, King, Queen, River, City, Country, Sheep, Cow etc.

    ইংরেজি · ভুল উত্তর জানান

  34. ৩৪. What is the meaning of ‘White Elephant’?

    • A) An elephant of white colour
    • B) A very coslty or troublesome possession
    • C) A black marketer
    • D) A hoarder

    সঠিক উত্তর: B) A very coslty or troublesome possession

    ব্যাখ্যা

    White Elephant– কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক।

    ইংরেজি · আরও এসেছে: 26th BCS (2004) · ভুল উত্তর জানান

  35. ৩৫. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিলো–

    • ক) ১৭ এপ্রিল, ১৯৭১
    • খ) ২৬ মার্চ, ১৯৭১
    • গ) ১১ এপ্রিল, ১৯৭১
    • ঘ) ১০ জানুয়ারি, ১৯৭২

    সঠিক উত্তর: ক) ১৭ এপ্রিল, ১৯৭১

    ব্যাখ্যা

    মেহেরপুর জেলার মুজিবনগরে ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। ১৭ এপ্রিল অধ্যাপক এম. ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

    বাংলা · ভুল উত্তর জানান

  36. ৩৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়–

    • ক) ১৭ এপ্রিল, ১৯৯১
    • খ) ১৬ ডিসেস্বর, ১৯৭২
    • গ) ৭ মার্চ, ১৯৭২
    • ঘ) ২৬ মার্চ, ১৯৭৩

    সঠিক উত্তর: খ) ১৬ ডিসেস্বর, ১৯৭২

    ব্যাখ্যা

    ১৯৭২ সালের ১১ জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারির পর ২৩ জুন রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন। ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। এ কমিটি গণপরিষদে খসড়া সংবিধান পেশ করে ১৯৭২ সালের ১২ অক্টোবর, যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  37. ৩৭. বিখ্যাত সাধক শাহ্ সুলতান বলখীর মাজার কোথায়?

    • ক) মহাস্থানগড়ে
    • খ) শাহজাদপুরে
    • গ) নেত্রকোনায়
    • ঘ) রামপালে

    সঠিক উত্তর: ক) মহাস্থানগড়ে

    ব্যাখ্যা

    বিখ্যাত ‘শাহ্ সুলতান বলখী মহীসওয়ার’ এর মাজারটি বগুড়া শহর থেকে ১০ কি.মি. দূরে মহাস্থানের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত। মহাস্থানগড়ের প্রধান নিদর্শনগুলো হলো বৈরাগী ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, সভাবাটি, শীলা দেবীর ঘাট, পরশুরামের প্রাসাদ ইত্যাদি।

    বাংলা · ভুল উত্তর জানান

  38. ৩৮. বাংলাদেশের লোক শিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

    • ক) চট্টগ্রামে
    • খ) বগুড়ায়
    • গ) সোনারগাঁওয়ে
    • ঘ) রামপালে

    সঠিক উত্তর: গ) সোনারগাঁওয়ে

    ব্যাখ্যা

    বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তিসমূহ (নক্‌শী কাঁথা, মাটির পাত্র, বেত, কাঁসা, মসলিন বস্ত্র, তৈজসপত্র ইত্যাদি) সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নাম পরিবর্তন করে ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন’ জাদুঘর করা হয়েছে।

    বাংলা · আরও এসেছে: 14th BCS (1993), 19th BCS (1998) · ভুল উত্তর জানান

  39. ৩৯. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল-

    • ক) ইংরেজরা
    • খ) ওলন্দজরা
    • গ) ফরাসিরা
    • ঘ) পর্তুগিজরা

    সঠিক উত্তর: ঘ) পর্তুগিজরা

    ব্যাখ্যা

    পঞ্চদশ শতকের শেষভাগে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা আফ্রিকার পশ্চিম-পূর্ব উপকূলে ঘুরে বরাবর সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন। ১৫১৪ খ্রিষ্টাব্দে পর্তুগিজ বণিকগণ উড়িষ্যার অন্তর্গত পিপলি নামক স্থানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। ১৫৩৬ খ্রিষ্টাব্দে বাংলার সুলতান মাহমুদ শাহ শের শাহের বিরুদ্ধে পর্তুগিজদের সাহায্যের আাশায় চট্টগ্রাম ও সপ্তগ্রামে (হুগলি) বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন। এভাবে বাংলায় পর্তুগিজদের প্রতিষ্ঠা হয়। উল্লেখ্য, ১৬০২ সালে ওলন্দাজরা, ১৬০০ সালে ইংরেজরা এবং ১৬৬৪ সালে ফরাসিরা বাংলায় আগমন করেন।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  40. ৪০. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-

    • ক) লক্ষ্মণ সেন
    • খ) ইলিয়াস শাহ
    • গ) আকবর
    • ঘ) বিজয় সেন

    সঠিক উত্তর: গ) আকবর

    ব্যাখ্যা

    কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  41. ৪১. পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?

    • ক) সোমপুর বিহার
    • খ) ধর্মপাল বিহার
    • গ) জগদ্দল বিহার
    • ঘ) শ্রী বিহার

    সঠিক উত্তর: ক) সোমপুর বিহার

    ব্যাখ্যা

    নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত বৌদ্ধ বিহারের নাম পাহাড়পুর বা সোমপুর বিহার। এর নির্মাতা ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। এটি মধ্যযুগীয় সবচেয়ে বড় বিহার।

    বাংলা · ভুল উত্তর জানান

  42. ৪২. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে–

    • ক) বিজয়পুরে
    • খ) রানীগঞ্জে
    • গ) টেকেরহাটে
    • ঘ) বিয়ানী বাজারে

    সঠিক উত্তর: ক) বিজয়পুরে

    ব্যাখ্যা

    পাকিস্তান ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (বর্তমান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর) ১৯৫৭ সালে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ভেদিকুরা নামক স্থানে প্রথম চীনামাটির সন্ধান লাভ করে। এ চীনামাটিকে বিজয়পুর চীনামাটি নামকরণ করা হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  43. ৪৩. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়–

    • ক) ১৮৯৭ সালে
    • খ) ১৯০২ সালে
    • গ) ১৯২১ সালে
    • ঘ) ১৯০৫ সালে

    সঠিক উত্তর: গ) ১৯২১ সালে

    ব্যাখ্যা

    বঙ্গভঙ্গ রদ হলে ব্রিটিশরা পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং এজন্য ১৯১২ সালে ১৩ সদস্য বিশিষ্ট নাথান কমিশন গঠিত হয়। ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেন। কলকাতার হিন্দুদের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়। পরবর্তীতে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাতি অর্জন করে।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  44. ৪৪. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরী করনে–

    • ক) শায়েস্তা খান
    • খ) নওয়াব সলিমুল্লাহ
    • গ) মির্জা আহমেদ জান
    • ঘ) খান সাহেব আবুল হাসনাত

    সঠিক উত্তর: গ) মির্জা আহমেদ জান

    ব্যাখ্যা

    পুরানো ঢাকার আরমানিটোলা এলাকায় তারা মসজিদ অবস্থিত। মসজিদটি নির্মাণ করেন মির্জা আহমেদ জান বা মির্জা গোলাম পীর। পরবর্তী ১৯২৬ সালে আলীজান বেপারী নামক একজন ব্যবসায়ী মসজিদটির সংস্কার করেন। আলীজান বেপারী বহু অর্থ ব্যয়ে মসজিদটিকে অলঙ্কৃত করেন, বিশেষ করে সমস্ত মসজিদটি তারকাখঁচিত করেন। এ কারণে এর বর্তমান নাম তারা মসজিদ।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  45. ৪৫. পাখি ছাড়া ‘বলাকা’ও ‘দোয়েল’ নামে পরিচিত হচ্ছে-

    • ক) দু’টি উন্নত জাতের গমশস্য
    • খ) দু’টি উন্নত জাতের ধানশস্য
    • গ) দু’টি উন্নত জাতের ভুট্টাশস্য
    • ঘ) দু’টি উন্নতজাতের ইক্ষু

    সঠিক উত্তর: ক) দু’টি উন্নত জাতের গমশস্য

    ব্যাখ্যা

    বলাকা ও দোয়েল ছাড়াও উন্নতজাতের আরো কিছু গম শস্য হলো সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত, অগ্রণী, ইনিয়া ৬৬, জোপাটিকা।

    বাংলা · ভুল উত্তর জানান

  46. ৪৬. ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাঁসি’, ‘মোহনবাঁশী’ ও ‘বীটজবা’ কি জাতীয় ফলের নাম?

    • ক) পেয়ারা
    • খ) কলা
    • গ) পেঁপে
    • ঘ) জামরুল

    সঠিক উত্তর: খ) কলা

    ব্যাখ্যা

    অগ্নিশ্বর, কানাইবাঁশি, মোহনবাঁশি ও বীটজবা উন্নত জাতের কলার নাম। এছাড়াও বাংলাদেশে আরো কিছু জাতের কলার চাষ হয়, যেমন- অমৃতসাগর, মেহেরসাগর, সবরি, সিঙ্গাপুরী, চাঁপা ইত্যাদি।

    বাংলা · ভুল উত্তর জানান

  47. ৪৭. বাংলায় চিরস্থায়ী বন্দোরস্ত প্রথা প্রবর্তন করা কোন সালে?

    • ক) ১৭০০ সালে
    • খ) ১৭৭২ সালে
    • গ) ১৭৬৫ সালে
    • ঘ) ১৭৯৩ সালে

    সঠিক উত্তর: ঘ) ১৭৯৩ সালে

    ব্যাখ্যা

    লর্ড কর্নওয়ালিস ১৭৮৬ সালের ১২ সেপ্টেম্বর থেকে ১৭৯৩ সালের ১০ অক্টোবর পর্যন্ত বাংলায় ফোর্ট উইলিয়ামের গভর্নর জেনারেল ছিলেন। তিনি ছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত ও বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ও বিচার ব্যবস্থার রূপকার। ১৭৯৩ সালের ২২ মার্চ তিনি ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রথা চালুর মাধ্যমে সূর্যাস্ত আইন বলবৎ করেন।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  48. ৪৮. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?

    • ক) বাবর
    • খ) হুমায়ুন
    • গ) আকবর
    • ঘ) জাহাঙ্গীর

    সঠিক উত্তর: খ) হুমায়ুন

    ব্যাখ্যা

    মুঘল সম্রাট হুমায়ূন বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’। বাবরের মৃত্যুর পর জ্যেষ্ঠপুত্র হুমায়ূন সিংহাসনে আরোহণ করেন।

    বাংলা · ভুল উত্তর জানান

  49. ৪৯. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-

    • ক) ড. রমেশচন্দ্র মজুমদার
    • খ) ড. মাহমুদ হাসান
    • গ) ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
    • ঘ) স্যার এ. এফ. রহমান

    সঠিক উত্তর: ঘ) স্যার এ. এফ. রহমান

    ব্যাখ্যা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য ছিলেন স্যার ফিলিপ জোসেফ হার্টগ। স্যার এ. এফ. রহমান ছিলেন প্রথম ভারতীয় এবং মুসলমান উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম উপাচার্য ছিলেন ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

    বাংলা · ভুল উত্তর জানান

  50. ৫০. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?

    • ক) শামীম সিকদার
    • খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
    • গ) হামিদুজ্জামান খান
    • ঘ) আবদুস সুলতান

    সঠিক উত্তর: গ) হামিদুজ্জামান খান

    ব্যাখ্যা

    ১৯৮৮ সালের সিউল অলিম্পিকের পার্কে হামিদুজ্জামান খানের ‘স্টেপস্’ ভাস্কর্যটি স্থান পেয়েছিল। হামিদুজ্জামান খানের উল্লেখযোগ্য স্থাপত্য হলো ‘সংশপ্তক’ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), ‘স্বাধীনতা’ (কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা) এবং ‘ক্যাম্পাস’ (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

    বাংলা · ভুল উত্তর জানান

  51. ৫১. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?

    • ক) ১২০৬ খ্রিঃ
    • খ) ১৩১০ খ্রিঃ
    • গ) ১৫২৬ খ্রিঃ
    • ঘ) ১৬১০ খ্রিঃ

    সঠিক উত্তর: ঘ) ১৬১০ খ্রিঃ

    ব্যাখ্যা

    সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খান চিশতীকে বাংলা অধিকারে প্রেরণ করেন। ইসলাম খান ১৬১০ সালে মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ঢাকার নামকরণ করেন ‘জাহাঙ্গীরনগর’। তিনি এ সময় রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন। উল্লেখ্য, ঢাকাকে ১৬১০ সালের পর ১৯০৫ সালে দ্বিতীয় বার, ১৯৪৭ সালে তৃতীয় বার ও ১৯৭১ সালে চতুর্থ বার রাজধানী করা হয়।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  52. ৫২. ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম–

    • ক) নিঝুম দ্বীপ
    • খ) সেন্টমার্টিন দ্বীপ
    • গ) দক্ষিণ তালপট্টি দ্বীপ
    • ঘ) দিয়া দ্বীপ

    সঠিক উত্তর: গ) দক্ষিণ তালপট্টি দ্বীপ

    ব্যাখ্যা

    দক্ষিণ তালপট্টি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। এ দ্বীপটি বাংলাদেশের সীমানায় অবস্থিত হলেও ভারত এ দ্বীপের মালিকানা দাবি করে। ভারত এ দ্বীপের নাম দিয়েছে পূর্বাশা বা নিউমুর। বর্তমানে এ দ্বীপটির অস্তিত্ব নেই।

    বাংলা · ভুল উত্তর জানান

  53. ৫৩. সার্ক-এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়–

    • ক) ১৯৮৪ সালে
    • খ) ১৯৮৭ সোলে
    • গ) ১৯৮৫ সালে
    • ঘ) ১৯৮৬ সালে

    সঠিক উত্তর: গ) ১৯৮৫ সালে

    ব্যাখ্যা

    দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্ক-এর প্রথম শীর্ষ বৈঠক ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৬ সালে ১৯তম সম্মেলন পাকিস্তানের অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  54. ৫৪. আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?

    • ক) ইরাক
    • খ) আলজেরিয়া
    • গ) সৌদি আরব
    • ঘ) জর্ডান

    সঠিক উত্তর: ক) ইরাক

    ব্যাখ্যা

    আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক (৮ জুলাই, ১৯৭২)। আলজেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৩ জুলাই, ১৯৭৩ এবং সৌদি আরব স্বীকৃতি দেয় ১৬ আগস্ট, ১৯৭৫।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  55. ৫৫. পিএলও-এর সদর দপ্তর–

    • ক) তিউনিস
    • খ) রাবাত
    • গ) বেনগাজি
    • ঘ) মরক্কো

    সঠিক উত্তর: ক) তিউনিস

    ব্যাখ্যা

    PLO সদর দপ্তর 1982-1991 তিউনিস (A) — লেবানন থেকে বহিষ্কারের পর; বর্তমান রামাল্লা (1994-)।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  56. ৫৬. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন–

    • ক) উ থান্ট
    • খ) ট্রিগভেলি
    • গ) দ্যাগ হ্যামারশোল্ড
    • ঘ) কুট ওয়াল্ডহেইম

    সঠিক উত্তর: খ) ট্রিগভেলি

    ব্যাখ্যা

    জাতিসংঘের নির্বাচিত প্রথম মহাসচিব হলেন ট্রিগভেলি। তিনি নরওয়ের অধিবাসী। দ্যাগ হ্যামারশোল্ড, উ থান্ট ও কুট ওয়াল্ডহেইম যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ মহাসচিব ছিলেন। উল্লেখ্য, জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টেনিও গুতেরেস ।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  57. ৫৭. নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল–

    • ক) ফিলিপাইন
    • খ) জাপান
    • গ) ইন্দোনেশিয়া
    • ঘ) থাইল্যান্ড

    সঠিক উত্তর: খ) জাপান

    ব্যাখ্যা

    ১৯৭৮ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসনে বাংলাদেশ শক্তিশালী জাপনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং জয়লাভ করে। অবশ্য ২০০০-২০০১ সালের জন্য বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  58. ৫৮. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়–

    • ক) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
    • খ) সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
    • গ) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
    • ঘ) সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার

    সঠিক উত্তর: ক) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার

    ব্যাখ্যা

    জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এবং মধ্য ডিসেম্বর পর্যন্ত তা চলে। নিয়মিত অধিবেশন ছাড়াও সাধারণ পরিষদ জরুরি অধিবেশন ও বিশেষ অধিবেশনে মিলিত হয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  59. ৫৯. বর্তমান জাতিসংঘের সদস্য সংখ্যা–

    • ক) ১৫৬
    • খ) ১৫৭
    • গ) ১৫৮
    • ঘ) ১৮৮

    সঠিক উত্তর: গ) ১৫৮

    ব্যাখ্যা

    1989-এ জাতিসংঘ সদস্য 158–159 (C) — 1984 Brunei 159তম, 1990 Namibia 160তম; পরীক্ষার বিকল্পে 158 (C) নিকটতম; বর্তমান 193 (দক্ষিণ সুদান 2011)।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  60. ৬০. ইসলাম সম্মেলন সংস্থার সচিবলায় অবস্থিত–

    • ক) রিয়াদ
    • খ) জেদ্দা
    • গ) দামেস্ক
    • ঘ) মক্কা

    সঠিক উত্তর: খ) জেদ্দা

    ব্যাখ্যা

    ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ মরক্কোর রাজধানী রাবাতে OIC গঠিত হয় এবং সদর দপ্তর সৌদি আরবের জেদ্দাতে প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য, ইসলামী সম্মেলন সংস্থার বর্তমান নাম ইসলামী সহযোগীতা সংস্থা।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  61. ৬১. যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে–

    • ক) ব্রিটেন
    • খ) ফ্রান্স
    • গ) যুক্তরাষ্ট্র
    • ঘ) রাশিয়া

    সঠিক উত্তর: গ) যুক্তরাষ্ট্র

    ব্যাখ্যা

    ১৯৮৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত প্রতিরক্ষা কর্মসূচি বা Strategic Defence Initiative কর্মসূচি ঘোষণা করে। মার্কিন সিনেটর অ্যাডওয়ার্ড কেনেডি একে তারকা যুদ্ধ (Star war) বলে অভিহিত করেন।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  62. ৬২. ব্রিটিনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়–

    • ক) ওয়েস্ট মিনিস্টার অ্যাবে
    • খ) হোয়াইট হল
    • গ) মার্বেল চার্চ
    • ঘ) বুশ হাউজ

    সঠিক উত্তর: খ) হোয়াইট হল

    ব্যাখ্যা

    ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর হোয়াইট হল লন্ডনে অবস্থিত। এটি ব্রিটেনের রানীর সাবেক সরকারি বাসভবন। ওয়েস্ট মিনিস্টার অ্যাবে বিখ্যাত ব্রিটিশ নাগরিকদের সমাধিস্থল। বুশ হাউজ বিবিসি’র সাবেক প্রধান কার্যালয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  63. ৬৩. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে–

    • ক) ১৯৪২ সালের নভেম্বর মাসে
    • খ) ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
    • গ) ১৯৪৫ সালের মে মাসে
    • ঘ) ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে

    সঠিক উত্তর: গ) ১৯৪৫ সালের মে মাসে

    ব্যাখ্যা

    ১৯৪৫ সালের ৩০ এপ্রিল হিটলার আত্মহত্যা করলে জার্মানির পতন ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে জার্মানি ৭ মে, ১৯৪৫ সোভিয়েত জেনারেল জর্জ জোকভের নিকট আত্মসমর্পন করে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  64. ৬৪. কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম–

    • ক) কাশাভুবু
    • খ) প্যাট্রিক লুমুম্বা
    • গ) শোম্বে
    • ঘ) মবুতু

    সঠিক উত্তর: খ) প্যাট্রিক লুমুম্বা

    ব্যাখ্যা

    কঙ্গোতে দখলদার ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদ আন্দোলনে নেতৃত্ব দেন প্যাট্রিক লুমুম্বা। তিনি জয়লাভ করলে কঙ্গো স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  65. ৬৫. হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল–

    • ক) ১৯৪৫ সালেরর আগস্ট মাসে
    • খ) ১৯৪৫ সালের মে মাসে
    • গ) ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
    • ঘ) ১৯৪৪ সালের আগস্ট মাসে

    সঠিক উত্তর: ক) ১৯৪৫ সালেরর আগস্ট মাসে

    ব্যাখ্যা

    মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় ‘লিটলবয়’ এবং ৯ আগস্ট নাগাসাকিতে ‘ফ্যাটম্যান’ বোমার বিস্ফোরণ ঘটালে জাপানের পতন ত্বরান্বিত হয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  66. ৬৬. আইএমএফ-এর সদর দপ্তর কোথায়?

    • ক) ওয়াশিংটন
    • খ) মস্কো
    • গ) লন্ডন
    • ঘ) নিউইয়র্ক

    সঠিক উত্তর: ক) ওয়াশিংটন

    ব্যাখ্যা

    IMF (International Monetary Fund)-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ১-২২ জুলাই, ১৯৪৪ ব্রেটন উডসের জাতিসংঘ মনিটারি এন্ড ফিনান্সিয়াল কনফারেন্সে IMF গঠিত হয়। কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১ মার্চ থেকে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  67. ৬৭. নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম–

    • ক) ইউনিটা
    • খ) সান্ডিনিস্টা
    • গ) কন্ট্রা
    • ঘ) সোয়াপো

    সঠিক উত্তর: গ) কন্ট্রা

    ব্যাখ্যা

    মধ্য আমেরিকার হ্রদ ও আগ্নেয়গিরির দেশ নিকারাগুয়ার বিদ্রোহী গ্রুপ কন্ট্রা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট। ১৯৯০ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ অঞ্চলে শান্তি আনয়নে গঠন করে মধ্য আমেরিকায় জাতিসংঘ পর্যবেক্ষক দল (ONUCA) এবং পর্যবেক্ষক দলটি কন্ট্রা বিদ্রোহীদের স্বেচ্ছা তদারক করে। ফলশ্রুতিতে হন্ডুরাস ও নিকারাগুয়ায় প্রায় ২২ হাজার কন্ট্রা বিদ্রোহী জাতিসংঘ পর্যবেক্ষকদের কাছে অস্ত্র সমর্পণ করে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  68. ৬৮. ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত?

    • ক) ইরান
    • খ) ইরাক
    • গ) মিশর
    • ঘ) সিরিয়া

    সঠিক উত্তর: খ) ইরাক

    ব্যাখ্যা

    ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ ইরাকে অবস্থিত। রাজা নেবুচাদনেজার তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য প্রায় ৩০০ মিটার উঁচু এ উদ্যান নির্মাণ করেন।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  69. ৬৯. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

    • ক) ইতালি
    • খ) স্পেন
    • গ) তুরস্ক
    • ঘ) গ্রিস

    সঠিক উত্তর: গ) তুরস্ক

    ব্যাখ্যা

    ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে আছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে সংঘটিত এ যুদ্ধে হেক্টরকে পরাস্ত করে গ্রিকরা ট্রয় দখল করে আগুন ধরিয়ে দেয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · আরও এসেছে: 19th BCS (1998) · ভুল উত্তর জানান

  70. ৭০. নিচের কোন সংখ্যাটি মৌলিক?

    • ক) ৯১
    • খ) ১৪৩
    • গ) ৪৭
    • ঘ) ৮৭

    সঠিক উত্তর: গ) ৪৭

    ব্যাখ্যা

    যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। উপরিউক্ত ৪টি সংখ্যার মধ্যে ৪৭ সংখ্যাটিরই কেবলমাত্র ২টি উৎপাদক আছে বলে এটি মৌলিক সংখ্যা।

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  71. ৭১. কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

    • ক) ১৪০ টাকা
    • খ) ১২০ টাকা
    • গ) ১৪৪ টাকা
    • ঘ) ১২৪ টাকা

    সঠিক উত্তর: গ) ১৪৪ টাকা

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  72. ৭২. সমবাহু ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয় তবে ক্ষেত্রফল হবে-

    • ক) √৩/৪ a²
    • খ) √(৩/২ a²)
    • গ) ৩/২ a²
    • ঘ) √(১/২a²)

    সঠিক উত্তর: ক) √৩/৪ a²

    ব্যাখ্যা

    সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল (√৩/৪)a²

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  73. ৭৩. ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?

    • ক) ২৩
    • খ) ২৪.৫
    • গ) ২৫
    • ঘ) ২৬.৫

    সঠিক উত্তর: গ) ২৫

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  74. ৭৪. টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

    • ক) ৫০%
    • খ) ৩৩%
    • গ) ৩০%
    • ঘ) ৩১%

    সঠিক উত্তর: ক) ৫০%

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  75. ৭৫. ত্রিভুজ ABC এর BE = FE = CF। AEC এর ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট?

    • ক) ৭২
    • খ) ৬০
    • গ) ৪৮
    • ঘ) ৬৪

    সঠিক উত্তর: ক) ৭২

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  76. ৭৬. a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত?

    • ক) 2
    • খ) 3
    • গ) 4
    • ঘ) 5

    সঠিক উত্তর: গ) 4

    ব্যাখ্যা

    ab = ((a+b)/2)² − ((a−b)/2)² = (5/2)² − (3/2)² = 4

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  77. ৭৭. ৬০ লিটার কেরোসিনের ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে ?

    • ক) ৭০
    • খ) ৮০
    • গ) ৯০
    • ঘ) ৯৮

    সঠিক উত্তর: খ) ৮০

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  78. ৭৮. ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

    • ক) ১১টি
    • খ) ৮টি
    • গ) ১০টি
    • ঘ) ৯টি

    সঠিক উত্তর: গ) ১০টি

    ব্যাখ্যা

    ১ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ১০টি।

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  79. ৭৯. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটোর ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু. কত?

    • ক) ১৬
    • খ) ২৪
    • গ) ৩২
    • ঘ) ১২

    সঠিক উত্তর: ক) ১৬

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  80. ৮০. (.1 ×.01 ×.001)/(.2 ×.02 ×.002) এর মান কত?

    • ক) 1/80
    • খ) 1/800
    • গ) 1/8000
    • ঘ) 1/8

    সঠিক উত্তর: ঘ) 1/8

    ব্যাখ্যা

    (.1 ×.01 ×.001)/(.2 ×.02 ×.002)=(1 ×1 ×1)/(2 ×2 ×2)= 1/8

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  81. ৮১. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে – আসলে তিনগুণ হবে?

    • ক) ১২.৫০ টাকা
    • খ) ২০ টাকা
    • গ) ২৫ টাকা
    • ঘ) ১৫ টাকা

    সঠিক উত্তর: গ) ২৫ টাকা

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  82. ৮২. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকার কত কমিয়েছিল?

    • ক) ২২%
    • খ) ২৫%
    • গ) ২০%
    • ঘ) ৩০%

    সঠিক উত্তর: গ) ২০%

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  83. ৮৩. যদি (x-5) (a+x) = x²-25 তবে a এর মান কত?

    • ক) -5
    • খ) 5
    • গ) 25
    • ঘ) -25

    সঠিক উত্তর: খ) 5

    ব্যাখ্যা

    (x-5)(a+x)=x²- 25 ⇒ (x-5)(a+x)=(x+5)(x-5) ⇒ a+x = x+5 ⇒ a = 5

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  84. ৮৪. a + b + c = 0 হলে a³+ b³+ c³ এর মান কত?

    • ক) abc
    • খ) 3abc
    • গ) 6abc
    • ঘ) 9abc

    সঠিক উত্তর: খ) 3abc

    ব্যাখ্যা

    a³+b³+c³ = (a +b+c) (a² + b²+c²-ab- bc- ca) + 3abc = 0 + 3abc = 3abc

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  85. ৮৫. ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি–

    • ক) সমকোণী
    • খ) স্হুলকোণী
    • গ) সমবাহু
    • ঘ) সূক্ষ্মকোণী

    সঠিক উত্তর: ক) সমকোণী

    ব্যাখ্যা

    আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০⁰।একটি কোণ ৯০⁰ হলে অপর কোণদ্বয়ের সমষ্টি ৯০⁰।

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  86. ৮৬. নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো–

    • ক) পারমাণবিক জ্বালানি
    • খ) পীট কয়লা
    • গ) ফুয়েল সেল
    • ঘ) সূর্য

    সঠিক উত্তর: ঘ) সূর্য

    ব্যাখ্যা

    যেসব শক্তি উৎস অফুরন্ত এবং বারবার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তি উৎস বলা হয়। সূর্য, পানি বায়ু নবায়নযোগ্য শক্তির উৎস। অন্যদিকে যে শক্তির উৎস অফুরন্ত নয় এবং বারবার ব্যবহারের ফলে এক সময় নিঃশেষিত হয়ে যায় সেগুলোকে অনবায়নযোগ্য শক্তি বলে। কয়লা, গ্যাস, তেল পারমাণবিক জ্বালানি ইত্যাদি অনবায়নযোগ্য শক্তির উৎস।

    সাধারণ বিজ্ঞান · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  87. ৮৭. পেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ–

    • ক) রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে
    • খ) বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
    • গ) উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
    • ঘ) সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক

    সঠিক উত্তর: গ) উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

    ব্যাখ্যা

    বায়ুর চাপ যতো বৃদ্ধি পায় পানি বা তরলের স্ফুটনাঙ্ক ততো বৃদ্ধি পায়। প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এ কারণে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  88. ৮৮. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো–

    • ক) লাল, হলুদ, নীল
    • খ) লাল, কমলা, বেগুনী
    • গ) হলুদ, সবুজ, নীল
    • ঘ) লাল, নীল, সবুজ

    সঠিক উত্তর: ঘ) লাল, নীল, সবুজ

    ব্যাখ্যা

    তিনটি মৌলিক রং হচ্ছে লাল, নীল (আসমানী) ও সবুজ। এই রংগুলোর সমন্বয়ে গঠিত হয় অন্যান্য রং।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  89. ৮৯. ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো–

    • ক) মূল মধ্যরেখা
    • খ) কর্কটক্রান্তি রেখা
    • গ) মকরক্রান্তি রেখা
    • ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা

    সঠিক উত্তর: খ) কর্কটক্রান্তি রেখা

    ব্যাখ্যা

    নিরক্ষরেখার ২৩.৫⁰ উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫⁰ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তরমেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। ১৮০⁰ দ্রাঘিমাংশ বরাবর এক কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়।

    সাধারণ বিজ্ঞান · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  90. ৯০. মাছ অক্সিজেন নেয়–

    • ক) মাঝে মাঝে পানির উপর নাক তুলে
    • খ) পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
    • গ) পটকার মধ্যে জমানো বাতাস হতে
    • ঘ) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

    সঠিক উত্তর: ঘ) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

    ব্যাখ্যা

    সাধারণত মাছ ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাধ্যমে শ্বাসকার্য চালায়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  91. ৯১. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো–

    • ক) ভিটামিন-‘এ’
    • খ) ভিটামিন-‘সি’
    • গ) লৌহ
    • ঘ) ক্যালসিয়াম

    সঠিক উত্তর: গ) লৌহ

    ব্যাখ্যা

    কচুশাকের উল্লেখযোগ্য উপাদান লৌহ। তাছাড়া একে ভিটামিন-এ, ক্যালসিয়াম অক্সালেট এবং অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  92. ৯২. সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসাবে থাকে–

    • ক) তামার দণ্ড ও দস্তারর দণ্ড
    • খ) তামার পাত ও দস্তার পাত
    • গ) কার্বন দণ্ড ও দস্তার কৌটা
    • ঘ) তামার দণ্ড ও দস্তার কৌটা

    সঠিক উত্তর: গ) কার্বন দণ্ড ও দস্তার কৌটা

    ব্যাখ্যা

    ড্রাইসেলে উপাদান হিসেবে থাকে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেষ্ট, কার্বন দণ্ড, দস্তার তৈরি চোঙাকৃতির পাত্র, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, কয়লার গুড়ো, পিতলের টুপি এবং শক্ত কাগজ। এতে ইলেকট্রোড হিসেবে কার্বন দণ্ড ও দস্তার তৈরি চোঙাকৃতি পাত্র ব্যবহৃত হয়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  93. ৯৩. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ–

    • ক) এতে বিদ্যুতের অপচয় কম হয়
    • খ) এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
    • গ) অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
    • ঘ) প্রয়োজনমতো ভোল্টজ কমিয়ে ব্যবহার করা যায়

    সঠিক উত্তর: ক) এতে বিদ্যুতের অপচয় কম হয়

    ব্যাখ্যা

    বৈদ্যুতিক তারের রোধের জন্য উচ্চ ভোল্টেজ ব্যবহার করে দূরবর্তী স্থানে বিদ্যুৎ নিয়ে আসা হয়। এতে বিদ্যুতের অপচয় কম হয়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  94. ৯৪. সংকর ধাতু পিতলের উপাদান হলো–

    • ক) তামা ও টিন
    • খ) তামা ও দস্তা
    • গ) তামা ও নিকেল
    • ঘ) তামা ও সীসা

    সঠিক উত্তর: খ) তামা ও দস্তা

    ব্যাখ্যা

    সংকর ধাতু পিতলে ৬৫% তামা এবং ৩৫% দস্তা থাকে। তামা ও টিনের সংকর ধাতু হলো ব্রোঞ্জ।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  95. ৯৫. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে–

    • ক) অক্সিজেন ও গ্লুকোজ
    • খ) অক্সিজেন ও রক্তের আমিষ
    • গ) ইউরিয়া ও গ্লুকোজ
    • ঘ) এমাইনো এসিড ও কার্বন ডাইঅক্সাইড

    সঠিক উত্তর: ক) অক্সিজেন ও গ্লুকোজ

    ব্যাখ্যা

    রক্তের মাধ্যমে অক্সিজেন, গ্লুকোজ এবং অন্যান্য পুষ্টি উপাদান দেহের সকল কোষে স্থানান্তরিত হয়। লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিন অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড পরিবহন হরে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  96. ৯৬. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না–

    • ক) মহাকর্ষ বলের জন্য
    • খ) মাধ্যাকর্ষণ বলের জন্য
    • গ) আমরা স্থির থাকার জন্য
    • ঘ) পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য

    সঠিক উত্তর: খ) মাধ্যাকর্ষণ বলের জন্য

    ব্যাখ্যা

    যে বল দ্বারা পৃথিবী সবকিছুকেই তার কেন্দ্রের দিকে টানে, তাকে মাধ্যাকর্ষণ বল বলে। এই মাধ্যাকর্ষণের জন্যে সবকিছু পৃথিবীর সঙ্গে লেগে থাকে এবং ছিটকে মহাশূন্যে যায় না।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  97. ৯৭. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

    • ক) পেট্রোলিয়াম
    • খ) কয়লা
    • গ) প্রাকৃতিক গ্যাস
    • ঘ) বায়োগ্যাস

    সঠিক উত্তর: ঘ) বায়োগ্যাস

    ব্যাখ্যা

    কোটি কোটি বছর পূর্বে গাছ-গাছড়া, জীবজন্তু প্রভৃতি ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভূ-অভ্যন্তরে চাপা পড়ে যায়। ভূ-অভ্যন্তরের প্রচণ্ড চাপ ও তাপে এসব পদার্থের জৈব বিধ্বংসী পাতন ঘটে এবং পেট্রোলিয়াম, কয়লা ও প্রাকৃতিক গ্যাস আকারে ভূ-অভ্যন্তরে অবস্থান করে। এগুলোকে জীবাশ্ম জ্বালানী বলে। বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয় কারণ এটি গাজন প্রক্রিয়ায় তৈরি করা হয়।

    সাধারণ বিজ্ঞান · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  98. ৯৮. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা–

    • ক) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে
    • খ) তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
    • গ) যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
    • ঘ) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

    সঠিক উত্তর: ঘ) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

    ব্যাখ্যা

    যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মটর বলে এবং যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর কারী যন্ত্রকে জেনারেটর বলে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  99. ৯৯. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়–

    • ক) আয়ন বায়ু
    • খ) প্রত্যয়ন বায়ু
    • গ) মৌসুমী বায়ু
    • ঘ) নিয়ত বায়ু

    সঠিক উত্তর: ঘ) নিয়ত বায়ু

    ব্যাখ্যা

    পৃথিবীর চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হতে বায়ু উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়। এভাবে সারা বছর একই দিকে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  100. ১০০. জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ–

    • ক) এরা অনেক ছোট হয়
    • খ) এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
    • গ) এরা পানিতে জন্মে
    • ঘ) এদের পাতা অনেক কম থাকে

    সঠিক উত্তর: খ) এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে

    ব্যাখ্যা

    জলজ উদ্ভিদের কাণ্ডে প্রচুর পরিমাণে বায়ু কুঠুরী রয়েছে, যেগুলোতে বায়ু থাকায় জলজ উদ্ভিদ সহজেই পানির উপর ভেসে থাকতে পারে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

বিসিএস নোটিশ

  • Next general BCS (52nd): circular not published yet

    পরবর্তী সাধারণ বিসিএস (৫২তম): বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি

    As of 25 November 2026 the BCS notices on bpsc.gov.bd do not include a circular for the next general BCS. The only running BCS circular listed is the 51st (Special), whose applications have closed. We will update this notice when the circular comes out.

    BPSC · Published

  • 51st BCS (Special): exam hall instructions, gates close at 9:30 am

    ৫১তম বিসিএস (বিশেষ): পরীক্ষার নির্দেশনা, গেট বন্ধ সকাল ৯:৩০

    The exam will be held at 25 halls in Dhaka. All candidates must enter by 9:30 am; the gates close after that. Mobile phones, watches, all electronic devices, calculators, books, bags, jewellery and bank cards are not allowed. Ears must stay uncovered during the exam.

    BPSC · Published · Updated · Exam 11 Dec 2026

  • 51st BCS (Special): written exam (MCQ) on 11 December

    ৫১তম বিসিএস (বিশেষ): লিখিত (MCQ) পরীক্ষা ১১ ডিসেম্বর

    The MCQ-type written exam of the 51st BCS (Special), for the health cadre, will be held on Friday 11 December 2026 from 10:00 am to 12:00 noon, in Dhaka only. Applications for this BCS closed in October.

    BPSC · Published · Updated · Exam 11 Dec 2026

অন্যান্য বিসিএস প্রশ্ন সমাধান

সব বিসিএস প্রশ্ন ব্যাংক · মডেল টেস্ট