১২তম বিসিএস প্রশ্ন সমাধান 12th BCS Question Solution (ব্যাখ্যাসহ)

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৫ মে ১৯৯২ তারিখে অনুষ্ঠিত হয়। প্রশ্ন ছিল ১০০টি, পূর্ণমান ১০০। এই পাতায় ৯৯টি প্রশ্ন সঠিক উত্তরসহ দেওয়া আছে, এর মধ্যে ৮৫টির ব্যাখ্যা আছে। একই প্রশ্ন অন্য বিসিএসেও এলে সেটির নাম ও সাল প্রশ্নের নিচে লেখা আছে।

12th BCS preliminary question solution, held in 1992: 99 of 100 questions with the correct answer. Answers are prepared by bd3schools; BPSC does not publish an answer key with explanations. Free to read online.

অ্যাপে অনুশীলন করুন PDF ডাউনলোড করুন

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

বিষয় অনুযায়ী প্রশ্ন

বাংলা (Bangla)৩৭টি
সাধারণ বিজ্ঞান (General Science)১৭টি
ইংরেজি (English)১৬টি
গাণিতিক যুক্তি ও গণিত (Mathematics & Reasoning)১৬টি
আন্তর্জাতিক বিষয়াবলি (International Affairs)১৩টি
১২তম বিসিএস প্রশ্ন সমাধান

১২তম বিসিএস প্রশ্ন ও উত্তর (12th BCS questions and answers)

  1. ১. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়?

    • ক) বিভক্তি
    • খ) ধাতু
    • গ) প্রত্যয়
    • ঘ) কৃৎ

    সঠিক উত্তর: খ) ধাতু

    ব্যাখ্যা

    ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়: ধাতু বা ক্রিয়ামূল এবং ক্রিয়া বিভক্তি। ধাতু তিন প্রকারের: মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা প্রাতিপদিকের পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে প্রত্যয় বলে।

    বাংলা · আরও এসেছে: 10th BCS (1989) · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  2. ২. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?

    • ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
    • খ) মধুসূদন দত্ত
    • গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
    • ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

    সঠিক উত্তর: ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

    ব্যাখ্যা

    রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এর সর্বাধিক জনপ্রিয় কাব্য ‘পদ্মিনী উপাখ্যান’ থেকে চরণটি সংগৃহীত। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্হ হলো- কর্মদেবী, শূরসুন্দরী, নীতি কুসুমাঞ্জলি ও কাঞ্চী কাবেরী।

    বাংলা · ভুল উত্তর জানান

  3. ৩. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-

    • ক) বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
    • খ) বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
    • গ) বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
    • ঘ) বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন

    সঠিক উত্তর: গ) বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন

    ব্যাখ্যা

    বিদ্যান, দারিদ্র, দারিদ্রতা শব্দগুলোর শুদ্ধরূপ হলো: বিদ্বান, দারিদ্র্য, দরিদ্রতা।

    বাংলা · ভুল উত্তর জানান

  4. ৪. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

    • ক) নিখুঁত
    • খ) আনমনা
    • গ) অবহেলা
    • ঘ) নিমরাজী

    সঠিক উত্তর: ঘ) নিমরাজী

    ব্যাখ্যা

    নিম ফারসি উপসর্গ। বাংলা ভাষায় মোট ১০ টি ফারসি উপসর্গ ব্যবহৃত হয়- কার, দর, না,নিম, ফি, বদ, বে, বর, ব, কম। অন্যান্য বিদেশি উপসর্গের মধ্যে ইংরেজি- হাফ, ফুল, হেড ও সাব; আরবি- আম, খাস, লা, গর; হিন্দি/ উর্দু-হর বিশেষভাবে উল্লেখযোগ্য।

    বাংলা · আরও এসেছে: 10th BCS (1989) · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  5. ৫. কোন বানানটি শুদ্ধ?

    • ক) পাষাণ
    • খ) পাষান
    • গ) পাসান
    • ঘ) পাশান

    সঠিক উত্তর: ক) পাষাণ

    ব্যাখ্যা

    ণ-ত্ব বিধানের নিয়মানুযায়ী ঋ,র,ষ এর পরে ণ হয়। যেমন-তৃণ, ঋণ, রেণু, বিশেষণ, পাষাণ, দূষণ, ভীষণ প্রভৃতি।

    বাংলা · আরও এসেছে: 14th BCS (1993), 18th BCS (1997), 20th BCS (1998), 21st BCS (1999), 33rd BCS (2012), 35th BCS (2015), 37th BCS (2016), 41st BCS (2021), 46th BCS (2024) · ভুল উত্তর জানান

  6. ৬. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-

    • ক) শাহ মুহম্মদ সগীর
    • খ) সাবিরিদ খান
    • গ) শেখ ফয়জুল্লাহ
    • ঘ) মুহাম্মদ কবীর

    সঠিক উত্তর: ক) শাহ মুহম্মদ সগীর

    ব্যাখ্যা

    বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রাচীনতম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর। তার বিখ্যাত কাব্য ‘ইউসুফ জুলেখা’। তিনি পারস্য কবি আবদুর রহমান জামি রচিত ‘ইউসুফ ওয়া জুলায়খা’ থেকে কাহিনি গ্রহণ করেছেন।

    বাংলা · ভুল উত্তর জানান

  7. ৭. ‘মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা’ রচিয়তা-

    • ক) রামনিধি গুপ্ত
    • খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    • গ) অতুল প্রসাদ সেন
    • ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

    সঠিক উত্তর: গ) অতুল প্রসাদ সেন

    ব্যাখ্যা

    বাংলা সাহিত্যের পঞ্চকবিদের অন্যতম অতুলপ্রসাদ সেন প্রায় ২০০টি গান রচনা করেন। বাংলা গানে তিনি সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন। তার গানের সংকলনের নাম ‘কয়েকটি গান ও গীতিকুঞ্জ’।

    বাংলা · ভুল উত্তর জানান

  8. ৮. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-

    • ক) মহাকাব্য
    • খ) পত্রকাব্য
    • গ) গীতিকাব্য
    • ঘ) আখ্যানকাব্য

    সঠিক উত্তর: খ) পত্রকাব্য

    ব্যাখ্যা

    মধুসূদন দত্ত রচিত মহাকাব্য ‘মেঘনাদবধ’, গীতিকাব্য ‘চতুর্দ্দশপদী কবিতাবলী’, আখ্যানকাব্য ‘ব্রজাঙ্গনা কাব্য’ এবং পত্রকাব্য ‘বীরাঙ্গনা’। ‘বীরাঙ্গণা’ এগারটি পূর্ণপত্রে রচিত কাব্যগ্রন্হ।

    বাংলা · ভুল উত্তর জানান

  9. ৯. রোহিনী কোন উপন্যাসের নায়িকা?

    • ক) কৃষ্ণকান্তের উইল
    • খ) চোখের বালি
    • গ) গৃহদাহ
    • ঘ) পথের পাঁচালী

    সঠিক উত্তর: ক) কৃষ্ণকান্তের উইল

    বাংলা · ভুল উত্তর জানান

  10. ১০. নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

    • ক) ঘোড়াকে চাবুক মার
    • খ) ডাক্তার ডাক
    • গ) গাড়ি স্টেশন ছেড়েছে
    • ঘ) মুষলধারে বৃষ্টি পড়ছে

    সঠিক উত্তর: ক) ঘোড়াকে চাবুক মার

    ব্যাখ্যা

    ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কিসের দ্বারা’ ‘কি উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তা-ই করণ কারক। যেমন: ঘোড়াকে চাবুক মার (করণে শূন্য)। জগতে কীর্তিমান হয় সাধনায় (উপায়-সাধনা), ফুলে ফুলে ঘর ভরেছে (উপকরণ → ফুল) ডাক্তার ডাক (কর্মে শূন্য)। গাড়ি স্টেশন ছেড়েছে (অপাদানে শূন্য)।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  11. ১১. রূপসী বাংলার কবি-

    • ক) জসীমউদ্দীন
    • খ) জীবনানন্দ দাশ
    • গ) কালিদাস রায়
    • ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

    সঠিক উত্তর: খ) জীবনানন্দ দাশ

    বাংলা · ভুল উত্তর জানান

  12. ১২. বটতলার পুঁথি বলতে বুঝায়-

    • ক) মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
    • খ) বটতলা নামক স্থানে রচিত কাব্য
    • গ) দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
    • ঘ) অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

    সঠিক উত্তর: গ) দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য

    ব্যাখ্যা

    মধ্যযুগে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে মুসলমান সাহিত্যিকদের রচিত ‘দোভাষী পুঁথি’ ছিল আরবি, ফারসি, হিন্দি, বাংলা ও ইংরেজি শব্দের মিশ্রণে রচিত এক ধরনের পুঁথি। এ সাহিত্য কলকাতার সস্তা ছাপাখানা থেকে ছাপা হয়ে দেশময় প্রচারিত হয়েছিল বলে একে ‘বটতলার পুঁথি’ নামেও চিহ্নিত করার প্রচেষ্টা চলেছে।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  13. ১৩. এক কথায় প্রকাশ করুন- ‘যা বলা হয়নি’-

    • ক) অউক্ত
    • খ) অব্যক্ত
    • গ) অনুক্ত
    • ঘ) অব্যাক্ত

    সঠিক উত্তর: গ) অনুক্ত

    ব্যাখ্যা

    যা প্রকাশ করা হয়নি- অব্যক্ত।

    বাংলা · ভুল উত্তর জানান

  14. ১৪. কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-

    • ক) রাম বসু এবং ভোলা ময়রা
    • খ) এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
    • গ) সাবিরিদ খান এবং দশরথী রায়
    • ঘ) আলাওল এবং ভারতচন্দ্র

    সঠিক উত্তর: খ) এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়

    ব্যাখ্যা

    গোজলা গুঁই, হরু ঠাকুর, কেষ্টা মুচি, ভবানী বেনে, নিতাই বৈরাগী, ভোলা ময়রা, এন্টনি ফিরিঙ্গি, রামপ্রসাদ রায় ছিলেন বিখ্যাত কবিওয়ালা।

    বাংলা · ভুল উত্তর জানান

  15. ১৫. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যেয় যুক্ত হয়েছে?

    • ক) ঠগী
    • খ) পানাস
    • গ) পাঠক
    • ঘ) সেলামী

    সঠিক উত্তর: গ) পাঠক

    ব্যাখ্যা

    ঠগী = ঠক + ঈ, সেলামী = সেলাম + ঈ, পাঠক = পঠ্ + অক।

    বাংলা · ভুল উত্তর জানান

  16. ১৬. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?

    • ক) অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
    • খ) বক ধার্মিক; বিড়াল তপস্বী
    • গ) রুই-কাতলা; কেউ কেটা
    • ঘ) বক ধার্মিক; ভিজে বেড়াল

    সঠিক উত্তর: খ) বক ধার্মিক; বিড়াল তপস্বী

    ব্যাখ্যা

    অমাবস্যার চাঁদ (অদৃশ্য বস্তু), আকাশ কুসুম (অসম্ভব কল্পনা)। বক ধার্মিক (ভণ্ড), বিড়াল তপস্বী (ভণ্ড)। রুই-কাতলা (নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ), কেউ কেটা (সামান্য), ভিজে বেড়াল (কপটচারী)। অর্থাৎ বক ধার্মিক ও বিড়াল তপস্বী শব্দযুগল সর্বাধিক সমার্থবাচক।

    বাংলা · ভুল উত্তর জানান

  17. ১৭. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-

    • ক) নাটক
    • খ) ছোট গল্প
    • গ) প্রবন্ধ
    • ঘ) গীতি কবিতা

    সঠিক উত্তর: ঘ) গীতি কবিতা

    ব্যাখ্যা

    বাংলা সাহিত্যের জীবনচক্রে একটি বিশাল সময়জুড়ে গীতি কবিতা সৃষ্টি ও সমৃদ্ধ হয়েছে। অন্যান্য বিষয়াদি এতো ব্যাপক সময়ব্যাপী বিকাশ লাভ করেনি।

    বাংলা · ভুল উত্তর জানান

  18. ১৮. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-

    • ক) ইউসুফ জুলেখা
    • খ) রসুল বিজয়
    • গ) নূরনামা
    • ঘ) শবে মেরাজ

    সঠিক উত্তর: ক) ইউসুফ জুলেখা

    ব্যাখ্যা

    বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রাচীনতম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর। তিনি আনুমানিক পঞ্চদশ শতাব্দীর কবি। ‘ইউসুফ-জুলেখা’ তার বিখ্যাত রোমান্টিক প্রণয়োপাখ্যান। তিনি পারস্য কবি আবদুর রহমান জামি রচিত ‘ইউসুফ ওয়া জুলায়েখা’ থেকে কাহিনি গ্রহণ করেছেন।

    বাংলা · ভুল উত্তর জানান

  19. ১৯. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-

    • ক) চাকু, চাকর
    • খ) খদ্দর, হরতাল
    • গ) চা, চিনি
    • ঘ) রিকশা, রেস্তোঁরা

    সঠিক উত্তর: গ) চা, চিনি

    বাংলা · ভুল উত্তর জানান

  20. ২০. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-

    • ক) ভাষাতত্ত্ববিদ
    • খ) সাহিত্যের ইতিহাস রচয়িতা
    • গ) ইসলাম প্রচারক
    • ঘ) সমাজ সংস্কারক

    সঠিক উত্তর: ক) ভাষাতত্ত্ববিদ

    ব্যাখ্যা

    ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। তিনি ছিলেন অধ্যাপক, গবেষক, বহুভাষাবিদ, লেখক ও সম্পাদক। তিনি ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’, ‘বাঙ্গালা সাহিত্যের কথা’, ‘বাঙ্গালা ব্যাকরণ’ রচনা করেন। এছাড়া ইসলামী ভাবধারায় তার বেশ কিছু প্রবন্ধ রয়েছে।

    বাংলা · ভুল উত্তর জানান

  21. ২১. What is the verb of the word ‘Shortly’?

    • A) Short
    • B) Shorter
    • C) Shorten
    • D) Shortness

    সঠিক উত্তর: C) Shorten

    ব্যাখ্যা

    Shortly-সংক্ষেপে, অল্প কথায়। choice, (ক) short- ছোট, খাটো, (adjective)। (খ) Shorter- অপেক্ষাকৃত ছোট (Adjective)। (গ) Shorten- ছোট করা, সীমিত করা, সংক্ষিপ্ত করা (এটি Verb)। (ঘ) Shortness- ছোটত্ব, খাটত্ব (Noun)। সুতরাং সঠিক উত্তর (গ)।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  22. ২২. Choose the correct sentence-

    • A) Let he and you be witnesses
    • B) Let you and him be witnesses
    • C) Let you and he be witnesses
    • D) Let you and he be witness

    সঠিক উত্তর: B) Let you and him be witnesses

    ব্যাখ্যা

    Let শব্দটির পর pronoun-এর objective form বসে। এখানে, he-এর objective form ‘him’ তাই সঠিক উত্তর (খ)। সাধারণত Pronoun সর্বদা প্রথমে 2nd, এর পর 3rd, সবশেষে 1st person অনুযায়ী বসে।

    ইংরেজি · আরও এসেছে: 10th BCS (1989), 11th BCS (1991), 23rd BCS (2001), 26th BCS (2004), 37th BCS (2016), 38th BCS (2017), 45th BCS (2023), 48th BCS (2025) · ভুল উত্তর জানান

  23. ২৩. Choose the correct sentence-

    • A) The matter was informed to the police.
    • B) The matter has been informed of the police.
    • C) The police was informed of the matter.
    • D) The police were informed of the matter.

    সঠিক উত্তর: C) The police was informed of the matter.

    ব্যাখ্যা

    Inform এর পরে of + বস্তু/ঘটনা বসে থাকে। তাছাড়া, police শব্দটি collective noun (সমষ্টিবাচক নামপদ) বলে singular verb (was) গ্রহণ করে।

    ইংরেজি · আরও এসেছে: 10th BCS (1989), 11th BCS (1991), 23rd BCS (2001), 26th BCS (2004), 37th BCS (2016), 38th BCS (2017), 45th BCS (2023), 48th BCS (2025) · ভুল উত্তর জানান

  24. ২৪. Who, Which, What are –

    • A) Demonstrative pronoun
    • B) Relative pronoun
    • C) Reflaxive Pronoun
    • D) Indefinite pronoun

    সঠিক উত্তর: B) Relative pronoun

    ব্যাখ্যা

    এখানে (ক) Demonstrative Pronoun (নির্দেশক সর্বনাম): নির্দেশ করে। যেমন this, that, these, those প্রভৃতি। (খ) Relative Pronoun (সাপেক্ষ সর্বনাম): পূর্বপদের সাথে সম্পর্ক সৃষ্টি করে। যেমন who, which, what, whom, whose প্রভৃতি। (ঘ) Reflexive Pronoun (আত্মবাচক সর্বনাম) : কর্তাকে নির্দেশ করে। যেমন: myself, himself, herself ইত্যাদি। (গ) Indefinite Pronoun (অনির্দিষ্ট সর্বনাম) : One, someone, everyone, somebody, nobody ইত্যাদি।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  25. ২৫. Choose the correct one–

    • A) Mispel
    • B) Misspell
    • C) Mispell
    • D) Misspel

    সঠিক উত্তর: B) Misspell

    ব্যাখ্যা

    Misspell শব্দের অর্থ ‘ভুল বানান’। Spell অর্থ ‘বানান’ এবং এর পূর্ব Miss বসে মূল শব্দ গঠিত হয়েছে।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  26. ২৬. Fill in the blank ‘What is the time ____ your watch’?

    • A) by
    • B) in
    • C) at
    • D) with

    সঠিক উত্তর: A) by

    ব্যাখ্যা

    Watch-এর পূর্বে ‘by’ বসে।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  27. ২৭. Fill in the blanks ‘Give my ____ to him’.

    • A) Warm compliment
    • B) Compliments
    • C) Best compliment
    • D) Heartiest compliment

    সঠিক উত্তর: B) Compliments

    ব্যাখ্যা

    Compliment- শ্রদ্ধাসূচক কথা, সৌজন্যসূচক কথা। কিন্তু Compliments- শুভেচ্ছা। সুতরাং (খ) তে s যুক্ত থাকায় সঠিক উত্তর (খ)

    ইংরেজি · ভুল উত্তর জানান

  28. ২৮. ‘Caesar and Cleopatra’ is-

    • A) a tragedy by Shakespeare
    • B) a play By G.B. Shaw
    • C) a poem by Lord Byron
    • D) a novel by S.T. Coleridge

    সঠিক উত্তর: B) a play By G.B. Shaw

    ব্যাখ্যা

    Caesar and Cleopatra : George Bernard shaw এর বিখ্যাত নাটক। Antony and Cleopatra : William Shakespeare এর বিখ্যাত নাটক।

    ইংরেজি · আরও এসেছে: 44th BCS (2022) · ভুল উত্তর জানান

  29. ২৯. Who is the greatest modern English dramatist?

    • A) Verginia Woolf
    • B) George Bernard Shaw
    • C) P.B. Shelley
    • D) S.T. Coleridge

    সঠিক উত্তর: B) George Bernard Shaw

    ব্যাখ্যা

    ইংরেজি সাহিত্যাঙ্গনে আধুনিক যুগে যেসব নাট্যকার ছিলেন তাদের মধ্যে George Bernard Shaw ছিলেন সবচেয়ে খ্যাতিমান। তাকে Father of Modern English Drama বলা হয়। ১৯২৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  30. ৩০. Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?

    • A) James Baker
    • B) Dr. Kissinger
    • C) Bertrand Russel
    • D) Lenin

    সঠিক উত্তর: C) Bertrand Russel

    ব্যাখ্যা

    Bertrand Russel একজন বিখ্যাত Philosopher ছিলেন। তিনি একই সাথে অনেক বই রচনা করেছেন, যা সাহিত্যগুণসম্পন্ন এবং খুবই বস্তুনিষ্ঠ। তিনি ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। Marriage and Morals why I am not a christian Road to freedom তাঁর বিখ্যাত বই।

    ইংরেজি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  31. ৩১. Who is the author of ‘A Farewell to Arms’?

    • A) T.S.Eliot
    • B) John Milton
    • C) Plato
    • D) Ernest Hemingway

    সঠিক উত্তর: D) Ernest Hemingway

    ব্যাখ্যা

    ‘A Farewell to Arms’ Ernest Hemingway- এর একটি বিখ্যাত উপন্যাস। এ লেখায় তিনি তার যুদ্ধ দেখার অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁর অন্যান্য উপন্যাস হচ্ছে- The Sun Also Rises, The Old Man and the Sea, For Whom the Bell Tolls.

    ইংরেজি · আরও এসেছে: 10th BCS (1989) · ভুল উত্তর জানান

  32. ৩২. Who is the most famous satirist in English literature?

    • A) Alexander Pope
    • B) Jonathan Swift
    • C) William Wordsworth
    • D) Bulter

    সঠিক উত্তর: B) Jonathan Swift

    ব্যাখ্যা

    ইংরেজি সাহিত্যে যেসব satirist বা রম্যলেখক আছেন তাদের মধ্যে অন্যতম Jonathan Swift। তিনি তার Gulliver’s Travels- এর মাধ্যমে সেরা satirist- এর খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও A Tale of a Tub The Battle of the Book, A Modest Proposal রচনা করেছেন।

    ইংরেজি · আরও এসেছে: 46th BCS (2024) · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  33. ৩৩. What is the synonym of- ‘Delude’?

    • A) Demand
    • B) Permit
    • C) Aggravate
    • D) Deceive

    সঠিক উত্তর: D) Deceive

    ব্যাখ্যা

    Delude- প্রতারিত করা, বিভ্রান্ত করা। এখানে (ক) Demand- দাবি করা। (খ) Permit- অনুমোদন করা। (গ) Aggravate- হীনতর করা, অবনতি ঘটানো। (ঘ) Deceive- প্রতারণা করা, বিভ্রান্ত করা।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  34. ৩৪. What is the noun of the word ‘Waste’?

    • A) Waste
    • B) Wasting
    • C) Wastage
    • D) Wasteful

    সঠিক উত্তর: C) Wastage

    ব্যাখ্যা

    Waste- অপচয় করা (verb); Wastage-অপচয় (Noun); Wasteful- অপব্যয়ী, অপচয়ী (Adjective); Wasting- অপচয়, অপচয়ী (Gerund/participle).

    ইংরেজি · ভুল উত্তর জানান

  35. ৩৫. What is the antonym of ‘Queer’?

    • A) Integrated
    • B) Orderly
    • C) Abnormal
    • D) Odd

    সঠিক উত্তর: B) Orderly

    ব্যাখ্যা

    Queer- অস্বাভাবিক, অদ্ভুত, বিচিত্র অসামঞ্জস্যপূর্ণ। choice (ক) Integrated- অখণ্ড, একীভূত, অঙ্গীভূত। (খ) Orderly- নিয়মমাফিক, স্বাভাবিক, সামঞ্জ্যস্যপূর্ণ। (গ) Abnormal- অস্বাভাবিক, ব্যতিক্রমী। (ঘ) Odd- অদ্ভুত, অস্বাভাবিক, দৃষ্টিকটু। কাজেই Queer এর বিপরীত শব্দ হচ্ছে Orderly।

    ইংরেজি · ভুল উত্তর জানান

  36. ৩৬. What is the adjective of the word ‘Heart’?

    • A) Heart
    • B) Hearten
    • C) Heartening
    • D) Heartful

    সঠিক উত্তর: C) Heartening

    ব্যাখ্যা

    Heart শব্দটি Noun এবং এর verb রূপ হচ্ছে Hearten ও Adjective রূপ হচ্ছে Heartening.

    ইংরেজি · ভুল উত্তর জানান

  37. ৩৭. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনটির নাম-

    • ক) এগার সিন্দুর এক্সপ্রেস
    • খ) পারাবত এক্সেপ্রেস
    • গ) উপকূল এক্সপ্রেস
    • ঘ) সৈকত এক্সপ্রেস

    সঠিক উত্তর: গ) উপকূল এক্সপ্রেস

    ব্যাখ্যা

    এগার সিন্দুর এক্সপ্রেস ঢাকা-কিশোরগঞ্জ, পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট, উপকূল এক্সপ্রেস ঢাকা-নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনের নাম।

    বাংলা · ভুল উত্তর জানান

  38. ৩৮. বাংলাদেশের বৃহত্তম হাওর-

    • ক) পাথরচাওলি
    • খ) হাইল
    • গ) চলনবিল
    • ঘ) হাকালুকি

    সঠিক উত্তর: ঘ) হাকালুকি

    ব্যাখ্যা

    বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি। সিলেট জেলার গোলাপগঞ্জ, বিয়ানিবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া প্রভৃতি উপজেলা নিয়ে এ হাওড়ের বিস্তৃতি।

    বাংলা · ভুল উত্তর জানান

  39. ৩৯. কিওক্রাডং-এর উচ্চতা প্রায়-

    • ক) ১০১০ মিটার
    • খ) ১৫৩০ মিটার
    • গ) ১২৩২ মিটার
    • ঘ) ১৩৬৪ মিটার

    সঠিক উত্তর: গ) ১২৩২ মিটার

    ব্যাখ্যা

    পাঠ্যবইয়ে কিওক্রাডং 1,232 মিটার (C) — 1,230m textbook board। আধুনিক GPS/Bangladesh Survey 2020-এ 986m, দেশের সর্বোচ্চ এখন Saka Haphong 1,063m — html solve আধুনিক আংশিক। পরীক্ষার সময় উত্তর C।

    বাংলা · ভুল উত্তর জানান

  40. ৪০. বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়-

    • ক) ১৪ কোটি পাউন্ড
    • খ) ১৩ কোটি পাউন্ড
    • গ) ১০.৫ কোটি পাউন্ড
    • ঘ) ৯.৫ কোটি পাউন্ড

    সঠিক উত্তর: গ) ১০.৫ কোটি পাউন্ড

    ব্যাখ্যা

    1991-এ বার্ষিক চা উৎপাদন ~10.5 কোটি পাউন্ড (C) — 1 kg = 2.204 lb; বর্তমান 10.42 কোটি কেজি (~23 কোটি পাউন্ড) — html solve কেজিতে, আধুনিক।

    বাংলা · ভুল উত্তর জানান

  41. ৪১. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-

    • ক) ১০০ বর্গমাইল
    • খ) ৯০ বর্গমাইল
    • গ) ১৬০ বর্গমাইল
    • ঘ) ৮০ বর্গমাইল

    সঠিক উত্তর: খ) ৯০ বর্গমাইল

    ব্যাখ্যা

    1991-এ ঢাকা মেট্রোপলিটন এলাকা (DMP) ~90 বর্গমাইল (B) — বর্তমান ঢাকা দুই সিটি কর্পোরেশন মিলে ~130+ বর্গমাইল; html solve দুই সিটি নিয়ে, আধুনিক।

    বাংলা · ভুল উত্তর জানান

  42. ৪৩. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-

    • ক) নেপালে জলাধার নির্মাণ
    • খ) গঙ্গ-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
    • গ) বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
    • ঘ) গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি

    সঠিক উত্তর: ক) নেপালে জলাধার নির্মাণ

    ব্যাখ্যা

    গঙ্গা ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি অভিন্ন নদী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জঙ্গিপুর এলাকায় ফারাক্কা বাঁধ চালু করার পর এ নদীর পানি নিয়ে উভয় দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এ সমস্যা নিরসনকল্পে ভারত ও বাংলাদেশের মধ্যে দু’একটি স্বল্পমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারপর সমঝোতার অভাবে কয়েক বছর চুক্তিহীনভাবে চলতে থাকে। অবশেষে ১৯৯৬ সালে ১২ ডিসেম্বর নয়াদিল্লির হায়দ্রাবাদ ভবনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়া বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদি পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেন।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  43. ৪৪. ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য-

    • ক) দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
    • খ) দু’দেশের নদীগুলোর পলিমাটি অপসারণ
    • গ) বন্যা নিয়ন্ত্রণে দু’দেশের মধ্যে সহযোগিতা
    • ঘ) দু’দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন

    সঠিক উত্তর: ক) দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি

    ব্যাখ্যা

    মূলত ভারত ও বাংলাদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি ও নদী সংক্রান্ত নানা সমস্যা দূরীকরণের লক্ষ্যে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত। যৌথ নদী কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯৭২ সালের ২৫-২৬ জুন।

    বাংলা · ভুল উত্তর জানান

  44. ৪৫. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-

    • ক) ২ মার্চ
    • খ) ২৩ মার্চ
    • গ) ১০ মার্চ
    • ঘ) ২৫ মার্চ

    সঠিক উত্তর: ক) ২ মার্চ

    ব্যাখ্যা

    ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রব বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন। শেখ মুজিবুর রহমান ২৩ মার্চ তার বাসভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন এবং একই দিনে দেশব্যাপী জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  45. ৪৬. ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

    • ক) পার্বত্য চট্টগ্রাম
    • খ) সিলেট
    • গ) রাজশাহী
    • ঘ) রংপুর

    সঠিক উত্তর: গ) রাজশাহী

    ব্যাখ্যা

    রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় গম্ভীরা সংগীতের প্রচলন রয়েছে। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা ও এ সম্পর্কে নানা করণীয় দিক অত্যন্ত সুন্দরভাবে সংগীতের মধ্যে উপস্থাপনই সারাদেশে গম্ভীরার সুপরিচিতির কারণ।

    বাংলা · আরও এসেছে: 31st BCS (2011) · ভুল উত্তর জানান

  46. ৪৭. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন–

    • ক) শায়েস্তা খান
    • খ) নবাব সলিমুল্লাহ
    • গ) মির্জা আহমেদ জান
    • ঘ) মির্জা গোলাম পীর

    সঠিক উত্তর: ঘ) মির্জা গোলাম পীর

    ব্যাখ্যা

    পুরানো ঢাকার আরমানিটোলা এলাকায় তারা মসজিদ অবস্থিত। মসজিদটি নির্মাণ করেন মির্জা আহমেদ জান বা মির্জা গোলাম পীর। পরবর্তী ১৯২৬ সালে আলীজান বেপারী নামক একজন ব্যবসায়ী মসজিদটির সংস্কার করেন। আলীজান বেপারী বহু অর্থ ব্যয়ে মসজিদটিকে অলঙ্কৃত করেন, বিশেষ করে সমস্ত মসজিদটি তারকাখঁচিত করেন। এ কারণে এর বর্তমান নাম তারা মসজিদ।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  47. ৪৮. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?

    • ক) ফখরুউদ্দিন মোবারক শাহ
    • খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্
    • গ) জালালুদ্দিন মুহাম্মদ আকবর
    • ঘ) ঈসা খান

    সঠিক উত্তর: খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্

    ব্যাখ্যা

    মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন। জাতি গঠনকারী হিসেবে ইলিয়াস শাহ-ই প্রথম যিনি সাতগাঁও, লখনৌতি ও সোনারগাঁ অঞ্চলকে একত্রিত করে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি এ সম্মিলিত রাজ্যের নামকরণ করেন বাঙ্গালাহ এবং এর অধিবাসীদের অভিহিত করেন বাঙালি নামে।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  48. ৪৯. বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে-

    • ক) জামালগঞ্জে
    • খ) জকিগঞ্জে
    • গ) বিজয়পুরে
    • ঘ) রানীগঞ্জে

    সঠিক উত্তর: ক) জামালগঞ্জে

    ব্যাখ্যা

    বাংলাদেশের ভূগর্ভস্থ কয়লা সম্পদের অস্তিত্ব প্রথম প্রমাণিত হয় ১৯৫৯ সালে বগুড়ায় তেল অনুসন্ধানে খনন কাজ চালানোর মাধ্যমে। এই খনন কাজের ফলাফলের ওপর ভিত্তি করে ১৯৬১ সালে জাতিসংঘের সহায়তায় পরিচালিত হয় খনিজসম্পদ জরিপ। আবিষ্কৃত হয় জামালগঞ্জের কয়লা।

    বাংলা · ভুল উত্তর জানান

  49. ৫০. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে-

    • ক) রানীগঞ্জে
    • খ) বিজয়পুরে
    • গ) টেকেরহাটে
    • ঘ) বাগালীবাজারে

    সঠিক উত্তর: খ) বিজয়পুরে

    ব্যাখ্যা

    পাকিস্তান ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (বর্তমান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর) ১৯৫৭ সালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভেদিকুরা নামক স্থানে প্রথম চীনামাটির সন্ধান লাভ করে। এ চীনামাটিকে বিজয়পুর চীনামাটি নামকরণ করা হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  50. ৫১. “এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি” এর রচয়িতা-

    • ক) জহির রায়হান
    • খ) গাফ্ফার চৌধুরী
    • গ) শামসুর রাহমান
    • ঘ) মাহবুব আলম চৌধুরী

    সঠিক উত্তর: ঘ) মাহবুব আলম চৌধুরী

    ব্যাখ্যা

    একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ রচনা করেন মাহবুব-উল-আলম চৌধুরী। এই কবিতারই অংশ উল্লিখিত কবিতাংশটি। কবিতাটি হাসান হাফিজুর রহমান এর একুশের প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ তে প্রকাশিত হয়।

    বাংলা · ভুল উত্তর জানান

  51. ৫২. মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল-

    • ক) মহাস্থান
    • খ) কর্ণসুবর্ণ
    • গ) পুণ্ড্রনগর
    • ঘ) রামাবতী

    সঠিক উত্তর: গ) পুণ্ড্রনগর

    ব্যাখ্যা

    বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড়, যা একসময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। তখন এর নাম ছিল পুণ্ড্রনগর।

    বাংলা · ভুল উত্তর জানান

  52. ৫৩. শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-

    • ক) লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
    • খ) লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
    • গ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
    • ঘ) লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

    সঠিক উত্তর: গ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল

    ব্যাখ্যা

    ট্রাফিক লাইট ক্রম: লাল → হলুদ → সবুজ → হলুদ → লাল (C) — বাংলাদেশে লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল।

    বাংলা · ভুল উত্তর জানান

  53. ৫৪. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত–

    • ক) মহাস্থানে
    • খ) শাহজাদপুরে
    • গ) নেত্রকোণায়
    • ঘ) রামপালে

    সঠিক উত্তর: ক) মহাস্থানে

    ব্যাখ্যা

    বিখ্যাত ‘শাহ সুলতান বলখী মাহীসাওয়ার’ ক্ষত্রীয় নরপতি পরশুরামকে পরাজিত করে এখানে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেন। তার মাজারটি মহাস্থানের দক্ষিণ- পূর্ব কোণে অবস্থিত। মহাস্থানগড়ের প্রধান নিদর্শনগুলো হলো বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, সভাবাটি, শীলা দেবীর ঘাট, পরশুরামের প্রাসাদ ইত্যাদি।

    বাংলা · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  54. ৫৫. জাপান পার্ল হারবার আক্রমণ করে-

    • ক) ৭ ডিসেম্বর, ১৯৪১
    • খ) ২৩ জুন, ১৪৪২
    • গ) ৩ নভেম্বর, ১৯৪২
    • ঘ) ২৬ জুলাই, ১৯৪৩

    সঠিক উত্তর: ক) ৭ ডিসেম্বর, ১৯৪১

    ব্যাখ্যা

    দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অক্ষশক্তির অন্যতম জাপান নিজস্ব প্রভাব বলয় সম্প্রসারণের জন্য মার্কিন নৌ ঘাঁটি পার্ল হারবারে ৭ ডিসেম্বর, ১৯৪১ বোমা বর্ষণ করে। প্রতিক্রিয়ায় ৮ ডিসেম্বর, ১৯৪১ যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  55. ৫৬. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-

    • ক) ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
    • খ) ইরাকের কুয়েত দখল অবসান করা
    • গ) স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
    • ঘ) উপরের সবকটি

    সঠিক উত্তর: ঘ) উপরের সবকটি

    ব্যাখ্যা

    ১৯৯০ সালের ২ আগস্ট ইরাক কুয়েত দখল করলে সৌদি আরবের নিরাপত্তা- বিধানকল্পে যুক্তরাষ্ট্র সৌদি ভূখণ্ডে সৈন্য মোতায়েন করে এবং পরবর্তীতে কুয়েত মুক্তকরণকে অন্যতম লক্ষ্য নির্ধারণ করে। শিল্পোন্নত দেশগুলোর প্রধান জ্বালানি উপাদান খনিজ তেলের নিরাপদ সরবরাহ নিশ্চিতকরণ এবং তেলের মূল্য যাতে না বাড়ে সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ ছিল মার্কিন সৈন্য মোতায়েনের প্রচ্ছন্ন উদ্দেশ্য।

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  56. ৫৭. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম–

    • ক) পিকিং স্পোর্টস স্টেডিয়াম
    • খ) বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
    • গ) ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
    • ঘ) চায়না স্পোর্টস স্টেডিয়াম

    সঠিক উত্তর: গ) ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং

    ব্যাখ্যা

    উল্লেখ্য, ১৮ তম এশিয়ান গেমস ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়। ১৯তম এশিয়ান গেমস ২০২২ সালে চীনের হাংসু তে অনুষ্ঠিত হয়। ২০তম এশিয়ান গেমস ২০২৬ সালে জাপানে অনুষ্ঠিত হবে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  57. ৫৮. জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশুমৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে–

    • ক) ১৩৭
    • খ) ১২১
    • গ) ১১৭
    • ঘ) ১১০

    সঠিক উত্তর: গ) ১১৭

    ব্যাখ্যা

    রাষ্ট্রপতির জাতিসংঘ ভাষণে শিশুমৃত্যু 117/1000 (C) — EPI/UNICEF অগ্রগতি দাবি; বর্তমান 2022-এ 21/1000 — html solve আধুনিক।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  58. ৫৯. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম–

    • ক) দামেস্ক চুক্তি
    • খ) আলজিয়ার্স চুক্তি
    • গ) কায়রো চুক্তি
    • ঘ) বৈরুত চুক্তি

    সঠিক উত্তর: খ) আলজিয়ার্স চুক্তি

    ব্যাখ্যা

    ইরাক-ইরান উপসাগরীয় যুদ্ধ শুরু হয় ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর। শাত-ইল-আরব জলপথের অধিকার নিয়ে এই দুটি উপসাগরীয় দেশের মধ্যে যুদ্ধের সূত্রপাত। জাতিসংঘের আহ্বানে ২৯ আগস্ট ১৯৮৮ ইরাক-ইরান যুদ্ধবিরতি মেনে নেয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  59. ৬০. ‘৫০০ দিনের প্ল্যান’ বলতে বোঝায় যে এ সময়ে মধ্যে-

    • ক) ‘ওয়ারশ’ জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
    • খ) রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
    • গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
    • ঘ) পূর্ব জার্মানি হতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা

    সঠিক উত্তর: গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা

    ব্যাখ্যা

    কমিউনিস্ট অর্থনীতিকে বাজার অর্থনীতিতে রূপান্তরের জন্য সোভিয়েত ইউনিয়নে যে প্রকল্প হাতে নেয়া হয় তা হলো ৫০০ দিনের প্লান।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  60. ৬১. জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-

    • ক) ৪,০০,০০০
    • খ) ৪০,০০০
    • গ) ৪৪,০০০
    • ঘ) ৫৪,০০০

    সঠিক উত্তর: খ) ৪০,০০০

    ব্যাখ্যা

    UNICEF পরিচালক James Grant-এর মতে প্রতিরোধযোগ্য রোগে বিশ্বে প্রতিদিন ~40,000 শিশু মৃত্যু (B) — 1980s-90s GOBI/Primary Health Care প্রচারে উদ্ধৃত।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  61. ৬২. হাজার হ্রদের দেশ কোনটি?

    • ক) নরওয়ে
    • খ) ফিনল্যান্ড
    • গ) ইন্দোনেশিয়া
    • ঘ) জাপান

    সঠিক উত্তর: খ) ফিনল্যান্ড

    ব্যাখ্যা

    হাজার হ্রদের দেশ হলো ফিনল্যান্ডের ভৌগোলিক উপনাম। নরওয়ের ভৌগোলিক উপনাম নিশীথ সূর্যের দেশ। জাপানকে বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন বা সূর্যোদয়ের দেশ।

    আন্তর্জাতিক বিষয়াবলি · আরও এসেছে: 30th BCS (2010), 31st BCS (2011) · ভুল উত্তর জানান

  62. ৬৩. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-

    • ক) ওএইউ
    • খ) আরব লীগ
    • গ) জিসিসি
    • ঘ) ওএএস

    সঠিক উত্তর: গ) জিসিসি

    ব্যাখ্যা

    ওএইউ-এর পূর্ণরূপ হলো অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিয়ন। জিসিসি হলো গালফ কো অপারেশন কাউন্সিল। জিসিসি কে পারস্য উপসাগরে আঞ্চলিক জোট বলা হয়। ওএএস হলো অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস। আরব লীগ আরব দেশগুলোর একটি সংগঠন।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  63. ৬৪. বাস্তিল দুর্গের পতন ঘটেছিল–

    • ক) ১৪ জুলাই, ১৭৮৯
    • খ) ৭ জুন, ১৭৮৮
    • গ) ৫ অক্টোবর, ১৭৮৮
    • ঘ) ২৬ আগস্ট, ১৭৮৮

    সঠিক উত্তর: ক) ১৪ জুলাই, ১৭৮৯

    ব্যাখ্যা

    ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের শাসনামলের অসাম্য ও অনাচারপূর্ণ সমাজব্যবস্থা এবং রানি অ্যান্টোনয়েটের অপরিণামদর্শী বিলাসিতা ও অর্থব্যয়ের কারণে শ্রমজীবী মানুষের মধ্যে ক্ষুধা, অনাহার ও দারিদ্র্য বৃদ্ধি পায়। এ অবস্থার প্রেক্ষিতে দার্শনিক রুশো, ভলতেয়ার ও মন্টেস্কুর হৃদয়স্পর্শী আহ্বানে জনগণ ১৪ জুলাই, ১৭৮৯ সালে ক্ষমতার কেন্দ্রবিন্দু বাস্তিল দুর্গ ধ্বংস করে।

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  64. ৬৫. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম–

    • ক) লিওপোন্ডভিল
    • খ) জিম্বাবুয়ে
    • গ) জিবুতি
    • ঘ) জায়ারে

    সঠিক উত্তর: ঘ) জায়ারে

    ব্যাখ্যা

    1991-এ কঙ্গো প্রজাতন্ত্রের নাম জায়ারে (Zaire, 1971–1997, Mobutu)। 1960–64 Republic of Congo, 1964–71 Democratic Republic, 1997-এ পুনরায় DRC। উত্তর D।

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  65. ৬৬. ‘ট্রাফালগার স্কোয়ার’ কোন শহরে অবস্থিত?

    • ক) ওয়াশিংটন
    • খ) প্যারিস
    • গ) মস্কো
    • ঘ) লন্ডন

    সঠিক উত্তর: ঘ) লন্ডন

    আন্তর্জাতিক বিষয়াবলি · ভুল উত্তর জানান

  66. ৬৭. মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল-

    • ক) ১৯৫৬ সালে
    • খ) ১৯৫৫ সালে
    • গ) ১৯৫৪ সালে
    • ঘ) ১৯৫৩ সালে

    সঠিক উত্তর: ক) ১৯৫৬ সালে

    ব্যাখ্যা

    সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম খাল। এটি লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করেছে। ১৮৫৯ সালে খননকাজ শুরু হয়ে ১৮৬৯ সালে শেষ হয়। ২৬ জুলাই ১৯৫৬ মিসরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের জাতীয়করণ করলে ইসরাইল মিশর আক্রমণ করে এবং দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।

    আন্তর্জাতিক বিষয়াবলি · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  67. ৬৮. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ-

    • ক) সরকারি নির্দেশ
    • খ) দূর থেকে চোখে পড়বে বলে
    • গ) তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
    • ঘ) দেখতে সুন্দর লাগে

    সঠিক উত্তর: গ) তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য

    ব্যাখ্যা

    সাদা রঙ অন্যান্য রঙের চেয়ে তাপের বিকিরণ বেশি করে তাই সাদা ছাতাও সাদা জামা ব্যবহৃত হয়। দূর থেকে চোখে পড়ার জন্য হলুদ বা লাল রঙ ব্যবহৃত হয়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  68. ৬৯. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?

    • ক) PC=PD
    • খ) PA=PB
    • গ) PB=PA
    • ঘ) PB=PD

    সঠিক উত্তর: ঘ) PB=PD

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  69. ৭০. P-এর মান কত হলে 4x²−Px+9 একটি পূর্ণ বর্গ হবে?

    • ক) 10
    • খ) 9
    • গ) 16
    • ঘ) 12

    সঠিক উত্তর: ঘ) 12

    ব্যাখ্যা

    দ্বিঘাত রাশি ax²+bx+c পূর্ণবর্গ হবে যখন এর নিশ্চয়ক b²−4ac=0 হয়। এখানে 4x²−Px+9 রাশিতে a=4, b=−P, c=9। শর্তমতে, (−P)²−4×4×9=0 ⇒ P²−144=0 ⇒ P²=144 ⇒ P=√144=12।

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  70. ৭১. নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?

    • ক) (√2+√3)/2
    • খ) √2.√3/2
    • গ) 1.5
    • ঘ) 1.8

    সঠিক উত্তর: গ) 1.5

    ব্যাখ্যা

    √2=1.414…..√3=1.732…., ∴√2 ও √3 এর মধ্যবর্তী 1.5

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  71. ৭২. x²−8x−8y+16+y² এর সঙ্গে কত যোগ করলে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?

    • ক) −2xy
    • খ) 8xy
    • গ) 6xy
    • ঘ) 2xy

    সঠিক উত্তর: ঘ) 2xy

    ব্যাখ্যা

    x²−8x−8y+16+y² =x²+y²+(−4)²+2xy−8y−8x−2xy =x²+y²+(−4)²+2.x.y+2.y(−4)+2(−4)x−2xy =(x+y−4)²−2xy পূর্ণ বর্গ করতে হলে 2xy যোগ করতে হবে।

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  72. ৭৩. 2x²−x−15 এর উৎপাদক হবে-

    • ক) (x+6)(x−5)
    • খ) (x−5)(x−6)
    • গ) (x+3)(2x−5)
    • ঘ) (2x+5)(x−3)

    সঠিক উত্তর: ঘ) (2x+5)(x−3)

    ব্যাখ্যা

    2x−x−15 =2x²−6x+5x−15 =2x(x−3)+5(x−3) =(2x+5)(x−3)

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  73. ৭৪. চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয়-

    • ক) বর্গক্ষেত্র
    • খ) চতুর্ভুজ
    • গ) রম্বস
    • ঘ) সামান্তরিক

    সঠিক উত্তর: গ) রম্বস

    ব্যাখ্যা

    এটি রম্বসের সংজ্ঞা।

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  74. ৭৫. a⁴+4 এর উৎপাদক কি কি?

    • ক) (a²+2a+2)(a²−2a−2)
    • খ) (a²+2a+2)(a²−2a+2)
    • গ) (a²−2a+2)(a²+2a−2)
    • ঘ) (a²−2a−2)(a²−2a+2)

    সঠিক উত্তর: খ) (a²+2a+2)(a²−2a+2)

    ব্যাখ্যা

    a⁴+4 =(a²)²+2.a².2+2²−2a².2 =(a²+2)²−(2a)² =(a²+2+2a)(a²+2−2a) =(a²+2a+2)(a²−2a+2)

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  75. ৭৬. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

    • ক) ৬৪√৩ বর্গমিটার
    • খ) ১৯২ বর্গমিটার
    • গ) ৬৪ বর্গমিটার
    • ঘ) ৩২√৩ বর্গমিটার

    সঠিক উত্তর: ক) ৬৪√৩ বর্গমিটার

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  76. ৭৭. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালে যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?

    • ক) ২২%
    • খ) ২৫%
    • গ) ২০%
    • ঘ) ৩০%

    সঠিক উত্তর: গ) ২০%

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  77. ৭৮. বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?

    • ক) ১৫টি
    • খ) ২০টি
    • গ) ২৫টি
    • ঘ) ১৮টি

    সঠিক উত্তর: খ) ২০টি

    ব্যাখ্যা

    ধরি, মোট প্রশ্নের সংখ্যা x। প্রথম ২০টিতে সঠিক উত্তর ১৫টি এবং অবশিষ্ট (x−২০)টিতে সঠিক উত্তর (x−২০)/৩টি। প্রশ্নমতে, ১৫ + (x−২০)/৩ = x×০.৭৫ ⇒ ১৫ + (x−২০)/৩ = ৩x/৪ ⇒ ১৮০ + ৪(x−২০) = ৯x ⇒ ১৮০ + ৪x − ৮০ = ৯x ⇒ ১০০ + ৪x = ৯x ⇒ ৫x = ১০০ ⇒ x = ২০। অতএব, মোট প্রশ্নের সংখ্যা ২০টি।

    গাণিতিক যুক্তি ও গণিত · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  78. ৭৯. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?

    • ক) ৯ ঘণ্টা
    • খ) ১২ ঘণ্টা
    • গ) ১০ ঘণ্টা
    • ঘ) ১৮ ঘণ্টা

    সঠিক উত্তর: খ) ১২ ঘণ্টা

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  79. ৮০. ৮, ১১, ১৭, ২৯, ৫৩ –––। পরবর্তী সংখ্যাটি কত?

    • ক) ১০১
    • খ) ১০২
    • গ) ৭৫
    • ঘ) ৫৯

    সঠিক উত্তর: ক) ১০১

    ব্যাখ্যা

    ৮ + ৩ =১১, ১১ + ৬ =১৭, ১৭ + ১২ = ২৯, ২৯ + ২৪ = ৫৩, ৫৩ + ৪৮ = ১০১

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  80. ৮১. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

    • ক) ২.০৫৭৩৪
    • খ) ০.২০৫৭৩৪
    • গ) ০.০২০৫৭৩৪
    • ঘ) ২০.৫৭৩৪০

    সঠিক উত্তর: গ) ০.০২০৫৭৩৪

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  81. ৮২. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?

    • ক) ৩৬০০
    • খ) ২৪০০
    • গ) ১২০০
    • ঘ) ৩০০০

    সঠিক উত্তর: ক) ৩৬০০

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  82. ৮৩. ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?

    • ক) ৭২ : ১০৫
    • খ) ৭২ : ৩৫
    • গ) ৩৫ : ৭২
    • ঘ) ১৫ : ৭২

    সঠিক উত্তর: গ) ৩৫ : ৭২

    ব্যাখ্যা

    ৫:১৮,৭:২,৩:৬ =৫:১৮,৭:২,১:২ ∴ মিশ্র অনুপাত =(৫×৭×১):(১৮×২×২) =৩৫:৭২

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  83. ৮৪. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫⁰ হলে এর বাহুর সংখ্যা কত?

    • ক) ৪
    • খ) ৭
    • গ) ৯
    • ঘ) ৮

    সঠিক উত্তর: ঘ) ৮

    গাণিতিক যুক্তি ও গণিত · ভুল উত্তর জানান

  84. ৮৫. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-

    • ক) অফসেট মুদ্রণ পদ্ধতিতে
    • খ) পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতি
    • গ) ডিজিট্যাল ইমেজিং পদ্ধতিতে
    • ঘ) স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে

    সঠিক উত্তর: খ) পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতি

    ব্যাখ্যা

    ‘পোলারয়েড’ বিশেষভাবে তৈরি স্বচ্ছ মাধ্যম। এর মধ্যে দিয়ে সাধারণ আলো পাঠালে সমবর্তিত আলো পাওয়া যায়। এ সূত্র কাজে লাগিয়ে ফটোকপি মেশিন তৈরি করা হয়। রোদ চশমা, ক্যামেরার লেন্সের সামনে লাগানোর ফিল্টার ইত্যাদিতে আলোর ঝলসানোভাব কমানোর জন্য পোলারয়েডের ব্যবহার রয়েছে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  85. ৮৬. কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ-

    • ক) বস্তুর ঘনত্ব পানি ঘনত্বের চেয়ে বেশি
    • খ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
    • গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
    • ঘ) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

    সঠিক উত্তর: গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

    ব্যাখ্যা

    কোনো বস্তু দ্বারা অপসারিত পানি যদি ঐ বস্তুর ওজনের চেয়ে বেশি হয় তাহলে সেই বস্তু পানিতে নিমজ্জিত হবে এবং বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে বস্তুটিকে পানিতে যেখানে রাখা যায় সেখানেই থাকবে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  86. ৮৭. আকাশে বিজলী চমকায়-

    • ক) দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
    • খ) মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
    • গ) মেঘে বিদ্যুৎ পরিবাহী কোষ তৈরি হলে
    • ঘ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

    সঠিক উত্তর: খ) মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

    ব্যাখ্যা

    ‘ধনাত্মক’ ও ‘ঋণাত্মক’ চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেকট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  87. ৮৮. যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে–

    • ক) ৭৫ ডিবি
    • খ) ৯০ ডিবি
    • গ) ১০৫ ডিবি
    • ঘ) ১২০ ডিবি

    সঠিক উত্তর: গ) ১০৫ ডিবি

    ব্যাখ্যা

    শব্দ উৎসের কম্পন যদি ২০ থেকে ২০,০০০-এর মধ্যে হয় তাহলে মানুষ সেই শব্দ শুনতে পারে। কিন্তু ১০৫ ডিবি সীমার উপর শব্দ মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে মানুষকে বধির করে দিতে পারে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  88. ৮৯. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর-

    • ক) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
    • খ) প্রতিসরণ
    • গ) বিচ্ছুরণ
    • ঘ) পোলারায়ন

    সঠিক উত্তর: খ) প্রতিসরণ

    ব্যাখ্যা

    মাধ্যম পরিবর্তনে আলোক রশ্মি অভিমুখ বদলায়। এর নাম প্রতিসরণ। প্রতিসরণের ফলে লঘু মাধ্যম (বায়ু) থেকে ঘনতর (পানি) মাধ্যমে গেলে প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের দিকে সরে আসবে। আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড় হবে। ঘন মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে গেলে আপতন কোণ প্রতিসরণ কোণ থেকে ছোট হবে। আর প্রতিসরণের জন্যেই বৈঠা বাঁকা দেখায়।

    সাধারণ বিজ্ঞান · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  89. ৯০. রান্না করার হাড়ি পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ-

    • ক) এটি হালকা ও দামে সস্তা
    • খ) এটি সব দেশেই পাওয়া যায়
    • গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
    • ঘ) এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

    সঠিক উত্তর: গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

    ব্যাখ্যা

    এলুমিনিয়াম একটি তাপ সুপরিবাহী পদার্থ। এলুমিনিয়ামের পাত্রে তাপ প্রয়োগ করলে তা সহজেই সমগ্র পাত্রে ছড়িয়ে যায় এবং দ্রুত খাদ্য বস্তু সিদ্ধ হতে সাহায্য করে। তাছাড়া বাণিজ্যিক দিক দিয়েও এলুমিনিয়াম তুলনামূলকভাবে সস্তা।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  90. ৯১. গ্রিন-হাউজ ইফেক্ট বলতে বুঝায়-

    • ক) সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষণে ঘাটতি
    • খ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
    • গ) প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
    • ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

    সঠিক উত্তর: খ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

    ব্যাখ্যা

    বায়ুমণ্ডলে CFC,CO₂,CH₄ ও N₂O প্রভৃতি গ্যাস দ্বারা স্তর সৃষ্টি হওয়ার কারণে বায়ুমণ্ডলের নিম্নস্তরে তাপ আটকে পড়ে এবং সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায়। এই তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে পৃথিবী পৃষ্ঠে যে প্রভাব পড়ে তাই গ্রিনহাউজ ইফেক্ট।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  91. ৯২. রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়-

    • ক) রেডিও ট্রান্সমিটার সহযোগ দূর থেকে তথ্য সংগ্রহ
    • খ) রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
    • গ) কোয়াসার প্রভৃতি মহাজাতিক উৎস থেকে সংকেত অনুধাবন
    • ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

    সঠিক উত্তর: ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

    ব্যাখ্যা

    উপগ্রহের সাহায্যে অতিশাব্দিক তরঙ্গ বা আল্ট্রা সাউন্ড ওয়েভের মাধ্যমে কোনো বস্তুকে স্ক্যান করে যে সংকেত পাওয়া যায় তা ব্যবহার বস্তুর অবস্থান তথ্য ও অন্যান্য উপাত্ত বস্তুর সংস্পর্শ ছাড়াই সংগ্রহ করার প্রক্রিয়া কে রিমোট সেন্সিং বলে। এই প্রক্রিয়ায় উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডল অবলোকন করা হয়।

    সাধারণ বিজ্ঞান · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  92. ৯৩. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ-

    • ক) ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
    • খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
    • গ) পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
    • ঘ) পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়

    সঠিক উত্তর: খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

    ব্যাখ্যা

    পালতোলা নৌকা যথাযথভাবে হাল ঘুরিয়ে অন্যদিকের বাতাসকেও সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  93. ৯৪. সাধারণ স্ট্রোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-

    • ক) নাইট্রিক এসিড
    • খ) সালফিউরিক এসিড
    • গ) এমোনিয়াম ক্লোরাইড
    • ঘ) হাইড্রোক্লোরিক এসিড

    সঠিক উত্তর: খ) সালফিউরিক এসিড

    ব্যাখ্যা

    স্টোরেজ ব্যাটারিতে অ্যানোড ও ক্যাথোড হিসেবে তামার ও দস্তার পাত সালফিউরিক এসিডে ডুবিয়ে রাখা হয়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  94. ৯৫. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?

    • ক) বাষ্পীয় ইঞ্জিন
    • খ) অন্তর্দহন ইঞ্জিন
    • গ) স্টারলিং ইঞ্জিন
    • ঘ) রকেট ইঞ্জিন

    সঠিক উত্তর: ঘ) রকেট ইঞ্জিন

    ব্যাখ্যা

    নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই বেলুন ছুড়লে পিছন দিয়ে বাতাস নির্গত হয় এবং বেলুন সামনের দিকে এগোয়। একই সূত্র রকেট তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  95. ৯৬. ফিউশন প্রক্রিয়ায়-

    • ক) একটি পরমাণু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
    • খ) একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
    • গ) ভারী পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু গঠিত
    • ঘ) একটি পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু সৃষ্টি হয়

    সঠিক উত্তর: খ) একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে

    ব্যাখ্যা

    পরমাণু হতে দুটি পদ্ধতিতে শক্তি উৎপন্ন করা হয়। যে প্রক্রিয়ায় ভারী পরমাণুর নিউক্লিয়াস বিশ্লিষ্ট হয়ে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস তৈরি হয় এবং বিপুল শক্তি নির্গত হয়, তাকে ‘ফিশন’ বলে। আর যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং অত্যধিক শক্তি নির্গত হয় তাকে ফিউশন বলে। ‘ফিশন’ কে ফিউশন প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া বলা হয়।

    সাধারণ বিজ্ঞান · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

  96. ৯৭. প্রবল জোয়ারের কারণ, এ সময়-

    • ক) সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
    • খ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
    • গ) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
    • ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে

    সঠিক উত্তর: ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে

    ব্যাখ্যা

    পূর্ণিমা ও অমাবস্যায় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরল রেখায় এলে পৃথিবীর উপর প্রবল আকর্ষণ অনুভূত হওয়ার ফলে যে প্রবল জোয়ার হয় তাকে তেজ কটাল বলে। ফলে এ দুই সময়ে জোয়ারের পানি খুব বেশি ফুলে উঠে।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  97. ৯৮. নিচের কোন উক্তিটি সঠিক?

    • ক) বায়ু একটি যৌগিক পদার্থ
    • খ) বায়ু একটি মৌলিক পদার্থ
    • গ) বায়ু একটি মিশ্র পদার্থ
    • ঘ) বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

    সঠিক উত্তর: গ) বায়ু একটি মিশ্র পদার্থ

    ব্যাখ্যা

    বায়ুর মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড, ধূলিকণা, জলীয়বাষ্প ও নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। এজন্য বায়ুকে মিশ্র পদার্থ বলা হয়।

    সাধারণ বিজ্ঞান · আরও এসেছে: 36th BCS (2016) · ভুল উত্তর জানান

  98. ৯৯. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে-

    • ক) মূল মধ্যরেখা
    • খ) কর্কট ক্রান্তি রেখা
    • গ) মকর ক্রান্তি রেখা
    • ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা

    সঠিক উত্তর: খ) কর্কট ক্রান্তি রেখা

    ব্যাখ্যা

    নিরক্ষরেখার ২৩.৫⁰ উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫⁰ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনে গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তরমেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়।

    সাধারণ বিজ্ঞান · ভুল উত্তর জানান

  99. ১০০. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-

    • ক) অয়ন বায়ু
    • খ) প্রত্যয়ন বায়ু
    • গ) মৌসুমী বায়ু
    • ঘ) নিয়ত বায়ু

    সঠিক উত্তর: ঘ) নিয়ত বায়ু

    ব্যাখ্যা

    পৃথিবীর চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হওয়ার সময় বায়ুর উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়। এভাবে উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে যে বায়ু সারা বছর প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।

    সাধারণ বিজ্ঞান · এই প্রশ্নের পাতা · ভুল উত্তর জানান

বিসিএস নোটিশ

  • Next general BCS (52nd): circular not published yet

    পরবর্তী সাধারণ বিসিএস (৫২তম): বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি

    As of 25 November 2026 the BCS notices on bpsc.gov.bd do not include a circular for the next general BCS. The only running BCS circular listed is the 51st (Special), whose applications have closed. We will update this notice when the circular comes out.

    BPSC · Published

  • 51st BCS (Special): exam hall instructions, gates close at 9:30 am

    ৫১তম বিসিএস (বিশেষ): পরীক্ষার নির্দেশনা, গেট বন্ধ সকাল ৯:৩০

    The exam will be held at 25 halls in Dhaka. All candidates must enter by 9:30 am; the gates close after that. Mobile phones, watches, all electronic devices, calculators, books, bags, jewellery and bank cards are not allowed. Ears must stay uncovered during the exam.

    BPSC · Published · Updated · Exam 11 Dec 2026

  • 51st BCS (Special): written exam (MCQ) on 11 December

    ৫১তম বিসিএস (বিশেষ): লিখিত (MCQ) পরীক্ষা ১১ ডিসেম্বর

    The MCQ-type written exam of the 51st BCS (Special), for the health cadre, will be held on Friday 11 December 2026 from 10:00 am to 12:00 noon, in Dhaka only. Applications for this BCS closed in October.

    BPSC · Published · Updated · Exam 11 Dec 2026

অন্যান্য বিসিএস প্রশ্ন সমাধান

সব বিসিএস প্রশ্ন ব্যাংক · মডেল টেস্ট