গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
- ক) নেপালে জলাধার নির্মাণ
- খ) গঙ্গ-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
- গ) বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
- ঘ) গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি
সঠিক উত্তর: ক) নেপালে জলাধার নির্মাণ
ব্যাখ্যা (Explanation)
গঙ্গা ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি অভিন্ন নদী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জঙ্গিপুর এলাকায় ফারাক্কা বাঁধ চালু করার পর এ নদীর পানি নিয়ে উভয় দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এ সমস্যা নিরসনকল্পে ভারত ও বাংলাদেশের মধ্যে দু’একটি স্বল্পমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারপর সমঝোতার অভাবে কয়েক বছর চুক্তিহীনভাবে চলতে থাকে। অবশেষে ১৯৯৬ সালে ১২ ডিসেম্বর নয়াদিল্লির হায়দ্রাবাদ ভবনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়া বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদি পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেন।
- যে পরীক্ষায় এসেছে (Exam)
- ১২তম বিসিএস (12th BCS, 1992)
- বিষয় (Subject)
- বাংলা (Bangla)
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
ভুল উত্তর জানান (Report a wrong answer)