কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
- ক) ফখরুউদ্দিন মোবারক শাহ
- খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্
- গ) জালালুদ্দিন মুহাম্মদ আকবর
- ঘ) ঈসা খান
সঠিক উত্তর: খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্
ব্যাখ্যা (Explanation)
মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন। জাতি গঠনকারী হিসেবে ইলিয়াস শাহ-ই প্রথম যিনি সাতগাঁও, লখনৌতি ও সোনারগাঁ অঞ্চলকে একত্রিত করে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি এ সম্মিলিত রাজ্যের নামকরণ করেন বাঙ্গালাহ এবং এর অধিবাসীদের অভিহিত করেন বাঙালি নামে।
- যে পরীক্ষায় এসেছে (Exam)
- ১২তম বিসিএস (12th BCS, 1992)
- বিষয় (Subject)
- বাংলা (Bangla)
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
ভুল উত্তর জানান (Report a wrong answer)