নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

  • ক) ঘোড়াকে চাবুক মার
  • খ) ডাক্তার ডাক
  • গ) গাড়ি স্টেশন ছেড়েছে
  • ঘ) মুষলধারে বৃষ্টি পড়ছে

সঠিক উত্তর: ক) ঘোড়াকে চাবুক মার

ব্যাখ্যা (Explanation)

ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কিসের দ্বারা’ ‘কি উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তা-ই করণ কারক। যেমন: ঘোড়াকে চাবুক মার (করণে শূন্য)। জগতে কীর্তিমান হয় সাধনায় (উপায়-সাধনা), ফুলে ফুলে ঘর ভরেছে (উপকরণ → ফুল) ডাক্তার ডাক (কর্মে শূন্য)। গাড়ি স্টেশন ছেড়েছে (অপাদানে শূন্য)।

যে পরীক্ষায় এসেছে (Exam)
১২তম বিসিএস (12th BCS, 1992)
বিষয় (Subject)
বাংলা (Bangla)

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

ভুল উত্তর জানান (Report a wrong answer)

একই বিষয়ের আরও প্রশ্ন