৩৫তম বিসিএস প্রশ্ন সমাধান 35th BCS Question Solution (উত্তরসহ)
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৬ মার্চ ২০১৫ তারিখে অনুষ্ঠিত হয়। প্রশ্ন ছিল ২০০টি, পূর্ণমান ২০০। এই পাতায় ১৯৪টি প্রশ্ন সঠিক উত্তরসহ দেওয়া আছে, এর মধ্যে ৮টির ব্যাখ্যা আছে। একই প্রশ্ন অন্য বিসিএসেও এলে সেটির নাম ও সাল প্রশ্নের নিচে লেখা আছে।
35th BCS preliminary question solution, held in 2015: 194 of 200 questions with the correct answer. Answers are prepared by bd3schools; BPSC does not publish an answer key with explanations. Free to read online.
অ্যাপে অনুশীলন করুন PDF ডাউনলোড করুন
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
বিষয় অনুযায়ী প্রশ্ন
| বাংলা (Bangla) | ৪৯টি |
| ইংরেজি (English) | ৩৬টি |
| ভূগোল ও পরিবেশ (Geography & Environment) | ৩১টি |
| গাণিতিক যুক্তি ও গণিত (Mathematics & Reasoning) | ২৫টি |
| কম্পিউটার ও আইসিটি (Computer & ICT) | ১৫টি |
| সাধারণ বিজ্ঞান (General Science) | ১৩টি |
| নৈতিকতা ও সুশাসন (Ethics & Good Governance) | ১০টি |
| বাংলাদেশ বিষয়াবলি (Bangladesh Affairs) | ৯টি |
| আন্তর্জাতিক বিষয়াবলি (International Affairs) | ৫টি |
| মানসিক দক্ষতা ও অ্যানালিটিক্যাল (Mental & Analytical Ability) | ১টি |
৩৫তম বিসিএস প্রশ্ন ও উত্তর (35th BCS questions and answers)
-
১. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?
সঠিক উত্তর: গ) বঙ্গোপসাগরে
ব্যাখ্যা
সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground) খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গা খাদ নামেও এটি পরিচিত। উৎসঃ বাংলাপিডিয়া।
-
২. বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?
সঠিক উত্তর: ঘ) আশির দশক
ব্যাখ্যা
সারা পৃথিবীর মানুষের কাছে চিংড়ি একটি জনপ্রিয় খাদ্য। দেশে ও বিদেশে চিংড়ির ভালো বাজার রয়েছে। বাংলাদেশের রপ্তানি পণ্যসমূহের মধ্যে চিংড়ি অন্যতম। এ থেকে প্রতি বছর আয় হয় বহু কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা এবং কতিপয় ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান চিংড়ি সংগ্রহ, প্রক্রিয়াজাত ও রপ্তানি করে। খুলনা, চট্টগ্রাম ও ঢাকায় কয়েকটি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে। চিংড়ি চাষ পদ্ধতি বাংলাদেশে প্রথম ১৯২৯-৩০ সালে সুন্দরবন অঞ্চলে চিংড়ি চাষের সূচনা হয়েছিল বলে ধারণা করা হয়। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক উপকূলীয় বন্যা প্রতিরোধ ও পানি নিষ্কাশন বাঁধ তৈরীর পূর্বে ১৯৫০ সাল পর্যন্ত সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে নদী সংলগ্ন এলাকার মাটির ঘের দিয়ে বা পাড় বেঁধে তৈরি পুকুরে প্রাকৃতিকভাবে প্রাপ্ত খাদ্য থেকে চিংড়ি কয়েক মাসের মধ্যে বড় হলে তা সংগ্রহ করে বাজারজাত করা হতো। ১৯৭০ এর দশকে বিশ্বে চিংড়ির চাহিদা বৃদ্ধি পায়। তারপরেই বাংলাদেশে চিংড়ি চাষের সম্প্রসারণ ঘটে ও বাণিজ্যিক ভাবে চাষের মাত্রা বৃদ্ধি পায়। ৮০ এর দশকে চিংড়ি রপ্তানি পণ্য হিসাবে তালিকাভুক্ত হয়। রপ্তানি খাতে চিংড়ি 'হোয়াইট গোল্ড' নামে পরিচিত। সূত্রঃ বাংলাপিডিয়া, মৎস উন্নয়ন ব্যুরো এবং প্রথম আলো আর্কাইভ।
-
৩. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
সঠিক উত্তর: গ) ১১৭
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে বর্ণিত ১১৭ নং অনুচ্ছেদে "প্রশাসনিক ট্রাইবুনাল" সম্পর্কে বলা আছে। অনুচ্ছেদ - ১১৭: প্রশাসনিক ট্রাইব্যুনালসমূহ (১) ইতঃপূর্বে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও নিম্নলিখিত ক্ষেত্রসমুহ সম্পর্কে বা ক্ষেত্রসমুহ হইতে উদ্ভূত বিষয়াদির উপর এখতিয়ার প্রয়োগের জন্য সংসদ আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করিতে পারিবেন- (ক) নবম ভাগে বর্ণিত বিষয়াদি এবং অর্থদণ্ড বা অন্য দণ্ডসহ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলী; (খ) যে কোন রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের চালনা ও ব্যবস্থাপনা এবং অনুরূপ উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষে কর্মসহ কোন আইনের দ্বারা বা অধীন সরকারের উপর ন্যস্ত বা সরকারের দ্বারা পরিচালিত কোন সম্পত্তির অর্জন, প্রশাসন, ব্যবস্থাপনা ও বিলি-ব্যবস্থা; (গ) যে আইনের উপর এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের 1[(৩)] দফা প্রযোজ্য হয়, সেইরূপ কোন আইন। (২) কোন ক্ষেত্রে এই অনুচ্ছেদের অধীন কোন প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হইলে অনুরূপ ট্রাইব্যুনালের এখতিয়ারের অন্তর্গত কোন বিষয়ে অন্য কোন আদালত কোনরূপ কার্যধারা গ্রহণ করিবেন না বা কোন আদেশ প্রদান করিবেন না: তবে শর্ত থাকে যে, সংসদ আইনের দ্বারা কোন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা অনুরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে আপীলের বিধান করিতে পারিবেন। উৎসঃ বাংলাদেশের সংবিধান।
-
৫. 'অলিভ টারটল' বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
সঠিক উত্তর: ক) সেন্টমার্টিন
ব্যাখ্যা
বিশ্বের দুর্লভ জলপাইরঙা কাছিম বা অলিভ রিডলে টার্টল (Olive ridley sea turtle) পাওয়া যায় বাংলাদেশের সেন্টমার্টিনে। দেশের ভৌগোলিক সীমায় বঙ্গোপসাগরে কচ্ছপ বিচরণ করে। পশ্চিমে সুন্দরবন থেকে দক্ষিণ-পূর্বের সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত বিস্তৃত সমুদ্র সৈকতের বালুচরে এরা ডিম পাড়তে আসে। শীতকাল থেকে বর্ষার শুরু পর্যন্ত কচ্ছপের ডিম পাড়ার সময়। স্থান ও প্রজাতিভেদে দিন-ক্ষণ পরিবর্তন হয়। বাংলাদেশের সমুদ্রসীমায় এখন পর্যন্ত পাঁচ প্রজাতির সামুদ্রিক কচ্ছপের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অলিভ রিডলে, গ্রিন টারটল এবং হকসিবল্ড এই তিন প্রজাতির কচ্ছপ কক্সবাজার উপকূলে ডিম পাড়তে আসে। উৎসঃ দৈনিক যুগান্তর।
-
৬. চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এর দীক্ষাগুরুকে ছিলেন?
সঠিক উত্তর: খ) শিলভদ্র
-
৭. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
সঠিক উত্তর: গ) বান্দরবান
-
৯. মহাস্থবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
সঠিক উত্তর: খ) নালন্দা বিহার
-
১০. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
সঠিক উত্তর: গ) পুঞ্জি
-
১১. নিচের কোন ব্যবস্থাটি ভারত উপমহাদেশে লর্ড ক্যানিং প্রথম চালু করেন?
সঠিক উত্তর: ঘ) পুলিশ ব্যবস্থা
-
১২. ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
সঠিক উত্তর: ঘ) নিশাত মজুমদার
-
১৩. পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?
সঠিক উত্তর: খ) ধীরেন্দ্রনাথ দত্ত
-
১৪. বিখ্যাত চিত্রকর্ম ' তিন কন্যা' এর চিত্রকর কে?
সঠিক উত্তর: খ) কামরুল হাসান
-
১৫. যশোর জেলায় অবস্থিত বিল -
সঠিক উত্তর: গ) ভবদহ
-
১৬. (পরিবর্তনশীল তথ্যের প্রশ্ন; তবে বর্তমান হিসাবেও উত্তর অপশনে রয়েছে। উত্তর তুলে দেওয়া হয় নি।) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
সঠিক উত্তর: ক) ৭তম
-
১৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
সঠিক উত্তর: ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
-
১৯. 'বর্ণালী' এবং 'শুভ্র' কী?
সঠিক উত্তর: ক) উন্নত জাতের ভুট্টা
-
২০. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
সঠিক উত্তর: খ) ৯ বর্গ কিলোমিটার
-
২১. 'Making of a Nation Bangladesh' গ্রন্থের রচয়িতা কে?
সঠিক উত্তর: C) নুরুল ইসলাম
-
২২. জীবনঢুলী কি?
সঠিক উত্তর: ঘ) একটি চলচ্চিত্রের নাম
-
২৩. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
সঠিক উত্তর: ঘ) তাসকিন আহমেদ
-
২৪. পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
সঠিক উত্তর: খ) ২০১৬-২০২০
-
২৫. দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক----
সঠিক উত্তর: গ) গ্যারি জে ব্যাস
-
২৬. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিতি?
সঠিক উত্তর: ক) কুষ্টিয়া গ্রেড
-
২৭. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?
সঠিক উত্তর: গ) নিউজ উইক্ স
-
২৮. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
সঠিক উত্তর: ঘ) সিলেট
-
২৯. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ-এর উৎপাদিত সার-এর নাম কোনটি?
সঠিক উত্তর: ক) ইউরিয়া এবং এএসপি
-
৩০. ম্যানগ্রোভ কি?
সঠিক উত্তর: গ) উপকূলীয় বন
-
৩১. নেপালের সর্বশেষ রাজা ছিলেন ----
সঠিক উত্তর: খ) রাজা জ্ঞানেন্দ্র
-
৩২. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭- এর মূল প্রতিপাদ্য ছিল,
সঠিক উত্তর: গ) ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
-
৩৩. প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ------
সঠিক উত্তর: ক) ইউকোসুক
-
৩৪. 'ডমিনো' তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
সঠিক উত্তর: গ) দক্ষিণ-পূর্ব এশিয়া
-
৩৫. 'গ্লাসনস্ত নীতি' কোন দেশে চালু হয়েছিল?
সঠিক উত্তর: খ) সাবেক সোভিয়েত ইউনিয়ন
-
৩৬. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা -----
সঠিক উত্তর: ঘ) ১
-
৩৭. বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে 'শান্তি সংবিধান' বলা হয়?
সঠিক উত্তর: ক) জাপান
-
৩৯. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?
সঠিক উত্তর: ঘ) মালদ্বীপ
-
৪০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল -----
সঠিক উত্তর: গ) কমেকন
-
৪১. (যদিও এটি পরিবর্তনশীল তথ্যের প্রশ্ন, তবে সাল উল্লেখ না থাকায় সর্বশেষ সম্মেলনকেই উত্তর হিসাবে নেওয়া হবে) ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-
সঠিক উত্তর: গ) ভারত
-
৪২. 'উইঘুর' হলো-
সঠিক উত্তর: ঘ) চীনের একটি সম্প্রদায়ের নাম
ব্যাখ্যা
প্রশ্ন ৪৩. ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে- ক) ২০০ নটিকেল মাইল খ) ৩০০ নটিকেল মাইল গ) ৩৫০ নটিকেল মাইল ঘ) ৪৫০ নটিকেল মাইল ঠিক উত্তর: গ) ৩৫০ নটিকেল মাইল
-
৪৪. 'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
সঠিক উত্তর: ক) বাংলাদেশ-মায়ানমার
-
৪৫. কার্টাগেনা প্রটোকল হচ্ছে ----
সঠিক উত্তর: ঘ) জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
-
৪৬. ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
সঠিক উত্তর: ক) ৫
-
৪৭. 'The Art of War' গ্রন্থের রচয়িতা-
সঠিক উত্তর: গ) সুন জু
-
৪৮. বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড' এর প্রবক্তা-
সঠিক উত্তর: ঘ) চীন
ব্যাখ্যা
দপ্রশ্ন ৪৯. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে-
-
৪৯. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে-
সঠিক উত্তর: A) ৪ অক্টোবর
ব্যাখ্যা
বিশ্ব প্রাণী দিবস (World Animal Day) প্রতি বছর ৪ অক্টোবর পালিত হয়।
-
৫০. 'WIPO' এর সদর দপ্তর-
সঠিক উত্তর: গ) জেনেভা
-
৫১. বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?
সঠিক উত্তর: ঘ) প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে
-
৫২. পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
সঠিক উত্তর: গ) ভূমিকম্প
-
৫৩. ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?
সঠিক উত্তর: ঘ) নাগাল্যান্ড
-
৫৪. 'জুম' চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
সঠিক উত্তর: ঘ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ
-
৫৫. সঠিক উত্তর কোনটি? ----ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
সঠিক উত্তর: খ) সচেতনতা
-
৫৬. কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
সঠিক উত্তর: ঘ) আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
ব্যাখ্যা
পরামর্শ নেবেন
-
৫৭. কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
সঠিক উত্তর: ক) Input
-
৫৮. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
সঠিক উত্তর: গ) সিলিকন
-
৫৯. Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?
সঠিক উত্তর: ক) নির্ধারিত ফাইল কপি করা
-
৬০. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো ----
সঠিক উত্তর: ঘ) উপরের সবকটি
-
৬১. নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
সঠিক উত্তর: গ) google.com
-
৬২. নিচের কোনটি ছাড়া Internet- এ প্রবেশ করা সহজ নয়?
সঠিক উত্তর: ঘ) Web browser
-
৬৩. কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
সঠিক উত্তর: গ) Read
-
৬৪. MICR-এর পূর্ণরূপ কি?
সঠিক উত্তর: ক) Magnetic Ink Character Reader
-
৬৫. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলোই
-
৬৬. সোশ্যাল নেটওয়ার্কিং টু ইটার কত সালে তৈরি হয়?
সঠিক উত্তর: খ) ২০০৬
-
৬৭. নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?
সঠিক উত্তর: গ) Android
-
৬৮. মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
সঠিক উত্তর: ঘ) ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
-
৬৯. Oracle Corporation--এর প্রতিষ্ঠাতা কে?
সঠিক উত্তর: D) Lawrence J. Ellison
-
৭০. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
সঠিক উত্তর: খ) Clipboard
-
৭১. পারসোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
সঠিক উত্তর: খ) Network
-
৭২. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?
সঠিক উত্তর: খ) ৭৮.১%
-
৭৩. নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?
সঠিক উত্তর: ঘ) ইউ-আকৃতির উপত্যকা
-
৭৪. বাংলাদেশের কৃষি কোন প্রকার?
সঠিক উত্তর: ক) ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
-
৭৫. নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব?
সঠিক উত্তর: ঘ) অবকাঠামোগত
-
৭৬. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?
সঠিক উত্তর: খ) ঝুঁকি (Risk) চিহ্নিতকরণ
-
৭৭. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূহবে?
সঠিক উত্তর: ক) কমিউনিটি পর্যায়ে
-
৭৮. ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
সঠিক উত্তর: খ) ওয়াটসন ও ক্রিক
-
৭৯. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
সঠিক উত্তর: ক) আমিষ
-
৮০. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
সঠিক উত্তর: গ) উট
-
৮১. PH হলো------
সঠিক উত্তর: ঘ) এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
-
৮২. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
সঠিক উত্তর: গ) X- রশ্মি
-
৮৩. বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি ----
সঠিক উত্তর: খ) যুক্ত অবস্থার চাইতে অধিক
-
৮৪. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
সঠিক উত্তর: খ) বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
-
৮৫. নিম্নের কোন বাক্যটি সত্য নয়?
সঠিক উত্তর: ঘ) ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসে ভিতরে অবস্থান করে
ব্যাখ্যা
অবস্থান করে
-
৮৬. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো
সঠিক উত্তর: ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র
-
৮৭. নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?
সঠিক উত্তর: খ) NaHCO3
-
৮৮. আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
সঠিক উত্তর: খ) ৩
-
৮৯. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
সঠিক উত্তর: ঘ) বিশেষ ধরনের অনৈচ্ছিক
-
৯০. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
সঠিক উত্তর: ক) শুক্র
-
৯১. কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
সঠিক উত্তর: ঘ) জোয়ার-ভাটার স্রোত
-
৯২. বাংলাদেশের সুন্দরবনে কতো প্রজাতির হরিণ দেখা যায়?
সঠিক উত্তর: খ) ২
-
৯৩. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
সঠিক উত্তর: ঘ) সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
ব্যাখ্যা
আলোচনা ও মূল্যায়ন
-
৯৪. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
সঠিক উত্তর: ক) ঐচ্ছিক ক্রিয়া
-
৯৫. মূল্যবোধ (Values) কী?
সঠিক উত্তর: ক) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
-
৯৬. সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?
সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলো
-
৯৭. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে---
সঠিক উত্তর: ক) মত প্রকাশের স্বাধীনতা
-
৯৮. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?
সঠিক উত্তর: ক) সুশাসনের সামাজিক দিক
-
৯৯. আইনের চোখে সব নাগরিক সমান।---- বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
সঠিক উত্তর: খ) ধারা ২৭
-
১০০. Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
সঠিক উত্তর: ক) টেকসই উন্নয়ন
-
১০১. 'সুশাসন' শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
সঠিক উত্তর: গ) বিশ্বব্যাংক
-
১০২. নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
সঠিক উত্তর: গ) সুশাসনের
-
১০৩. ''পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত 'অপরিস্কার''। - বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
সঠিক উত্তর: গ) দুটোই অশুদ্ধ
-
১০৪. নিচের কোন বানানটি শুদ্ধ?
সঠিক উত্তর: ক) মনীষী
-
১০৫. কোন বাক্যটি শুদ্ধ?
সঠিক উত্তর: ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
-
১০৬. 'Consumer goods' --এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
সঠিক উত্তর: খ) ভোগ্যপণ্য
-
১০৭. 'জল' শব্দের সমার্থক নয় কোনটি?
সঠিক উত্তর: গ) জলধি
-
১০৮. কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়?
সঠিক উত্তর: ঘ) হৃষ্ট-পুষ্ট
ব্যাখ্যা
প্রশ্ন ১০৯. 'পরশ্ব' শব্দটির অর্থ কী? ক) পরশুখ) পরের ধন গ) কোকিল ঘ) পার্শববর্তী সঠিক উত্তর: ক) পরশু
-
১১০. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
সঠিক উত্তর: ক) ৭ টি
-
১১১. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
সঠিক উত্তর: খ) লিঙ্গ পরিবর্তন দ্বারা
-
১১২. 'লবণ' শব্দের বিশেষ্য কোনটি?
সঠিক উত্তর: ক) নুন
-
১১৩. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
সঠিক উত্তর: গ) আসক্তি
-
১১৪. নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?
সঠিক উত্তর: খ) খণ্ডিত
-
১১৫. 'দ্বৈপায়ন ' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
সঠিক উত্তর: ক) দ্বীপ + আয়ন
-
১১৬. 'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ?
সঠিক উত্তর: খ) কর্মধারয়
-
১১৭. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
সঠিক উত্তর: ক) প্রাতিপদিক
-
১১৮. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
সঠিক উত্তর: ঘ) কাহ্নপা
-
১১৯. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
সঠিক উত্তর: খ) দোহাকোষ
-
১২০. তাম্বুল রাতুল হইল অধর পরশে। ----অর্থ কী?
সঠিক উত্তর: ক) ঠোঁটের পরশে পান লাল হল
-
১২১. 'হপ্তপয়কর' কার রচনা?
সঠিক উত্তর: ক) সৈয়দ আলাওল
-
১২২. মঙ্গলকাব্যের কবি নন কে?
সঠিক উত্তর: ঘ) দাশুরায়
-
১২৩. 'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন?
সঠিক উত্তর: ক) জন ক্লার্ক মার্শম্যান
-
১২৪. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
সঠিক উত্তর: খ) আত্মচরিত
-
১২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
সঠিক উত্তর: ক) খুলনার পিঠাভোগ
-
১২৬. 'তেল নুন লকড়ি' কার রচিত গ্রন্থ?
সঠিক উত্তর: গ) প্রমথ চৌধুরী
-
১২৭. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
সঠিক উত্তর: ক) কৃষ্ণকুমারী
-
১২৮. 'কপালকুণ্ডলা' কোন প্রকৃতির রচনা?
সঠিক উত্তর: ক) রোমান্সমূলক উপন্যাস
-
১২৯. কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?
সঠিক উত্তর: খ) অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।
-
১৩০. দ্রৌপদী কে?
সঠিক উত্তর: ঘ) মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
-
১৩১. 'মিলির হাতে স্টেনগান' ----গল্পটি কার লেখা?
সঠিক উত্তর: ক) আখতারুজ্জামান ইলিয়াস
-
১৩২. 'অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?
সঠিক উত্তর: ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
-
১৩৩. প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে। ---- - গানটির গীতিকার কে?
সঠিক উত্তর: গ) শেখ ওয়াহিদ
-
১৩৪. 'মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে?
সঠিক উত্তর: গ) তারেক মাসুদ
-
১৩৫. 'হুলিয়া' কবিতা কার রচনা?
সঠিক উত্তর: ঘ) নির্মলেন্দু গুণ
-
১৩৬. নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
সঠিক উত্তর: গ) সোমেন চন্দ
-
১৩৭. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
সঠিক উত্তর: খ) সুনীল গঙ্গোপাধ্যায়ের ' পূর্ব-পশ্চিম'
-
১৩৮. শব্দ : কর্ণ :: আলো : ?
সঠিক উত্তর: গ) চক্ষু
-
১৩৯. কোন বানানটি শুদ্ধ?
সঠিক উত্তর: ক) প্রতিযোগিতা
-
১৪০. কোনটি শুদ্ধ বানান?
সঠিক উত্তর: ঘ) শ্বশুর
-
১৪১. Cricket enjoys a huge ____ in Bangladesh.
সঠিক উত্তর: D) following
-
১৪২. Who wrote the following lines : ''all at once I saw/a crowd, a host of golden daffodils''?
সঠিক উত্তর: A) Wordsworth
-
১৪৩. What would be the right synonym for ''initiative''?
সঠিক উত্তর: C) enterprise
-
১৪৪. Which of the following words can be used as a verb ?
সঠিক উত্তর: B) Master
-
১৪৫. Who among the following writers is not a Nobel Laureate?
সঠিক উত্তর: C) Graham Greene
-
১৪৬. The correct passive form of ''You must shut these doors'' is------
সঠিক উত্তর: D) These doors must be shut
-
১৪৭. The film was directed in the director's usual ____ style.
সঠিক উত্তর: B) idiosyncratic
-
১৪৮. Which word is the determiner in the sentence ''Will it take much time''?
সঠিক উত্তর: C) much
-
১৪৯. The play Arms and the man is by-
সঠিক উত্তর: D) George Bernard Shaw
-
১৫০. 'He was a rather ''disagreeable'' man'. Here the quotation is a/an-
সঠিক উত্তর: B) Adjective
-
১৫১. This could have worked if I ____ been more far-sighted.
সঠিক উত্তর: A) had
-
১৫২. The 'climax' of a plot is what happens-
সঠিক উত্তর: C) at the height
-
১৫৩. Choose the pair of words that expresses a relationship similar to that of ''Harm : Damage''-
সঠিক উত্তর: B) Injure : Incapacitate
-
১৫৪. Othello is Shakespeare's play about-
সঠিক উত্তর: D) A Moor
-
১৫৫. In the 18th Century the Mughal Empire begun to -
সঠিক উত্তর: B) disintegrate
-
১৫৬. Being fat does not necessarily kill you, but it ____ the risk that you will suffer from nasty diseases.
সঠিক উত্তর: D) involves
-
১৫৭. The poem ''Isle of Innisfree'' is written by-
সঠিক উত্তর: D) W. B. Yeats
-
১৫৮. Riders to the Sea is-
সঠিক উত্তর: C) a one-act play
-
১৫৯. It is time to review the 'protocol' on testing nuclear weapons. Here the koteson word means-
সঠিক উত্তর: A) Record of rules
-
১৬০. ____ amazing song haunted me for a long time.
সঠিক উত্তর: D) That
-
১৬১. Let us beging by looking at the ''minuter'' of the meeting. Here the quotation word means-
সঠিক উত্তর: C) written record
-
১৬২. The noise level in Dhaka city has increased ''exponentially''. Here the quotation word means-
সঠিক উত্তর: D) rapidly
-
১৬৩. Which of the following writers belong to the Elizabethan period?
সঠিক উত্তর: A) Christopher marlowe
-
১৬৪. Women are too often ____ by family commitments.
সঠিক উত্তর: D) constrained
-
১৬৫. To be, or not to be, that is the question - is a famous dialogue from-
সঠিক উত্তর: C) Hamlet
-
১৬৬. Class relations and societal conflict is the key understanding of-
সঠিক উত্তর: D) Marxism
-
১৬৭. Societies living in the ''periphery'' are always ignored. Here the quotation word means-
সঠিক উত্তর: B) marginal areas
-
১৬৮. The idiom ''A stitch in time saves nine'' - refers to the importance of-
সঠিক উত্তর: B) timely action
-
১৬৯. Which is the correct sentences?
সঠিক উত্তর: A) He insisted on seeing her
-
১৭০. The phrase ''nouveau riche'' means-
সঠিক উত্তর: D) New rich
-
১৭১. What would be the best antonym of ''hibernate''?
সঠিক উত্তর: B) liveliness
-
১৭২. I am in the process of collecting ''material'' for my story. the quotation word is a/an-
সঠিক উত্তর: D) Noun
-
১৭৩. Depression is often ''hereditary''. Here the quotation word is a/an-
সঠিক উত্তর: B) Adjective
-
১৭৪. Find the odd-man-out-
সঠিক উত্তর: A) George Eliot
-
১৭৫. Find the odd-man-out-
সঠিক উত্তর: C) As I Lay Dying
-
১৭৬. কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কলার দাম কত টাকা?
সঠিক উত্তর: ক) 1.2
-
১৭৭. 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2 : 1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1 : 2 হবে?
সঠিক উত্তর: গ) 60
-
১৭৮. দুইটি সংখ্যার গ. সা. গু. 11 এবং ল. সা. গু. 7700। একটি সংখ্যা 275 হলে, অপর সংখ্যাটি-
সঠিক উত্তর: খ) 308
-
১৭৯. x-y=2 এবং xy=24 হলে, x-এর ধনাত্মক মানটি-
সঠিক উত্তর: ঘ) 6
-
১৮০. |x-3| < 5 হলে-
সঠিক উত্তর: খ) -2 < x < 8
-
১৮১. 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে?
সঠিক উত্তর: খ) 286
-
১৮২. 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে, ছাত্রদের গড় নম্বর কত?
সঠিক উত্তর: ঘ) 62.5
-
১৮৩. 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?
সঠিক উত্তর: গ) 40
-
১৮৪. CALCUTTA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা AMERICA শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ?
সঠিক উত্তর: ক) 2
-
১৮৫. .০৩ × .০০৬ × .০০৭ =?
সঠিক উত্তর: খ) .০০০০০১২৬
-
১৮৬. নিচের নম্বর সিরিজে কোনটি বসবে? ১, ২, ৮, ৪৮, ৩৮৪
সঠিক উত্তর: গ) ৩৮৪০
-
১৮৭. আপনার কাছে পাঁচটি আধুলি, ৮টা সিকি আছে। আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?
সঠিক উত্তর: গ) ৫
-
১৮৮. ১২ এর কত শতাংশ ১৮ হবে?
সঠিক উত্তর: খ) ১৫০
-
১৮৯. (3/x)+(4/x+1)=2 হলে x=?
সঠিক উত্তর: খ) 3
-
১৯০. x-3 - 0.001= 0, x2 = ?
সঠিক উত্তর: A) 100
-
১৯১. log3(1/9) = ?
সঠিক উত্তর: C) -2
-
১৯২. একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে, সাধারণ অনুপাত কত?
সঠিক উত্তর: ঘ) -1/4
-
১৯৩. নিচের দুইটি প্রশ্নবোধ চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে? ৭/?=?/৩৪৩
সঠিক উত্তর: ঘ) ৪৯
-
১৯৪. logax=1, logay=2, logaz=3 হলে, loga(x3y2/z) এর মান কত?
সঠিক উত্তর: B) 4
-
১৯৫. 2 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের অন্ত:স্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং ব্তৃ্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
সঠিক উত্তর: ক) 4π-8
-
১৯৬. নিচের আয়নার কোন শব্দটির প্রতিফলন?
সঠিক উত্তর: খ) RELATION
-
১৯৭. নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
সঠিক উত্তর: খ) ২০
-
১৯৮. নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
সঠিক উত্তর: খ) ৮টি
-
১৯৯. ২ √৯ ৪ √২৫ ? - প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হবে?
সঠিক উত্তর: ক) ৬
-
২০০. প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সঠিক উত্তর: গ) ২
বিসিএস নোটিশ
-
Next general BCS (52nd): circular not published yet
পরবর্তী সাধারণ বিসিএস (৫২তম): বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি
As of 25 November 2026 the BCS notices on bpsc.gov.bd do not include a circular for the next general BCS. The only running BCS circular listed is the 51st (Special), whose applications have closed. We will update this notice when the circular comes out.
BPSC · Published
-
51st BCS (Special): exam hall instructions, gates close at 9:30 am
৫১তম বিসিএস (বিশেষ): পরীক্ষার নির্দেশনা, গেট বন্ধ সকাল ৯:৩০
The exam will be held at 25 halls in Dhaka. All candidates must enter by 9:30 am; the gates close after that. Mobile phones, watches, all electronic devices, calculators, books, bags, jewellery and bank cards are not allowed. Ears must stay uncovered during the exam.
BPSC · Published · Updated · Exam 11 Dec 2026
-
51st BCS (Special): written exam (MCQ) on 11 December
৫১তম বিসিএস (বিশেষ): লিখিত (MCQ) পরীক্ষা ১১ ডিসেম্বর
The MCQ-type written exam of the 51st BCS (Special), for the health cadre, will be held on Friday 11 December 2026 from 10:00 am to 12:00 noon, in Dhaka only. Applications for this BCS closed in October.
BPSC · Published · Updated · Exam 11 Dec 2026
অন্যান্য বিসিএস প্রশ্ন সমাধান
- ৪৮তম বিসিএস
- ৪৭তম বিসিএস
- ৪৬তম বিসিএস
- ৪৫তম বিসিএস
- ৪৪তম বিসিএস
- ৪৩তম বিসিএস
- ৪২তম বিসিএস
- ৪১তম বিসিএস
- ৪০তম বিসিএস
- ৩৯তম বিসিএস
- ৩৮তম বিসিএস
- ৩৭তম বিসিএস
- ৩৬তম বিসিএস
- ৩৪তম বিসিএস
- ৩৩তম বিসিএস
- ৩২তম বিসিএস
- ৩১তম বিসিএস
- ৩০তম বিসিএস
- ২৯তম বিসিএস
- ২৮তম বিসিএস
- ২৭তম বিসিএস
- ২৬তম বিসিএস
- ২৫তম বিসিএস
- ২৪তম বিসিএস
- ২৩তম বিসিএস
- ২২তম বিসিএস
- ২১তম বিসিএস
- ২০তম বিসিএস
- ১৯তম বিসিএস
- ১৮তম বিসিএস
- ১৭তম বিসিএস
- ১৬তম বিসিএস
- ১৫তম বিসিএস
- ১৪তম বিসিএস
- ১৩তম বিসিএস
- ১২তম বিসিএস
- ১১তম বিসিএস
- ১০ম বিসিএস