বিসিএস মানসিক দক্ষতা ও অ্যানালিটিক্যাল প্রশ্ন সমাধান BCS Mental & Analytical Ability Questions with Answers

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

মানসিক দক্ষতায় সংখ্যা ও বর্ণের ধারা, সাদৃশ্য, কোডিং-ডিকোডিং, দিক নির্ণয়, সম্পর্ক, ঘড়ি ও ক্যালেন্ডার, চিত্রভিত্তিক সমস্যা, যান্ত্রিক দক্ষতা ও বানান-ভাষার যুক্তি থেকে প্রশ্ন আসে। এখানে মুখস্থের কিছু নেই; ধরন চিনলেই দ্রুত উত্তর করা যায়। প্রতিদিন অল্প কয়েকটি করে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করুন এবং সমাধানের পথটি নিজের ভাষায় লিখে রাখুন।

Mental ability asks for number and letter series, analogies, coding, direction, family relations, clock and calendar problems, figures, mechanical reasoning and language logic. There is little to memorise: once you recognise the pattern, the answer is quick. Do a few different kinds every day and write down in your own words how you solved each one.

আমাদের সংগ্রহে এই বিষয়ের ৫১টি বিসিএস প্রশ্ন আছে। নিচে ২৭টি প্রশ্ন, সঠিক উত্তর ও এক লাইনের নোট দেওয়া হলো, নতুন বিসিএস থেকে পুরোনো। পূর্ণ ব্যাখ্যা সংশ্লিষ্ট বিসিএসের পাতায় আছে।

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

  1. ১. বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারী করা হয়েছে?

    • ক) ৫ বার
    • খ) ৩ বার
    • গ) ৪ বার
    • ঘ) ৭ বার

    সঠিক উত্তর: ক) ৫ বার

    ⇒ বাংলাদেশে মোট ৫ বার জরুরি অবস্থা জারি করা হয়েছে।

    47th BCS (2025) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  2. ২. একটি গিয়ার ট্রেনে তিনটি গিয়ার আছে, গিয়ার 'এ' এর ১২টি দাঁত, গিয়ার 'বি' এর ৩৬টি দাঁত, এবং গিয়ার 'সি' এর ২৪টি দাঁত আছে। যদি গিয়ার 'এ' কে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘোরানো হয়, তাহলে গিয়ার 'সি' কোন দিকে ঘুরবে?

    • ক) ঘড়ির কাঁটার দিকে
    • খ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
    • গ) স্থির
    • ঘ) একেবারে ঘুরবে না

    সঠিক উত্তর: ক) ঘড়ির কাঁটার দিকে

    সমাধান: গিয়ার ট্রেনের মূল নীতি: দুটি পরপর সংযুক্ত গিয়ার বিপরীত দিকে ঘোরে।

    47th BCS (2025) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  3. ৩. একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?

    • ক) দক্ষিণ
    • খ) দক্ষিণ-পশ্চিম
    • গ) দক্ষিণ-পূর্ব
    • ঘ) পূর্ব

    সঠিক উত্তর: ক) দক্ষিণ

    সঠিক উত্তরঃ দক্ষিণ-পূর্ব - লোকটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে মুখ করে ছিলো।

    46th BCS (2024) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  4. ৪. যদি একটি কামান থেকে নিম্নলিখিত ৪টি বস্তুকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে?

    • ক) শঙ্কু আকৃতির বস্তু
    • খ) চোঙা আকৃতির বস্তু
    • গ) গোলাকৃতির বস্তু
    • ঘ) ঘনক আকৃতির বস্তু

    সঠিক উত্তর: গ) গোলাকৃতির বস্তু

    সঠিক উত্তরঃ সঠিক উত্তর ⎯ গ) গোলাকৃতির বস্তু Aerodynamics- এর নিয়ম অনুযায়ী, যে বস্তুর Drag of Coeeficient কম…

    46th BCS (2024) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  5. ৫. কোন চিত্রটি সিরিজটি সম্পূর্ণ করে?

    • ক) প্যাটার্ন ক
    • খ) প্যাটার্ন খ
    • গ) প্যাটার্ন গ
    • ঘ) প্যাটার্ন ঘ

    সঠিক উত্তর: ক) প্যাটার্ন ক

    সঠিক উত্তরঃ এখানে প্রতিটি চিত্রে একটি করে বর্গ বৃদ্ধি পায় এবং আগের চিত্রে যা ছায়াঘেরা থাকে পরের চিত্রে তা…

    46th BCS (2024) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  6. ৬. ধারাটির পরবর্তী সংখ্যা কত? ১, ৩, ৭, ১৫, ৩১, ...

    • ক) ৬২
    • খ) ৬৩
    • গ) ৬৪
    • ঘ) ৬৫

    সঠিক উত্তর: খ) ৬৩

    পার্থক্য দ্বিগুণ হচ্ছে: ২, ৪, ৮, ১৬, ৩২।

    45th BCS (2023) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  7. ৭. প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন চিত্রটি বসবে?

    • ক) ১
    • খ) ২
    • গ) ৩
    • ঘ) ৪

    সঠিক উত্তর: খ) ২

    ১ম ত্রিভুজটি যেখানে ২য় চিত্রে দাগাঙ্কিত, ৩য় আয়তক্ষেত্রটি হবে ৪র্থ চিত্রে দাগাঙ্কিত।

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  8. ৮. P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S- এর ভাই। তাহলে Q হলো R-এর -

    • ক) পুত্র
    • খ) ভাই
    • গ) পিতা
    • ঘ) চাচা

    সঠিক উত্তর: ঘ) চাচা

    এখানে, P এবং Q দুই ভাই।

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  9. ৯. স্টেপলারের সাথে যেমন স্টেপল, সুচের সাথে তেমন -

    • ক) ছিদ্র
    • খ) কাপড়
    • গ) সুতা
    • ঘ) সেলাই মেশিন

    সঠিক উত্তর: গ) সুতা

    স্টেপলার মেশিনে স্টেপল (Staple) এর মাধ্যমে আটকানো/বাধা হয়।

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  10. ১০. 165135 যদি Peace হয়, তবে 1215225 -

    • ক) Lead
    • খ) Love
    • গ) Loop
    • ঘ) Castle

    সঠিক উত্তর: খ) Love

    এখানে ইংরেজি বর্ণগুলোর অবস্থানগত সাংখ্যিক মান হিসেবে নেয়া হয়েছে।

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  11. ১১. নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?

    • ক) ১০টি
    • খ) ১২টি
    • গ) ১৪টি
    • ঘ) ১৬টি

    সঠিক উত্তর: ঘ) ১৬টি

    1টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে= AGE, EGC, GFC, BGF, DGB এবং ADG = 6টি 2টি করে ফাঁকা স্থান নিয়ে…

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  12. ১২. ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বামদিকে কত ওজন রাখতে হবে?

    • ক) ৪ কেজি
    • খ) ৬ কেজি
    • গ) ৮ কেজি
    • ঘ) ১০ কেজি

    সঠিক উত্তর: খ) ৬ কেজি

    ধরি বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l1= ৪মি.

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  13. ১৩. ২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?

    • ক) শনিবার
    • খ) সোমবার
    • গ) বৃহস্পতিবার
    • ঘ) শুক্রবার

    সঠিক উত্তর: ক) শনিবার

    ২০১৮ সালের ১২ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত = ৬৪ দিন আমরা জানি, যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে)…

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  14. ১৪. ৫, ৭, ১০, ১৪, ......... ২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?

    • ক) ১৭
    • খ) ১৮
    • গ) ১৯
    • ঘ) ২১

    সঠিক উত্তর: গ) ১৯

    এখানে, ১ম পদ = ৫ ২য় পদ = ৫ +২ = ৭ ৩য় পদ = ৭ + ৩ = ১০ ৪র্থ পদ = ১০ + ৪ = ১৪ ৫ম পদ = ১৪ + ৫ = ১৯ ৬ষ্ঠ পদ =…

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  15. ১৫. "MEMORY" শব্দটির আয়নার প্রতিবিম্ব কোনটি?

    • ক) ক
    • খ) খ
    • গ) গ
    • ঘ) ঘ

    সঠিক উত্তর: খ) খ

    প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন = খ

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  16. ১৬. প্রশ্ন-চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?

    • ক) ৬৪
    • খ) ৬৬
    • গ) ৬৮
    • ঘ) ৭২

    সঠিক উত্তর: গ) ৬৮

    এখানে, ৫ × ৯ + ৩ = ৪৮ ৭ × ৮ + ৪ = ৬০ ৯ × ৭ + ৫ = ৬৮

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  17. ১৭. কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?

    • ক) how
    • খ) what
    • গ) why
    • ঘ) who

    সঠিক উত্তর: গ) why

    কোনো কিছুর কারণ জানতে why ব্যবহৃত হয়।

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  18. ১৮. নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

    • ক) নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
    • খ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
    • গ) নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
    • ঘ) নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়

    সঠিক উত্তর: খ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ

    বাংলা একাডেমি অভিধান অনুসারে, বর্ণনানুক্রমিকভাবে সাজালে আমরা পাই, নিদর্শন, - নিম্নোক্ত, - নিরাময়…

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  19. ১৯. যদি PLAY-এর কোড ৮১২৩ এবং RHYME-এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE-এর কোড হবে—

    • ক) ৬৩২৩
    • খ) ৬১৯৮
    • গ) ৬২১৭
    • ঘ) ৬২৮৫

    সঠিক উত্তর: গ) ৬২১৭

    PLAY = ৮১২৩ P - ৮ , L - ১ , A - ২, Y - ৩ RHYME = ৪৯৩৬৭ R - ৪ , H - ৯, Y - ৩, M - ৬, E - ৭ MALE- ৬২১৭

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  20. ২০. এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত? ৩ ৫ ৮ ১৩ ২১

    • ক) ২৪
    • খ) ২৬
    • গ) ২৯
    • ঘ) ৩৪

    সঠিক উত্তর: ঘ) ৩৪

    ধারাটি একটি ফিবোনাক্কি ধারা ১ম পদ = ৩ ২য় পদ = ৩ + ৫ = ৮ ৩য় পদ = ৫ + ৮ = ১৩ ৪র্থ পদ = ১৩ + ৮ = ২১ ৫ম পদ =…

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  21. ২১. একটি দেয়ালঘড়িতে যখন ৩টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পূর্বদিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?

    • ক) উত্তর
    • খ) পশ্চিম
    • গ) দক্ষিণ
    • ঘ) পূর্ব

    সঠিক উত্তর: ক) উত্তর

    দেয়াল ঘড়িতে যখন ৩ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পূর্বে থাকে, তবে মিনিটের কাঁটা ১২ বরাবর অর্থাৎ উত্তর দিকে…

    44th BCS (2022) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  22. ২২. যদি ROSE-কে লেখা হয় 6821, CHAIR-কে লেখা হয় 73456 এবং PREACH-কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?

    • ক) 246173
    • খ) 214673
    • গ) 214763
    • ঘ) 216473

    সঠিক উত্তর: খ) 214673

    R ⇒ 6 O ⇒ 8 S ⇒ 2 E ⇒ 1 C ⇒ 7 H ⇒ 3 A ⇒ 4 I ⇒ 5 R ⇒ 6 P ⇒ 9 R ⇒ 6 E ⇒ 1 A ⇒ 4 C ⇒ 7 H ⇒ 3 সুতরাং SEARCH =…

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  23. ২৩. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?

    • ক) 20
    • খ) 26
    • গ) 30
    • ঘ) 25

    সঠিক উত্তর: খ) 26

    ১ম চিত্রে, 32 + 22 = 13 ২য় চিত্রে, 42 + 82 = 80 ∴ ৩য় চিত্রে, 12 + 52 = 26 ∴ সঠিক উত্তর - খ) 26

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  24. ২৪. DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?

    • ক) DE
    • খ) ED
    • গ) FG
    • ঘ) GF

    সঠিক উত্তর: গ) FG

    DC → DE এর ক্ষেত্রে, D অপরিবর্তনীয় C ও E এর মধ্যে পার্থক্য ১ [কারণ C এরপর D; D এরপর E; C ও E এর মধ্যে…

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  25. ২৫. ‘প্রতিযোগিতা’য় সবসময় কী থাকে?

    • ক) topic
    • খ) examination
    • গ) party
    • ঘ) participant

    সঠিক উত্তর: ঘ) participant

    Participant বা প্রতিযোগী/অংশগ্রহণকারী ছাড়া প্রতিযোগিতা অসম্ভব।

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  26. ২৬. একটি ছবি দেখিয়ে তিন্নী বললো, ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’ ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?

    • ক) ভাই
    • খ) চাচা
    • গ) ছেলে
    • ঘ) কোন সম্পর্ক নেই

    সঠিক উত্তর: ক) ভাই

    দাদা ⇓ দাদার একমাত্র ছেলে (বাবা) ⇓ ছেলে ------ তিন্নী ∴ দাদার একমাত্র ছেলের ছেলে - সম্পর্কে তিন্নীর ভাই।

    43rd BCS (2021) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

  27. ২৭. ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে-

    • ক) বৃহস্পতিবার
    • খ) শুক্রবার
    • গ) রবিবার
    • ঘ) শনিবার

    সঠিক উত্তর: খ) শুক্রবার

    ১৯৯৫ সাল লিপ ইয়ার না হওয়ায় ১৯৯৫ সালের ১ ডিসেম্বর হবে ১৯৯৪ সালের ১ ডিসেম্বর যে তারিখ ছিল তার পরের দিন।

    17th BCS (1995) · পূর্ণ ব্যাখ্যা → · ভুল উত্তর জানান

কোন বিসিএসে কয়টি প্রশ্ন

অন্যান্য বিষয়

বিসিএস প্রশ্ন ব্যাংক · মডেল টেস্ট