বিসিএস সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান BCS General Science Questions with Answers
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
সাধারণ বিজ্ঞানে পদার্থবিজ্ঞান (আলো, শব্দ, তাপ, বিদ্যুৎ, চুম্বক), রসায়ন (পদার্থের গঠন, অম্ল-ক্ষার, ধাতু), জীববিজ্ঞান (কোষ, উদ্ভিদ, মানবদেহ, রোগ, খাদ্য ও পুষ্টি) এবং দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রশ্ন আসে। ভিটামিন, রোগের জীবাণু, একক ও পরিমাপের যন্ত্র বারবার দেখা যায়। নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই ভালোভাবে পড়লে বেশির ভাগ প্রশ্নের ভিত্তি তৈরি হয়।
General Science spans physics (light, sound, heat, electricity, magnetism), chemistry (structure of matter, acids and bases, metals), biology (cells, plants, the human body, disease, food and nutrition) and everyday technology. Vitamins, disease-causing organisms, units and measuring instruments come up often. A careful reading of the class nine and ten science books covers the base for most questions.
আমাদের সংগ্রহে এই বিষয়ের ৪৬২টি বিসিএস প্রশ্ন আছে। নিচে ১০০টি প্রশ্ন, সঠিক উত্তর ও এক লাইনের নোট দেওয়া হলো, নতুন বিসিএস থেকে পুরোনো। পূর্ণ ব্যাখ্যা সংশ্লিষ্ট বিসিএসের পাতায় আছে।
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
-
১. তরঙ্গের বেলায় কোন্ টি সত্য?
সঠিক উত্তর: ক) তড়িৎ চৌম্বকতরঙ্গ আলোর বেগে গমন করে
তড়িৎচুম্বকীয় তরঙ্গ: যখন বৈদ্যুতিক ক্ষেত্র ও চৌম্বকক্ষেত্রের পর্যাবৃত্ত আন্দোলন স্থানান্তরিত হয়, তখন একে…
-
২. হিগের কণার (Higgs Particle) প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে?
সঠিক উত্তর: খ) সত্যেন্দ্র নাথ বসু
বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু 1924 সালে কোয়ান্টাম তত্ত্বের ধারণা ব্যবহার করে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম…
-
৩. কোন্ গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায়?
সঠিক উত্তর: ঘ) মিথেন
অপশনে উল্লিখিত গ্যাসসমূহের মধ্যে মিথেন গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায়।
-
৪. বিরল ভূতল খনিজ (Rare-Earth Minerals) সম্পর্কিত কোন তথ্যটি সঠিক?
সঠিক উত্তর: গ) এর অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছে
বিরল ভূতল খনিজ (Rare-Earth Minerals) সম্পর্কিত সঠিক তথ্যটি হচ্ছে- বিরল ভূতল খনিজ পদার্থের অসাধারণ চৌম্বক…
-
৫. কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে যায়?
সঠিক উত্তর: ক) সোডিয়াম
সোডিয়াম ধাতুকে পানিতে ফেললে আগুন ধরে যায়।
-
৬. ইথার সম্বন্ধে কোনটি মিথ্যা?
সঠিক উত্তর: গ) এ মাধ্যম ছাড়া তাড়িৎ চৌম্বক তরঙ্গ সঞ্চালন সম্ভব নয়
নয় অপশন বিশ্লেষণ: ক) সত্য: ইথার একটি রাসায়নিক তরল পদার্থ।
-
৭. আল্ট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত?
সঠিক উত্তর: খ) ০১-১০ মেগাহার্জ
আল্ট্রাসনোগ্রাফি: আল্ট্রাসনোগ্রাফি হলো এমন একটি প্রক্রিয়া যা উচ্চ কম্পাঙ্কের শব্দের প্রতিফলনের উপর নির্ভরশীল।
-
৮. কোনটি শরীরে নাইট্রোজেন সরবরাহ করে?
সঠিক উত্তর: ঘ) আমিষ
আমিষ (Protein): আমিষ বা প্রোটিন-জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত।
-
৯. হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে-
সঠিক উত্তর: গ) ফিশন ও ফিউশন উভয়টিই
হাইড্রোজেন বোমা: হাইড্রোজেন বোমায় মূলত পারমাণবিক বিক্রিয়া ঘটে।
-
১০. কোন গ্রহে 'Curiosity' মহাকাশযানটি প্রেরণ করা হয়?
সঠিক উত্তর: খ) মঙ্গল
মঙ্গল গ্রহে 'Curiosity' মহাকাশযানটি প্রেরণ করা হয়।
-
১১. ফিটকিরিতে কত অণু পানি থাকে?
সঠিক উত্তর: ক) ২৪
ফিটকিরি: প্রাচীনকাল থেকেই আমাদের দেশে এন্টিসেপটিক হিসেবে ফিটকিরির ব্যবহার প্রচলিত।
-
১২. 'Necessary evil' কোনটি?
সঠিক উত্তর: A) প্রস্বেদন
প্রস্বেদন (Transpiration): উদ্ভিদ প্রধানত মূল দিয়ে তার প্রয়োজনীয় পানি শোষণ করে।
-
১৩. A যদি B এর সাথে খাপখায় যেমনভাবে C, D এর সাথে, তাহলে নিচের জোড়াগুলোর মধ্যে কোন জোড়া যুক্তিযুক্তভাবে খাপ খায়?
সঠিক উত্তর: গ) খাদ্য যেমন খাবারের জন্য, পানি তেমনি পান করার জন্য
জন্য সমাধান: এই ধরনের যুক্তিভিত্তিক প্রশ্নে আমাদের দেখতে হবে কোন জোড়ায় সম্পর্কের ধরন একই রকম।
-
১৪. হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি এতটাই ______ যে শৈশব কালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ ______ বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে। উপরের ফাঁকা যায়গাগুলো নিম্নে উল্লিখিত জোড়াশব্দ দিয়ে পূরণ করুন।
সঠিক উত্তর: ঘ) ঘনিষ্টভাবে যুক্ত - প্রত্যক্ষণমূলক
সমাধান: হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি যদি ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে তবে শিশুর প্রত্যক্ষণমূলক বিকাশ ত্বরান্বিত…
-
১৫. নিম্নে উল্লিখিত শব্দগুলোর মধ্যে কোন বানানটি সঠিক খুঁজে বের করুন?
সঠিক উত্তর: খ) Rendezvous
সঠিক উত্তর: খ) Rendezvous.
-
১৬. যখন দুটি বস্তুর সংঘর্ষ হয় এবং তারা একসাথে লেগে থাকে, তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলে?
সঠিক উত্তর: খ) প্লাস্টিক সংঘর্ষ
সমাধান: চিত্র: পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ।
-
১৭. নিচের ছবিগুলোর পাশের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
সঠিক উত্তর: গ) ৩
সমাধান: এখানে, ১ম চিত্র থেকে ২য় চিত্রে তীরের দিক ঘড়ির কাঁটার দিকে ১৩৫° ঘুরে, ২য় চিত্র থেকে ৩য় চিত্রে…
-
১৮. পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন ঘটে?
সঠিক উত্তর: ঘ) প্যারালেক্স
সমাধান: নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন (Parallax): প্যারালেক্স হলো সেই ঘটনা যার মাধ্যমে পৃথিবীর কক্ষপথের…
-
১৯. নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস নয়?
সঠিক উত্তর: ঘ) নাইট্রিক অক্সাইড (NO)
গ্রীনহাউজ গ্যাস নয়- নাইট্রিক অক্সাইড (NO), এটি মূলত এসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাস।
-
২০. জলীয় দ্রবণে pH এর সর্বোচ্চ মান কোনটি?
সঠিক উত্তর: গ) ১৪
জলীয় দ্রবণে pH এর সর্বোচ্চ মান 14 এবং pH এর সর্বনিম্ন মান 0. pH স্কেল: কোনো পদার্থ কতটা অম্লীয় বা ক্ষারীয়…
-
২১. কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না?
সঠিক উত্তর: ক) রাইবোসোম
প্রদত্ত অপশনসমূহের মধ্যে 'রাইবোসোম' পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না।
-
২২. প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কতভাগ 238U আইসোটোপ থাকে?
সঠিক উত্তর: খ) 99.3%
প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা 99.3 ভাগ 238U আইসোটোপ থাকে।
-
২৩. জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়?
সঠিক উত্তর: ক) বায়োইনফরমেটিক্স
জীববিজ্ঞানে তথ্য প্রযুক্তির প্রয়োগ হলো 'বায়োইনফরমেটিক্স'।
-
২৪. গমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায়?
সঠিক উত্তর: খ) মাইটের মাধ্যমে
গমের মোজাইক ভাইরাস: গমের মোজাইক ভাইরাস একটি সংক্রামক আঙ্গুরীয় ভাইরাস যা গম ফসলকে আক্রমণ করে।
-
২৫. এন্টিবডি তৈরি করে নিচের কোনটি?
সঠিক উত্তর: গ) B Lymphocyte
B Lymphocyte এন্টিবডি তৈরি করে।
-
২৬. অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কোনটি?
সঠিক উত্তর: ঘ) ভ্যালিন (Valine)
অপশনসমূহের মধ্যে ভ্যালিন (Valine) হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড।
-
২৭. প্রকৃতিতে মৌলিক বল কয়টি?
সঠিক উত্তর: গ) 4 টি
বল: যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার…
-
২৮. জেমস্ ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে?
সঠিক উত্তর: খ) Infrared
জেমস্ ওয়েব টেলিস্কোপ Infrared রেডিয়েশন ব্যবহার করে।
-
২৯. কোনটি আলোর প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয় না?
সঠিক উত্তর: ঘ) হলুদ
লাল, নীল, সবুজ এই তিনটি রঙকে মৌলিক রঙ (মূল রঙ) বা প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয়।
-
৩০. রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটি হল-
সঠিক উত্তর: ক) Vitamin K
রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটি হলো- Vitamin K (ভিটামিন কে)।
-
৩১. ফোটন শক্তি 'E' এর সমীকরণটি হল-
সঠিক উত্তর: খ) hc/λ
ফোটন শক্তি 'E' এর সমীকরণটি হলো- E = hc/λ ফোটন কণা: ফোটন কণা তাড়িতচৌম্বক বল বহন করে।
-
৩২. দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে-
সঠিক উত্তর: ক) প্রজাতি
দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি 'প্রজাতি' নির্দেশ করে।
-
৩৩. ধাতব কার্বোনেটের সাথে এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
সঠিক উত্তর: ঘ) সবগুলো
ধাতব কার্বোনেটের সাথে এসিডের বিক্রিয়ায় লবণ, পানি ও ডাইঅক্সাইড উৎপন্ন হয়।
-
৩৪. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
সঠিক উত্তর: ক) ট্যাকোমিটার
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র- ট্যাকোমিটার।
-
৩৫. টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় -
সঠিক উত্তর: ক) রেডিও ওয়েভ
টেলিভিশনে শব্দ ও ছবি প্রেরণের জন্য প্রয়োজন একটি প্রেরক ষ্টেশনের।
-
৩৬. অণুজীব বিজ্ঞানের জনক কে?
সঠিক উত্তর: ঘ) এন্টনি ভন লিউয়েনহুক
ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েন হুক ১৬৭৫ খ্রিস্টাব্দে তাঁর নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে…
-
৩৭. বাতাস একটি -
সঠিক উত্তর: খ) প্যারাচুম্বকীয় পদার্থ
বায়ু, যা প্রাথমিকভাবে নাইট্রোজেন (N2), অক্সিজেন (O2) এবং কার্বন ডাই অক্সাইড (CO2), জলীয় বাষ্প (H2O) এবং…
-
৩৮. বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল -
সঠিক উত্তর: ঘ) হাইড্রোজেন
বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাস হলো - হাইড্রোজেন।
-
৩৯. পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?
সঠিক উত্তর: গ) পানির আন্তঃআণবিক স্থানে
যদি, জলাধার হিসেবে বলা হয়, তাহলে পানিতে দ্রবীভূত অক্সিজেন সবচেয়ে বেশি থাকে পানির উপরিভাগে, এবং গভীরতার…
-
৪০. গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?
সঠিক উত্তর: গ) সিএফসি
গ্রিনহাউজ গ্যাস যেসব গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে তাদের…
-
৪১. সুপরিবাহী পদার্থে valence band এবং conduction band -
সঠিক উত্তর: B) ওভারল্যাপ থাকে
পরিবাহী : যে সব পদার্থের মধ্যে যথেষ্ট মুক্ত ইলেকট্রন থাকে এবং যেগুলোর মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ চলাচল…
-
৪২. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে -
সঠিক উত্তর: ক) সিলভার ব্রোমাইডের
ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের।
-
৪৩. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
সঠিক উত্তর: ক) নাইট্রোজেন
মাটিতে নাইট্রোজেনের উৎস নাইট্রোজেন লবণ।
-
৪৪. ফলিক এসিডের অন্য নাম কোনটি?
সঠিক উত্তর: ঘ) ভিটামিন বি ৯
ফলিক এসিড ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত এক প্রকার বি ভিটামিন।
-
৪৫. যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে তা হলো -
সঠিক উত্তর: গ) হাম
হামে আক্রান্ত শিশু থেকে এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে সুস্থ শিশুর শরীরে প্রবেশ করে এবং হাম রোগে আক্রান্ত…
-
৪৬. শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় -
সঠিক উত্তর: খ) বছরে দুইবার
শিশুর বয়স ৬ সপ্তাহ বা ৪২ দিন পূর্ণ হলেই পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব) ও ওপিভি টিকার প্রথম…
-
৪৭. ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো—
সঠিক উত্তর: খ) ফ্লাজেলা
ফ্ল্যাজেলা প্রোটোপ্লাজম দিয়ে গঠিত এক প্রকার সূত্রাকৃতির উপাঙ্গ যা কোষ প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে।
-
৪৮. 'কেপলার-৪৫২বি' কী?
সঠিক উত্তর: খ) পৃথিবীর মতো একটি গ্রহ
'কেপলার ৪৫২ বি' পৃথিবীর মতো একটি গ্রহ।
-
৪৯. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –
সঠিক উত্তর: ঘ) কেমিক্যাল স্টেরিলাইজেশন
বয়লিং তথা সেদ্ধ করা: পানি সংস্পর্শে বারবার আসার কারণে মরিচা ধরার সুযোগ থাকে।
-
৫০. সাবানের আয়নিক গ্রুপ হলো—
সঠিক উত্তর: ঘ) COO-Na+
সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R- COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাশিয়াম লবণ (R-COOK)।
-
৫১. কোন জোড়াটি বেমানান?
সঠিক উত্তর: গ) ব্যাকটেরিয়া : রবার্ট হুক
ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক ১৬৭৫ খ্রিস্টাব্দে তাঁর নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে…
-
৫২. এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন-এর মৌলিক উপাদান -
সঠিক উত্তর: ক) প্রোটিন
প্রোটিন জীবদেহের একটি অত্যন্তগুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ।
-
৫৩. পরম শূন্য তাপমাত্রা কোনটি?
সঠিক উত্তর: ঘ) ০° কেলভিন
পরম শূন্য তাপমাত্রা: যে তাপমাত্রায় চার্লস বা গে-লুসাকের সূত্রানুসারে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য…
-
৫৪. আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
সঠিক উত্তর: খ) শূন্য
তড়িৎ কোষের সাহায্যে কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ করলে বর্তনীতে কোষের ধন পাত থেকে ঋণ পাতে এবং কোষের অভ্যন্তরে…
-
৫৫. সালোকেসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো-
সঠিক উত্তর: গ) ৩ - ৬%
সহজ ভাষায় বললে, তাত্ত্বিকভাবে: সালোকেসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা…
-
৫৬. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়-
সঠিক উত্তর: ক) অ্যানোডে
অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়।
-
৫৭. পানির অণু একটি-
সঠিক উত্তর: খ) ডায়াচুম্বক
তামা, দস্তা, বিসমাথ, রূপা, সোনা, সীসা, পানি ইত্যাদি ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ।
-
৫৮. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
সঠিক উত্তর: ক) শূন্য
তড়িৎ কোষের সাহায্যে কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ করলে বর্তনীতে কোষের ধন পাত থেকে ঋণ পাতে এবং কোষের অভ্যন্তরে…
-
৫৯. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
সঠিক উত্তর: গ) মিথেন
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন।
-
৬০. কোনো পরমাণুর ভরসংখ্যা ১৭ এবং পারমাণবিক সংখ্যা ৮ হলে, পরমাণুটিতে নিউট্রন সংখ্যা কত?
সঠিক উত্তর: গ) ৯
কোন পরমাণুতে নিউট্রন সংখ্যা = ভরসংখ্যা - প্রোটন (পারমাণবিক) সংখ্যা = ১৭ - ৮ = ৯।
-
৬১. প্রোটিন তৈরি হয়-
সঠিক উত্তর: গ) অ্যামিনো এসিড দিয়ে
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে আমিষ গঠিত।
-
৬২. কোভিড-১৯ যে ধরনের ভাইরাস-
সঠিক উত্তর: ঘ) RNA
COVID-19, short for “coronavirus disease 2019,” is caused by the novel coronavirus SARS-CoV-2.
-
৬৩. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-
সঠিক উত্তর: খ) সিস্টল
হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের অভ্যন্তরে গতিশীল থাকে।
-
৬৪. নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
সঠিক উত্তর: খ) স্মলপক্স
অপশনগুলোর মধ্যে একমাত্র খ) স্মলপক্স DNA টাইপ ভাইরাসঘটিত।
-
৬৫. RFID বলতে বোঝায়-
সঠিক উত্তর: ঘ) Radio Frequency Identification
Radio Frequency Identification (RFID) technology uses radio waves to identify people or objects.
-
৬৬. কোন মাধ্যমে আলোর পালস্ ব্যবহৃত হয়?
সঠিক উত্তর: গ) অপটিক্যাল ফাইবার
ফাইবার অপটিক ক্যাবল একটি দ্রতগামী, সহজ এবং স্থায়ীভাবে প্রেরণের মাধ্যম যা স্বচ্ছ ফাইবার গ্লাসের পাতলা দড়ি…
-
৬৭. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
সঠিক উত্তর: ক) ২৬.৫° সে.
সাইক্লোন সৃষ্টির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা।
-
৬৮. আকাশে রংধনু সৃষ্টির কারণ -
সঠিক উত্তর: গ) বৃষ্টির কণা
প্রশ্ন ১৭.
-
৬৯. কোনটি এন্টিবায়োটিক?
সঠিক উত্তর: গ) পেনিসিলিন
পেনিসিলিন এক ধরনের এন্টিবায়োটিক যা পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তৈরি হয়।
-
৭০. জন্ডিসে আক্রান্ত হয়-
সঠিক উত্তর: ক) যকৃত
জন্ডিস কোন রোগ নয়, এটি রোগের লক্ষ্মণমাত্র।
-
৭১. কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
সঠিক উত্তর: ঘ) রাবার
পরিবাহী পদার্থের ইলেকট্রন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজেই চলাচল করতে পারে।
-
৭২. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
সঠিক উত্তর: ক) সূর্যরশ্মি
শক্তির উৎস প্রধানত দুই প্রকার।
-
৭৩. MKS পদ্ধতিতে ভরের একক-
সঠিক উত্তর: ক) কিলোগ্রাম
MKS পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক মিটার এবং সময়ের একক সেকেন্ড।
-
৭৪. ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
সঠিক উত্তর: ঘ) রেক্টিফায়ার হিসেবে
ডায়োড এমন একটি ইলেকট্রনিক ডিভাইস, যেখানে ব্যাটারির এক ধরনের সংযোগে বিদ্যুৎ প্রবাহিত হয়, উল্টো সংযােগে হয়…
-
৭৫. বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-
সঠিক উত্তর: ক) ৫০ হার্জ
বাসা বাড়ির বিদ্যুৎ ফ্রিকোয়েন্সিঃ ৫০ সাইকেল/সেকেন্ড।
-
৭৬. বাংলাদেশের কৃষিতে 'দোয়েল'-
সঠিক উত্তর: গ) উন্নত জাতের গমের নাম
বাংলাদেশে চাষকৃত গমের জাতসমূহ: দোয়েল বলাকা কাঞ্চন আকবর সোনালিকা সৌরভ গৌরব অঘ্রাণী প্রভৃতি।
-
৭৭. মৌমাছির চাষ হলো-
সঠিক উত্তর: ক) এপিকালচার
রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে সেরিকালচার; মৌমাছির পালন বিষয়ক বিদ্যা - এপিকালচার; মৎস্য চাষ বিষয়ক বিদ্যা…
-
৭৮. দুধে থাকে-
সঠিক উত্তর: খ) ল্যাকটিক এসিড
আমরা প্রতিদিন যেসব খাবার গ্রহণ করে থাকি তার মধ্যে বিভিন্ন ধরণের এসিড থাকে।
-
৭৯. আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-
সঠিক উত্তর: খ) গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়
পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়
-
৮০. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
সঠিক উত্তর: ক) ইনসুলিন
অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়।
-
৮১. গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?
সঠিক উত্তর: গ) নিম্নভূমি নিমজ্জিত হবে
গ্রিন হাউজের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
-
৮২. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
সঠিক উত্তর: ক) ক্লোরোফ্লোরো কার্বন
ক্লোরোফ্লোরো কার্বন বায়ুমন্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে…
-
৮৩. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
সঠিক উত্তর: গ) ২৩ জোড়া
মানুষের ক্রোমোজোমের সংখ্যা ২৩ জোড়া।
-
৮৪. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
সঠিক উত্তর: গ) রেনিন
পাকস্থলীতে বিদ্যমান রেনিন এনজাইম দুগ্ধ প্রোটিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে।
-
৮৫. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
সঠিক উত্তর: ঘ) রোম
১৯৪৫ সালের ১৬ অক্টোবর কুইবেকে অনুষ্ঠিত এক সম্মেলনে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়।
-
৮৬. ভায়াগ্রা কি?
সঠিক উত্তর: খ) নতুন একটি ঔষধ
সিলডেনাফিল সাইট্রেট যা ভায়াগ্রা এবং অন্যান্য বাণিজ্যিক নামে বিক্রি হয়ে থাকে এমন একটি ঔষুধ যা পুরুষের…
-
৮৭. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি?
সঠিক উত্তর: ঘ) ডলি
স্কটল্যান্ডের এডিনবরার রোসলিন ইনস্টিটিউটের সামনে ১৯৯৬ সালের ৫ জুলাই ক্লোন ভেড়া ডলির জন্ম হয়।
-
৮৮. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহয্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়-
সঠিক উত্তর: গ) মিথেন
স্তন্যপায়ী প্রাণীর মূত্রে ‘ইউরিয়া’ নামক জৈব পদার্থ থাকে।
-
৮৯. বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস-
সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলোই
দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
-
৯০. ‘Adult Cell’ ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
সঠিক উত্তর: খ) ডলি
যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের আওতাধীন স্কটল্যান্ডের এডিনবরার রোসলিন ইনস্টিটিউটের সামনে ১৯৯৬ সালের ৫ জুলাই…
-
৯১. ‘Adult Cell’ ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?
সঠিক উত্তর: ক) যুক্তরাজ্যে
যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের আওতাধীন স্কটল্যান্ডের এডিনবরার রোসলিন ইনস্টিটিউটের সামনে ১৯৯৬ সালের ৫ জুলাই…
-
৯২. কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
সঠিক উত্তর: খ) কুমির
যে সকল প্রাণী বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ পান করে বড় হয় তাকে স্তন্যপায়ী প্রাণী বলে।
-
৯৩. বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
সঠিক উত্তর: গ) টমাস এডিসন
মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন বিজ্ঞানকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য বিভিন্ন ব্যবহারিক যন্ত্র…
-
৯৪. ‘অ্যাকোয়া রেজিয়া’ বলতে বুঝায়-
সঠিক উত্তর: ঘ) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
এক মোল গাঢ় নাইট্রিক এসিড (HNO₃) এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের (HCI) মিশ্রণকে ‘ অ্যাকোয়া রেজিয়া’ বা…
-
৯৫. টুথপেস্টের প্রধান উপাদান-
সঠিক উত্তর: গ) সাবান ও পাউডার
সাধারণ মানের টুথপেস্টে ৩০% চক পাউডার, ১৫% সাবান, ১০% ট্রাই ও ড্রাই ক্যালসিয়াম ফসফেট এবং ৫.৫% গ্রাম…
-
৯৬. পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়-
সঠিক উত্তর: ঘ) পৃষ্ঠটান
তরলের পৃষ্ঠটানের জন্য পানির ছোট ফোঁটা গোলাকৃতি হয়ে থাকে।
-
৯৭. মুক্তা হলো ঝিনুকের-
সঠিক উত্তর: গ) প্রদাহের ফল
ঝিনুকের খোলসের অভ্যন্তরে কোনো শক্ত বস্তু প্রবেশ করলে ঐ স্থানে প্রদাহের সৃষ্টি হয় এবং ঐ বস্তুকে জড়িয়ে ঝিনুকের…
-
৯৮. বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয়-
সঠিক উত্তর: গ) ৫ মে, ১৯৯৫
বাংলাদেশে গবাদিপশুতে প্রথম ভ্রূণ স্থানান্তর (embryo transfer) করা হয় 5 May 1995 — বাংলাদেশ প্রাণিসম্পদ…
-
৯৯. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
সঠিক উত্তর: ক) রাজ কাঁকড়া
জীবন্ত ফসিল হলো এমন কতগুলো জীব, দূর অতীতে জন্ম হলেও যাদের বংশধরেরা আজও পৃথিবীতে বেঁচে আছে।
-
১০০. Natural protein-এর কোড নাম -
সঠিক উত্তর: গ) protein-P 49
কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত জটিল জৈব পদার্থ হচ্ছে প্রোটিন।
কোন বিসিএসে কয়টি প্রশ্ন
- ৪৭তম বিসিএস: ১৮টি
- ৪৬তম বিসিএস: ১৫টি
- ৪৫তম বিসিএস: ৭টি
- ৪৪তম বিসিএস: ১৪টি
- ৪৩তম বিসিএস: ১৩টি
- ৪১তম বিসিএস: ১১টি
- ৪০তম বিসিএস: ১৬টি
- ৩৯তম বিসিএস: ১টি
- ৩৮তম বিসিএস: ১৮টি
- ৩৭তম বিসিএস: ১৪টি
- ৩৬তম বিসিএস: ১৬টি
- ৩৫তম বিসিএস: ১৩টি
- ৩৪তম বিসিএস: ১৯টি
- ৩৩তম বিসিএস: ১৭টি
- ৩২তম বিসিএস: ১৯টি
- ৩১তম বিসিএস: ১৯টি
- ৩০তম বিসিএস: ১৮টি
- ২৯তম বিসিএস: ১৯টি
- ২৮তম বিসিএস: ১২টি
- ২৭তম বিসিএস: ১০টি
- ২৫তম বিসিএস: ৭টি
- ২৪তম বিসিএস: ৯টি
- ২৩তম বিসিএস: ২৬টি
- ২২তম বিসিএস: ১০টি
- ২১তম বিসিএস: ৯টি
- ২০তম বিসিএস: ৯টি
- ১৯তম বিসিএস: ৯টি
- ১৮তম বিসিএস: ৬টি
- ১৭তম বিসিএস: ৭টি
- ১৬তম বিসিএস: ৯টি
- ১৫তম বিসিএস: ৯টি
- ১৪তম বিসিএস: ৯টি
- ১৩তম বিসিএস: ১০টি
- ১২তম বিসিএস: ১৭টি
- ১১তম বিসিএস: ১২টি
- ১০ম বিসিএস: ১৫টি