'অলিভ টারটল' বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

  • ক) সেন্টমার্টিন
  • খ) রাঙ্গাবালি
  • গ) চর আলেকজান্ডার
  • ঘ) ছেড়াদ্বীপ

সঠিক উত্তর: ক) সেন্টমার্টিন

ব্যাখ্যা (Explanation)

বিশ্বের দুর্লভ জলপাইরঙা কাছিম বা অলিভ রিডলে টার্টল (Olive ridley sea turtle) পাওয়া যায় বাংলাদেশের সেন্টমার্টিনে। দেশের ভৌগোলিক সীমায় বঙ্গোপসাগরে কচ্ছপ বিচরণ করে। পশ্চিমে সুন্দরবন থেকে দক্ষিণ-পূর্বের সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত বিস্তৃত সমুদ্র সৈকতের বালুচরে এরা ডিম পাড়তে আসে। শীতকাল থেকে বর্ষার শুরু পর্যন্ত কচ্ছপের ডিম পাড়ার সময়। স্থান ও প্রজাতিভেদে দিন-ক্ষণ পরিবর্তন হয়। বাংলাদেশের সমুদ্রসীমায় এখন পর্যন্ত পাঁচ প্রজাতির সামুদ্রিক কচ্ছপের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অলিভ রিডলে, গ্রিন টারটল এবং হকসিবল্ড এই তিন প্রজাতির কচ্ছপ কক্সবাজার উপকূলে ডিম পাড়তে আসে। উৎসঃ দৈনিক যুগান্তর।

যে পরীক্ষায় এসেছে (Exam)
৩৫তম বিসিএস (35th BCS, 2015)

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

ভুল উত্তর জানান (Report a wrong answer)

একই বিষয়ের আরও প্রশ্ন