বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলিত হয় তার নাম-
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
- ক) নদীজ বন্যা
- খ) আকস্মিক বন্যা
- গ) বৃষ্টিজনিত বন্যা
- ঘ) জলোচ্ছ্বাসজনিত বন্যা
সঠিক উত্তর: ঘ) জলোচ্ছ্বাসজনিত বন্যা
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশে সংঘটিত বন্যাকে মূলত তিনটি শ্রেণিতে বিভক্ত করা যায়: ক) মৌসুমি বন্যা (monsoon flood) - এই বন্যা ঋতুগত, নদনদীর পানি ধীরে ধীরে উঠানামা করে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে; খ) আকস্মিক বন্যা (flash flood) - আকস্মিক পাহাড়ি ঢল অথবা স্বল্প সময়ে সংঘটিত প্রবল বৃষ্টিপাত থেকে কিংবা প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট বাঁধ ভেঙে সংঘটিত হয়; এবং গ) জোয়ারসৃষ্ট বন্যা (tidal flood): সংক্ষিপ্ত স্থিতিকাল বিশিষ্ট এই বন্যার উচ্চতা সাধারণত ৩ থেকে ৬ মিটার পর্যন্ত হয়ে থাকে এবং ভূ-ভাগের নিষ্কাশন প্রণালীকে আবদ্ধ করে ফেলে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে আরেক ধরণের বন্যা দেখা যায়, যার নাম - জলোচ্ছ্বাসজনিত বন্যা। ঘূর্ণিঝড় বা জলোচ্ছাস জনিত প্রাকৃতিক দুর্যোগের পর সমুদ্রের পানি উপকূলীয় অঞ্চল সমূহকে প্লাবিত করে এই ধরনের বন্যার সৃষ্টি করে। সূত্রঃ বাংলাপিডিয়া এবং মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বই।
- যে পরীক্ষায় এসেছে (Exam)
- ৪০তম বিসিএস (40th BCS, 2019)
- বিষয় (Subject)
- ভূগোল ও পরিবেশ (Geography & Environment)
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
ভুল উত্তর জানান (Report a wrong answer)