দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
- ক) দুই বাহু অন্তর্ভুক্ত কোণ
- খ) দুই কোণ ও এক বাহু
- গ) তিন কোণ
- ঘ) তিন বাহু
সঠিক উত্তর: গ) তিন কোণ
ব্যাখ্যা (Explanation)
দুইটি ত্রিভুজের মধ্যে একটির দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ যথাক্রমে অপরটির দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। (বাহু-কোণ-বাহু সর্বসমতা)। দুইটি ত্রিভুজের মধ্যে একটির দুটি কোণ ও একটি বাহু যথাক্রমে অপরটির দুইটি কোণ ও অনুরূপ বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। (কোণ-কোণ-বাহু সর্বসমতা)। দুইটি ত্রিভুজের মধ্যে একটির তিনটি বাহু যথাক্রমে অপরটির তিনটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। (বাহু-বাহু-বাহু সর্বসমতা)। দুইটি সমকোণী ত্রিভুজের মধ্যে একটি অতিভুজ ও অপর একটি বাহু যথাক্রমে অন্যটির অতিভুজ ও অপর একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। (সমকোণ-অতিভুজ-বাহু সর্বসমতা)। দুটি ত্রিভুজ সর্বসম হলে- তাদের অনুরূপ বাহুবলি পরস্পর সমান হবে। তাদের অনুরূপ কোণগুলি পরস্পর সমান হবে। তাদের ক্ষেত্রফল পরস্পর সমান হবে।
- যে পরীক্ষায় এসেছে (Exam)
- ১৬তম বিসিএস (16th BCS, 1994)
- বিষয় (Subject)
- গাণিতিক যুক্তি ও গণিত (Mathematics & Reasoning)
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
ভুল উত্তর জানান (Report a wrong answer)