'পদাবলী'র প্রথম কবি কে?

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

  • ক) শ্রীচৈতন্য
  • খ) বিদ্যাপতি
  • গ) চণ্ডীদাস
  • ঘ) জ্ঞানদাস

সঠিক উত্তর: খ) বিদ্যাপতি

ব্যাখ্যা (Explanation)

মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল - বৈষ্ণব পদাবলী। - পদাবলীর আদিকবি বাঙালী কবি - জয়দেব, তিনি পদাবলী রচনা করেছেন সংস্কৃত ভাষায়। - অবাঙালী কবি বিদ্যাপতিকে বৈষ্ণব পদাবলীর আদি কবি বলা হয়। বিদ্যাপতি পদাবলী রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। উনি অভিনব জয়দেব নামেও পরিচিত। - বাংলা ভাষায় রচিত বৈষ্ণব পদাবলীর আদিকবি চণ্ডীদাস। তথ্যসূত্র: লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। যেহেতু এই প্রশ্নে কোন ভাষার সেটা উল্লেখ করা নেই এবং 'জয়দেব' অপশনে নেই; তাই সঠিক উত্তর হিসাবে 'বিদ্যাপতি'কে নেওয়া হয়েছে।

যে পরীক্ষায় এসেছে (Exam)
২২তম বিসিএস (22nd BCS, 2001)
বিষয় (Subject)
বাংলা (Bangla)

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

ভুল উত্তর জানান (Report a wrong answer)

একই বিষয়ের আরও প্রশ্ন