লোকসাহিত্য কাকে বলে?
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
- ক) গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
- খ) লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
- গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
- ঘ) গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
সঠিক উত্তর: গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
ব্যাখ্যা (Explanation)
গান, ছড়া ইত্যাদিকে ব্যাখ্যা: - লোকসাহিত্য মৌখিক ধারার সাহিত্য যা অতীত ঐতিহ্য ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত হয়। একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিমন্ডলে একটি সংহত সমাজমানস থেকে এর উদ্ভব। - সাধারণত অক্ষরজ্ঞানহীন পল্লিবাসীরা স্মৃতি ও শ্রুতির ওপর নির্ভর করে এর লালন করে। মূলে ব্যক্তিবিশেষের রচনা হলেও সমষ্টির চর্চায় তা পুষ্টি ও পরিপক্কতা লাভ করে। এজন্য লোকসাহিত্য সমষ্টির ঐতিহ্য, আবেগ, চিন্তা ও মূল্যবোধকে ধারণ করে। - লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা; এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়। - তাই রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হৃদয়- কলরব’ বলে আখ্যায়িত করেছেন। - লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই আটটি শাখায় ভাগ করা যায়। উৎসঃ বাংলাপিডিয়া।
- যে পরীক্ষায় এসেছে (Exam)
- ২৮তম বিসিএস (28th BCS, 2008)
- বিষয় (Subject)
- বাংলা (Bangla)
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
ভুল উত্তর জানান (Report a wrong answer)