বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

  • ক) জনশ্রুতি
  • খ) অনমনীয়
  • গ) খাসমহল
  • ঘ) তপোবন

সঠিক উত্তর: ক) জনশ্রুতি

ব্যাখ্যা (Explanation)

• বহুব্রীহি সমাস: যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: দশ আনন যার - দশানন। [এখানে ‘দশ’ বা ‘আনন’ (অর্থাৎ মুখ) পদের অর্থ বোঝানো হয়নি। লঙ্কার রাজা রাবণের দশটি মাথা থাকায় তার নাম দশানন, এখানে মূলত ‘দশ আনন যার’ বলতে লঙ্কার রাজা রাবণকে বোঝানো হয়েছে।] এরূপ কিছু উদাহরণ হলো: • জনের মুখ হতে শ্রুত যা - জনশ্রুতি। • দশহজ পরিমাণ যার - দশগজি। • ধর্মে বুদ্ধি যার - ধর্মবুদ্ধি। • নীল কণ্ঠ যার - নীলকণ্ঠ। • চার পদ আছে যার - চতুষ্পদী। অন্যদিকে, • ব্যাসবাক্য অনুসারে ‘অনমনীয়’ শব্দটি নঞ্ বহুব্রীহি ও নঞ্ তৎপুরুষ উভয় সমাসই হয়। যেমন: - নয় নমনীয় যা - অনমনীয় (নঞ্ বহুব্রীহি সমাস)। - নয় নমনীয় - অনমনীয় (নঞ্ তৎপুরুষ) সমাস। • খাস যে মহল - খাসমহল; কর্মধারয় সমাস। • তপের নিমিত্ত বন - তপোবন; এটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। • ব্যাসবাক্য বিবেচনায় বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে ‘জনশ্রুতি’। সুতরাং সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর অপশন ‘ক’ জনশ্রুতি। উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

যে পরীক্ষায় এসেছে (Exam)
৩৬তম বিসিএস (36th BCS, 2016)
বিষয় (Subject)
বাংলা (Bangla)

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

ভুল উত্তর জানান (Report a wrong answer)

একই বিষয়ের আরও প্রশ্ন