‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

  • ক) আলালের ঘরের দুলাল
  • খ) জোহরা
  • গ) মৃত্যুক্ষুধা
  • ঘ) হাজার বছর ধরে

সঠিক উত্তর: ক) আলালের ঘরের দুলাল

ব্যাখ্যা (Explanation)

বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা প্যারীচাঁদ মিত্র। এই উপন্যাসের বিখ্যাত চরিত্র- ঠকচাচা, মতিলাল। জহির রায়হান রচিত ‘হাজার বছর ধরে’ উপন্যাসের চরিত্র – টুনি, মন্তু, মকবুল বুড়ো, রশিদ, ফকিরের মা প্রভৃতি। রুবি, আনসার, মোয়াজ্জেম হলো কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের চরিত্র। মোহাম্মদ মোজাম্মেল হক রচিত ‘জোহরা’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- জোহরা, কাশেম।

যে পরীক্ষায় এসেছে (Exam)
১৫তম বিসিএস (15th BCS, 1993)
বিষয় (Subject)
বাংলা (Bangla)

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

ভুল উত্তর জানান (Report a wrong answer)

একই বিষয়ের আরও প্রশ্ন