শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র?
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
- ক) শ্রী রাধার ননদিনী
- খ) শ্রী রাধার শাশুড়ি
- গ) রাধাকৃষ্ণের প্রেমের দূতী
- ঘ) জনৈক গোপবালা
সঠিক উত্তর: গ) রাধাকৃষ্ণের প্রেমের দূতী
ব্যাখ্যা (Explanation)
শ্রীকৃষ্ণকীর্তন বৈষ্ণব কাব্য। - এটি বড়ু চণ্ডীদাস রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য। এটি বাংলা ভাষায় রচিত কোন লেখকের প্রথম একক গ্রন্থ। - রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু। - এই কাব্যের প্রধান চরিত্র তিনটি কৃষ্ণ, রাধা ও বড়াই (রাধাকৃষ্ণের প্রেমের দূতি)। - ১৩১৬ বঙ্গাব্দে (খ্রি. ১৯০৯) বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এর পুথি আবিষ্কার করেন। - ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৬) শ্রীকৃষ্ণকীর্তন নামে বসন্তরঞ্জনের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে পুথিটি মুদ্রিত হয়। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
- যে পরীক্ষায় এসেছে (Exam)
- ২৮তম বিসিএস (28th BCS, 2008)
- বিষয় (Subject)
- বাংলা (Bangla)
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
ভুল উত্তর জানান (Report a wrong answer)