বাংলা গদ্যের জনক কে?

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

  • ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ) উইলিয়াম কেরী
  • ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর: ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ব্যাখ্যা (Explanation)

'বাংলা গদ্যের জনক' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। - তিনি বাংলা সাহিত্যে যতি বা বিরাম চিহ্নের প্রবর্তন করে গদ্যের অনুশীলন পর্যায়ে সুশৃঙ্খলতা ও পরিমিতিবোধ সঞ্চার করে বাংলা গদ্যরীতিকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেন। - সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তাঁর কিছু শিক্ষামূলক গ্রন্থ - বর্ণপরিচয় (১ম ও ২য় ভাগ ; ১৮৫৫) - ঋজুপাঠ (১ম, ২য় ও ৩য় ভাগ ; ১৮৫১-৫২) - সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা (১৮৫১) - ব্যাকরণ কৌমুদী (১৮৫৩) তাঁর রচিত মৌলিক গ্রন্থ - সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব (১৮৫৩) - বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (১৮৫৫) - বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (প্রথম খন্ড ১৮৭১, ২য় খন্ড ১৮৭৩) - 'অতি অল্প হইল' এবং 'আবার অতি অল্প হইল' দুখানা পুস্তক ১৮৭৩, বিধবা বিবাহ বিরোধী পণ্ডিতদের প্রতিবাদের উত্তরে 'কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে রচিত। - ব্রজবিলাস, যৎকিঞ্চিৎ অপূর্ব্ব মহাকাব্য (নভেম্বর, ১৮৮৪) - "কবিকুলতিলকস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য" ছদ্মনামে রচিত। বিধবাবিবাহের বিরুদ্ধে ব্রজনাথ বিদ্যারত্নের রচনার প্রত্যুত্তরে লিখিত হয়। - রত্নপরীক্ষা (১৮৮৬) - প্রভাবতী সম্ভাষণ (সম্ভবত ১৮৬৩) - জীবন-চরিত (১৮৯১ ; মরণোত্তর প্রকাশিত) - শব্দমঞ্জরী (১৮৬৪) - নিষ্কৃতি লাভের প্রয়াস (১৮৮৮) উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; সাহিত্যপাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২০-২১ সংস্করণ); বাংলাপিডিয়া ।

যে পরীক্ষায় এসেছে (Exam)
৩১তম বিসিএস (31st BCS, 2011)
বিষয় (Subject)
বাংলা (Bangla)

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

ভুল উত্তর জানান (Report a wrong answer)

একই বিষয়ের আরও প্রশ্ন