'আনন্দমঠ' উপন্যাসের লেখক কে?
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
- ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ক
- খ) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
- গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ) আনন্দমোহন বাগচী
সঠিক উত্তর: ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ক
ব্যাখ্যা (Explanation)
ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস 'আনন্দমঠ'(১৮৮২)। - উপন্যাসটির প্রতিপাদ্য বিষয় হিসেবে দাঁড়িয়েছে স্বদ্বশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি। - এ গ্রন্থে রচিত গান "বন্দে মাতরম্ " পরবর্তিতে ব্রিটিশবিরোধী আন্দোলনকারীদের অত্যন্ত প্রিয় ও উদ্দীপক স্লোগান হিসেবে গৃহীত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস - দুর্গেশনন্দিনী - কপালকুণ্ডলা - মৃণালিনী - বিষবৃক্ষ - ইন্দিরা - যুগলাঙ্গুরীয় - চন্দ্রশেখর - রাধারানী - রজনী - কৃষ্ণকান্তের উইল - রাজসিংহ - আনন্দমঠ - দেবী চৌধুরানী উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
- যে পরীক্ষায় এসেছে (Exam)
- ৩১তম বিসিএস (31st BCS, 2011)
- বিষয় (Subject)
- বাংলা (Bangla)
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
ভুল উত্তর জানান (Report a wrong answer)