মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:
bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):
- ক) গাজী মিয়াঁর বস্তানী
- খ) আলালের ঘরের দুলাল
- গ) হুতোম প্যাঁচার নক্সা
- ঘ) কলিকাতা কমলালয়
সঠিক উত্তর: ক) গাজী মিয়াঁর বস্তানী
ব্যাখ্যা (Explanation)
- 'গাজী মিয়ার বস্তানী' (১৯০০) মীর মশাররফ হােসেনের কর্মজীবন নির্ভর আত্মজীবনীমূলক রচনা। - লেখক ব্যঙ্গের মাধ্যমে সমাজের অন্যায়, অনাচার, সামাজিক দুর্নীতি এবং সেই সমাজভুক্ত মানুষগুলাের নৈতিক অধঃপতন, মনুষ্যত্ব ও হৃদয়হীন আচরণ তুলে ধরেছেন এ গ্রন্থে। লেখক নিজেকে ‘ভেড়াকান্ত' নামে উল্লেখ করেছেন। - তাছাড়া আলকাতরা সান্যাল, কটা পেস্কার, জয়ঢাক, ছিড়িয়া খাতুন, অরাজকপুর, নচ্ছারপুর, জমদ্বারগ্রাম ইত্যাদি নামচয়নের মধ্যেও লেখকের ব্যঙ্গের তীব্রতা লক্ষ করা যায়। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
- যে পরীক্ষায় এসেছে (Exam)
- ৩৯তম বিসিএস (39th BCS, 2018)
- বিষয় (Subject)
- বাংলা (Bangla)
শেয়ার করুন Facebook WhatsApp Telegram
ভুল উত্তর জানান (Report a wrong answer)