বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?

bd3schools · সর্বশেষ হালনাগাদ (Last updated):

  • ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষ প্রশ্ন:’
  • খ) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
  • গ) কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’
  • ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুন্ডুলা’

সঠিক উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’

ব্যাখ্যা (Explanation)

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ''চোখের বালি'' বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। • তিনি এই উপন্যাস রচনার মাধ্যমে বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেন। এই উপন্যাসেই লেখক প্রথম সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেন। • রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম কাহিনীর ভার পরিহার করে ব্যক্তিত্ত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার করেন। • উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়। • প্রধান চরিত্র - বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী প্রমুখ। • বিনোদিনী ছিলেন বিধবা এবং তার আশা-আকাঙ্খা, প্রেম, দুঃখ ইত্যাদি এই উপন্যাসের কাহিনীকে এগিয়ে নিয়ে যায়। • উপন্যাসে আশালতা ছিলেন মহেন্দ্রর স্ত্রী ও পতিব্রতা। কিন্তু মহেন্দ্র তার স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে এবং বিধবা বিনোদিনীর প্রতি আকর্ষণ অনুভব করে। উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও চোখের বালি উপন্যাস। প্রশ্ন:: ২. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?

যে পরীক্ষায় এসেছে (Exam)
৪১তম বিসিএস (41st BCS, 2021)
বিষয় (Subject)
বাংলা (Bangla)

শেয়ার করুন Facebook WhatsApp Telegram

ভুল উত্তর জানান (Report a wrong answer)

একই বিষয়ের আরও প্রশ্ন